সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,২৫২ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,২৫২ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৪.০ হাজার

নতুন ফ্ল্যাট ট্যাক্স ফাইল রেজিট্রেশন । প্রথমবার ট্যাক্স দেওয়ার জন্য ।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অফিসে নতুন ফ্ল্যাট এর ট্যাক্স রেজিস্ট্রেশন করতে গিয়া বিপাকে পড়েছি, অন্যায় ভাবে নির্ধারিত টাকার বাইরে ১২০০০ টাকা দাবি করেছিলো, যা পরিশোধ না করায় । আমি আমার ফ্ল্যাট সিটি কর্পরপোরেশন ট্যাক্স দিতে পারছিলাম না । পরবর্তিতে আমার দারোয়ানের মাধম্যে ৪০০০ টাকায় রাজি হয়েছে । পরে জানতে পেরেছি তারা সকল নতুন ফ্ল্যাট এর জন্য এক্সট্রা ৪০০০ টাকা নেয় । শুধু ওই বাড়ির কেয়ার টেকারের মাধ্যমে , যা উচ্চ পর্যায় পর্যন্ত ভাগ বাটোয়ারা হয় ।

১২ নম্বর সেক্টর, উত্তরা, ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১৩ বার দেখা হয়েছে DK3W7XHW
মন্তব্য
ঘুষ দিয়েছি কাস্টমস অফিস ৳১০.০ হাজার

চট্টগ্রাম বেপজা গেট এ প্রতিদিন গেট পাস এ ঘুষ দিয়ে প্রোডাক্ট সাপ্লাই দিতে হয় , বিল চালান ভ্যাট ট্যাক্

চট্টগ্রাম বেপজা গেট এ প্রতিদিন গেট পাস এ ঘুষ দিয়ে প্রোডাক্ট সাপ্লাই দিতে হয় , বিল চালান ভ্যাট ট্যাক্স টিক থাকার পর ও ঘুষ দিতে হচ্ছে , এইটার জন্য কি সরকার কিছুই করতে পারে না , কাস্টম এর প্রতি লোক দুর্নীতিবাজ , এদের কে আইনের আওতায় শাস্তি হওয়া উচিত ,

CHITTAGONG, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ১৫ বার দেখা হয়েছে CTSAS2FF
মন্তব্য
ঘুষ দিইনি সরকারি হাসপাতাল ৳১০০

বর্হিবিভাগে সিরিয়াল

বর্হিবিভাগে সিরিয়াল দিয়ে ডাক্তার দেখাতে যেয়ে (গুরুতর অসুস্থ যিনি দাড়াতে অক্ষম) ১০০ টাকার বিনিময়ে আগে সিরিয়াল করে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন

যশোর, খুলনা ৩১ আগস্ট ২০২৬ ১৮ বার দেখা হয়েছে KH4VZQME
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫ হাজার

NID card

nid কার্ড ঠিক করতে যারা টাকা দিচ্ছিল তাদের টা করে দিয়েছে। যারা দিচ্ছিল না তাদের টা করেনি। অনেক আগের ঘটনা

Sonagazi, feni, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে CTYZANM5
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳২.৫ হাজার

হেবা দলিল

১৯.০৮.২০২৬ হেবা দলিলটি দেখে সাব রেজিস্ট্রার বললেন আজ হবে না। বলে রেখে দিয়েছিলেন। পরে ওনার সহকারি পাশের রুমে গিয়ে বলেন ২৫০০ টাকা দিলে কাজ হবে। হয়রানি থেকে বাচতে শেষ পর্যন্ত ২৫০০০ টাকা ঘুস দিতে বাধ্য হই।

সুন্দরগঞ্জ, গাইবান্ধা, রংপুর ৩১ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে RNJ8PPWG
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৫.০ হাজার

জমির নাম জারি

জমির নাম জারির জন্য টাকা চেয়েছে। সম্মুখে। বিন্দুমাত্র লজ্জা বোধ করেনি। কাজের ব্যাস্ততা থাকায় টাকা দিয়ে কাজ টি করতে হইছে। প্রতিদিন চাকরি বাকরি ছেড়ে ভূমি অফিসে বসে থাকা সম্ভব ন। তাই

সদরপুর, ফরিদপুর, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে DK7WE5NK
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

পাসপোর্ট

সকাল থেকে লাইনে দাঁড়িয়ে দুপুর ১টায় কাগজ পত্র দেখে বলে মায়ের নাম সংশোধন করতে হবে তারপর আবার আসবেন। আবেদন করেছিলাম এখানে থেকে একটা নাম্বার দিচ্ছিলো কোন ঝামেলা হলে পরে কল দিতেই আমার নাম ধরে ডেকে কাজ করে দিল । মাত্র ১৫০০

কুষ্টিয়া, খুলনা ৩১ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে KH738E8W
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳১.০ হাজার

টি/এ বিল,বেতন বিল,অন্যান্য বিল এর জন্য আবেদন

টি/এ বিল,বেতন বিল,অন্যান্য বিল সঙক্রান্ত সেবা নিতে গেলে সিগেরেটের প্যাকেট কিনে দিতে হয়,কেউ কেউ টাকা ছাড়া কাজ করে না,ঘূষ দিতে হয় যত টাকার বিল করা হবে,সেই টাকার উপর শতকরা হিসেবে ।

রাঙ্গামাটি, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে CTWA7VWE
মন্তব্য
ঘুষ দিইনি বিআরটিএ ৳৪.০ হাজার

যেমন ডাইভিং লাইসেন্স এ হাজার হাজার কোটি টাকা দুর্নীতি।

এইখানে জনপতি ৪-৫ হাজার টাকা বেশী নিয়ে থাকে।টাকা না দিলে সে যতই ভালো পরিক্ষা দিক ও ফেল।আর দিলে এমনিতেই পাস এই জন্য সড়কে এতো মৃত্যু। এইখানে সরকার নজর রাখে না।

সারা বাংলাদেশ, খুলনা ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে KHTQ6EFT
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১০০

জন্ম নিবন্ধন এর জন্য ইউনিয়ন পরিষদের খরচের নামে জিম্মি, বছরের পর বছর কাজ আটকে রাখা

ইউনিয়ন পরিষদের সকল কাজে বিলম্ব সার্ভার অফ বলে ২ মাস ৩মাস ঘুরানো

Khagrachhari, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ১৪ বার দেখা হয়েছে CTYPRUKB
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳৬.০ হাজার

Mutation

টাকা দিলে ফাইল জমা পড়বে ফাইলে সিগনেচার করা হবে তাছাড়া সিগনেচার করা হবে না। আর সিগনেচার খারিজ ছাড়া সম্পন্ন হবে না। এইভাবে আমার কাছ থেকে তিনবার টাকা চেয়েছে। আর টাকা না দিলে হয়রানি তো আছেই।

Manikgonj daulatpur, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১৫ বার দেখা হয়েছে DKWC9GT8
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.৫ হাজার

জন্মনিয়বন্ধন সংশোধন

পাসপোর্ট রিনিউ করবো। পুরাতন জন্মনিয়বন্ধন বাংলায় ছিলো ইংলিশ করতে হবে তাই. আমি একজন প্রবাসী পাসপোর্ট বানানো জরুরী ছিলো তাই টাকা দিতে বাধ্য হয়েছি।

Faridpur, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKY2HVZ2
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১২.০ হাজার

ড্রাইভিং লাইসেন্স

ড্রাইভিং লাইসেন্স বানাই দিছে কোন পরিক্ষা দেওয়া লাগে নাই। স্বয়ং ম্যাজিস্ট্রেট সামনে চিলো

ফেনী, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে CTDK329S
মন্তব্য