সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,২৩০ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,২৩০ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳৩৫.০ হাজার

প্লট এর রেকর্ড স্টোর করা

আমি আমাদের কেনা জমির রেকর্ড স্টোর করতে গিয়েছিলাম। সব ঠিক ছিল, তবুও ৩০-৩৫ হাজার টাকা দাবী করেছে। আমরা ৫-৮ হাজার দিব বলেছি, তারা আর কিছু বলে নি। এখনো হোল্ডে আছে।

Boardbazar, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১৩ বার দেখা হয়েছে DKHSN2TS
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৫.০ হাজার

সার্টিফিকেট তোলা

আমার ভাইয়ের চাকরির জন্য জরুরি ভিত্তিতে এইচএসসির সার্টিফিকেট প্রয়োজন ছিলো। তো তারা দিতে রাজি হয়নি শুরুতে এরপরে সারাদিন কাটানোর পর বলল টাকা লাগবে। এরপরে জিজ্ঞেস করলাম কত ? এরপরে বলল ৭০০০। তারপরে অনেক জোর করে ৫০০০ টাকা দেওয়ার পর দিয়েছে।

সিলেট, সিলেট ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে SYNW448S
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০০

পোস্ট অফিস

আমি প্রথমে একটা সরকারি চিঠি নিয়ে যায় যা সেন্ড করতে হবে ইংল্যান্ড এ । তো তারা প্রথমে বললো এটা খুলে দেখতে হবে । একটা সরকারি অফিসের অফিস আদেশ কপি কী পোস্ট অফিস চাইলেই দেখতে পারে ? আর তারা প্যাকিং এর জন্য কী তারা রশিদ ছাড়া কোন টাকা আদায় করতে পারে ? তার পর তাদের ইনচার্জ এর কাছে গেলে সে বলে টাকা দিতেই হবে আর না হলে তারা নিতে পারবে না । এটা নাকি তাদের নিজের টাকায় কেনা তাই টাকা দিতে হবে । আর পর আমার চিঠির বিল আসছে 1951.40 টাকা আমার দিতে হবে 2050 । আর আমার মতো সবার কাছ থেকেই টাকা নিছে । তার ওপর কোন সাহায্য করার কোন নাম নাই । কাউন্টারে গেলেই ব্যবহার দেখে হতবাক হওয়ার উপক্রম । এই যদি হয় সরকারি পোষ্ট অফিস এর অবস্থা তাইলে তো ভালোই হইছে । এটা ময়মনসিংহ প্রধান শাখা ।

সদর, ময়মনসিংহ, ময়মনসিংহ ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে MYQY3QMY
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

নাগরিক সনদ

নাগরিক সনদ এর জন্য কাউন্সিলর অফিসে কর্মী দের গাড়ি ভাড়া বাবত ৫০০ টাকা / প্রতি আবেদনের জন্য নিয়ে থাকে, না দেয়ার কোন উপায় নাই.

Dhaka, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে DK2BVAE9
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৩.০ হাজার

Passport banano

পাসপোর্টের কাগজ জমা দিয়ে গিয়েছিলাম অনলাইনে যে সকল কাগজ দেয়ার নিয়ম বলা ছিল সব ই নিয়ে গিয়েছিলাম কিন্তু তারা আমার আরো ৩ টি অপ্রয়োজনীয় কাগজ আনতে বলে সেগুলো পরের সপ্তাহে নিয়ে গেলে জানানো হয় আরো কিছু কাগজের কথা যা নিয়ম অনুযায়ী দিতে হয় না এভাবে ৩ সপ্তাহ ঘুরানোর পরে জানানো হয় 3000 টাকা না দিলে আমার প্রয়োজনীয় কাগজের লিস্ট কখনো শেষ হবে না ৩০০০ ঘুষ দেয়ার সাথে সাথে ই আমার সকল কাগজ পত্র জমা নেয়া হয় যেগুলো আমি প্রথম বারই নিয়ে গিয়েছিলাম

Pabna, রাজশাহী ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে RJC8Z26Y
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২০০

দারিদ্র বিমোচন কর্মসূচির আওতায় খাদ্য সহায়তা কার্ড নবায়ন

খাদ্য অধিদপ্তর হতে ১৫ টাকা কেজি মূল্যে চাল বিতরণের কার্ড নবায়নের জন্য অবৈধভাবে ২০০ টাকা দাবি করেছিলো।

নেত্রকোণা সদর উপজেলা খাদ্য অফিস, ময়মনসিংহ ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে MYQFY3RM
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৫.০ হাজার

এমপিওভুক্তি

এমপিওভুক্তির জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ৫০০০ ও জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ২০০০ টাকা নিয়েছেন।

জয়পুরহাট, রাজশাহী ৩১ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে RJDHR74C
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.০ হাজার

পাসপোর্ট করতে গিয়েছিলাম

আমি পাসপোর্ট ৩ মাস পার হওয়ার পরেও সময়ের মধ্যে পাসপোর্ট হাতে না পাওয়ায় অফিসে যাই। সেখানে কর্মরত আনসার আমার পাসপোর্ট এনে দেবেন বিনিময়ে তাকে 1000 টাকা চায়। তিনি বলল আমার পাসপোর্ট নাকি আটকে আছে। আমি নতুন মানুষ হয় অত ভালো বুঝতে পারিনি। বাধ্য হয়ে ১০০০ টাকা দিয়েছিলাম। পরে পাঁচ মিনিটের মধ্যে পাসপোর্ট আমার হাতে এনে দিয়েছিল। এটি ২০১৯ সালের ডিসেম্বরের ঘটনা। সে আনসারের ফোন নাম্বার সাথে থাকায় বাসায় ফিরে তাকে কল করে সবকিছু প্রকাশ করে দেওয়ার হুমকি দিয়েছিলাম পরে সে বাধ্য হয়ে ১০০০ টাকা ব্যাক করেছিল। পাসপোর্ট ভেরিফিকেশনের সময় পুলিশকে ২০০০ টাকা দিতে হয়েছিল। নয়তো ভেরিফিকেশন পেপার জমা দেবে না বলে হুমকি দিয়েছিল। টাকা দেয়ার পরও অনেক ঘুরাঘুরি করেছিল। কারণ তার 5000 টাকা ডিমান্ড ছিল।

গাজীপুর, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে DKSCJWRL
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳২.০ হাজার

ক্যান্সার হাসপাতালের রোগী ভর্তি, পরিক্ষা, ডাক্তার সিরিয়াল।

২০২২ সালে আমার পিতা ক্যান্সার হয়। আমি মহাখালী ক্যান্সার হাসপাতালে ভর্তির জন্য সেখানে যাই। সেখানে অফিস থেকে বলে কোন সিট নেই। পরে আমি সেখানকার পিয়নের সাথে কথা বলে ভর্তি করানোর চেষ্টা করি, সে আমার কাছে ৫০০০ টাকা দাবি করে, পরে আমি অনেক হাতে পায়ে ধরে ২০০০ টাকা দিয়ে ভর্তি করাই।

ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে DKXRR4JB
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

পাসপোর্ট করা

বৃদ্ধ দিদার সাথে বিদেশে ভ্রমণের জন্য পাসপোর্ট করতে গেছিলাম। ডকুমেন্ট জমা দেয়ার ১৫-২০ দিন পর একজন পুলিশ কর্মকর্তার কল আসে। তিনি প্রথমে বিভিন্ন প্রশ্ন করেন কোথায় ঠিকানা, বর্তমানে কোথায় থাকি ইত্যাদি। এক পর্যায়ে তিনি বলেন কিছু ঝামেলা থাকায় বাতিল করছেন আমার পাসপোর্ট কার্যক্রম। কিছুই বুঝলাম না কি সমস্যা, উনি স্পষ্টভাবে কিছু বললে না। তারপর পরিচিত একজন পুলিশ কর্মকর্তাকে থাকায় তাকে জানলাম ব্যাপারটা। তিনি যোগাযোগ করার পরও পরেরদিন একজন পুলিশ কর্মকর্তা আসলেন তাকে ৫০০ টাকা দিতে হলো বাধ্য হয়ে। মূলত আমার একটা ভূমিহীনের সার্টিফিকেট লাগত, সেটার কথা সেই পুলিশ কর্মকর্তা স্পষ্টভাবে তো দূর প্রথমে বলেনই নাই এবং পরিচিত পুলিশ কর্মকর্তার সাথে যোগাযোগ না থাকলে,উনি আরো টাকা দাবি,এমন কি আমার পাসপোর্ট বাতিল হতো।

খুলনা, খুলনা ৩১ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে KHQB83WW
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

বাংলাদেশ রেলওয়ে সেবা

রিসেন্টলি ট্রেন ভ্রমণের জন্য কাউন্টার এ টিকেট কাটতে গেলে জানায় "স্ট্যান্ডিং টিকেট ও শেষ, ট্রেনে উঠেন ব্যবস্থা হয়ে যাবে।" কারণ টিকেট না থাকায় টিটি এসে ধরলে তাকে ভাড়া দিয়ে দিলেই হবে, কোনো টিকেট লাগে না রশিদ লাগে না, পুরাটাই উনাদের পকেটে। আসলে স্ট্যান্ডিং টিকেট উনারা ইচ্ছা করেই ছারে না। সবশেষে ট্রেনে উঠার পর পুলিশ বললো টিকেট আছে, বললাম না! তখন উনি বললো এদিকে এসে দাঁড়ান, দেন বললো ভাড়া দেন, দিলাম। তারপর বললো টিটি আসলে বলবেন পুলিশের লোক।

Airport Railway Station, Dhaka, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে DKWHB996
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩০.০ হাজার

নামজারী

২ টি নামজারী করতে এসিল্যান্ডের অফিস সহকারীকে দিতে হয়েছে ৩০০০০ টাকা ! দলিলে ছোট ২ টি ভুল থাকায় তিনি ঘুষ চেয়েছেন আমি ও বাধ্য হয়ে দিয়েছি / দিতে বাধ্য করা হয়েছে অন্য কোন উপায় নেই। নোটঃ দালাল ছাড়া আমি আগে নিজে আবেদন করি সরাসরি রিজেক্ট করে দেয় পরে একই আবেদন রিভিউ করে তারা নামজারী করে দেয়।

চান্দিনা , কুমিল্লা, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে CTJMVQ2G
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৫.০ হাজার

পাসপোর্ট এর জন্য আবেদন

পাসপোর্ট করতে গিয়েছিলাম চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে৷ সব কাগজ পত্র ঠিক থাকা সত্বেও কয়েক ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর যখন ফাইল জমা দিতে গেলাম, লাইন থেকে বের করে দিলো। বললো কালকে আসেন। এইভাবে পর পর ৩ দিন যাওয়ার পর একইভাবে লাইন থেকে বের করে দিচ্ছিলো বারবার। পরে গেটের বাইরে এক দালাল বললো দালাল ছাড়া জীবনেও আপনার ফাইল উনারা জমা নিবেন না। এখানে প্রত্যেকের দালালের মাধ্যমে ফাইল জমা দিতে হয়। তারপর দালাল কে ৫ হাজার টাকা দেওয়ার পর পূনরায় যখন ফাইল নিয়ে গেলাম সাথে সাথে ফাইল জমা নিয়ে নিলো। এবং বাকি কাজ খুব দ্রুততার সাথে সম্পাদন করে দিলো।

চাঁদপুর, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে CT9GHZ6M
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

ভেরিফিকেশন কলের জন্য

আমার বাবার ফ্লাইট ছিলো দুইদিন পরে এক এন এস আই সদস্য আমার বাবাকে কল করে অনেক তথ্য জেনে আমার বাবা একজন অবসরপ্রাপ্ত সেনাসদস্য ও সরকারি পাসপোর্টধারী । অই এন এস আই সদস্য আমার বাবার সার্টিফিকেট ভেরিফিকেশন এর জন্য কল করে পরের দিন সকালে দেখা করতে বলে এরপর বিভিন্ন ভাবে হয়রানী করে বলে যে আমার বাবার নামে বাজে রিপোর্ট দিয়ে দিবে বাবা আর কখনো ফ্লাই করতে পারবে না । এরপর ভালো রিপোর্ট লেখার জন্য ৩০০০ টাকা দাবি করে ।আমি ভয় পেয়ে টাকা দিয়ে দেই ।আমার বাবার সময় খুব কম।ছিলো তাই কোন ভাবেই আমরা যাচাই করতে পারি ।তার উপর এন এস আই অফিসেই এমন কাহিনি চলছিলো। এরপর আমাদের কে দেখায় যে ভালো প্রতিবেদন দিসে । পরের দিন আমার বাবা ফ্লাইট ধরে অইদিন জানতে পারে বাবার সাথে ইউনুস এর ফ্লাইট ছিলো ওনার জন্যই সকল যাত্রীদের রুল ভেরিফিকেশ

ফেনী, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে CTWD7CWQ
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১০.০ হাজার

ড্রাইভিং লাইসেন্স

আমার প্রকৃত ফি ছিলো 2500/- টাকা অতিরিক্ত নিয়েছে 7500/- লাইসেন্স প্রয়োজন ছিলো তাই বাধ্য হয়ে নিতে হয়েছে।

ঠাকুড়গাও বিআরটিএ, রংপুর ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে RNW9MYTJ
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳৫.০ হাজার

ভূমি রেজিস্ট্রেশন

বার বার ভূমি রেজিস্ট্রেশন করতে গিয়ে প্রত্যাখান করা হচ্ছে। ইনিয়ে বিনিয়ে আজকে এই সমস্যা তো আগামীকাল এই সমস্যা বলে এ পর্যন্ত ৮ বার রেজিস্ট্রেশন করতে গিয়ে ব্যর্থ হয়ে ফিরে আসতে হয়েছে। অন্যরা ৫/১০ হাজার টাকা উৎকোচ দিলেই কাজ হয়ে যায় অথচ আমাকে বার বার হয়রানি করা হচ্ছে।

লাহিড়ী, বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও, রংপুর ৩১ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে RNR4XUWX
মন্তব্য