সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,২১৫ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,২১৫ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
অন্যান্য সরকারি দপ্তর

ASSET PROJECT (NSDA ASSESSMENT)

এমসিটিএসসি, ছদু চৌধুরী রোড,চট্টগ্রামের আইটি সাপোর্ট সার্ভিস বিভাগের এসেট প্রজেক্ট এর আওতায় প্রশিক্ষণের নিয়মিত প্রশিক্ষণার্থী।কিন্তু আমাদেরকে এসেসমেন্টের আগে ও সর্বশেষ আগের দিন ৬ হাজার টাকা ঘুষ দাবি করে প্রতিষ্টানটির আইটি সাপোর্ট সার্ভিস এর প্রশিক্ষক যিনি অত্র প্রতিষ্টানে ২২আগষ্ট এনএসডিএর এসেসর হিসেবেও মনোনয়ন পান।যেহেতু আমরা এসেট প্রজেক্ট থেকে ১২ হাজার টাকা বৃত্তি পাব তাই বারবার ৬ হাজার টাকা ঘুষ দাবি করেন।এসেসমেন্টের আগেও পর্যায়ক্রমে আমাদের কাছ থেকে ঘুষ দাবি করে।কিন্তু আমরা দিতে অস্বীকৃতি জানালে এসেসমেন্টে বসতে দিবে না বলে হুমকি প্রদান করে এবং বসতে দেননি।সেই জায়গায় এনএসডিএ ওয়েব জালিয়াতি করে অত্র প্রতিষ্টানে জব প্লেসমেন্ট দুর্নীতিবাজকে বসানো হয়।প্রিন্সিপাল সহমত পোষন করেন যা জালিয়াতির অংশ।

ঘুষ দিইনি
মাহমুদুন্নবী চৌধুরী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, চট্টগ্রাম। ৳৬.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ ১০ CT98776L
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

জন্ম নিবন্ধন

তেরখাদা উপজেলার ৩ নং চাকলাদা ইউনিয়ন পরিষদের জন্ম নিবন্ধন করতে গেলে ২৫ টাকার ফি সেখানে ৬০০ টাকা নিয়েছে যেটা তিনটা জন্ম নিবন্ধন এর জন্য ৭৫ টাকা ধার্য ছিল কিন্তু সেইখানে ইউনিয়ন অফিস থেকে প্রতিটা জন্ম নিবন্ধনের জন্য ২০০ টাকা করে রেখেছে আমাদের তো না করে উপায় নাই

ঘুষ দিয়েছি
Khulna, terokhada , chagladah ৳৬০০
১ সেপ্টেম্বর ২০২৬ KHMSUGDU
মন্তব্য
হিসাব রক্ষণ অফিস

পেনশন টাকা

পেনশনের টাকা উত্তোলনের জন্য ১৫০০০ টাকা দাবি করে, না দিলে ফাইল বা টাকা ব্যাংকে যাবে না বলছে! আমি টাকা দিয়েছি।

ঘুষ দিয়েছি
নজিপুর ৳১৫.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ RJDQZ8PX
মন্তব্য
সিটি কর্পোরেশন

ট্রেড লাইসেন্স

ট্রেড লাইসেন্স নবায়ন করতে ৫০০০ টাকা নিয়েছে, টাকা না দিলে নাকি ট্রেড লাইসেন্স এ কর্তাবাবু সই করেবন না,

ঘুষ দিয়েছি
ঢাকা ৳৫.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ ১০ DKQK45YB
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

জন্ম নিবন্ধন ইংরেজি করার জন্য অতিরিক্ত টাকা

আমি জন্ম নিবন্ধন ইংলিশ করার জন্য আবেদন করছিল সে অবদানের জন্য আমাকে ২০০ টাকা টাকা দিতে হয়েছে কিন্তু সরকারের সর্বোচ্চ 100 টাকা নিয়ে যায় তার মানে আমি আরো ১০০ টাকা অতিরিক্ত দিয়েছে ইউনিয়ন অফিস দুর্নীতি শ্রেষ্ঠ আমার থেকে ১০০ টাকায় করে কত মানুষ টাকা নিছি

ঘুষ দিয়েছি
ফেনী ৳২০০
১ সেপ্টেম্বর ২০২৬ DKKW7WJ9
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

মিসকেইসের মামলা নথিভুক্ত করা

ভূমি অফিস থেকে ২০০০ টাকা খরচ করে রিপোর্ট আনানোর পর এডি ল্যান্ড অফিসে মামলার নাম্বার এন্ট্রি করার জন্য ৫০০০ টাকা চায়। এরপর ৩৫০০ টাকা দিয়ে নাম্বার এন্ট্রি করানো এবং নোটিশ নেওয়া হয়।

ঘুষ দিয়েছি
টঙ্গী ৳৫.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ DKDYBJHY
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

জন্ম নিবন্ধন

দাবিটা হচ্ছে আমাদের ইউনিয়নে জন্ম নিবন্ধনের জন্য ইউনিয়ন পরিষদে নির্ধারিত একটা ফ্রি তারা ৩০০ টাকা করে নিচ্ছে। এবং আমি যতগুলো জন্ম নিবন্ধন করেছি প্রত্যেকটাতেই ৩০০ টাকা করে দিয়েছি এবং এর থেকে বেশিও দিয়েছি এবং কোন ঝামেলা হলে জন্ম নিবন্ধনে তারা এক হাজার থেকে আড়াই হাজার তিন হাজার টাকা পর্যন্ত নিচ্ছে এমন প্রমাণ আমার কাছে আছে। তাই ব্যাপারটা সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যেন এগুলা একটু নজরদারি করে সরকার থেকে নির্ধারিত যে ফি আছে সেটাই যেন নেয়া হয়।

ঘুষ দিয়েছি
দশমিনা ৳৩০০
১ সেপ্টেম্বর ২০২৬ ১০ BRCYN9XS
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

নামজারি করার জন্য

আমি জায়গায় কিনেছেন। নতুন জায়গায় নামজারি করতে ১০০০০ লাগবে। যেখানে সরকারি খরচ ১১৭০ টাকা মাত্র।

ঘুষ দিয়েছি
সাভার ৳১০.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ DKUH2SXP
মন্তব্য
সরকারি হাসপাতাল

হাসপাতারে রোগী নেওয়ার জন্য ট্রলি

ঢাকা পঙ্গু হাসপাতালে রোগীকে এ্যামবুলেন্স এর মধ্যে প্রায় ১ ঘন্টা রেখেও কোন ট্রলি পাইনাই, পরবতীতে একজনকে ৫০০ টাকা দিয়ে একটা ট্রলি ম্যানেজ করি প্রায় ২ ঘন্টা পরে।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳৫০০
১ সেপ্টেম্বর ২০২৬ DKMGBNMY
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

জা‌বেদা নক‌লের ক‌পি

দ‌লিল করার পর নামজা‌রির জন‌্য মূল দ‌লিল বা অ‌বিকল নকল দ‌লি‌লের প্রয়োজন হয় । যে‌হেতু মূল দ‌লিল আস‌তে প্রায় ২ বছর লা‌গে তাই অবকল নকল দ‌লিল তোলার জন‌্য ১২০০ টাকা জায়গায় ১৭০০ টাকা দা‌বি ক‌রে ও তা আদায় ক‌রেন

ঘুষ দিয়েছি
উপ‌জেলা ৳১.৭ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ RNA4EL55
মন্তব্য
ভূমি অফিস

২০২৩ সালে নামজারী জন্য টাকা নিয়েছে

আমি অফিসে গিয়ছিলাম ২০২৩ সালে। উনি আমাকে আমার কাজটি করতে দিবেন না ইত্যাদি। যেহেতু আমি বাড়িতে থাকি না তাই বাধ্য হয়ে টাকা দিয়ে কাজ করতে হয়েছে

ঘুষ দিয়েছি
হোমনা কাশিপুর ভূমি অফিস, ৳৮.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ CTNXBFPT
মন্তব্য
সরকারি হাসপাতাল

ই সি জি করার জন্য অতিরিক্ত টাকা দাবি

আমার একটা রোগের আর্জেন্ট ইসিজি করার জন্য প্রয়োজন ছিল তো ইসিজি করার মূল টাকা ছিল ৮০ টাকা কিন্তু ওয়ার্ড আমার কাছে ২০০ টাকা দাবি করে আমি নিরুপায় হয়ে আর কিছু করতে না পেরে ২০০ টাকা দিয়ে করি

ঘুষ দিয়েছি
নাটোর ৳২০০
১ সেপ্টেম্বর ২০২৬ RJ9MANSP
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

জন্মনিবন্ধনের জন্মতারিখ সংশোধনের

আমার জন্মনিবন্ধনে জন্মতারিখ সঠিক ছিল। আমি তাদের কে শুধু অনলাইনে জন্মনিবন্ধনের তথ্য ইংলিশ আপডেট/অনলাইন করে দেওয়ার জন্য বলেছিলাম। কিন্তু তাদের পক্ষ থেকে ভুলবশত আমার জন্মতারিখের ২-এর জায়গায় ১২ লিখে দেওয়া হয়েছে। এটি সম্পূর্ণভাবে তাদের ভুল। বিষয়টি তাদের জানিয়ে জন্মতারিখটি সঠিক করে দেওয়ার জন্য অনুরোধ করার পরও এখন তারা ২০,০০০ টাকা দাবি করছেন। তাদের ভুলের কারণে আমাকে কেন অতিরিক্ত টাকা দিতে হবে?

ঘুষ দিইনি
Noakhali ৳২০.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ CTCTM73G
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট করতে গিয়েছিলাম

গত আগষ্ট মাসের ১৭ তারিখ 2026 আমি আঞ্চলিক পাসপোর্ট ময়মনসিংহ অফিসে পাসপোর্ট করার জন্য যাই আমার কাগজ পত্রে কোন ভুল ছিল না, তবুও কোন কারণ ছাড়া ছাত্র প্রমাণের অদ্ভুত দাবি করে বসেন সেখানে থাকা কর্মকর্তা। ফরমে পেশা 'ছাত্র' দেওয়ায় তারা প্রমাণ চাইলেন। আমি আমার এসএসসি (SSC) এবং HSC পরীক্ষার রেজাল্ট ও সার্টিফিকেট দেখালাম। কিন্তু তাদের দাবি—এতে হবে না, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে 'প্রত্যয়ন পত্র' এনে দিতে হবে। এখন এই সামান্য একটা প্রত্যয়ন পত্র আনার জন্য আমাকে ময়মনসিংহ থেকে আবার স্থায়ী ঠিকানার শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হবে! যদিও এটার উদ্দেশ্য ছিল আমাকে বিভ্রান্ত করা,যেন আমি এইসব কাগজপত্র এর হয়রানি নিজের মাথায় না নিয়ে বাহিরে তাদের দাঁড়িয়ে থাকা লোকেদের মাধ্যম ব্যবস্থা করি,তিন হাজার টাকা ঘুষ দাবি করা হয়।

ঘুষ দিইনি
ময়মনসিংহ ৳৩.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ ১১ MYSMR7LE
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পাসপোর্ট অফিস সিরাজগঞ্জ

আমার সব পেপারস ঠিক থাকার পরেও পাসপোর্ট অফিসের অফিসার বিভিন্ন অজুহাতে জমা নিচ্ছিলো না, অনেক রিকুয়েষ্ট করার পরে বলে ২ তলার (১**) কক্ষ নাম্বারে যান যেয়ে কথা বলেন, ঐ কক্ষের সামনে যাওয়ার পরে এক আনসার সাহেব ৩০০০/- টাকা দাবি করলো, একপ্রকার বাধ্য হয়ে দামাদামি করে ২৫০০/- টাকা দেওয়ার পরে, সেম পেপারস দিয়ে পাসপোর্ট করে দিলো।

ঘুষ দিয়েছি
সিরাজগঞ্জ ৳২.৫ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ RJBBFWLR
মন্তব্য
ভূমি অফিস

দখল এর রিপোর্ট

বিনিময় সম্পত্তি আমাদের দখলে আছে। আমরা ভোগ করি কিনা তা সরকার দেখবে সেই রিপোর্ট দেওয়ার জন্য ইউনিয়ন ভুমি কর্মকর্তা দশ হাজার টাকা দাবি করে আমরা তা পরিশোধ করলেও আজ ও রিপোর্ট দেয়নি।। কাল দিব বলে কিন্তু সেই কাল আর হয়না।

ঘুষ দিয়েছি
নওগাঁ ৳১০.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ RJ53LCRU
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ট্রান্সক্রিপ্ট উত্তোলন

যশোর পলিটেকনিক সিভিল এর ভর্তি বাতিল করে মার্কসিট উত্তোলন করতে গেলে বিভাগীয় প্রধান জানায়,আমাকে অফিস থেকে দায় দেনার অনাপত্তিপত্র নিতে হবে। আর অফিস জানায়,পাওনা আছে কিনা জানিনা, অফিস দিতে পারবে না।বিভাগে যাও।বিভাগ ও দেয় না।২ ঘন্টা অসহায ভাবে ঘোরার পর অফিস সহকারি ১০০০ টাকা দাবি করে।যা পরিশোধ করে,ট্রান্সক্রিপ্ট তুলি।

ঘুষ দিয়েছি
যশোর ৳১.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ KH8K4LRE
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

জায়গা জমি সংক্রান্ত আইনি মিথ্যা মামলা

আমাদের এলাকায় একজন মামলা বাজ লোক আছে উনাকে সবাই মামলা বাজ নামে চিনে ,উনি আমার ,আমার পরিবার এবং আমাদের আত্মীয়-স্বজন সবার নামে জায়গা জমি সংক্রান্ত বিষয় মিথ্যা মামলা করেছে ওই মামলার পুলিশ স্পটে এসে কল দেয় আমাদের বিষয়টা তদন্ত না করে আমাদের কাছ থেকে টাকা দাবি করে তো কিছু টাকা দিয়ে বিদায় দেওয়া হয় আরো কত টাকা দিতে হয় কে জানে!!!

ঘুষ দিয়েছি
নোয়াখালী , মাইজদী ৳১.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ ১০ CTQ94TZK
মন্তব্য