সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,২৫২ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,২৫২ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ভূমি অফিস

BS Survey তে আমার নামে খতিয়ান করা

বিএস খতিয়ানে দাগ নম্বর অনুযায়ী আমার নামে মাটিটি রেকর্ড করতে গিয়ে সেটেলমেন্ট অফিসে 5000 টাকা ঘুষ দিতে হয়েছিল কিন্তু তারা চেয়েছিল ৭০০০

ঘুষ দিয়েছি
রাজশাহী ৳৭.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ ১৫ RJMEDFX4
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

কল্যাণ তহবিল এর অর্থ

কল্যাণ তহবিল এর অর্থ পাওয়ার জন্য অফিসের একজন এর সাথে কথা বলা হয় এবং তিনি ১৫০০০০ টাকা অর্থা দাবি করেন কিন্তু পরবর্তীতে ১৩০০০০ লক্ষ টাকায় মীমাংসা হয় । পরবর্তীতে কল্যাণ তহবিল এর অর্থ পাওয়া হয় ।

ঘুষ দিয়েছি
হবিগঞ্জ ৳১.৩০ লাখ
৩১ আগস্ট ২০২৬ ১১ SYWNJDWC
মন্তব্য
পাসপোর্ট অফিস

E-passport

পুলিশ ভেরিফিকেশনের জন্য বরিশাল মহানগর পুলিশের যে কিনা ভেরিফিকেশনের কাজে যুক্ত ছিলো, সে ১০০০ ছাড়া ফাইল ছাড়বে না বলেছিলো।

ঘুষ দিয়েছি
বরিশাল ৳১.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ ১৩ BRWUMWPF
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

হল এ ওঠা সংক্রান্ত

আমি RUET এ মেয়েদের হল 2 এ ওঠার সময় হল এর বুয়া অথবা কেয়ারটেকার আমার থেকে 200 টাকা নেয়। বলে রুম পরিষ্কার করে দিবে

ঘুষ দিয়েছি
রাজশাহী ৳২০০
৩১ আগস্ট ২০২৬ ১০ RJFXZB6A
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট নবায়ন

আমার পাসপোর্টটা মেয়াদ শেষ হয়ে গেছে। আমি যখন ঋণের জন্য নিজে নিজে চেষ্টা করি। ওরা তখন ওদের সাংস্কৃতিক চিহ্নের না থাকার কারণে জমা নেয় না। আমার কাছে একটা ঘুষ ৩ হাজার টাকা দাবি করে।

ঘুষ দিইনি
মাইজদী পাসপোর্ট অফিস ৳৮.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ ১৫ CT6Q9FXZ
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

বিডি এস জরিপ

বিডিএস জরিপ এ নিজ নামে পর্চা বের করার জন্য ৫০০০০ টাকা দাবি করেছিলো। ২০০০০ টাকা দিতে হয়েছিলো। লোকেশন : নারায়ণগঞ্জ

ঘুষ দিয়েছি
নারায়নগঞ্জ ৳৫০.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ ১৩ DKUQVG7X
মন্তব্য
পাসপোর্ট অফিস

New passport

Passport ar kagoj potro joma dite giyechilam so vahir a onk gula dalal sobai amr kas thaika kagoj potro chaitasi je unara joma kore dibe tar jonno 2k taka cha pani dite hobe ami first a dei ni karon ami jani amr kagoj potro sob kisu ok sob kisu legal so jokhon ami joma dite gelam tokhon tara sudhu sudhu ak akta vul dhortasilo jah kina aktu o vul na boltase amr ssc certificate ar ammur name ar pase begum ase but aykhane nai but ami nid card o ammur nid card ar name akdom sm kono vul nei abr boltase ay kagoj sei kagoj niya aste kintu jah jah kagoj drkr sob kagoj e ami niye aschi pore jokhon niche giye dalal ke taka dilam tokhon amr kagoj thik e joma niye nise. Ay hoilo nomuna desh ar sorkari k

ঘুষ দিয়েছি
Dhaka ৳২.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ ১১ DK3SE7CF
মন্তব্য
শিক্ষা অফিস

সনদ তুলতে দিতে হয় ঘুষ,ঢাকা শিক্ষা বোর্ড।

ঢাকা শিক্ষা বোর্ড।সনদ শাখায় সহকারী যারা রয়েছেন,ঘুষ ছাড়া কাজ করেন না।আমার সনদ তুলতে যাই,তখন খুজে পায় না।টাকা দাবি করল প্রতি কপি ৫০০ করে দিতে হবে।এসস সি সার্টিফিকেট, মার্কশীট সংশোধিত হয়েছিল।তোলার দিন টাকা চাইল।দুইটা কপি নিতে ১০০০ টাকা দিতে হয়েছিল।সিড়ি হতে নামার সময় চোখে পানি আসল,কি শিখলাম পড়াশোনা করে,যেই বিদ্যাপিঠের কারিগরে ঘুষ বানিজ্য চলে।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳১.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ ১৬ DKRKCTWA
মন্তব্য
কাস্টমস অফিস

কাস্টমস হাউস, চট্টগ্রাম লাইসেন্স নবায়নে লেনদেন

আমার ফ্রেইট ফরওয়ার্ডার্স ব্যবসা রয়েছে প্রতি ৪ বছর অন্তর উক্ত ব্যবসার লাইসেন্স নবায়ন করতে হয় সংশ্লিষ্ট শুল্ক ষ্টেশন থেকে তার জন্য নির্দিষ্ট দলিলাদি এবং সরকারী কোষাগারে চালানের মাধ্যমে নবায়ন ফি ১০,০০০/-, ভ্যাট দিতে হয়, নিয়মানুযায়ী জমা দেওয়ার পরও কাস্টমস এর সংশ্লিস্ট সেকশনে দিতে হয়েছে ২৫০০০.০০ টাকা নয়তো নবায়ন হবে না বলে জানিয়ে দিয়েছে, উক্ত টাকার ভাগ নিম্নস্তর থেকে উচ্চস্তরের সবাই পায় ।

ঘুষ দিয়েছি
আগ্রাবাদ ৳২৫.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ ১৫ CT3EUXY6
মন্তব্য
পাসপোর্ট অফিস

Seba

Bhai, Seba Ta Chilo , Amar Passport er Date Expiry Howar Por , Ora Amar Ta Renew Korar Jonno Amar Theke , Bangla Taka 20 Hazar, Omani 70Rial Dabi Kore ,,, Tobe eikhane Amar Kichu Bhul Ache Passport er Moddhe Namer Kichu Jaiga Bhul Thakar Karone Ora ei Chada Dabi Kore Zei khane Ei Gulo Sompurno Ainer Bahire, Pore Ami Oi Gulo Dewa Laglo Eikhanei Bose Oder KE Dite Hoyeche

ঘুষ দিয়েছি
Salalah ৳২০.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ ১২ SYWM58RJ
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

Unmarried Certificate

দেশের বাইরে আমার বাংলাদেশ থেকে একটা Unmarried Certificate দরকার ছিলো এপ্লাই করার পর যখন ভেরিফিকেশনের জন্য যে পুলিশ অফিসারকে দায়িত্ব দিছিলো আমার থেকে ৩০ হাজার টাকা ঘুষ দাবি করছিলো পরে কল রেকর্ড করে পুলিশ সুপার থেকে সব জায়গায় পাঠিয়ে রিপোর্ট করছিলাম তাও ঘুষ দি নাই

ঘুষ দিইনি
Ukhiya,Coxsbazar ৳৩০.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ ১৪ CT8Y92QS
মন্তব্য