সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৫৩১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৮,৫৩১ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
বিআরটিএ

Driving licence

Driving licence exam. All written and viva passed. In practical exam, I was requested to park the vehicle. I practiced parking our cars thousands of times (both manual and auto gear). There was a marked area for parking on the BRTA training ground which is almost impossible to see from the rear view mirror. So, I parked and failed. An stranger told me if I paid 6,000 tk, I'd get pass sms on the next day. So, I paid and passed the driving licence exam

ঘুষ দিয়েছি
Joar Shahara ৳৬.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট রিনিউ

আমার আম্মার পাসপোর্ট রিনিউ করতে হতো। আম্মার হজ্জ্বের ভিসার টাইমে দেখি যে পাসপোর্টের মেয়াদ পর্যাপ্ত নাই। জরুরি ভিত্তিতে পাসপোর্ট করতে যাওয়ার পর বলে, আম্মার এনআইডি আর পাসপোর্টের জন্মস্থান এক নয়। তাই আগে এনআইডি সংশোধন করতে হবে, তারপর পাসপোর্ট। পরে এক দালালের মাধ্যমে টাকা দেওয়ার পর কোন এনআইডি সংশোধন ছাড়াই পাসপোর্ট রিনিউ করে দেয় এক সপ্তাহের মধ্যে।

ঘুষ দিয়েছি
রাজশাহী ৳২.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ইউনিয়ন চেয়ারম্যান সেবা

সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার রাজানগর ইউনিয়ন চেয়ারম্যান ও ওয়াড মেম্বার গন সরকারি রিলিফ কাড বয়স্ক ভাতা ইত্যাদি ঘুষ ছাড়া দেয় না

ঘুষ দিইনি
দিরাই উপজেলা ৳৮.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পুলিশ ভেরিফিকেশন

আমার ১.৫ মাস বয়সি মেয়ের পাসপোর্ট করতে গিয়ে পুলিশ ভেরিফিকেশনের দরকার ছিলো। আমার ১.৫ মাস বয়সি মেয়ে যে কোন ক্রিমিনাল না, এবং তার জন্ম নিবন্ধন থাকা সত্বেও সে যে আসলেই দুনিয়ায় বিদ্যমান তা প্রমান করতে আমাকে ১৫০০ টাকা ঘুষ দিতে হয়েছিলো। নতুবা আমি পুলিশ ভেরিফিকেশন কখনোই পেতাম না।

ঘুষ দিয়েছি
খুলনা ৳১.৫ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
হিসাব রক্ষণ অফিস

বাবা মারা যাবার পর মার নামে পেনশন আনার জন্য

2017 সালে বাবা মারা যাবার পর পেনশন এর টাকা উঠাতে গেলে। বলে আরো জমক। এতো কম টাকা হলে আমাদের কে কি দিবেন।

ঘুষ দিয়েছি
Chatkhil ৳৫০.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

আম মোক্তার রেজিস্ট্রি

আমি একটা ডেভেলপমেন্ট চাকরি করি আমাদের একটা প্লটের আম মোক্তার রেজিস্ট্রি করার জন্য কমিশন করায়,আমাদের জমির মালিক বোবা কথা বলতে পারেনা শুনতেও পারেনা কিন্তু ইশারায় সব কিছু করতে পারে, আর উনার প্লট টা রাজউক এর ক্ষতিগ্রস্ত প্লট উনার নামে লিজ দলিল করা নাম জারী জরা খাজনা দেওয়া, কমিশন বাসায় যাওয়ার পর সাব রেজিস্ট্রার কে কল দিয়ে বলে বোবা তখন সাব রেজিস্ট্রার তাকে চলে আসতে বলে কাজ না করে আর আমাকে বলা হয়েছে সকালে যেতে যাওয়ার পর সেই রাগারাগি করলো আমার সাথে পড়ে যে কমিশন করতে গিয়েছে সে জানায় কাজটা করা যাবে ৫ লাখ দিতে হবে স্যারকে, হতাশ হয়ে ফিরে আসি, পরবর্তীতে লিখিত আবেদন করি জেলা রেজিস্ট্রার বরাবর এখনও কোন খবর আসেনি,করনীয় কি?

ঘুষ দিইনি
উত্তরা ৳৫.০০ লাখ
৩ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ড্রাগ লাইসেন্স নবায়ন

নাটোর ওষুধ প্রশাসন অধিদপ্তরে ড্রাগ লাইসেন্স নবায়নের জন্য অফিসের পিয়ন আমার কাছে চা নাস্তার খরচ বাবদ ১০০০ টাকা দাবি করেছে । পরে আমি বাধ্য হয়ে তাকে সেই অর্থ প্রদান করি ‌।

ঘুষ দিয়েছি
নাটোর ৳১.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট নবায়ন

আমি একজন প্রবাসী আমি যখন সরাসরি আবেদন করি তখন আমার ফাইল বাছাই করতে গিয়ে ওই কর্মকর্তা বলে আপনি কার ইমেইল ব্যবহার করেছেন ? বললাম আমার নিজের, তখন ওনি বলে আপনার ছুটির সময় কম আপনার পাসপোর্ট হবে না, তার পরের দিন আমি দালাল ধরে যখন ১৫০০০ হাজার টাকা দেই same ফাইল শুধু ইমেইল পরিবর্তন করে যাই তখন আমার পাসপোর্ট এক সপ্তাহের মধ্যেই হয়ে যায়, আর সেই ইমেইল ছিল তাদের নিজস্ব একটা সিম্বল যে আমি দালাল ধরে গিয়েছি এটা তাদের একটা কোড

ঘুষ দিয়েছি
ব্রাহ্মণবাড়ীয়া ৳১৫.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
ভূমি অফিস

রাতে অবৈধ মাটি ভরাট বন্ধে ব্যবস্থা না নেয়া

আজ রাত ১০টার দিকে UNO কে ফোনে বলা হলো যে গ্রামঃ পূর্ব মুসলিমাবাদ, উপজেলাঃ বালাগন্জ, জেলাঃ সিলেট এ অবৈধভাবে মাটি ভরাটের কাজ চলছে। কিন্তু তাতে তিনি কোন ভুমিকা নেননি।

ঘুষ দিইনি
গ্রামঃ পূর্ব মুসলিমাবাদ, উপজেলাঃ বালাগন্জ, জেলাঃ সিলেট ৳৫০.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
ভূমি অফিস

কীটনাশক লাইসেন্স নবায়ন

আমার কীটনাশক লাইসেন্স নবায়নের নামে ১৮০০ টাকা নিয়েছে। উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার নবায়ন ফি আমার জানা মতে ৪৫০ বা ৬০০ টাকা। তবুও আমার কাজ করে দেয় নি।

ঘুষ দিয়েছি
মহাদেবপুর উপজেলা ৳১.৮ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
ভূমি অফিস

১ বছর ও বেশি হয়েছে অভিযোগ, acland সীমানা নির্ধারন কাজ করছে না ডিসির চিঠি পায়ার পরে ও।

জমি ৩ শতক দখলে ফিরিয়ে না দিয়ে, সিমানা নির্ধারন না করে acland ডিসির চিঠি দেয়ার পরে ও কোন action নেন নাই। মহিলা acland , আগের acland ঠিক নায়েব দিয়েছিল রিপোর্ট ও দিছে,, ২ বছর হল কোন কাজ করছে না। হয়ত ঘূস দিলে কাজ হত।

শুধু দাবি করেছে
লোহাগড়া ৳১২০
৩ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

বন বিভাগের বনের নিরাপত্তার

সাধারণত আমাদের গ্রাম পাহাড়ি এলাকায়, ওখানে কোন ঘর করতে গেলে পরেস্ট ডিপার্টমেন্ট ঘুষ দিতে হয়, ওরা টাকা ছাড়া ওখানে ঘর করতে দেয় না, টাকা দিলে করতে দেয়, আমাদের মহেশখালীতে কয়েকটি ইউনিয়নে তাদের যেমন কালার মারছড়া, শাপলাপুর, হোয়ানক, এবং আরো অনেক এলাকা আছে যেখানে সাধারণ খেটে খাওয়া মানুষদের থেকে হাজার হাজার টাকা ঘুষ নিচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্ট। মহেশখালীতে যারা পানের ক্ষেত করে সবাইকে টাকা দিয়ে করতে হয় অন্য থায় করতে দেবেনা। মহেশখালী তে প্রায় ৫ লাখের বেশি মানুষের বসবাস যাদের মধ্যে ৫০% মানুষ পানের খেত করে, আর ৩০ % পরিবার পাহাড়ি এলাকায় বসবাস করে। তারা সর্বোচ্চ ৫০০০০ হাজার থেকে সর্বনিম্ন ৫০০০ হাজার পর্যন্ত ঘুষ নিয়ে থাকে, এত এত টাকার ঘুষ হয় মহেশখালীতে যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না।

ঘুষ দিয়েছি
কক্সবাজার, মহেশখালী, কালারমাছড়া , ৯ ওয়ার্ড আধারঘোনা। ৳১০.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
ভূমি অফিস

নামজারি

তহশিলদার; ভূমি অফিসের বড় স্যার ও তার জন্য চা নাস্তাবাবদ দাবী করেছে। কাগজে সমস্যা আছে কি নাই এসব নিয়ে সমস্যা হবে না। সে এগুলা ম্যানেজ করে ফেলবে।

শুধু দাবি করেছে
রাজশাহী ৳৫০.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
বিআরটিএ

প্রতিটি লাইসেন্স

ঢাকা মিরপুর ১৩, এর বি আর টি এ তে দালাল থেকে শুরু করে সকল সরকারি কর্মচারী প্রতিটি লাইসেন্স গাড়ি নবায়ন এবং গাড়ির রেজিস্ট্রেশন থেকে শুরু করে সকল প্রকার কাগজপত্রের জন্য ঘুষ খেয়ে থাকে। লাইসেন্স করার জন্য পরীক্ষা না নিয়েই তিন থেকে চার হাজার কোন কোন ক্ষেত্রে 5000 টাকা নিয়ে লাইসেন্সের পারমিশন দিয়ে দেয় এবং পাশ করিয়ে দেয়। যারা পরীক্ষা দিয়ে পাস করে তাদের কেও টাকা না দিলে ফেল করে দেয়। নিকুঞ্জ 2 যেখানে পরীক্ষা হয় সেখানে যারা পরীক্ষা নেয় তারা টাকা দিয়ে পাস করিয়ে দেয়।

ঘুষ দিইনি
ঢাকা মিরপুর ১৩ ৳৬.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য