সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,২৫২ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,২৫২ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
পাসপোর্ট অফিস

নতুন পাসপোর্ট

নতুন পাসপোর্ট করতে গিয়ে পুলিশ ভেরিফিকেশনের সময় পুলিশ আমার কাছ থেকে ১০,০০০ টাকা নিয়েছে। পুলিশ বলেছে, “আপনার কাগজপত্র ঠিক আছে। কাগজপত্র ঠিক না থাকলে আরও বেশি টাকা দিতে হতো।”

ঘুষ দিয়েছি
চট্টগ্রাম ৳১০.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ ১০ CTH6779L
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

Powro Holding Number Generate

আমার বাসার হোল্ডিং নাম্বার পরেনি। যার কারনে আমি পৌরা ট্যাক্স দিতে পারিনা, আমি পৌর ট্যাক্স দিতে গেলে বল্ল হোল্ডিং নাম্বার ফেলতে ১০০০০/= লাগবে। তার পর ট্যাক্স দিতে পারবেন। আমরা সরকারকে তাকা দিতে চাইলে ও এইজাতীয় অসৎ লকের কারনে সরকারের ইনকাম সোরচ কমে যাছে। ড্রুত বেবস্থা নেয়া উচিৎ।

ঘুষ দিইনি
Savar ৳১০.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ ১০ DKKD8AKJ
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পুলিশ ক্লিয়ারেন্স বাবদ

পুলিশ ক্লিয়ারেন্স করতে গেছিলাম তার জন্য থানা থেকে ভেরিফিকেশন করতে ফোন দিছিল। তাই আমি থানায় যাওয়ায় অফিস সহকারী দাবি করে যে কিছু খরচ পাতি দিতে হবে সেই বাবদ ১ হাজার টাকা রাখে

ঘুষ দিয়েছি
গোপালগঞ্জ ৳১.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ ১৫ DKHXYPPD
মন্তব্য
কাস্টমস অফিস

বন্ড লাইসেন্স নবায়ন।

প্রতি বছর বন্ড লাইসেন্স নবায়নের সময় তার ৫/৬ লাখ টাকা দাবি করে না দিলে বিভিন্ন ভাবে হয়রানি করে। এছাড়া বন্ড কমিশনার , সুপার , পিওন ,সব কর্মকর্তাকে প্রতি মাসে মাসোহারা দিতে হয় ১০/১৫ হাজার টাকা।

ঘুষ দিয়েছি
Dhaka ৳৫.০০ লাখ
৩১ আগস্ট ২০২৬ ১৫ DKVQ2VUT
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট এর ভুল সংশোধন এর জন্য টাকা

আমার মামানি ও মামাতো ভাই যার বয়স তখন ৩ বছর ছিল। সালটা ২০২৩ সাল। আমার মামা বিদেশে থাকেন তো উনি উনার ফ্যামেলিকে উনার কাছে নেয়ার জন্য পাসপোর্ট এর আবেদন করেন। আবেদনে উনার স্ত্রীর প্রফেশন ও বাচ্চার প্রফেশন দেয়া হয় নি। তো পাসপোর্ট অফিসের কর্মকর্তা এটা গ্রহণ করেন নি, বললেন ঠিক করে নিয়ে আসেন, এটা ভুল, আমরা তখনও জানতাম না যে ভুলটা কোন জায়গায়? তারপর উনাদের বললাম যে ভুলটা কী,উনি বললেন সেটা আপনারাই জানেন,তারপর উনি একটা নাম্বার দিলেন ফন করার জন্য,তো আমরা উনার সাথে কন্ট্রাক্ট করলাম,উনি আসলেন,কি যেনো লিখলেন! ব্যাস কাজ হয়ে গেছে,একই কাগজ,একই আবেদন। তখন আমাদের পাসপোর্ট করটা জরুরি ছিলো তাই আমরা এক্সট্রা ৪ হাজার টাকা ঘুষ দিয়ে সেটা করিয়েছিলাম।

ঘুষ দিয়েছি
মৌলভীবাজার ৳৪.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ ১১ SYEDK6PU
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ইন্ড্রাষ্ট্রিয়াল ভিজিটের জন্য জনপ্রতি বরাদ্দকৃত টাকা দিয়ে ছাত্রদের একাংশ এবং শিক্ষকদের আনন্দভ্রমণ

ঢাপ্রপ্রবি, গাজীপুরের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের শিল্পকারখানা পরিদর্শন বা ইন্ডাস্ট্রিয়াল ভিজিটের জন্য জনপ্রতি ৩,৮০০ টাকা বরাদ্দ থাকলেও সেই অর্থ ব্যবহার করে বিভাগভিত্তিক ট্যুর বা লং ট্যুরের আয়োজন করা হয়। এতে যারা অংশগ্রহণ করে না, তাদের বরাদ্দের অর্থও অন্যদের ভ্রমণে ব্যয় হয়। একইভাবে শিক্ষার্থী কল্যাণ ও শিক্ষা-সংশ্লিষ্ট বিভিন্ন বাজেটের অর্থ র‍্যাগ ডে, কনসার্টসহ অন্যান্য অনুষ্ঠানে ব্যয় করা হয়। এমনকি শিক্ষার্থীদের ফেরতযোগ্য জামানতের অর্থও যথাযথভাবে ফেরত দেওয়া হয় না। শিক্ষামূলক ও শিক্ষার্থী কল্যাণমূলক তহবিলের এ ধরনের ব্যবহার উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক জবাবদিহিতা ও সুশাসনের গুরুতর সংকট তুলে ধরে।

ঘুষ দিইনি
গাজীপুর ৳৩.৮ হাজার
৩১ আগস্ট ২০২৬ ১৮ DKME9Q5P
মন্তব্য
কর অফিস

আয়কর প্রদানের ক্ষেত্রে

২০২১-২০২২ অর্থ বছরের আয়কর প্রদানের ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের পরে জমা দেয়ায় ফাইলটি অডিটের নামে অতিরিক্ত ২.৫লক্ষ টাকা অতিরিক্তি কর হবে মর্মে ভীতি প্রদর্শন করে ১০০০০টাকা ঘুষের মাধ্যমে আপত্তি নিস্পত্তি করে।

ঘুষ দিয়েছি
কর অঞ্চল-৪৯৫ (বৈতনিক) ৳১০.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ ১৫ DKS2HJ5F
মন্তব্য
ভূমি অফিস

মিউটেশন

সরকারি সকল নিয়ম মেনে আমার আইডি থেকে ক্রয়কৃত জমির মিউটেশনের আবেদন করি। কিন্তু এসিল্যান্ড তা প্রত্যাখ্যান করে মিউটশন না মঞ্জুর করে দেয়। ঐ একই জমি দালালের মাধ্যমে ১২০০০ টাকার বিনিময়ে আবেদন করতে হয়। এবং ৫ দিনের মধ্যেই এসিল্যান্ড তা মঞ্জুর করে দেন। কি এক ম্যাজিক!!! যেখানে লাগার কথা ১১৭০ টাক সেখানে লাগে ১২ হাজার টাকা প্রায় ১১ হাজার টাকা ঘুষ দিতে হয় আমার। মিউটেশনর এই প্রমান আমার কাছে আছে

ঘুষ দিয়েছি
ফুলবাড়িয়া ৳১২.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ ১২ MY8LM564
মন্তব্য
ভূমি অফিস

নামজারি

টাংগাইলের বাসাইলে ভূমি অফিসে ২৫০০ টাকার কমে তারা নামজারি হয় না৷ এই টাকা থেকে জেলা অফিসেও টাকা যায়। আর এখানের যারা পদক্রম অনুযায়ী জনপতি ভাগ করে নেয় নায়েব থেকে অফিসের যত লোক আছে। শুধু তাই না সাংবাদিক বিল ও আছে৷ এখানের একটা অংশ স্থানীয় সাংবাদিকরা পায়। এই শর্তে যে তাহলে বাসাইলের কোন অফিস নিয়ে সাংবাদিক রা কোন দুর্নীতির সংবাদ পরিবেশন করবে না।

ঘুষ দিয়েছি
বাসাইল ৳২.৫ হাজার
৩১ আগস্ট ২০২৬ ১১ DK9JAVBF
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

জন্মনিবন্ধন সনদ সংশোধন

জন্ম নিবন্ধন সংশোধন করার জন্য কোনো সাহায্যই ইএনও অফিস করেনাই,বার বার শুধু গিয়ে ব্যর্থ হতে হয়েছে। অগত্যা সেখানের এক কর্মচারীকে ৪০০০টাকা দিলে কাজটি ২দিনেই করে দেন।অথচ লিগ্যাল উপায়ে আমি ৭মাস মাস ঘুরেছি অফিসে।

ঘুষ দিয়েছি
পাবনা ৳৪.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ ১১ RJ83RPVE
মন্তব্য
শিক্ষা অফিস

আবেদন পত্রে সই

একটি আবেদনে করার জন্য একটি সই লাগতো, আমাকে সই না দিয়ে শুধু ঘুরানো হচ্ছিলো ও হয়রানি করা হচ্ছিল। পরবর্তীতে টাকা দাবী করলে ও দেয়া হলে কাজটি করে দেয়।

ঘুষ দিয়েছি
দিনাজপুর ৳১.৫ হাজার
৩১ আগস্ট ২০২৬ ১২ RNVYCN4Y
মন্তব্য
হিসাব রক্ষণ অফিস

সরকারি অফিসে অডিট কার্যক্রম

সরকারি অফিসে অডিট করতে এসেছিল হিসাবরক্ষণ অফিসের আওতাভুক্ত অডিট দপ্তর থেকে। সব ঠিক থাকলেও ৫ লাখ টাকা ঘুষ নিয়েছে। না দিলে অযথা অডিট অবজেকশন দিয়ে হয়রানি করবে তাই বাধ্য হয়ে দিতে হয়েছে।

ঘুষ দিয়েছি
sirajganj ৳৫.০০ লাখ
৩১ আগস্ট ২০২৬ ১৩ RJJSNQHR
মন্তব্য
সরকারি হাসপাতাল

needed a bed in hospital for operation of a cancer patient

My mother was a cancer patient, after chemotherapy need a bed seat to go for operation. but everyday we submit documents in hospital in morning and reject after afternoon. 22days we done the same thing. but no seat arranged as a normal process. then contact with a ward boy, he claimed 8k for this purpose. and after the deal we get a seat. and paid him 8k.

ঘুষ দিয়েছি
dhaka ৳৮.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ DKVCL2BM
মন্তব্য
ভূমি অফিস

মিউটেশন

মিউটেশন করতে গেলে নানা ধরনের সমস্যার কথা বলে,এই কাগজ ঠিক নেই,অই কাগজে সমস্যা, অমুক স্যার নেই,,,এধরণের হাজারো অপশন বের করে।

ঘুষ দিয়েছি
মোড়েলগঞ্জের ভুমি অফিস ৳১০.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ ১২ KHDKX565
মন্তব্য