সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,২৫২ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,২৫২ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
বিআরটিএ

নতুন লাইসেন্স প্রস্তুত

নতুন লাইসেন্স করার জন্য। ১১ হাজারের মধ্যে অর্ধেক হয়তো সরকারি ফিছিল বাকি অর্ধেক লাইসেন্স করে দেওয়ার জন্য। তারা বলেছিল টাকা না দিলে পরীক্ষায় পাশ করাবে না

ঘুষ দিয়েছি
রাজশাহী ৳১১.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ ১৪ RJPA2GQF
মন্তব্য
ভূমি অফিস

বিডিএস জরিপ

বিডিএস জরিপ এর জন্য ২০০০০/ টাকা চেয়েছিলেন। ১০০০০/= টাকা দিয়ে কাজ করানো হয়েছে। এভাবে প্রত্যেকের কাছ থেকে টাকা সংগ্রহ করা হয়েছে।

ঘুষ দিয়েছি
নারায়ণগঞ্জ ৳২০.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ ১২ DKZVQEMW
মন্তব্য
বিআরটিএ

Driving License

আমি সকল প্রকার ড্রাইভিং পরীক্ষায় পাস করেছিলাম, কিন্তু আমাকে জানানো হলো নির্ধারিত ৪০০০ টাকা না দিলে ফেল হয়ে যাবো কারণ বাকিরা সবাই টাকা দিয়েছে। আমার প্রয়োজন ছিলো তাই বাধ্য হয়ে দিয়েছি।

ঘুষ দিয়েছি
Rajshahi ৳৩.৫ হাজার
৩১ আগস্ট ২০২৬ RJBNZUMK
মন্তব্য
শিক্ষা অফিস

নবায়ন

নবায়ন করতে টাকা লাগবে স্যার এর স্কুল পরিদর্শনে যাতায়াতে ব্যয় হবে ১০০০০ টাকা নাহলে নবায়ন এ বিভিন্ন ভুল ধরবে

ঘুষ দিয়েছি
রংপুর ৳১০.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ ১২ RNL7NYF5
মন্তব্য
পাসপোর্ট অফিস

Passport renew

I went go there for renew my passport. I'd submit all the documents based on their requirements. But they reject time and again until i gave that amount to them. This happens not only with me, but also every person faces who go there. Until received that amount through their designated shop reject the applications.

ঘুষ দিয়েছি
Pabna ৳২.৫ হাজার
৩১ আগস্ট ২০২৬ ১০ RJV6F5W8
মন্তব্য
ভূমি অফিস

জমি খারিজ খতিয়ান

কাগজপত্র ঠিক থাকার পরও ঘুষ দাবি করেছে, টাকা ছাড়া ফাইল আটকে রাখে দীর্ঘ সময়, পরে বাধ্য হয়ে টাকা দিয়েই করিয়ে আনতে হয়।

ঘুষ দিয়েছি
ব্রাহ্মণবাড়িয়া ৳১০.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ ১১ CTVWXGAP
মন্তব্য
সরকারি হাসপাতাল

তিতাস গ্যাস

তিতাস গ্যাস প্রিপেইড কার্ড ড্যামেজ হওয়ায় চেঞ্জ করতে যাওয়ার পর, টাকা ছাড়া ইঞ্জিনিয়ার পর্যন্ত যাওয়া যাবে না জানালো অফিস সহকারী।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳১.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ ১০ DKNZ3PX6
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

মামলার তদন্ত

মিথ্যা মামলায় ফাসানো হয়েছিলো। পরে পুলিশ তদন্তে এসে ৫০,০০০ টাকা দাবি করে মামলা থেকে অব্যাহতি দিতে। নাহলে আমি বিভিন্ন হয়রানীর শিকার হবো। হয়রানি থেকে বাচতে ৩৫০০০ টাকা প্রদান করতে হয়েছে।

ঘুষ দিয়েছি
পিবিআই ঢাকা জেলা ৳৫০.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ ১১ DK97MTQB
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

জি ডি তদন্ত

রাস্তায় একজন ভেন ওয়ালার সাথে অন্যায় হলে আমি প্রতিবাদ করায় আমার উপর মব হামলা হলে আমি জিডি করি। তদন্ত কর্মকর্তা জনাব কোতোয়ালি থানা তদন্তকে অনুরোধ করি। তিনি পাশের রুমে জিডি লিখতে পাঠায়। জিডি লেখক ব্যাক্তি আমাকে বলেন টাকা দিলে ব্যবস্থা নেওয়া হবে। নাহয় নয়। পরে আমি আর কোন অগ্রগতি হয়নি।

ঘুষ দিইনি
চট্টগ্রাম ৳১০.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ ১২ CTZ58Z9Q
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

জন্ম নিবন্ধন ঠিক করা

গ্রামের প্রায় সকলের কাছ থেকে জন্ম নিবন্ধন করতে টাকা নেয়, মৃত্যু সনদ করতে টাকা নেয়। কোন কিছু লাগলে টাকা ছাড়া কিছু করেনা।

ঘুষ দিইনি
টাঙ্গাইল, বাসাইল থানার কাউলজানি পরিষদ ৳১০.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ ১২ DK7R4HNX
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

জমির খতিয়ান এর নকল উত্তোলন

খতিয়ান উত্তলনের জন্য চাঁদপুর ডিসি অফিসের রেকর্ড ডিপার্টমেন্ট এ যাই, অফিসের বাইরে বসা কিছু টেবিল থেকে উচ্চমূল্যে আবেদন ফর্ম পুরন করি। জমা দেয়ার সময় বাইরে দেখি ৪/৫ জন লক চিৎকার করে যে ৬ মাস হয়েছে আবেদন করেছে এখন পাচ্ছে না কেন। আমাদের ধারনা এরা ওই অফিসের ভাড়া করা লোক। জমা দেয়ার সময় জিজ্ঞাসা করি যে তাড়াতাড়ি করা যাবে কিনা। উনারা ১২০০ টাকা দাবি করে এবং বলে যে নর্মাল প্রসেসে ৬/৭ মাস লাগবে খতিয়ান এর নকল তুলতে। পরে বাধ্য হয়ে ১২০০ টাকা দিয়ে দি উনাদের এপ্লিকেশন এর ভিতরে।

ঘুষ দিয়েছি
চাঁদপুর ৳১.২ হাজার
৩১ আগস্ট ২০২৬ ১৩ CTGNHT69
মন্তব্য
বিআরটিএ

ড্রাইভিং লাইসেন্স নবায়ন

আমার ড্রভাইং নবায়ন করতে গিয়েছিলাম, সেখানে আমার সরকারি সকল ফি প্রায় ৪১২৫ টাকা দশ বছরের জন্য। সেখানে সে আমার কাছে মোট ১০,০০০ টাকা দাবি করে প্রায় ৫,৮৭৪ টাকা আমার কাছে ঘুষ চায়। আমায় এমন কথাও বলে যদি ১০,০০০ টাকা না দেও এই জন্মে লাইসেন্স এর মুখ দেখা লাগবে না।

ঘুষ দিইনি
মাদারীপুর ৳৫.৯ হাজার
৩১ আগস্ট ২০২৬ ১১ DKLN5QXJ
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

সংশোধিত নামের কাগজ জমা দিতে গিয়ে মাদ্রাসা অধিদপ্তরে টাকা দিতে হয়

এমপিওভূক্ত মাদ্রাসার শিক্ষকের নামের একটা শব্দ সংশোধনের জন্য কাগজপত্রাদি জমা দিতে গেছিলাম মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে, নিউ বেইলি রোড। সেখানে উপর থেকে নিচ সব পজিশনেই ঘুষ চলে। টাকা ছাড়া কাগজ পর্যন্ত জমা নেয়না। আবেদনপত্র ও ডকুমেন্টস জমা নেয়ার জন্য ১০০০ টাকা দিতে হয়েছে। পিওন ও সেখানকার ডকুমেন্টস রিসিভার বলছে যে এই টাকা উপর স্যাররা নিতে বলেছে। টাকা না দিলে আবেদনপত্রটি পরবর্তী কার্যক্রমে গতিশীল করবেনা এই ভয়েই টাকা জমা দিতে হয়েছে।

ঘুষ দিয়েছি
মাদ্রাসা অধিদপ্তর, নিউ বেইলি রোড। ৳১.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ ১০ DKUXKPQE
মন্তব্য
ভূমি অফিস

অনলাইন খাজনা অনুমোদন

আমার বাবার কেনা জমি তার নামে খাজনা জমা দিতে গেলে অফিসে জানায় অনালাইনে খাজনা দিতে হবে আপনাকে আবেদন করতে হবে অনলাইনে তবে আপনি আবেদন করলে ঠিক ভাবে হবেনা হয়তো, সেক্ষেত্রে আরো কয়েকবার আসতে হবে। জমির দাম বেশি পরিমান বেশি ৪৫ হাজার লাগবে। ২/৩ দিন ঘুরে বুঝলাম এরা অফিস চত্তরে প্রবেশকারীদের নজরদারী করে। আমি খোজাখুজি করসি এটা ওরা বুঝতে পেরে অফিসের বাইরে ক্যাজুয়ালী হুমকি দেয় প্যাচ লাগাইয়া দিবে। পরে বাধ্য হয়ে ৪৩ হাজার টাকা দিয়েছি অফিস সহকারী একজনকে।

ঘুষ দিয়েছি
পাবনা সদর ৳৪৩.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ ১২ RJT8QF4B
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট

গৌরীপুর থানায় পুলিশ ক্লিয়ারেন্স নিতে গিয়ে তিক্ত অভিজ্ঞতা। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিতে গেলে একজন পুরুষ পুলিশ সদস্য আমার কাছে ৪,০০০ টাকা দাবি করেন। আমি তাকে বলি, “ভাই, এই মুহূর্তে আমার কাছে এত টাকা নেই, আমার আর্থিক অবস্থাও ভালো না।” কিন্তু তারপরও তিনি রাজি হননি। পরবর্তীতে সার্টিফিকেট আসার পর তিনি আবার “মিষ্টি খাওয়ার জন্য” বখশিশ দাবি করেন। সরকারি একটি সেবা নিতে গিয়ে এমন অভিজ্ঞতা সত্যিই হতাশাজনক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ—বিষয়টি তদন্ত করে সত্যতা যাচাই করা হোক এবং অনিয়ম হয়ে থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।

ঘুষ দিয়েছি
গৌরীপুর উপজেলা ৳৪.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ ১২ MYSESMED
মন্তব্য
সিটি কর্পোরেশন

ওয়াসার মাধ্যমে পানির লাইনের পাইপ বড়ো করা।

পানির লাইনে পানি আসত না। পরে ভাবলাম পাইপ বড়ো করতে হবে। সেজন্য আবেদন করলাম। কিন্তু আবেদন পাশ হওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ দিতে হলো। পরে দেখা গেল পানির লাইনে পাম্প থেকে আসা পলিথিন আটকে পানি অফ হয়ে ছিল। অথচ সবকিছু মিলিয়ে আসার প্রায় ৫০ হাজার খরচ হয়ে গিয়েছিল। অথচ দায়িত্বটা ছিল সরকারের।

ঘুষ দিয়েছি
মিরপুর ৳১০.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ ১৩ DK2R2KK7
মন্তব্য