সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,২৫২ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,২৫২ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳৩.০ হাজার

নতুন পাসপোর্ট করা

দ্রুত পাসপোর্ট করে দেওয়ার বিনিময়ে আমার কাছে ৩০০০ টাকা দাবি করা হয়।

নোয়াখালী মাইজদী, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে CTGRH8YU
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৬.০ হাজার

জমির নামজারি করণ

নামজারি করতে ইউনিয়ন ভূমি অফিস এর প্রধান এ অর্থ দাবি করেন। অর্থ না দিলে আবেদন বাতিল হয়ে যায়।

সুন্দরগঞ্জ উপজেলা, রংপুর ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে RNVAFDKF
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১.০ হাজার

লাইসেন্স

সব পেপার জমা দেয়ার পর, অনলাইনে আবেদন করতে হয়, যেটা বাহিরে করা যায় না, বি আর টি এ এর কম্পিউটার এ করতে হয়। তখন ১০০০ টাকা দাবি করে।

মিরপুর, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১৪ বার দেখা হয়েছে DKEDBNNC
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.৫ হাজার

New Passport

আমি নতুন পাসপোর্ট করতে গিয়েছিলাম। আমাকে ১০ বার হয়রানি করা হয়েছে। পাসপোর্ট অফিসের বাইরে একটা কম্পিউটার দোকান থেকে এক্তা সিল দেওয়া হয় এবং আমাকে ২৫০০ টাকা পরিশোধ করতে বলে আমি পরিশোধ করি। ঠিক আমার মতো ৪জন সিল নিয়ে টাকা পরিশোধ করে। ১০ মিনিট এর মধ্যে আমার কাজ শেষ হয় আমি বাসাই আসি। মানুষের সাতে তারা বাজে ব্যাবহার করে। যেনো মনে হয় আমরা Rohinga

Chittagong, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ১৩ বার দেখা হয়েছে CT2F9WW9
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳৫.০ হাজার

গাড়িতে কালো স্টিকার কেনো লাগিয়েছি।

আমি জানতাম না গাড়িতে কালো স্টিকার লাগানো নিষেধ। এই মাসের ১৪ তারিখ আনুমানিক দুপুর ২টায় নীলক্ষেত লাইব্রেরী পট্টির সামনে দিয়ে আমার গাড়ি যাচ্ছিলো। দায়িত্বরত পুলিশ আমার গাড়ি থামিয়ে কালো স্টিকার কেনো লাগিয়েছি জানতে চায় এবং এটা অবৈধ তা বলে। আমি এ বিষয়ে জ্ঞাত না এবং প্রথমবারের জন্য ক্ষমা করে দিতে বললেও তিনি আমার কাছ থেকে ৫০০০ টাকা দাবি করেন অন্যথায় মামলার হুমকি দেন। আমি বাধ্য হয়ে ৫০০০ টাকা দিলে তিনি কোন রিসিট প্রদান ছাড়াই ওই টাকা নিজ পকেটে নিয়ে নেন।

ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১৫ বার দেখা হয়েছে DKWZMDWM
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

হোল্ডিং ট্যাক্স

সে আমার কাছে কাজ দ্রুত করার জন্য টাকা দাবি করে।টাকা না দিলে কাজ হবে না কাজ ঘুরবে।তখন আমি বুঝলাম টাকা ছাড়া আমার কাজ হবেনা।তখন আমি তাকে টাকা দেই

সিলেট, সিলেট ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে SYSXQU9U
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳৩.০ হাজার

তদন্ত বিল পাস করানোর জন্য

আমি তদন্ত বিল সাবমিট করার পর অ্যাকাউন্ট জেনারেল অফিসে গিয়েছিলাম সেটা পাস করানোর জন্য। প্রায় ২.৫ লাখ বিল এর জন্য ৩০০০ টাকা দিয়ে বিল পাস করাতে হয়েছে।

রাজশাহী, রাজশাহী ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে RJVNPTXJ
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৩.০ হাজার

Driving License

ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় পাশ করার জন্য এক্সট্রা ৩০০০ টাকা দেওয়া লাগছে। এবং এই টাকাটা বিআরটিএ এর কর্মকর্তারাই নিয়েছেন। যাকে দিয়েছি সে বলেছে একদম ওপর পর্যন্ত সবাই কে টাকাটা দেওয়া লাগবে ভাগে যোগে।

Mirpur 10, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে DKHXHTRH
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৮.০০ লাখ

সেনাবাহিনীতে চাকরি হবে বলে

সেনাবাহিনীতে চাকরি হবে বলে টাকা দিতে হবে কোনো জায়গায় সমস্যা হবে না গেলেই এর আগে থেকে টাকা দিলেই চাকরি কন্ফার্ম।

Kushtia, খুলনা ৩১ আগস্ট ২০২৬ ১৪ বার দেখা হয়েছে KHAXLUW5
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳১.১ হাজার

Staff Quarter - Paper Check

অঝথা আমার বাইকের পেপার্স আটকে রেখে আমার কাছে ১০৬০ টাকা আদায় করা হয়। আমার কাছ থেকে ফোন নিয়ে বিকাশে যায়, সেখান থেকে লোন নিয়ে পরে তার নাম্বারে টাকা ট্রান্সফার করে নেয়।

Demra, Staff Quarter, Dhaka,, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১৩ বার দেখা হয়েছে DKS9VWN3
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

সোনালী ব্যাংকে জরুরী ব্যাংক হিসার খোলার জন্য

জরুরী প্রয়োজনে সোনালী ব্যাংক পারুলিয়া শাখায় গিয়েছিলাম একাউন্ট খোলার জন্য,এখন হবেনা বলে নিষেধ করে দেয়, পরে এক সিকিউরিটি গার্ড চা,পান খাওয়ার ব্যাবস্থা করে দিলে সব ব্যাবস্থা করে দিবে বলে ,কিন্তু ব্যার্থ হয়,আবার পুনরায় পরের দিন 15 কিলো দুর থেকে অসুস্থ মা,শিশু কে নিয়ে পরের দিন গিয়ে একাউন্ট খোলা হয়

সাতক্ষীরা, খুলনা ৩১ আগস্ট ২০২৬ ১৫ বার দেখা হয়েছে KHEKG45G
মন্তব্য
ঘুষ দিইনি সরকারি হাসপাতাল ৳১০০

সদর হাসপাতাল ঘুষের আখড়া।

সদর হাসপাতালে গেলেই সব সময় বাইরের ঔষধ কিনতে বলে। এবং তাদের খুশি করা লাগে। কিছু দিন আগে আবার বুকের ব্যথার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গিয়েছিলাম, বুকের ব্যথার জন্য ইনজেকশন লিখে দিছে বাইরে থেকে কিনে আনলাম, একজন দায়িত্বরত নার্স (পুরুষ) ইনজেকশন পুশ করে দিয়েছেন তাই উনাকে খুশি করতে হবে। টাকা চেয়েছেন, কিন্তু আমি কৌশলে দেই নি। আমি প্রত্যাখ্যান করি এটি।

সুনামগঞ্জ সদর, সিলেট ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে SYSWL3PZ
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳৫০০

গাড়ীর নাম্বার আসেনি কিন্তু ট্যাক্স কপি লাগিয়ে গাড়ী চালাচ্ছিলাম।

নতুন গাড়ীর নাম্বার আসেনি কিন্তু ট্যাক্স কপি লাগিয়ে গাড়ী চালাচ্ছিলাম। ট্রাফিক গাড়ী থামিয়ে বললো, নাম্বার ছাড়া গাড়ী বের করলেন কেনো? আমি দেখালাম ট্যাক্স টোকেন তো আছে, যদ্দুর জানি ট্যাক্স টোকেন দিয়ে গাড়ী চালানো যায়। উনি বললো মামলা হবে শুন্য (০০) নাম্বারে, যেহেতু নাম্বার আসার আগেই গাড়ী বের করেছেন রোডে। গাড়ী রেখে যান। অনেক বাক বিতন্ডা পরে ২০০০/ দাবি করেছিল। আমি আমার পকেটে থাকা ৫০০/- দিয়ে অনেক রিকুয়েস্ট করে গাড়ী ছাড়িয়েছি।

চট্টগ্রাম, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে CTMLJV43
মন্তব্য