সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,২৫২ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,২৫২ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
অন্যান্য সরকারি দপ্তর

পুলিশ ভেরিফিকেশন

চাকরির জন্য ভার্সিটির পুলিশ ভেরিফিকেশনের সময় চা-নাস্তার টাকা চায়। পুলিশ হোয়াটসঅ্যাপে ও ফোনে যোগাযোগ করেছিল। টাকা না দিলে ঝামেলা করতে পারে বা ভুল রিপোর্ট দিতে পারে এই শঙ্কায় ১০০০ টাকা বিকাশ করেছিলাম। (চাকরির ক্ষেত্রে স্হায়ী ঠিকানা ও বিশ্ববিদ্যালয়ে পুলিশ ভেরিফিকেশন হয়)

ঘুষ দিয়েছি
ঢাকা ৳১.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ ১১ DK6GUGSN
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

লিগ্যাল এইড সেবা

২০২৩ সালে আমার সাবেক স্ত্রী কর্তৃক থানায় হয়রানির শিকার হয়ে লিগ্যাল এইডে যাই আইনী সহায়তা পেতে। ওখানকার অফিস সহকারী দ্রুত সহায়তা পেতে ১০০০ টাকা ঘুষ চায়। নতুবা ১ মাস পর ডেট দেবে বলে জানায়। আমি তা দিতে অস্বীকৃতি জানাই এবং প্রতিকার পাওয়া থেকে বঞ্চিত হই।

ঘুষ দিইনি
ঢাকা ৳১.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ DKVCWQAZ
মন্তব্য
সিটি কর্পোরেশন

নতুন ট্রেড লাইসেন্স

নতুন ট্রেড লাইসেন্স এর জন্য আবেদন করেছিলাম। কাগজপত্র ঠিক ছিল, লোকেশন ঠিক ছিল, নিয়ম মেনে করেছিলাম। কিন্তু অযথা নানা অজুহাতে ৩০০০ টাকা দাবী করে, নাহলে ট্রেড লাইসেন্স দেবে না। বাধ্য হয়ে পরিশোধ করতে হয়েছে।

ঘুষ দিয়েছি
রাজশাহী ৳৩.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ ১২ RJEWSVJF
মন্তব্য
ভূমি অফিস

খারিজ

আমি নারায়ণগঞ্জের রূপগঞ্জ তারাব ভূমি অফিসে ২ শতক জমি খারিজ (নামজারি) করতে যাই। খারিজের সরকারি ফি মাত্র ১,৭০০-১,৮০০ টাকা হলেও ভূমি অফিস থেকে বলা হয়—২০ হাজার টাকা দিলে ১ মাসের মধ্যে খারিজ পাওয়া যাবে, আর না দিলে ৬ মাসেও পাওয়া যাবে না। বাধ্য হয়েই এই টাকা দিতে হয়।

ঘুষ দিয়েছি
নারায়নগঞ্জ ৳২০.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ ১০ DKGPQH7N
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

থানায় পুলিশ ক্লিয়ারেন্সের ভেরিকেশনের জন্য।

আমি উচ্চশিক্ষার জন্য বাইরে যাওয়ার জন্য পুলিশ ক্লিয়ারেন্স এর এপ্লাই করি। তারপর থানা থেকে আমাকে বিভিন্ন ধরনের আমার পার্সোনাল ডকুমেন্টস জমা দিয়ে আসতে বলে। জমা দেয়ার সময় তারা বলে কিছু খরচ আছে এটা না দিলে আপনার ফাইল আলমারির কোনায় পড়ে থাকবে যদি কাজ টা তাড়াতাড়ি করতে চান তাহলে যা পারেন দেন। পরবর্তীতে আমি তাদেরকে তাড়াতাড়ি করার জন্য কিছু টাকা দেই। এছাড়া আমার আর উপায় ছিল না।

ঘুষ দিয়েছি
পাবনা ৳১.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ ১০ RJUU3MN7
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

নির্বাচন অফিস

NID সার্ভারে আমি আমার আইডি লগ ইন করতে পারছিলাম না, বারবার চেষ্টার পর আমি সূত্রাপুর নির্বাচন অফিসে যাই। তখন কাজটি আমার খুবই জরুরী ছিলো যেহেতু আমার NID সংশোধন প্রয়োজন ছিলো। তারা আমার আইডি ঠিক করার কথা বলে আমাকে ৩/৪ দিন ঘুরায়। তারপর ৫ম দিনে আমার আইডি ঠিক করার কথা বলে বিকাশে ৩০০ টাকা চায়। টাকা দেয়ার পরেও তারা কাজটি করে দেয় নাই।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳৩০০
৩১ আগস্ট ২০২৬ ১২ DKN96UUW
মন্তব্য
ভূমি অফিস

বিডিএস সার্ভে

আমার মায়ের নামে মিজমিজি তে ৩ শতাংশ জমির BDS survey করার জন্য গেলে তারা আমার কাছে ৫০,০০০ টাকা দাবি করে।আমি সেটা দিতে অস্বীকৃতি জানাই,তখন আমকে তারা তুই-তুকারি করে বলে তোর জমির কাজ হবে না,এইভাবেই পরে থাকবে, ভবিষ্যতে বিপদে পরবি,চানমারি উপজেলা সেটেলমেন্ট অফিসে গিয়ে যা বুজলাম যে সবাই এই ঘুষের সাথে পুরোপুরি ভাবে জড়িত। আমার কাছে তাদের সবার পরিচয় আছে এবং কিছু প্রমান আছে।

ঘুষ দিইনি
নারায়ণগঞ্জ ৳৫০.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ ১১ DK5PELFN
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট রিনিউ

পাসপোর্ট রিনিউতে ভংচং ভুল দেখাচ্ছিল, যেমন সত্যায়িত করা সব ডকুমেন্টস, সত্যায়িত করার পর বলে ভুল সীল পরসে, এভাবে সত্যায়িত হয় না। তারাই টাইপে ভুল করে ঠিকানা ভুল করে তা ঠিক করতে ৩ হাজার দাবি করসে। পরে ডিরেক্টর অফিসে গিয়ে অনেকদিন দৌড়াদৌড়ি করে ঠিক করেছিলাম যেটা ঘুষ দিয়ে দিলে করতে হত না।

ঘুষ দিয়েছি
চট্টগ্রাম ৳৩.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ ১০ CT4BYW9R
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

আদালতে সাক্ষ্য প্রদান কালে সেটনোগ্রাফার কে

মামলার বাদী পক্ষে অদ্য 31/9/26 ইং তারিখ দুই জন সাক্ষীর হাজিরা দিয়েছিলাম।একতরফা শুনানি বিধায় আদালত স্টেনোগ্রাফার কে জবানবন্দি লিপি করিতে বলে ।তখন স্টেনোগ্রাফার বাদীর নিকট 400 টাকা খরচ দাবী করে।এরকম প্রতিদিন অসংখ্য মানুষ কে ঘুষ দেওয়া লাগে ।

ঘুষ দিয়েছি
চট্টগ্রাম ৳৪০০
৩১ আগস্ট ২০২৬ CT4SB3VV
মন্তব্য
হিসাব রক্ষণ অফিস

বিল সংক্রান্ত যেইকোন কাজে

চট্টগ্রাম এএফসি নেভী এখানে যেকোন বিল সংক্রান্ত কাজে তাদেরকে ১০% ঘুষ দিতে হয়। না হলে বিল দেয় না।

ঘুষ দিয়েছি
চট্টগ্রাম এএফসি (নেভী) ৳১.০০ লাখ
৩১ আগস্ট ২০২৬ ১২ CTL62Y76
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পুলিশি সেবা (নাগরিক)

আমি পুলিশ ক্লিয়ারেন্স নেওয়ার জন্য একটি আবেদন অনলাইনে পেমেন্ট সহ সবকিছু জমা দেওয়ার পরও হবিগঞ্জ জেলা পুলিশ অফিসে সরাসরি উপস্থিত হয়ে আবেদনটি জমা দিতে গেলে একজন দায়িত্বরত পুলিশ ঐখানেই আমার কাছে চা-পানের টাকা দাবি করে (৫০০ দেই কিন্তু এতে হবেনা জানায়, তারপর ১০০০ টাকা দিতে বাধ্য হই অন্যথায় ক্লিয়ারেন্সে কিছু ঝামেলা করতে পারে এইটা ভেবে)। এই হচ্ছে স্বয়ং রক্ষকদের অবস্থা, বিচার দিব আর কার কাছে!! এই ওয়েবসাইটের জন্য সাধুবাদ জানাই। আশাকরি অভিযোগগুলি আমলে নিয়ে ব্যবস্হা নেওয়া হবে জনকল্যানে।

ঘুষ দিয়েছি
হবিগঞ্জ সদর ৳১.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ ১১ SYZC2UDW
মন্তব্য
পাসপোর্ট অফিস

নতুন পাসপোর্ট আবেদন

সরকারি আবেদন ফরম এবং ব্যাংক ড্রাফট এই দুটোই আবেদন এর মূল দলিল। এছাড়াও পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের মনোনীত দালাল দের ফি পরিশোধ (যা সরকারি ফি-এরও দ্বিগুণ) ব্যাতিত পাসপোর্ট এর আবেদন গৃহীত হয় না ব্রাক্ষণবাড়ীয়ার এই আঞ্চলিক অফিসে। বাধ্য হয়েই তা আমাকে পরিশোধ করতে হয়েছে।

ঘুষ দিয়েছি
ব্রাক্ষণবাড়ীয়া ৳৬.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ ১০ CTL3B8SR
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

খাজনা খারিজ

আমি জমির খারিজ করতে গিয়ে 1100টাকার কাজ করতে 30হাজার দাবি করছিল মহিলা ।পরে 25000/=দিয়ে কাজটি করিয়েছিলাম।এটা বলতে হবে কেন ?যদি কোন লোক ইউনিয়ন ভূমি অফিস এ যায় সরাসরি দেখতে পারবেন কি রকম হয়রানী হতে হয়।বলে কি লাভ অযথা শত্রু বাড়ানো।

ঘুষ দিয়েছি
ত্রিশাল ৳২৫.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ ১২ MYE7LABF
মন্তব্য
শিক্ষা অফিস

বিএড স্কেল

বিএড স্কেলের জন্য একজন কম্পিউটার অপারেটরের কাছে যাই। সে তার পারিশ্রমিকের চেয়ে ২০০০ টাকা বেশি দাবি করে। কারণ জানতে চাইলে জানায় বাড়তি অর্থ উপজেলা শিক্ষা অফিসারের হাদিয়া।

ঘুষ দিইনি
উপজেলা কা ৳২.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ ১১ KHWWNZVS
মন্তব্য
হিসাব রক্ষণ অফিস

প্রতিরক্ষা অডিট

প্রতিরক্ষা বাহিনী ও তার অধিন সকল প্রতিষ্ঠানে অডিট করে। উচ্চপর্যায়ের কমকর্তাদের সাথে মিলে টাকা হাতিয়ে নেয় এবং চাকরির দেয়ায় জন্য বাধ্য করে।

ঘুষ দিয়েছি
ঢাকা সিনিকেএস ৳১০.০০ লাখ
৩১ আগস্ট ২০২৬ ১১ DK275FCH
মন্তব্য
ভূমি অফিস

দলিল খারিজ

আমি অনলাইনে দেখেছি ১১৭০ টাকা। কিন্তু ওরা দাবি করে ৫০০০ টাকার। দিলে কাজ হবে না দিলে হবেনা। আমি এটা পরিশোধ করার পর খরচ বিষয়ে অবগত হই। এখনো এই প্রক্রিয়া চলমান তাই অভিযোগ করলাম। পান্ডুল ইউনিয়ন ভূমি অফিস।

ঘুষ দিয়েছি
পান্ডুল, উলিপুর, কুড়িগ্রাম ৳৫.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ ১১ RNSD8S6U
মন্তব্য
সরকারি হাসপাতাল

স্বাস্থ্য পরীক্ষা

আমার বাবা হাসপাতালে অসুস্থ ছিলেন। ডাক্তাররা নিয়মিত ইসিজি করতে বলেছিলেন, যা ভর্তি রোগীদের জন্য বিনামূল্যে করা হয়। কিন্তু, হাসপাতালের কর্মীরা ঘুষ ছাড়া তা করতে অস্বীকার করে। এছাড়াও ভালো বিছানা পাওয়ার জন্যও এমনটা করা হচ্ছিল।

ঘুষ দিয়েছি
Dhaka ৳১.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ ১০ DK6UTRQT
মন্তব্য