সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,২১৫ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,২১৫ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০০

জন্ম নিবন্ধন ইংরেজি করার জন্য অতিরিক্ত টাকা

আমি জন্ম নিবন্ধন ইংলিশ করার জন্য আবেদন করছিল সে অবদানের জন্য আমাকে ২০০ টাকা টাকা দিতে হয়েছে কিন্তু সরকারের সর্বোচ্চ 100 টাকা নিয়ে যায় তার মানে আমি আরো ১০০ টাকা অতিরিক্ত দিয়েছে ইউনিয়ন অফিস দুর্নীতি শ্রেষ্ঠ আমার থেকে ১০০ টাকায় করে কত মানুষ টাকা নিছি

ফেনী, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKKW7WJ9
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳১৬.০ হাজার

জমির বিক্রয় দলিল রেজিস্ট্রেশন

দলিল দাতা একটি দলিল সম্পাদন করার পর দ্বিতীয় দলিল করতে গেলে বলা হয় দ্বিতীয় দলিল হবে না আজকে। বলে খাস কামরায় চলে গেলেন। ভেন্ডর খাস কামরায় গেলে ৬০০০ টাকার ( যা আগেই দাবি করেছিল) অতিরিক্ত আরো ১০০০০ টাকা দাবি করে। মোট ১৬০০০/ টাকা দেয়ার পর দ্বিতীয় দলিল সম্পাদিত হয়।

বাশাইল উপজেলা, টাঙ্গাইল, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার দেখা হয়েছে DK8NR95T
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

পাসপোর্ট রিনিও

Regional Passport Office, Moulvibazar-এ পাসপোর্ট রিনিউ করতে কয়েকবার গিয়েছি, কিন্তু দালাল ছাড়া কোনোভাবেই কাজ হয়নি। বারবার বলা হয়েছে এটা ভুল, সেটা ভুল। প্রয়োজনীয় সংশোধন করে বহুবার জমা দেওয়ার চেষ্টা করেছি, তবুও গ্রহণ করা হয়নি। পরে একই কাগজপত্র নিয়ে দালালের মাধ্যমে গেলে শুধু শেষ পাতায় সামান্য পরিবর্তন করে দেওয়া হয়, যেখানে তাদের সাংকেতিক চিহ্ন ছিল। এরপর সঙ্গে সঙ্গেই সব ঠিক বলে আবেদন গ্রহণ করা হয়। মাত্র ২ হাজার টাকার জন্য আমাকে ৩–৪ বার আসা-যাওয়া করতে হয়েছে। এ ধরনের অভিজ্ঞতা সাধারণ মানুষের জন্য খুবই হতাশাজনক। আশা করি কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করবেন এবং দালালনির্ভরতা ও হয়রানি বন্ধে কার্যকর ব্যবস্থা নেবেন।

মোলভীবাজার, সিলেট ১ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার দেখা হয়েছে SY8HXDQM
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৬০০

জন্ম নিবন্ধন অনলাইন করা

আমার কাকাতো ভাই এর জন্য, কাকা কাকিমা এবং ভাই ৩জনের জন্ম নিবন্ধন অনলাইন করার জন্য ইউনিয়ন ডিজিটাল সেন্টারে গেলে তিনি জানান কাজটি করতে হলে ফি ছাড়াও ৬০০/- অতিরিক্ত দিতে হবে, যা নাকি উপজেলায় জিনি কর্মকর্তা আছেন তাকে না দিলে কাজটি কতদিনে হবে তার কোন নিশ্চয়তা নেই। যেহেতু আমার ভাই এর স্কুলের কাজের জন্য জরুরী ছিলো তাই বাধ্য হয়ে অতিরিক্ত ৬০০/- পরিশোধ করে কাজটি করাতে বাধ্য হই।

খুলনা, খুলনা ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে KH6U5A7S
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳৩.০ হাজার

পাসপোর্ট করতে গিয়েছিলাম

গত আগষ্ট মাসের ১৭ তারিখ 2026 আমি আঞ্চলিক পাসপোর্ট ময়মনসিংহ অফিসে পাসপোর্ট করার জন্য যাই আমার কাগজ পত্রে কোন ভুল ছিল না, তবুও কোন কারণ ছাড়া ছাত্র প্রমাণের অদ্ভুত দাবি করে বসেন সেখানে থাকা কর্মকর্তা। ফরমে পেশা 'ছাত্র' দেওয়ায় তারা প্রমাণ চাইলেন। আমি আমার এসএসসি (SSC) এবং HSC পরীক্ষার রেজাল্ট ও সার্টিফিকেট দেখালাম। কিন্তু তাদের দাবি—এতে হবে না, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে 'প্রত্যয়ন পত্র' এনে দিতে হবে। এখন এই সামান্য একটা প্রত্যয়ন পত্র আনার জন্য আমাকে ময়মনসিংহ থেকে আবার স্থায়ী ঠিকানার শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হবে! যদিও এটার উদ্দেশ্য ছিল আমাকে বিভ্রান্ত করা,যেন আমি এইসব কাগজপত্র এর হয়রানি নিজের মাথায় না নিয়ে বাহিরে তাদের দাঁড়িয়ে থাকা লোকেদের মাধ্যম ব্যবস্থা করি,তিন হাজার টাকা ঘুষ দাবি করা হয়।

ময়মনসিংহ, ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার দেখা হয়েছে MYSMR7LE
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.৫ হাজার

পাসপোর্ট অফিস সিরাজগঞ্জ

আমার সব পেপারস ঠিক থাকার পরেও পাসপোর্ট অফিসের অফিসার বিভিন্ন অজুহাতে জমা নিচ্ছিলো না, অনেক রিকুয়েষ্ট করার পরে বলে ২ তলার (১**) কক্ষ নাম্বারে যান যেয়ে কথা বলেন, ঐ কক্ষের সামনে যাওয়ার পরে এক আনসার সাহেব ৩০০০/- টাকা দাবি করলো, একপ্রকার বাধ্য হয়ে দামাদামি করে ২৫০০/- টাকা দেওয়ার পরে, সেম পেপারস দিয়ে পাসপোর্ট করে দিলো।

সিরাজগঞ্জ, রাজশাহী ১ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার দেখা হয়েছে RJBBFWLR
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০ হাজার

জন্মনিবন্ধনের জন্মতারিখ সংশোধনের

আমার জন্মনিবন্ধনে জন্মতারিখ সঠিক ছিল। আমি তাদের কে শুধু অনলাইনে জন্মনিবন্ধনের তথ্য ইংলিশ আপডেট/অনলাইন করে দেওয়ার জন্য বলেছিলাম। কিন্তু তাদের পক্ষ থেকে ভুলবশত আমার জন্মতারিখের ২-এর জায়গায় ১২ লিখে দেওয়া হয়েছে। এটি সম্পূর্ণভাবে তাদের ভুল। বিষয়টি তাদের জানিয়ে জন্মতারিখটি সঠিক করে দেওয়ার জন্য অনুরোধ করার পরও এখন তারা ২০,০০০ টাকা দাবি করছেন। তাদের ভুলের কারণে আমাকে কেন অতিরিক্ত টাকা দিতে হবে?

Noakhali, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে CTCTM73G
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

দখল এর রিপোর্ট

বিনিময় সম্পত্তি আমাদের দখলে আছে। আমরা ভোগ করি কিনা তা সরকার দেখবে সেই রিপোর্ট দেওয়ার জন্য ইউনিয়ন ভুমি কর্মকর্তা দশ হাজার টাকা দাবি করে আমরা তা পরিশোধ করলেও আজ ও রিপোর্ট দেয়নি।। কাল দিব বলে কিন্তু সেই কাল আর হয়না।

নওগাঁ, রাজশাহী ১ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার দেখা হয়েছে RJ53LCRU
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.৫ হাজার

New Passport Registration

Ami tk.sara krbo bole sob documents niye gecilam.. Tbuo file joma nei nai. Pore AD r kase gclm onio ferot dise..pore baddo hoia dalal r maddome tk diye korsi..kuno documents nei nai sudu ID carad dkyei joma.nise

Jamalpur, ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার দেখা হয়েছে MYY52P82
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

ট্রান্সক্রিপ্ট উত্তোলন

যশোর পলিটেকনিক সিভিল এর ভর্তি বাতিল করে মার্কসিট উত্তোলন করতে গেলে বিভাগীয় প্রধান জানায়,আমাকে অফিস থেকে দায় দেনার অনাপত্তিপত্র নিতে হবে। আর অফিস জানায়,পাওনা আছে কিনা জানিনা, অফিস দিতে পারবে না।বিভাগে যাও।বিভাগ ও দেয় না।২ ঘন্টা অসহায ভাবে ঘোরার পর অফিস সহকারি ১০০০ টাকা দাবি করে।যা পরিশোধ করে,ট্রান্সক্রিপ্ট তুলি।

যশোর, খুলনা ১ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার দেখা হয়েছে KH8K4LRE
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

জায়গা জমি সংক্রান্ত আইনি মিথ্যা মামলা

আমাদের এলাকায় একজন মামলা বাজ লোক আছে উনাকে সবাই মামলা বাজ নামে চিনে ,উনি আমার ,আমার পরিবার এবং আমাদের আত্মীয়-স্বজন সবার নামে জায়গা জমি সংক্রান্ত বিষয় মিথ্যা মামলা করেছে ওই মামলার পুলিশ স্পটে এসে কল দেয় আমাদের বিষয়টা তদন্ত না করে আমাদের কাছ থেকে টাকা দাবি করে তো কিছু টাকা দিয়ে বিদায় দেওয়া হয় আরো কত টাকা দিতে হয় কে জানে!!!

নোয়াখালী , মাইজদী, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার দেখা হয়েছে CTQ94TZK
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳৩৫.০ হাজার

দলিল লেখা

রংপুর, মিঠাপুকুরের রেজিস্ট্রি অফিসে একজন দলিল লেখক ২৯৫০০০/- (দুই লাখ পচানব্বই হাজার) টাকার জমি রেজিস্ট্রি করতে আমার থেকে ৩৫০০০/ পয়ত্রিশ হাজার টাকা নিয়েছেন ।

মিঠাপুকুর, রংপুর ১ সেপ্টেম্বর ২০২৬ ১৮ বার দেখা হয়েছে RNC49LF9
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳১.০০ লাখ

থানা থেকে দূর্ঘটনা কবলিত গাড়ি ফেরত আনা।

আমার গাড়ির দূর্ঘটনা ঘটেছিলো। পরে গাড়ি থানায় নিয়ে যায়। আমার গাড়ির চরম ক্ষতি হয়। কিন্তু থানা থেকে আনতে গেলে টাকা দাবি করে। কেন দাবি করেছিল? তারা ঘটনাস্থল থেকে থানায় নিয়ে গেছে সেটার খরচ + চা খরচ + থানায় দেখাশোনা করেছে তার খরচ। যদিও গাড়ি রেকার দিয়ে টেনে নিয়ে থানার ডাম্পিং এ ফেলে রেখেছে। এটার জন্য ১লাখ টাকা দাবি করেছে। ওসি ইশার নামাজ পড়ে এসে মাথায় টুপি থাকা অবস্থায় ঘুষের টাকা গুনে নিয়েছিল।

চট্টগ্রাম, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ১৩ বার দেখা হয়েছে CTWD9B7A
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৯ হাজার

জন্মসনদ অনলাইন করতে ১৯০০ টাকা নিয়েছিলো

জন্মসনদ অনলাইন করলে মনে হয় ২০০ থেকে ৩০০ লাগতে পারে বা ৪০০ তারা আমার থেকে ১৯০০ টাকা নিয়েছে আমার পুরানো জন্মসনদের বই টি নাকি তারা পাচ্ছে না তাই তারা আমার নতুন করে জন্মসনদ করার জন্য ১৯০০ টাকা নিয়েছে তারা আমার বই ঠিক মতন রাখতে পারে নাই এখন আমি কেন ক্ষতি পূর্ণ দিতে হবে, আমাকে যেই জন্মসনদ দিয়েছে সেটা ত আমার কাছে আছে আমার টা যদি হারিয়ে ফেলতাম তালে দরে নিতাম আমি রাখতে পারি নাই, তার পর কয়েক বার গিয়েছিলাম পরিষদে তারা বলত এটার জন্য মেম্বারের কাছে যান মেম্বার সব করবে তার মানে মেম্বার রা মিলে এই টাকা খাইছে।

ঢাকা (অন্যান্য), ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKWUHLET
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৬.০ হাজার

বিদ্যুৎ অফিস নতুন মিটার সংযোজন করাতে

আমি একটি নতুন প্রিপেইড মিটার সংযোজন করতে চেয়েছিলাম। সরকারি ফি-৫৬০০ টাকা আমার থেকে ১২০০০ টাকা নিয়েছে। না দিলে মিটার পাবো না।

চট্টগ্রাম, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে CTQYL9CH
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳২.০ হাজার

লাইসেন্স পুনঃ নবায়ন

সরকারি ভাবে ফি জমা নেবার পর আইডি আর ভেরিফাইড না করে ৩ মাস ফেলে রাখা এর পর সেটার জন্য তদবির করলে ২০০০ টাকা ঘুস নিয়ে করে দেয়

রাজশাহী, রাজশাহী ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে RJJV6WKT
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.০০ লাখ

এসি ল্যান্ড অফিস খিলক্ষেত

এক লক্ষ টাকার বেশি লাগবে না দিলে বিবাদীর খারিজ বাতিল করা যাবে না, পরে এসিল্যান্ড খিলক্ষেত অফিসে ৬০ হাজার টাকা দিলাম, দক্ষিনখান অফিসে দিলাম ৭০০০ টাকা, আবার আসতে হলো খিলক্ষেত এসিল্যান্ড অফিসে আবার শেখানে তামিল করতে নিলো পাঁচ হাজার টাকা ৬০,০০০+৭,০০০+৫,০০০=৭২,০০০/দিলাম

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKJAJH3R
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৫.০ হাজার

এমপিও আবেদনের ফাইল উপজেলা হতে ছাড়

আমি ৪র্থ গণবিজ্ঞতিতে ডুমুরিয়া উপজেলার একটি স্কুলে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করি এবং আমার এমপিও করানোর জন্য যথারীতি আবেদন করি। ফাইল উপজেলাতে গেলে প্রধান শিক্ষক বলে টাকা ছাড়া ডুমুরিয়া শিক্ষা অফিসার ফাইল ছাড়বে না তখন প্রধান শিক্ষককে নিয়ে থানা শিক্ষা অফিসে যাই। প্রধান শিক্ষকের মাধ্যমে ৩০০০ টাকা দিলে তিনি ফেরত দেন এবং বলেন ৫০০০ টাকা দিতে।আবশেষে ৫০০০ টাকা দেই এবং তারপর সেইদিন রাতে ফাইল জেলায় ফরওয়ার্ড করে দেয়। আর কোথাও কোন টাকা দেয়নি

ডুমুরিয়া শিক্ষা অফিস, খুলনা ১ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে KHAQP8YC
মন্তব্য
ঘুষ দিইনি শিক্ষা অফিস ৳৫০০

বেতনের বকেয়া বিল প্রস্তুত করে হিসাবরক্ষন অফিসে প্রেরন

জুলাই-২০২৫ সালে একজন প্রাথমিক শিক্ষকের বেতন এর ৫% ইনক্রিমেন্ট স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি হয় নাই। ফলে সে ৮৭৯ টাকা কম পায়। পরবর্তীতে উপজেলা শিক্ষা অফিসে সেই বকেয়া বিল প্রস্তুত করে উপজেলা হিসাবরক্ষন অফিসে দরখাস্ত দেয়া হয়। আজ ১৩ মাস অতিক্রান্ত হলেও সেই বকেয়া পাওয়া যায় নাই। কিছুদিন অফিসে সংশ্লিষ্ট ব্যক্তিকে ফোন দেয়া হয়। সে ইনিয়ে বিনিয়ে ঘুষ দাবি করে। অফিস প্রধান টাকা ছাড়া এইসব সাইন করে না নাকি! অধীনস্থ শিক্ষকদের বেতন বিলেও ঘুষ ছাড়া এরা কাজ করে না। ধিক্কার এদেরকে।

নকলা,শেরপুর, ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে MYV6QL2E
মন্তব্য