সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ২০,৪৪৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

২০,৪৪৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ভূমি অফিস

Mutation

খাজনা প্রদান ও নামজারি করতে গিয়ে অতিরিক্ত অর্থ দাবি এবং হয়রানির অভিযোগ স্থান: মিরুখালী, মঠবাড়িয়া, পিরোজপুর। খাজনা প্রদান করতে গেলে সংশ্লিষ্ট অফিস থেকে জানানো হয় যে, আগে নামজারি করতে হবে। পরবর্তীতে নামজারি করার জন্য গেলে আমাদের কম্পিউটার দোকানে যেতে বলা হয়। সেখানে নামজারির আবেদন করার পর সংশ্লিষ্ট ব্যক্তি প্রথমে ১০,০০০ টাকা এবং পরবর্তীতে আরও ১০,০০০ টাকা দিতে হবে বলে জানান। নামজারির কাজ সম্পন্ন করার আশায় আমরা ৭,০০০ টাকা প্রদান করি। কিন্তু টাকা দেওয়ার পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও নামজারির বিষয়ে কোনো কার্যকর অগ্রগতি বা স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

ঘুষ দিইনি
Mirukhali,Mathbaria ৳৭.০ হাজার
১১ সেপ্টেম্বর ২০২৬ ১০ BR89D2WC
০ মন্তব্য
ভূমি অফিস

হোল্ডিং নথিভুক্ত করা

হোল্ডিং তুলার জন্য তহসিল অফিসে যাওয়ার পর তা অন্তভূক্ত করার জন্য টাকা চাওয়া হয়, প্রথমে না দেয়ায় হোল্ডিং অনলাইনে বাতিল করে রাখে, টাকা দেওযার পর খতিয়ান অনুমোদন হয়

ঘুষ দিয়েছি
শ্রীমঙ্গল ৳৩.০ হাজার
১১ সেপ্টেম্বর ২০২৬ ২৬ SYVQ4JWW
০ মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড (এন সি টি বি ) এর পাঠ্যপুস্তক মুদ্রন সংক্রান্ত টেন্ডার এর ইন্সপেকশন কবাণিজ্য

পাঠ্যপুস্তক মুদ্রন কার্যক্রমে ইন্সপেকশন কোম্পানি লট প্রতি ২লাখ করে টাকা দাবি করছে,না দিলে তারা ইন্সপেকশন এর নামে হয়রানি করছে,মুদ্রন কার্যক্রম বাঁধাগ্রস্থ করছে,অহেতুক ভুল ধরার নামে ছাপানো বই বিনষ্ট করে প্রেস মালিকদের ক্ষতির মুখে ঠেলে দিচ্ছে।সকল প্রেস মালিকদের কাছে ই এমন অংকের টাকা দাবি করছে,কিনতু অধিকতর ক্ষতির আশঙ্কায় কেউ মুখ খুলছে না।এভাবে চলতে থাকলে সরকারের বিনা মূল্যের পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম বাঁধা গ্রস্থ করবে।এ বিষয়ে প্রেস মালিকদের এবং এন সি টি বি এর একটি হোয়াটস্যাপ গ্রুপ এ অভিযোগ দেওয়া হয়েছে,এবং পত্রিকাতে ও প্রতিবেদন ছাপা হয়েছে কিনতু কোন ফল হচ্ছে না

শুধু দাবি করেছে
ঢাকা ৳৮.০০ লাখ
১১ সেপ্টেম্বর ২০২৬ ৭ DK7YFKT4
০ মন্তব্য
ভূমি অফিস

BDRS জরিপ করাতে

BDRS জরিপ করতে 200000 টাকা দাবী করে। খাজনা খারিজ আপডেট করা হয়নি তাই অফিস মেইনটেইন করতে হবে।

শুধু দাবি করেছে
আটি,কেরানিগঞ্জে, ঢাকা ৳২.০০ লাখ
১১ সেপ্টেম্বর ২০২৬ ১১ DK88BVB5
০ মন্তব্য
হিসাব রক্ষণ অফিস

বিল পাস

শ্রান্তি বিনোদন ভাতা বিল পাস এবং নিজের জিবিএফ একাউন্ট থেকে লোন উত্তোলনে তারা বাড়তি টাকা দাবি করে। না দিলে ঘুরায়।

ঘুষ দিইনি
রামগঞ্জ, লক্ষ্মীপুর। ৳৫.০ হাজার
১১ সেপ্টেম্বর ২০২৬ ১৫ CT9LBAEM
০ মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

থানায় অভিযোগ সংক্রান্ত

তালাকের বিপরীতে নারী আমার নামে অভিযোগ করেছে থানায়। তখন পুলিশ ফাঁড়িতে অভিযোগের ভিত্তিতে মীমাংসা হয়।। মীমাংসার বিনিময়ে আমার কাছে টাকা দাবি করে যদি না দেওয়া হয় তাহলে বিভিন্ন হয়রানি করা হবে বলে জানায়। যে কারণে দিতে বাধ্য হয়েছি। অথচ তালাক ছিল একটি বৈধ আইনি প্রক্রিয়া।।

ঘুষ দিয়েছি
সাভার ৳১০.০ হাজার
১১ সেপ্টেম্বর ২০২৬ ৭ DKE78R5W
০ মন্তব্য
শিক্ষা অফিস

বদলির আবেদন করার সময় ও অব্যহতির আবেদন করার পর

আমি বদলির আবেদনে সাইন নিয়ে গিয়েছিলাম উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। তখন ১০হাজার টাকা চাওয়া হয় ফাইলে সাইন করতে। প্রায় ১সপ্তাহ আমার ফাইল ফেলে রাখে, জেলা অফিসে যেহেতু ফাইলটি জমা দিতে হবে তাই আমি ৫০০০ টাকা দিয়ে সাইন নিই। বর্তমানে আমার বদলি হওয়ার পর অফিসারদের কাছে রিলিজ নিতে গেলে তখনও পরোক্ষভাবে আবারও ঘুষ চাইছে। এখনও আমি তা পরিশোধ করি নি, আমার রিলিজ দেয় নি।

ঘুষ দিয়েছি
উখিয়া ,,কক্সবাজার ৳১০.০ হাজার
১১ সেপ্টেম্বর ২০২৬ ১০ CT5K856G
০ মন্তব্য
শিক্ষা অফিস

ইনডেক্স ফাইল পাঠানো

ওনার অফিসে যতবার গিয়ে বলেছি স্যার আমার ফাইলটা প্রায় ২ মাস পড়ে আছে। আপনি যদি দেখতেন। ওনি ততবার খুব নম্রভাবে বলেছেন, আরে এইটাই তো আমার কাজ। টেনশান করবেন না, বাড়ি চলে যান,পাঠিয়ে দেব। কিন্তু ওনি আসলে পাঠান নি। এই রকম আমার সাথে প্রায় ৩-৪ বার করেছেন। কিন্তু যখন-ই টাকা দিয়েছি ঐদিন ই সন্ধায় ফাইল পাঠিয়ে দিয়েছেন।

ঘুষ দিয়েছি
রায়পুরা শিক্ষা অফিস ৳২.০ হাজার
১১ সেপ্টেম্বর ২০২৬ ১১ DKMW2G2T
০ মন্তব্য
পাসপোর্ট অফিস

New Passport

The passport officers created a syndicate. They will refuse your file if you don't come up with an unofficial route. They have rejected my file no reasons. But when submitted my same file with a DALAL (intermediary), they have accepted my file and let me navigate to the next step.

ঘুষ দিয়েছি
Chittagong ৳৬.০ হাজার
১১ সেপ্টেম্বর ২০২৬ ৩০ CTJ3XYTU
০ মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট নবায়ন

নির্ধারিত ফির অতিরিক্ত টাকা প্রদান করলে একটা সিল দেওয়া হয় এবং সকল হয়রানি মুক্ত পাসপোর্ট নবায়ন সম্পন্ন হয়।

ঘুষ দিয়েছি
জামালপুর ৳৩.৫ হাজার
১১ সেপ্টেম্বর ২০২৬ ৩০ MYYMKR5A
০ মন্তব্য
ভূমি অফিস

ভূল দাগ নম্বর সংশোধন

১৪ শতাংশ জায়গার দলিলে ভুল বসত এমন একটি জায়গার দাগ নম্বর বসানো ছিলো, যেটি ওই জমিরই আগের মালিক এর (যার থেকে ক্রয় করা হয়েছিলো) অন্য একটি জমির। ডিজিটাল ভূমি জরিপ এর সময় জমি আর পাওয়া যাবেনা, অন্য কেউ দখল করে নেবে ইত্যাদি ভয় দেখিয়ে ৮ লক্ষ টাকা ঘুষের বিনিময়ে কাজটি করে দেয় রূপগঞ্জ, নারায়ণগঞ্জ এর ভূমি অফিস। এসময় এলাকার দালালেরা আরও ১ লাখ টাকা আদায় করে

ঘুষ দিয়েছি
রূপগঞ্জ, নারায়ণগঞ্জ ৳৮.০০ লাখ
১১ সেপ্টেম্বর ২০২৬ ১০ DKFSZ74Y
০ মন্তব্য
সরকারি হাসপাতাল

সরকারি ফ্রি ওষুধ টাকা দিয়ে কিনতে হয়

নোয়াখালী সদর হাসপাতালের অপারেশনের রোগীর কাছে টাকার বিনিময়ে সরকারি ওষুধ বিক্রি করা হয় যা রোগীদের বিনামূল্যে দেওয়ার কথা।

ঘুষ দিয়েছি
নোয়াখালী সদর হাসপাতাল ৳১.০ হাজার
১১ সেপ্টেম্বর ২০২৬ ২৮ CTWXS8LU
০ মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

টিসিবি

আঞ্চলিক প্রদান দোকানপাট অডিট করেন। দোকান না থাকার পর তাদের কাছ থেকে টাকা নিয়ে এমনকি দোকান তুলতে বলেন তারপর তাদের কাছ থেকে টাকার বিনিময়ে লাইসেন্স নবায়ন করে থাকেন

ঘুষ দিইনি
জামালপুর ৳৫০.০ হাজার
১১ সেপ্টেম্বর ২০২৬ ১০ MY2YCUK3
০ মন্তব্য
ভূমি অফিস

জমির নাম জারি

আমি ১০ শতাংশ জমি ক্রয় করি,পরে নাম জারি করতে গেলে ১০০০০ টাকা দাবি করে। আর আমি যদি অনলাইনে নিজে আবেদন করি তা আর সামনেই এগুবে না এমন কি বাতিল করে দেবে এমন কথা বলে আমাকে।পরে আমি ৭৫০০ টাকা মনের ইচ্ছার বিরুদ্ধে দিতে রাজি হই।

ঘুষ দিয়েছি
থানা ৳৭.৫ হাজার
১১ সেপ্টেম্বর ২০২৬ ২৭ BR3PDR2H
০ মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ঔষধ উৎপাদন লাইসেন্স নবায়ন, পদ নবায়ন,নতুন পদের রেসিপির অনুমোদন ফ্ক্ট, রী ভিজিট সহ ইত্যাদি সংক্রান্ত

বাংলাদেশ ঔষধ প্রশাসন,DGDA, মাহাখালি ঢাকা সহ সকল জেলা পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী ঘুষের সঙ্গে ওতপ্রতভাবে জড়িত। কোন ঔষধ উৎপাদন প্রতিষ্ঠান তাদের লাইসেন্স নবায়ন বা অনুমোদন, পদ সংক্রান্ত অনুমোদন না নবায়ন, কারখানা পরিদর্শন এবং সেই সংক্রান্ত কোন প্রস্তাব বা বাস্তবায়ন সহ সকল পৃরকার চিঠি সহ যে কোন কাজে মোটা অংকের ঘুষ দিতে হয় পিয়ন থেকে পরিচালক পর্যন্ত।। এটা থেকে মুক্তি চায় সকল ঔষধ উৎপাদন প্রতিষ্ঠান।।। দুদুকের কাছে আবেদন তারা যেন তদন্ত করে ব্যবস্থা নেয়। বিশেষ করে অলটারনেটিভ মেডিসিন কোম্পানির প্রতি তারা বেশী ঘুষের লেনদেন করে।। ইউনানি, আয়ুর্বেদ, হোমিওপ্যাথি, হারবাল, নিউট্রাসিটকেল কোম্পানির কাছ থেকে বেশি বেশি ঘুষ নেয় তারা।। ঔষধ প্রসাশনের সাথে জড়িত মাদক অধিদপ্তর, বিস্ফোরক পরিদপ্তর,চিনি শিল্প,বিডা

ঘুষ দিইনি
ঢাকা সহ অনেক জেলা ৳৫.০০ লাখ
১১ সেপ্টেম্বর ২০২৬ ৭ DKDS83U8
০ মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

প্রত্যায়ন

আমার কাছে সকল প্রমান আছে- এর পরেও ৫০ টাকার বদোলতে ২৫০৳ নিয়েছে চৌদ্দশত ইউনিয়ন। তারা নাকি এই টাকা, মেম্বার, চৌকিদার, কর্মরত সকলেরই ভাগ করতে হয়

ঘুষ দিয়েছি
কিশোরগঞ্জ ৳২৫০
১১ সেপ্টেম্বর ২০২৬ ৪৩ DK63SKFS
০ মন্তব্য