সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,২৩০ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,২৩০ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

নতুন ভোটার হওয়া

২০২৬ সালে নিকলী উপজেলা পরিষদে ভোটার হতে গিয়ে আমি ঘুষের মুখোমুখি হই। বর্তমান অফিস সহকারী কাম কম্পিউটার প্রতিটা ফাইল থেকে মোটা অংকের টাকা আদায় করে ভোটার করেন তা নাহলে ভোটার হওয়া যায় না

নিকলী উপজেলা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১৪ বার দেখা হয়েছে DKGD73WH
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৬.০ হাজার

পুলিশ ভেরিফিকেশন(রাঙ্গুনিয়া)

চাকরির পুলিশ ভেরিফিকেশনের জন্য ৬০০০/- দাবি করে খুব ভদ্রভাবে। পরে ৫০০০/- দিতে হয়।

রাঙ্গুনিয়া, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে CTP53MPQ
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২৫.৫ হাজার

Mutation

Per Mutation fee is Tk. 1170/- whereas demand Tk. 4000/- by the bhumi office to process the file citing they will not be able to process with their seniors otherwise money. I had 9 file and paid Tk. 36,000/- whereas actual govt fee is Tk. 10,530/-. So, ghush was Tk. 25,470/-

Khoksa, Kushtia, খুলনা ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে KHF9LE2G
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

পাসপোর্ট রিনিউ

আমার পাসপোর্ট টা জরুরি ছিলো। কিন্তু তারা অযথা পুলিশ ভেরিফাই নামে ৩ সপ্তাহ আটকিয়ে রাখছিলো।পরবর্তীতে আমি ২০০০/ টাকা দিলে আমার পাসপোর্ট হয়।

ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে DKZVK2Y8
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

Passport renewal.

In July 2026, I attended the Basila Passport Office for biometric submission (fingerprints and photograph) following my online renewal application. The presiding officer advised that additional documentation—namely a marriage certificate and a councillor-issued address certificate—was mandatory, despite my previous passport already listing a "married" status. Upon exiting, several intermediaries approached me, asserting that these documents were unnecessary. They offered to expedite the process on the same day for a fee of 3,000 BDT, which I negotiated to 2,000 BDT. Following this payment, the same officer proceeded with my renewal without any further remarks or requests for the previously.

Dhaka, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে DKD6PMMG
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আউটসোর্সিং লাইসেন্স নবায়ন

আউটসোর্সিং লাইসেন্স নবায়নের জন্য ৫০০০০ চেয়েছিল। দিলে ১ মাসের মধ্যে করে দিবে বলে জানায় এজন্য আমি টাকা পরিশোধ করি। কিন্তু এখনো আমার লাইসেন্স নবায়ন পাইনি। এদের বিচার আল্লাহ করুক।

Shrama Bhaban,Bijaynagar, Dhaka, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে DKLHRZC6
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

Report from Court

আমি একটি মিথ্যা মামলার আসামি (প্রবাসী কল্যান আইনে) বিদেশে লোক পাঠায় মর্মে, ঘটনা সত্য কিনা সেটা জানার জন্য পাসপোর্ট অফিসের কাছে তদন্ত করে প্রতিবেদন চেয়েছেন,প্রতিবেদন টি যথা সময়ে ১৪ ই জুলাই পাসপোর্ট অফিস প্রতিবেদন দিয়েছেন, রিপোর্ট খুব খারাপ এই মুহূর্তে প্রকাশ করলে আপনার কাস্টডি হবে আমাকে ২ হাজার টাকা দেন আমি এই মুহূর্তে প্রকাশ করবো না, গতকালকেই আমি প্রতিবেদনটি হাতে পেলাম সেখানে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ যি প্রমাণ হয়নি

Golachipa, বরিশাল ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে BRSN9ER5
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৪০.০ হাজার

নামজারি

আমরা কয়েকজন মিলে গ্রামে কিছু কৃষি জমি ক্রয় করি। ক্রয় করার পর নামজারি করতে গেলে ভূমি অফিসের লোক কাগজপত্র ঠিক থাকা সত্ত্বেও ৪০০০০ টাকা দাবি করে। ঐ দিন টাকা না দেওয়ার বিভিন্ন অজুহাতে কাগজে সমস্যা আছে বলে নামজারি করেনি। পরবর্তীতে ৩০০০০ দিলে একই কাগজ মোতাবেক নামজারি করে দেয়। ভূমি অফিসের প্রধানকে জানিয়েও কোন লাভ হয়নি। সব তারা জড়িত।

গ্রাম, সিলেট ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে SYQCCXJ7
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০.০ হাজার

ভোটার আইডি সংশোধন

ভোটার কার্ডে অনেক ভুল এসেছে বাবার নামের একটা অক্ষর আসে নাই নিজের নামে ভুল। অনলাইন আবেদন করার পরও যখন আসতে ছিলো না। তখন জেলার ভোটার অফিসে গেলে কম্পিউটারে যে বসা ছিলো সে দেখালো আবেদন এসেছে শুধু কনফার্ম এ মাউস দিয়ে ক্লিক দিলে ওকে বাট এই ক্লিক দিতে ৩০হাজার লাগবে

গোপালগঞ্জ, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে DKFBWTZL
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৫.০ হাজার

ভূমি কর ও নামজারি

নামজারি করতে সব ডকুমেন্টস ঠিক থাকলেও নায়েব আমার থেকে ৫০০০টাকা চেয়েছিলেন।

গ্রাম:ডেমরা উপজেলা :ফরিদপুর জেলা :পাবনা, রাজশাহী ৩১ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে RJG7CRDA
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৩.০ হাজার

ফিটনেস নবায়ন

গাড়ীর সব কাগজ নবায়ন ও সব ধরনের সরকারী ফি পরিশোধ করার পরেও দালালের মাধ্যমে ঘুস দাবী করেছিলো। তা না হলে ২৭ প্রকার টেস্টের সম্মুখীন হতে হবে। গাড়ী পরীক্ষায় যদি কোন একটিতে ভুল পায়, তাহলে তা সংশোধন করে আবার বি আর টি এ তে ফি দিয়ে নিয়ে যেতে হবে। গাড়ীতে কোন ধরনের সমস্যা না থাকার পরেও ভিন্ন ভিন্ন অজুহাত দেখিয়ে তারা ফিটনেস নবায়ন না করে ঘুসের জন্যে আটকিয়ে দেয় বিধায় বাধ্য হয়ে ঘুস দিতে হচ্ছে। সরকারের উচিত, এসব সরকারী অফিসগুলো অটোমেশন করা। তা না হলে জনগণের দুর্ভোগ শেষ হবে না।

ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে DK63TMNR
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳৩.৫ হাজার

ভূমি নামজারি (E-Mutation)

২০১৮ সালের কথা। তখন আমাদের জমি খারিজ করার জন্য উপজেলা ভূমি অফিসের সহযোগিতার জন্য যায়। সংশ্লিষ্ট দপ্তরের একাধিক কর্মচারী দলিল প্রতি কেউ ৩০০০ কেউ ৩৫০০ টাকার বিনিময়ে জমি খারিজ করে দেওয়ার আশ্বাস দেন। সেই কাজ শেষ হয়েছে চার বছর পর। দলিল প্রতি আমার মোট খরচ হয়েছে ৪৫০০ টাকা। এছাড়া যেসব দলিল হারিয়ে গেছে সেসব দলিলে নকল তোলার জন্য দলিল প্রতি আমাকে তিন হাজার টাকা করে পরিশোধ করতে হয়েছে। কিন্তু জমি খারিজ বা ই নামজারি ক্ষেত্রে সরকারি ফি ১১৭০ এবং জমির নকল দলিল তোলার ক্ষেত্রে ৮০০ এত টাকা হওয়ার কথা ছিল।

বাগমারা, রাজশাহী ৩১ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে RJBLSVC9
মন্তব্য