Police clearance
For police clearence
নাগরিকদের জমা দেওয়া ১৮,৫৩১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।
For police clearence
মামলার হাজিড়া অাছে কিনিিদিখোর জন্য
ami akjon driver ami jorui shipment goods niye Factory te jaitecila tokon amk police gari dar kore amar phone serch kore amk bole ja ami casion kheli othocho ami agula kisu buji na
আমি আমার বাবার সম্পত্তি নামজারি করতে গিয়েছি, কিন্তু সরকারি ফি ১১,৭০ টাকা। ভূমি অফিসে গেলে তখন তারা ১০,০০০ টাকা নেয়।
2022 সালে আমার পাসপোর্ট আমি নিজে করতে যাই লক্ষ্মীপুর পাসপোর্ট অফিসে , আবেদন জমা দিতে গেলে প্রথম প্রশ্ন জিজ্ঞেস করে কার মাধ্যমে করছি। আমি নিজে নিজে আবেদন করার কারণে ওনারা আমাকে বিভিন্নভাবে হয়রানি করতে থাকেন এবং তিনদিন হয়রানি করার পর ওনারা আমার আবেদন গ্রহণ করেণ।
আমি অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রধানের জন্য ইউনিয়ন ভূমি অফিসে বিআরএস পর্চা অনুমোদন নিতে ইউনিয়ন ভূমি অফিসে যাই। ইউনিয়ন ভূমি কর্মকর্তা আমাকে বলেন আপনার বিআরএস পর্চা অনুযায়ী জমি পূরণ নেই। বাংলা ১৪২৯ সাল পর্যন্ত উন্নয়ন কর পরিশোধ সংক্রান্ত দাখিলা আমি তাকে দেখাই। তখন তো ভূমি অফিসের কোন কর্মকর্তা কোন সমস্যার কথা বলেনি। তিনি আমার পর্চা অনুমোদন করে দিতে অস্বীকার অস্বীকার করেন। তখন আমি ইউনিয়ন ভূমি কর্মকর্তার সাথে ভালো সম্পর্ক আছে এমন একজনকে আমার সমস্যার কথা বলি। তিনি ইউনিয়ন ভূমি ককর্মকর্তার সাথে কথা বলে আমাকে জানান এক লক্ষ বিশ হাজার টাকা দিলে তিনি অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের ব্যবস্থা করে দেবেন। আমি তার প্রস্তাব প্রত্যাখ্যান করি।
আমার বাসা বরিশাল আমি চাকরির সুবাদে বগুড়া থাকতাম।গত বছর আমি যখন পাসপোর্ট করতে বগুড়া অফিসে যায় সকল ডকুমেন্টস সঠিক থাকার পরেও ঘুষ ব্যাতিত আমার পাসপোর্ট করতে দিবে না। এবং অতিরিক্ত অনেক ডকুমেন্টস ও তথ্য চায় আমি সেগুলো দেওয়ার পরেও আমাকে একমাস শুধু শুধুই ঘুরানো হয়।পরে একসময় বাধ্য হয়ে অনুমতি দেয়।এখানে বড় একটি চক্র কাজ করে যার নেতা বা মুলে আছেন পাসপোর্ট অফিসের এডি সে প্রতিদিন কতটি পাসপোর্ট অনুমতি পেলো এটা লিখে রাখে এবং বিকেলে সেগুলোর ঘুষ কালেকশন করে বাসায় ফিরেন।
নির্বাচন অফিসে ভোটার আইডি কার্ড প্রাপ্তিতে ঘুষ চেয়েছে
একটি দলিলের সমস্যা ছিল যার জন্য এত টাকা দিতে হয়েছিল এদের একটি বিশাল দালাল চক্র সবাই মিলে এই কাজটি করে থাকে
পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার মধ্যে দীর্ঘদিন ধরে মঠবাড়িয়া পৌরসভা ও ৫ নং মঠবাড়িয়া সদর ইউনিয়নের মধ্যে সীমানা নির্ধারণ নিয়ে দীর্ঘদিন ধরে হাইকোর্টে মামলা চলমান আছে এমতাবস্থায় আমরা ইউনিয়নের নাগরিক হিসেবে এখনও সকল ধরনের সুযোগ সুবিধা বা ইউনিয়নের নাগরিক হিসেবে অন্তর্ভুক্ত এবং সকল কাজ আমরা এখনও ইউনিয়নএর সুযোগ সুবিধা গ্রহণ করে থাকি, কিন্তু গত এক বছর ধরে জমি ক্রয় বিক্রয় করতে গেলেই বলে আপনারা পৌরসভার রেট দিয়ে দলিল করতে হবে এবং লক্ষ লক্ষ টাকা দলিল লেখক ( মোক্তার ) সাব রেজিস্ট্রার অফিসার এবং তার অফিসের অন্যান্য লোকজন ভাগ বাটোয়ারা করে এই কাজ করে থাকে। এর থেকে কি কোন নিস্তার আছে? আমারা নাগরিকরা সকল কাজ কর্মে ইউনিয়নেয় জনসাধারণ কিন্তু দলিল করতে গেলেই আমরা পৌরসভা বলে অতিরিক্ত লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়
ami ekjon medical senior staff nurse . 2 month ago amar pore giye leg fracture hoy ami dinajpure medical ei doctor dekhai and doctor er prescribe e 1 month er chuti nei ei chuti nite jaoay beton verify koren jini take 5k tk dite hoy and ami oi monthei abar pore jai and same leg abar fructure hoy ami dinajpurer baire jai doctorn dekhaite er majhe ami office o korchi .doctor er prescription dekhi ami abar 1 month er off nei kintu ei mashe amar bill ashe na ami dekhlam ibas++ theke je beton verify koren ni . ami khoj niye janlam jake ami age 5k diychilam sei kore nai ami baddho hoye aro 5k dei kintu se tao call dhore na massage o dekhana pore ami aro 5k dei tarpor se ans dey amar bill hoy .
অফিসে কাজের ভিডি ও বানিয়ে এবং তার কিছু সাজানো লোক দিয়ে ভি ডি বানিয়ে অফিসে আসিয়া দেখিয়ে বলে আপনার বিরুদ্ধে অফিযোগ আছে টাকা না দিলে বাইরাল করে দিব ।টাকা দিলে আর এটা নিয়ে কোন কথা বলে না অথবা পোষ্ট করে না ।সাংবাদিক এর বিরুদ্ধে কোথায় অভিযোগ করা যায় না ।
১২ বছরের একটা পুরানো দলিল খুঁজে যেয়ে এই ঘুষের পরিস্থিতি সৃষ্টি হয়।কাগজ ছেঁড়া, নাম দিয়ে তল্লাশি নাকি দাগ দিয়ে ইত্যাদি বলে, ২০ টাকা প্রতি বছরের তল্লাশি খরচের জায়গা ৩০০ টাকা করে প্রতি বছরের জন্য নেয়।জমির ব্যাপার, আমি নিতে বাধ্য হয়েছিলাম।এটা বেসরকারি তল্লাশিকারক আর ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীদের যোগসাজেসে হয়।
ঘটনা টি ২০২২ সালের আমি ইউটিউব ভিডিওতে দেখলাম উত্তরা পাসপোর্ট অফিসে টি দালাল মুক্ত এখানে সহজে পাসপোর্ট করা যাবে,কিন্তু রমজানে গিয়েও দেখি সেখানে নিস্ম থেকে উচ্চ কর্মকর্তা সবাই ঘুস খোর ১৫০০ টাকা দেয়ার আগে আমাকে ১ ঘন্টা ঘুরিয়েছিল তারা।
নামজারী কানুন গো রিপোটৈর জন্য 500 দিয়েছি আরো 1500দাবী করে 28দিন পর্যন্ত আটকে রেখেছে, উপজেলা সদর ভূমি অফিস
নতুন পাসপোর্ট করতে গিয়েছিলাম প্রথমে অফিসার না করে দেয়। হবে না। তারপর বাহির একটি কম্পিউটার দোকানে ৪০০০ টাকা অতিরিক্ত ৪০০০+৩৫০০= ৭৫০০ খরচ করলে সেই অফিসার একসেপ্ট করে। এক মাস পর পাসপোর্ট পাই
আইবাস হতে বরাদ্দকৃত অর্থ উত্তোলনের ক্ষেত্রে ৩% টাকা দিতে হয় নইলে টাকা পেতে অনেক বেগ পেতে হয়।
অনেক আগের কথা, সাল সম্ভবত ২০১২ এর দিকে। আমাদের বাসায় আমার ফুপি চাচাদের সাথে অনেক প্রবলেম হয়। এমন হয় যে ওরা আমার আম্মুকে চোখে মরিচের গুড়ো লাগিয়ে দেয়। পরে পুলিশ আসলে ওদের থেকে চেয়েছে কিনা জানি না, তবে আমাদের থেকে উল্টো টাকা দাবি করে। এমনকি হুমকিও দেয় উল্টো মামলা দিয়ে দেবার। মানে এরা কি মানুষ না? এদের কি মরণের ভয় নাই? আমার বয়স তখন খুবই কম, হয়তো ক্লাস ৭/৮ এ পড়ি। বিষয়টা এখনো ভুলার মতো না। আমি লিটারেলি শক ছিলাম এটা দেখে। ঐ পুলিশের নামও মনে নাই তবে এদের বিচার এখানে না হলেও আফটার লাইফ হবে ইন শা আল্লাহ।
Basar holding number deini bole
হাসপাতালের চার্টে ছিলো নরমালx-ray ৭০টাকা, কিন্তু আমার কাছে ১৫ দাবি করে।