সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,২৩০ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,২৩০ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ভূমি অফিস

Mutation for family land

I applied for our family land mutation on behalf of my family. All documents attached on the land website. When I contact the surveyor for completing the mutation work, he asked me to provide him 100000tk. First I'm trying to negotiate his asking amount and he strick on the mentioned amount. Later, I don't contact with him and he refused the application by writing a false statement. Also, I have all land tax submission bill (Dakhila) till 2020. I have the name, but I seems all stuff of Batiyaghata Land office are fully or partially corrupted. If you have the authority to take action on them, please do the needful as your earliest.

ঘুষ দিইনি
Batiaghata, Khulna ৳১.০০ লাখ
৩১ আগস্ট ২০২৬ ১৪ KHKMU5NW
মন্তব্য
ভূমি অফিস

নামজারী

“দাদ্রর মৃত্যুর পর, ওয়ারিশগণের নামে মাত্র ২৪ শতাংশ জমি নামজারি করতে গেলে ইউনিয়ন ভুমি অফিস ১২০০০ টাকা চায়। পরে ১০,০০০ টাকায় রফাদফা হয়। এর মধ্যে ৮০০০ টাকা অগ্রীম দেই। বাকী টাকা নামজারি হয়ে যাওয়ার পর দেই । সময়টা তখন ২০২৬ সালের । জুলাইয়ের শেষের দিকে নামজারি কমপ্লিট হয়। ভুমি অফিস থেকে কল করে নামজারির কাগজ নিয়ে যেতে বলা হয় । পরে নামজারি ও খাজনার কাগজ নিয়ে চলে আসি।”

ঘুষ দিয়েছি
শরীয়তপুর জেলা, গোসাইরহাট থানা, কোদালপুর ইউনিয়ন ৳১০.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ ১০ DKQV6W9Z
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্টে আবেদনের হার্ডকপি জমা দেওয়ার সময় ঘুষ — নইলে নতুন কোন ডকুমেন্টের ভুল সনাক্ত হতো।

পাসপোর্ট করার সময় যে হার্ডকপিটি(আবেদনপত্র) ডকুমেন্টস সহ জমা দেয়া লাগে ওটাতে প্রত্যেকবার নানান ভুল দেখিয়ে পাঠিয়ে দেয়া হচ্ছিলো। একসময় টাকাই দাবি করে বসে এবং বলে পাসপোর্ট কর্মকর্তা টাকা না দিলে আবেদনপত্র গ্রান্ট করতে সই করবেন না। অফিসারের কেরানিকে আমরা ২০০০ টাকা ঘুষ দেই ২ টা পাসপোর্ট এর জন্যে। ২০১৬ সালের ঘটনা এটি।

ঘুষ দিয়েছি
বরগুনা ৳২.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ ১০ BRGSSWKQ
মন্তব্য
সিটি কর্পোরেশন

জন্ম সনদের তথ্য correction

আমার মেয়ের জন্ম সনদের তথ্য ভুল ছিল। সেটা সঠিক করার জন্য আবেদন করি। সচিব আমাকে বললো ১০০ টাকা দিতে। আমি জানি যে ফি হলো ৫০ টাকা। কিন্তু আমি তার ভাবভঙ্গি, আচরণ, ব্যবহার দেখে বুঝলাম আমি যদি তাকে ১০০ টাকা না দেই, সে আমাকে প্রচণ্ড হয়রানি করাবে। আমি একেবারে অসহায় হয়ে গেলাম এবং বিনা বাক্যে ১০০ টাকা দিয়ে দিলাম। সে আমাকে কোন receipt দেয় নি। এইভাবে সে প্রতিদিন হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে।

ঘুষ দিয়েছি
কুড়িল অফিস, Ward No. 17 ৳৫০
৩১ আগস্ট ২০২৬ ১৩ DKS7T8QY
মন্তব্য
ভূমি অফিস

নামজারি আবেদন বা যে কোন ভূমি সেবা

“মিউটেশন করতে ঘুষ না দিলে বিভিন্নভাবে ঝামেলা করে এবং হয়রানি করে। মিউটেশন আবেদন করেছি প্রায় 2 মাস এখনও সহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তার কাছে আটকে আছে। মিউটেশন করা খুব জরুরী, তদুপরি ঘুষ দেব না বিধায় ২ মাস থেকে সহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তার কাছে ফাইল আটকে আছে। সিচুয়েশন এমন বাধ্য হয়ে ঘুষ দিয়ে মিউটেশন বা নামজারি করতে হবো তা না হলে কাজ হবেনা।”

শুধু দাবি করেছে
রংপুর, ৳১.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ ১০ RNVDNNK4
মন্তব্য
সিটি কর্পোরেশন

ট্রেডলাইসেন্স নবায়ন

আমি ট্রেডলাইসেন্স নবায়ন করব, বলল 12000 টাকা লাগবে। প্রশ্ন করলাম, আমি আপনাকে যা টাকা দেব সেই টাকাই কি লাসেন্স এ উল্লেখ থাকবে? বলল, করলে করান না হয় চলে যান। বধ্যগত করাতেই হলো, কিন্তু 10155 টাকা ট্রেডলাইসেন্স এ উল্লেখ ছিল। বাকি 1845 টাকা তার পকেটে।

ঘুষ দিয়েছি
চট্টগ্রাম ৳১.৩ হাজার
৩১ আগস্ট ২০২৬ ১১ CTD6VSWQ
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট

পাসপোর্ট করতে গিয়ে যা যা ডকুমেন্টস ছিল সবই ঠিক ছিল কিন্তু তবুও তারা ইচ্ছাকৃত ভাবে কাগজ আটকে দেয় এবং পরবর্তীতে কাজ ১ ঘন্টার মধ্যে করে দিবে বলে ১৫০০ টাকা ঘুষ দাবি করে কোন উপায় না দেখে আমার মতো আরও ১০ জনের থেকে সেম কাহিনি করে। যদি ঘুষ না দেওয়া হয় তারা কাগজ আটকে রেখে বিভিন্ন হয়রানি করতে থাকে। দেখার কেউ নেই বিধায় সবাইকে বাধ্য হয়ে কাজটি করতে হয়।

ঘুষ দিয়েছি
সিরাজগঞ্জ ৳১.৫ হাজার
৩১ আগস্ট ২০২৬ RJSD7UDZ
মন্তব্য
শিক্ষা অফিস

চাকুরী থেকে ইস্তফা দেয়ার সময়

আমার নতুন চাকুরী হওয়ায় আগের চাকুরী থেকে ইস্তফা দেয়ার সময় অফিস সহকারী দাবি করে। টাকা দিলে এক দিনেই করে দেয় সব কাজ।

ঘুষ দিয়েছি
গোবিন্দগঞ্জ ৳৩.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ RNJUU7KC
মন্তব্য
পাসপোর্ট অফিস

Passport making

Obtaining a passport turned out to be less about paperwork and more about extortion. My application was repeatedly rejected for alleged errors until I paid a 1,500 TK bribe to a broker right outside the office. He wrote a secret code on my papers, signaling to the officials inside that the price had been paid. Instantly, my previously 'flawed' documents were accepted without a second look—proving that without grease in the palm, legitimate applications are deliberately kept stuck.

ঘুষ দিয়েছি
Barishal ৳১.৫ হাজার
৩১ আগস্ট ২০২৬ BR6ME8YT
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

এসিড লাইসেন্স

একটি রপ্তানীমুখী ফ্যাক্টরির জন্য এসিড লাইসেন্স প্রয়োজন ছিলো, নীলফামারী ডিসি অফিসের দায়িত্বরতরা ধাপে ধাপে 2 লক্ষ টাকা ঘুষ নেবার পর সনদ প্রদান করে।

ঘুষ দিয়েছি
নীলফামারী ৳২.০০ লাখ
৩১ আগস্ট ২০২৬ RNTDEWPR
মন্তব্য
ভূমি অফিস

রেকর্ড সংশোধন মামলা / খতিয়ান সংশোধন মামলা

আমি আমার বিআরএস খতিয়ানের 'নবাব স্টেট' রেকর্ডটি সংশোধন করার জন্য গিয়েছিলাম । কিন্তু এখানকার অফিস পিয়ন এবং ম্যাজিস্ট্রেট এর সহায়ক আমার কাছে কাজ করে দেওয়ার কথা বলে প্রতিটি শতাংশ বা ডকুমেন্টের জন্য আলাদাভাবে ৪,০০০ টাকা করে ঘুষ দাবি করেছে। আমি অবাক হলাম যে সবাই দিচ্ছে এবং নিরুপায় হয়ে আমার ৪ শতাংশ জমির জন্য আমাকে ১৬০০০ টাকা দিতে হয়েছে। জায়গার লোকেশন : সাভার উপজেলা সেটেলমেন্ট অফিস ঢাকার হেমায়েতপুরের আলমনগর হাউজিং (সুগন্ধা হাউজিং) এলাকায় অবস্থিত।

ঘুষ দিয়েছি
সাভার ৳১৬.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ DKNCA93Q
মন্তব্য
পাসপোর্ট অফিস

নতুন পাসপোর্ট

আমি পরপর দুইবার ঘুষ প্রত্যাখ্যান করি। প্রত্যেকবার পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশনে দেখায় ঠিকানা ভুল। তৃতীয়বার বাধ্য হয়ে ১০০০ টাকা ঘুষ প্রদান করায় পাসপোর্ট পেয়েছিলাম

ঘুষ দিয়েছি
রংপুর ৳১.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ ১০ RNGL79HT
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পৌরসভা কর্তৃক বিল্ডিং এর ড্রাফট প্ল্যান অনুমোদন

বিল্ডিংয়ের প্ল্যান অনুমোদনের জন্য নোয়াখালী পৌরসভায় টেবিল খরচের নামে ঘুষ প্রদান করতে হয়েছে।

ঘুষ দিয়েছি
নোয়াখালী ৳২.০০ লাখ
৩১ আগস্ট ২০২৬ CTJ6XHMB
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

প্রকৌশলী কার্যালয়ে

বিল্ডিংয়ের প্ল্যান অনুমোদনের প্রক্রিয়ায় নোয়াখালীর সেনবাগে মিটিং আয়োজনের খরচের নামে ঘুষ দিতে হয়েছে।

ঘুষ দিয়েছি
noakhali ৳৩০.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ CTHN4RNM
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

এন আইডি সংশোধন

আমার ভাই প্রবাসী তার এন আই ডি সংশোধনের জন্য আবেদন করে আর পাসপোর্ট নামের মতে এনআইডি করতে চাই আবেদন করা ছয় মাস পর তারা অনুমতি দেয়নি এখনো এখন বলতেছেন টাকা লাগবে

শুধু দাবি করেছে
কিশোরগঞ্জ ৳৩৫.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ ১৩ DK3U2KSQ
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

CID report

আমার মামলার তদন্তের জন্য জাজ সি আই ডি কে দায়িত্ব দেয়। আর সেই রিপোর্ট করতে অফিসার ফরেনসিক এর জন্য ১০ লাখ টাকা নিয়েছে

ঘুষ দিয়েছি
বনানী ৳১০.০০ লাখ
৩১ আগস্ট ২০২৬ ১১ DKJLC75E
মন্তব্য
কর অফিস

মৃত বাবার দিয়ে যাওয়া ইনকাম ট্যাক্স এর ফাইল অডিটটে ফেলা

আমার বাবা ২০১৮ সালে মারা যান। তখনও বাবার সম্পদগুলো ছেলেদের নামে বণ্টন করা হয়নি, তাই বাবার পক্ষ হয়ে আরও কয়েক বছর ইনকাম ট্যাক্স দিয়ে আসছিলাম। এর মধ্যে ২০২২ সালে আমাদের ফাইল কোনো স্পষ্ট কারণ ছাড়াই অডিটে ফেলা হয়। পরে আমাদের বলা হয়, কোনো ফাইল অডিটে পড়লে নাকি অডিট রিপোর্টে অতিরিক্ত টাকা দেখাতেই হয়। কারণ, বাড়তি টাকা না দেখালে কর্মকর্তাদের কাছে প্রশ্ন ওঠে—“এই ফাইল অডিটে পড়ল কেন?” এই নিয়মের কারণে অনেক সময় কোনো ধরনের অনিয়ম না থাকলেও ফাইল নিয়ে হয়রানি করা হয়, নানা কাগজপত্র চাওয়া হয়, অতিরিক্ত কর ও জরিমানা চাপিয়ে দেওয়া হয়। শেষ পর্যন্ত ঝামেলা এড়াতে এবং কম জরিমানা দেওয়ার আশায় মানুষ বাধ্য হয়ে টাকা দিতে হয়। সবচেয়ে দুঃখের বিষয় হলো, যার নামে এই আয় ও সম্পদ—তিনি ২০১৮ সালেই মারা গেছেন। তারপরও ২০

ঘুষ দিয়েছি
চট্টগ্রাম ৳৪০.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ ১০ CT8RYYNG
মন্তব্য