সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,২৫২ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,২৫২ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি শিক্ষা অফিস ৳১.০ হাজার

সার্টিফিকেটে নাম সংশোধনী

অফিসের পিয়নরা ইচ্ছাকৃত ভাবে ফাইল আটকে রাখে। তারা বলে ফাইল পাওয়া যাচ্ছে না, অমুক দিনে আসেন। এভাবে ঘুরাতে থাকে। কিন্তু তাদের টাকা পেলে আধা ঘন্টার মধ্যে ফাইল বের করে দেয়

রাজশাহী, রাজশাহী ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে RJSED5EQ
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০০

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট

ওইখানে যাওয়ার পর আন্সার বাহিনী আমাকে অপমান করেছে,, প্রত্যেকের কাছে ৩০০ করে টাকা চাইছে লাইনে দাড় করিয়ে দিবে তাই৷ যারা টাকা দেয় তাদেরকে সামনে দিয়ে দেয় আর তাদের কাজ অনেক সহজ করে দেয়,,, এভাবে ধাপে ধাপে তারা টাকা নিয়ে থাকে,, আর বিদেশ আসার আগে অনেক জায়গায় এমন টাকা নিয়ে থাকে৷ বিশেষ কিরে মেডিকেল করার আগে যে পেপার নিতে হয় এখন সম্ভবত যমুনা ফিউচার পার্কে,, সেখান থেকে বের হবার পর রিকশা ওয়ালা থেকে শুরু করে পুলিশ পর্যন্ত ঘুষের সাথে লিপ্ত,, তারা নানা ভাবে হয়রানি করে টাকা আদায় করে৷ বিশেষ করে তারা বিভিন্ন ফটোশপের দোকানে নিয়ে গিয়ে জোড় করে ছবি তুলিয়ে ৫০০-৬০০ টাকা হাতিয়ে নেয়৷ তাদের সাথে বসে থাকে পুলিশ৷ আমরা কিছু বললেই পুলিশের হুমকি খেতে হয় এতে করে টাকা না দিয়ে উপায় থাকেনা৷ তারপর আসে মেডিকেল করার পালা,,

ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১৩ বার দেখা হয়েছে DKM5TBBF
মন্তব্য
ঘুষ দিয়েছি কর অফিস ৳২.০ হাজার

প্রাপ্তি সনদ

ট্যাক্স সারকেলঃ২০৩, ট্যাক্স জোনঃ ১০ , লিফটের ৭/৮ তলায় অবস্থিত অফিস থেকে গত নভেম্বর ২০২৪, আমার কাছ থেকে শুধুমাত্র ট্যাক্স জমা দেয়ার প্রত্যয়ণ পত্র পেতে আমার কাছ থেকে তারা ৫০০০ হাজার টাকা চা নাস্তার টাকা দাবি করে, যেহেতু ব্যাংকের কাজের জন্য আমার এটা জরুরি ছিল, তারা আমাকে বলে ১ মাস ও লাগতে পারে এর জন্য, এই বলে আমাকে ভীতি প্রদর্শন করে, তারপর অনেক অনুনয় করার পর ২০০০ টাকা নিতে রাজী হয়, ৫ মিনিট পর তারা আমার প্রত্যয়ন পত্র প্রদান করে।

ঢাকা শেগুনবাগিচা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১৪ বার দেখা হয়েছে DKGYH4TF
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৫০০

মার্কশিট আর প্রশংসা পত্র নিতে

স্কুল থেকে এসএসসির মার্কশিট নিতে আর প্রশংসা পত্র নিতে,,সরকারি স্কুল হাওয়া সত্বেও,, লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়

লক্ষীপুর, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ১৩ বার দেখা হয়েছে CTCWDUYE
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০ হাজার

Fire Service

ডায়াগনন্স্টিক সেন্টার চালু করার জন্য ফায়ার সার্ভিসের লাইসেন্স করতে হয়। লাইসেন্স করতে সরকারি টাকা দিতে হয় ১২ হাজার টাকা কিন্তু আমাকে পরিশোধ করতেছে ৩০ হাজার টাকা

Narshingdi, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে DKTDN2KP
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৮০০

পাসপোর্ট ভেরিফিকেশন

আমি অনলাইনে পাসপোর্ট আবেদন করেছিলাম। সব ঠিক ছিল। কোন ঝামেলা ছিল না। কিন্তু যিনি পাসপোর্ট ভোরিফিকেশনের জন্য আমার বাসায় এসেছিলেন উনাকে ৮০০ টাকা ঘুষ দিতে হয়েছিল।

চট্টগ্রাম সিটি, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে CTDGT7N8
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

পাস‌পোর্ট নবায়ন

না‌মে ভুল ছি‌লো, আইডি‌তে ঠিক করা হ‌য়ে‌ছে, নতুন আইডি অনুযায়ী নাম প‌রিবর্তন ক‌রে দরখাস্ত করা হ‌য়ে‌ছে তাই এটা ৬ মাস প‌রে কর‌তে হ‌বে, ব‌লে ফি‌রি‌য়ে দেয়, অ‌নেক জায়গায় ঘোরাঘু‌রি ক‌রেও কাজ না হ‌লে পা‌শে এক দোকানদার ব‌লে আপনার কা‌ছে চাওয়ার সাহস পায়‌নি, ২০০০ টাকা সা‌থে দি‌লেই সব হ‌বে, প‌রে তাই হয়ে‌ছে। তরখাস্ত জমা দেওয়ার কাউন্টার।

ময়মন‌সিংহ, ময়মনসিংহ ৩১ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে MYE73VVG
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৩.০ হাজার

নতুন পাসপোর্ট করা

পাসপোর্টের আবেদন ফাইলে ভুল আছে বলে প্রত্যাখ্যান করা হয়ে ছিলো পরে ৩০০০ টাকায় পাশের কম্পিউটার দোকান থেকে গোপন সংকেত দিয়ে একই ফাইল জমা নিয়েছিলো

কুমিল্লা, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ১৪ বার দেখা হয়েছে CT9N3JBX
মন্তব্য
ঘুষ দিইনি সাব-রেজিস্ট্রি অফিস ৳৫.০ হাজার

জমি রেজিস্ট্রি

শতকে ৫০০০ জমি রেজিস্ট্রি করতে দৌলতপুর সাব-রেজিস্ট্রি অফিসে গেলে নির্ধারিত দলিল লেখক সরকারি নির্ধারিত ট্যাক্স ও অন্যান্য খরচের বাইরে অতিরিক্ত টাকা দাবি করেন। জানা যায়, জমি রেজিস্ট্রি করতে হলে স্থানীয় বিএনপি নেতাদের জন্যও একটি নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে হয় বলে দাবি করা হচ্ছে। অভিযোগ অনুযায়ী, ওই টাকা অফিসের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা নেন এবং বিএনপির নেতাদের মধ্যে একটি অংশ ভাগ হয়ে যায়। সরকারি নির্ধারিত খরচের বাইরে এ ধরনের টাকা কেন দিতে হবে এ বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত করে দেখার দাবি জানাচ্ছি।

daulatpur kushtia, খুলনা ৩১ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে KHY5PWZD
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

চিকিৎসা ভাতা বাবদ বকেয়া পেনশন

বাবার মৃত্যূ পরবর্তী সময়ে তার নমিনি আমার আম্মার চিকিৎসা ভাতা বাবদ বকেয়া পেনশন এর অর্থ উত্তোলন এর জন্য আমরা জনতা ব্যাংক মতিঝিল এর প্রধান শাখা তে ব্যাংক ১.৫ বছর ঘুরেছি কিন্তু তাদের নানা বাহানায় (আমার বাবার প্রয়োজনীয় কাগজ পত্র হারিয়ে গিয়েছে এই মর্মে ) অর্থ উত্তোলন 'করতে পারিনি পরে ফোন করে অতিরিক্ত দাবি করা হয় , সেই অর্থ প্রদান পরবর্তী দুইদিনের মাঝেই অর্থ প্রদানের অনুমতি প্রদান করা হয় , যা খুবই বিব্রতকর।

মতিঝিল, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে DKSNK6H3
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

Passport renew

Passport renewal. He asked for NOC, I said I don't think NOC is needed for passport renewal process. Then he said I won't be able to process further without paying him 1500. Sarcastically, after paying him the money he said now tell me any paper you need I can arrange. He asked if I need marriage certificate! He can do it in a minute if I want xD

Dhaka, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে DKHEN6A8
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

Passport

নিজের পাসপোর্ট করতে গেলে বাবা-মায়ের অরিজিনাল এনআইডি (NID) কেন নিলাম না, তার জন্য ১৫০০ টাকা দিতে হলো গেটে। গেটে পুলিশ নামের দালাল ওরাই সবাইকে এভাবে অফার করে।

Gopalganj, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে DKLGKHNR
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳৫.০ হাজার

পাসপোর্ট নবায়ন

আগের পাসপোর্টে আমার মা এর নাম এবং জন্মস্থান ভুল থাকে। পরে আমি তা সংশোধনের আবেদন করি এবং সকল প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করি। তবে এরপরেও জন্মস্থান কেন পরিবর্তন হবে তার জন্য আঁগারগাঁও নির্বাচন অফিস থেকে আমাকে সত্যায়িত কপি নিয়ে আসতে বলে NID এর। তবে বারবার বলার পরেও তারা এইটা বুঝার চেষ্টাই করে না যে নির্বাচন অফিস থেকে সত্যায়িত কপি এখন আর দেওয়া হয় না। পরে নিচে নামার পরে আমাকে বলে দালাল ৫০০০ টাকা দিলে করে দিবে। কোন কিছু লাগবে না। তারপরেও আমি দেই নি। কয়েকদিন কেরাণীগঞ্জ থেকে আঁগারগাঁও দৌড়াদৌড়ি এর পরে আমি এটি সমাধান করি ঠিকভাবেই।

কেরাণীগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১৪ বার দেখা হয়েছে DKYNGJW4
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৫০০

সার্টিফিকেট উত্তোলন

সেবা নিতে যাবার পর শিক্ষা অফিসের পিয়ন ৫০০ টাকা দাবি করেছে। এমারজেন্সি হবার কারনে টাকা পরিশোধ করে পিএসসি সার্টিফিকেট নিয়েছি। ঘটনাটি ২০১৮ সালের দিকে।

ঠাকুরগাঁও, রংপুর ৩১ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে RNQK5HFK
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳৮.০ হাজার

অর্থোপেডিক অপারেশনের জন্য সিট পেতে

অর্থোপেডিক জরুরি (ER) অপারেশনের জন্য একটি সিট পেতে রোগীকে দীর্ঘ ৩ মাস ধরে হন্যে হয়ে ঘুরতে হয়েছে। পরবর্তীতে হাসপাতালের একজন ওয়ার্ডবয় হিসেবে পরিচয় দেওয়া ব্যক্তি সিট ম্যানেজ বা জোগাড় করে দেওয়ার আশ্বাস দেন। তবে এর বিনিময়ে তিনি রোগীর কাছ থেকে ৮,০০০ টাকা ঘুষ গ্রহণ করেন।বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় |

Dhaka, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে DKJ2M9SP
মন্তব্য
শুধু দাবি করেছে শিক্ষা অফিস ৳৬.০ হাজার

সমন্বিত গ্রেডেশন

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে প্রত্যেক উপজেলায় শিক্ষকদের সমন্বিত গ্রেডেশন করার নির্দেশ দেওয়া হয়। এ প্রেক্ষিতে আমরা আমাদের সকল ডকুমেন্টস জমা দিলে ডেপুটেশনে কর্মরত শিক্ষক আমাদের কাছে ২০ জনের জন্য জনপ্রতি ৩০০ টাকা করে দাবি করেন। জোর গলায় আরও বলেন, যারা দিবেন না তাদের নাম গুলো যেন তাকে লিখে দিই।

আনোয়ারা, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে CTGVTPDG
মন্তব্য
ঘুষ দিইনি শিক্ষা অফিস ৳৩৫০

প্রশংসা পত্রের জন্য ৩৫০ টাকা করে নিচ্ছে

আমি একজন শিক্ষার্থী, এইবার এসএসসি পরিক্ষা দিয়েছি এবং আলহামদুলিল্লাহ পাস করেছি জিপিএ ৫.০০ পেয়ে। আমি আমার বিদ্যালয় থেকে প্রশংসা পত্র আনতে গেলে সেখানে ৩৫০ টাকা করে দাবি করতেছে এবং তা ছাড়া দিতেছে না। বরঞ্চ আমাদের ক্লাসমেট একজন যে কি ফ্রি তেই তা নিছে। অথচ তাদের থেকে আমার আর্থিক অবস্থা অসচ্ছল। সুধু এইটুকুই না, সারা বছর আমাদের সাথে এভাবে অনেক টাকা বেশি নিছে। আমরা চুপ ছিলাম, এখন প্রশংসা পত্রের জন্য কথা বললে আমাদের সাথে এমন ভাবে কথা বলতেছে যেনো আমরা কোনো ছাত্র না। বিদ্যালয়ের নাম : কাঠালবাড়ি দ্বীমুখি উচ্চ বিদ্যালয়, জুম্মাহাট, উলিপুর, কুরিগ্রাম।

উলিপুর, রংপুর ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে RN9LEPBV
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

পরিবেশ অধিদপ্তর ১০ হাজার এবং ফায়ার সার্ভিস ৫ হাজার

লাইসেন্স নবায়ন এর জন্য পরিবেশ অধিদপ্তর ১০০০০ টাকা ঘুষ নিচ্ছে নতুন আবেদন করলে প্রতিটি ক্লিনিক এবং ডায়াগনস্টিক ১ লক্ষ থেকে দেড় লক্ষ পর্যন্ত নিচ্ছে, আমি ১ লক্ষ টাকা দিয়ে লাইসেন্স নিয়েছি এখন নবায়ন ১০ হাজার চায়। ফায়ার সার্ভিস কুষ্টিয়া প্রতিটি ক্লিনিক থেকে ৫-৮ হাজার টাকা ঘুষ না দিলে নবায়ন করছে না

কুষ্টিয়া, খুলনা ৩১ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে KHXBUNSU
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিয়োগের পর যোগদানপত্র পাওয়া

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিয়োগের পর যোগদানপত্র পাওয়া নিয়ে দেরি হচ্ছিল। ভেরিফিকেশন হয়েছে মেডিক্যাল সব হয়েছে কিন্তু যোগদানপত্র পাচ্ছি না, যোগাযোগ করলে বলল 'স্পিডে পেতে স্পিড মানি লাগে'। আমার পারিবারিক আর্থিক টানাপোড়নে রাজি হয়েছি। ১০০০০ (দশ হাজার চেয়েছিল), ৫০০০ পাঁচ হাজারে মিটমাট করেছি। ১ মাস দেরি হলে ১ মাসের বেতন অপেক্ষা ৫০০০ টাকা কম মনে হয়েছে।

ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১৫ বার দেখা হয়েছে DKZ5GQ5V
মন্তব্য