সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,২৫২ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,২৫২ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ভূমি অফিস

জমি খারিজ

জমি রেজিঃ করার পর, ভুমি অফিস থেকে খারিজ করার জন্য ৬০০০ টাকা চেয়েছে। প্রতাখান করে দেওয়া হলে আমার কাজ না মঞ্জুর করে দেই। এখন ৬০০০ টাকা দিয়ে খারিজ মঞ্জুর করতে পারছি

ঘুষ দিয়েছি
জামালপুর সদর ৳৬.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ ১১ MYDSVZC4
মন্তব্য
হিসাব রক্ষণ অফিস

বদলী জানিত কারনে হিসাব রক্ষণ অফিসে

সরকারি চাকুরী। বদলী হলেই এলপিসি লাগে। এজি অফিসে টাকা না দিলে এলপিসি ফরওয়ার্ড হয় না৷ এমনকি দপ্তর প্রধান বলে দেওয়ার পরও কাজ হয় নি৷ অবশেষে ২০০০ টাকা দিলাম। কাজ জলের মত হয়ে গেল।

ঘুষ দিয়েছি
বগুড়া সদর ৳২.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ ১২ RJW63EXK
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পুলিশ ভেরিফিকেশন

পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশন করার সময় দ্বায়িত্ব প্রাপ্ত পুলিশ কর্মকর্তা নিজে না এসে উনার প্রতিনিধিকে পাঠিয়েছিলেন। ওই প্রতিনিধি কাজ করার জন্য নাকি পুলিশের নিজের খরচে ফাইল আপলোড দিতে হয় বলে কিছু টাকা দাবি করে। দরদাম করে ৫০০ টাকায় দফারফা হয়। আমার সকল কাগজপত্র ঠিক ছিল, এমনকি আমার নামে কোন মামলাও ছিলনা। তবুও টাকা দিতে হয়েছে।

ঘুষ দিয়েছি
ধুনট, বগুড়া ৳৫০০
৩১ আগস্ট ২০২৬ ১১ RJJWUPJA
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

আমার ২ টি লাইসেন্স এর সমস্ত ডকুমেন্ট ঠিক থাকার পরে ফাইল আটকে আছে

আমার ২ টি লাইসেন্স এর সমস্ত ডকুমেন্ট ঠিক থাকার পরে নারায়ণগঞ্জ ডি সি অফিসে ৭০০০০০ টাকা ঘুষ চায় আমি না দেওয়ার জন্য ৮ মাস যাবৎ আমার ফাইল আটকে আছে

ঘুষ দিইনি
নারায়ণগঞ্জ ৳৭.০০ লাখ
৩১ আগস্ট ২০২৬ ১১ DKV62BPQ
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

সাংবাদিকের চাঁদা

চাকরিতে জয়েন করার কিছুদিন পর আসলো হিন্দু সাংবাদিকদের পূজার চাঁদা, এরপরে তাদের বনভোজনের চাঁদা, প্রোগ্রামের চাঁদা আরও কত কি

ঘুষ দিয়েছি
হাটহাজারী, চট্টগ্রাম ৳৫.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ ১২ CTQWCY4J
মন্তব্য
বিআরটিএ

ড্রাইভিং লাইসেন্স

ড্রাইভিং লাইসেন্স করার জন্য সরকারি ফি এর চেয়ে অতিরিক্ত আরো ৩০০০ টাকা করে বিভিন্ন মাধ্যমে কিংবা দালালদের মাধ্যমে আদায় করে। এই টাকা এসব অফিসের কর্মকর্তারা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয়। টাকা না দিলে টেকনিক্যালি আটকে দেয়। হয়রানি এড়াতে সবাই এখন নির্দ্বিধায় ঘুষ দিয়ে দেয়।

ঘুষ দিয়েছি
তেজগাঁও ৳৩.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ ১২ DKDBMN4S
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

সরকারি ভূমি অধিগ্রহণ এর ক্ষতিপূরণ

কিশোরগঞ্জের বিন্নাটি টোক মহাসড়কের ভূমি অধিগ্রহণ এর সময় আমাদের দেওয়া ক্ষতিপূরণে টাকা তুলতে গেলে ১০ % ঘুষ চায়। আমি ২৫ লাখ টাকার মাঝে হাতে পেয়েছি মাত্র ১৮ লাখ সরকারি বিভিন্ন খরচ এবং ঘুষ দিয়ে

ঘুষ দিয়েছি
কিশোরগঞ্জ ৳৪.০০ লাখ
৩১ আগস্ট ২০২৬ ১১ DKRVP2GK
মন্তব্য
সিটি কর্পোরেশন

বয়স্ক ভাতার আবেদন ফরম জমা

আমি যখন আমার মায়ের বয়স্ক ভাতার আবেদন ফরমটি জমা দিতে যাই তখন সেখানে থাকা কেরানি বলল ফরমের সাথে ১০০ টাকা লাগবে। যার কোন রিসিভ আমাকে দেওয়া হয়নি। পরবর্তীতে বুঝতে পারলাম এটা আসলে ঘুষ ছিল।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳১০০
৩১ আগস্ট ২০২৬ ১২ DK6QVMHP
মন্তব্য
ভূমি অফিস

জমির খারিজ

আমাদের জমির খারিজ অন্য জনের নামে ছিল।এইটা কেটে আনতে মিস কেইস করি।রেকর্ড টা আমাদের নামে আনতে সেখানেই আমাকে ৭ হাজার টাকা দিতে হইছে। এর পর খাজনা দিতে গিয়ে আরো ৩ হাজার টাকা দিতে হইছে

ঘুষ দিয়েছি
দিনাজপুর ৳১০.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ ১২ RNN52N9V
মন্তব্য
পাসপোর্ট অফিস

Passport Renewal

আমি ২০২১ সালে নিজে নিজে আমার আর আব্বুর পাসপোর্ট আবেদন করি তখন আমি সহজে পাসপোর্ট অপিস ঘুষবিহীন কিন্তু পুলিশকে তদন্তে কল দিলে পরিচিত ছিল তাই ৫০০ দিতে হত। কিন্তু আমার পাসপোর্ট ২০২৫ সালে যখন রিনিউ করার আবেদন করতে যাই সব ডকুমেন্টস নিয়ে তখন এটা সেটা বলে আবেদন জমা নেয় নাই। কয়েকদিন পর একটা এজেন্সিকে ২৫০০ টাকা দিয়ে যখন আগের ডকুমেন্টস গুলো নিয়ে যাই এবার জমা নিয়ে নেয়।কারন ফরমে তাদের একটা কোড মানে জিমেইল আইডি। বাহিরে চলে যাবো বাধ্য হয়ে করতে হয়ছে।

ঘুষ দিয়েছি
চট্টগ্রাম আঞ্চলিক পাসপোর্ট অফিস ৳২.৫ হাজার
৩১ আগস্ট ২০২৬ ১৪ CTVQLFB6
মন্তব্য
সিটি কর্পোরেশন

Nid card এর জন্য নিবন্ধন

আমি আমার ভোটার আইডি কার্ডের জন্য অফিসে যাই তারপর তারা আমাকে বলে এগুলো সময় নিয়ে করতে হবে তাই অনেক দেরি হবে তারপর তারা সরাসরি আমার কাছে টাকা চায়। তাও ভোটার আইডি কার্ডে আমার মায়ের এনআইডি নাম্বার ভুল করে।

ঘুষ দিয়েছি
Mymensingh ৳৫০০
৩১ আগস্ট ২০২৬ ১৪ MYSBY8A8
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

জমি ক্রয়

রেজিস্ট্রির সময় অফিস খরচের নামে নেওয়া হয় অতিরিক্ত। এর একটা অংশ সাব রেজিস্ট্রার অফিসে যায়, আরেক অংশ দলিল লেখকগন ভাগ ভাটোয়ারা করে নেয়।

ঘুষ দিয়েছি
গাবতলি, বগুড়া ৳১০.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ ১১ RJWNR68R
মন্তব্য
পাসপোর্ট অফিস

নতুন পাসপোর্ট জমা

কাগজ পত্র সব ঠিক ঠাকার পরেও আমাকে ২ বার ফেরত দেয় ফরমে ব্যাংক জমার তথ্য লিখি নাই বলে, কিন্তু আসলে এটা দেওয়াই লাগে না, তার পর এক আনছার সাইডে গিয়ে ১৫০০ টাকা দাবি করে বলে ১৫০০ টাকা দিলে কোনো ঝামেলা ছাড়াই জমা করায় দিবে। তারপর আমি দামা দামি করলেও পরে আর টাকা দেইনি, সে ১৫০০ টাকার নিচে করতে নারাজ, আমি অন্যান্ন অনেকের মাধ্যমে জেনেছি যে পাসপোর্ট অফিসে চ্যানেল ফি ধরা হয় যটা ১৩০০ টাকা দেওয়া বাধ্যতামূলক।

ঘুষ দিইনি
Munshiganj ৳১.৫ হাজার
৩১ আগস্ট ২০২৬ ১২ DK57K25G
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

সরকারি চাকরির ভেরিফিকেশন

সহকারি প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রথম ধাপের ভেরিফিকেশনের সময় DSB-র এক কর্মকর্তা ৬০০০ টাকা দাবি করে।আমি ২০০০ টাকা দিতে চাওয়ায় রাজি হচ্ছিল না।মনের মধ্যে ভয় থেকেই (যদি ভেরিফিকেশনে নেগেটিভ তথ্য দেয়)পরবর্তীতে ৪০০০ টাকা দিই।কিন্তু তারপরও দিনি রাজি হচ্ছিল না।কথাবার্তার এক পর্যায়ে উনি কনভিন্স হন।

ঘুষ দিয়েছি
গাইবান্ধা ৳৬.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ ১২ RNJUEKN9
মন্তব্য
হিসাব রক্ষণ অফিস

ইনক্রিমেন্ট যুক্ত করার জন্য

আমার শিক্ষাগত যোগ্যতার জন্য একটি অগ্রিম বর্ধিত ইনক্রিমেন্ট পাই যেটা পেতে প্রায় কয়েকমাস লেগে যায়,যার বকেয়া আসে ১০০০০+ টাকা।এই বকেয়া টাকা তোলার জন্যব+ বর্ধিত ইনক্রিমেন্টটা যুক্ত করে দেওয়ার জন্য আমার কাছে ২৯০০টাকা নেয় করিমগঞ্জ এজি অফিস। এটা শুধু আমার জন্য নিছে এমন নাহ আমরা যারাই করিমগঞ্জ সরকারি চাকুরী করি সবার কাছ থেকে এই অর্থ নেয়া হয়ে থাকে।

ঘুষ দিয়েছি
করিমগঞ্জ, কিশোরগঞ্জ ৳২.৯ হাজার
৩১ আগস্ট ২০২৬ ১২ DK3LQUXL
মন্তব্য