সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,২৩০ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,২৩০ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
অন্যান্য সরকারি দপ্তর

চাকুরী স্থায়ী করণে DSB এর মাধ্যমে রিপোর্ট প্রদান করতে

চাকুরী স্থায়ী করণ এর জন্য পুলিশ ভেরিফিকেষন ডিএসবি এর মাধ্যমে রিপোর্ট প্রদান করতে হয়। তার জন্য DSB আমার কাছে বেশ কিছু পেপার চায় সেই সাথে ২০০০/টাকা বক্সিস হিসেবে আমাকে দিতে বাধ্য করে।

ঘুষ দিয়েছি
শহর ৳২.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ RNEVAYCG
মন্তব্য
হিসাব রক্ষণ অফিস

পে ফিক্সেশন

নোয়াখালীর সেনবাগে প্রথম চাকরিতে জয়েন করার পর এবং নোয়াখালী থেকে চট্টগ্রাম ট্রান্সফার হওয়ার পর। প্রথম বার ১ হাজার, দ্বিতীয় বার ৫ হাজার।

ঘুষ দিয়েছি
নোয়াখালী ৳৫.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ ১১ CT966JVY
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

জমি সাব কাবলা করন

প্রতিটি দলিল সাব-কাবলা করার জন্য সাব-রেজিস্ট্রার ফি ১০,০০০ টাকা দিতে হয়৷ অন্যথায় রেজিস্ট্রার দলিলে স্বাক্ষর করেন না৷ অতএব অনেকটা বাধ্য হয়ে ১০০০০ টাকা ঘুষ দিতে হয়েছে৷

ঘুষ দিয়েছি
রামগঞ্জ ৳১০.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ ১১ CTCTCSYG
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পুলিশ কেচের চার্জশিট প্রদান

আমার হরিনটানা থানায় একটি মামলা ছিল, মামলায় আইও আমাকে ফোন করে বলেন আপনার মামলার চার্জশিট দিতে হবে। তখন বলি দেন, তখন বলে দেখা করেন। দেখা করলে বলে কিছুতো খরচ আছে, আমি বলি যেটা সঠিক সেটাই দিবেন। তখন সে আমার নিকট বিভিন্ন কথার মাধ্যমে ১০ হাজার টাকা দাবি করে। আমি তাকে ৫০০০ টাকা প্রদান করি কিছু না বলে সে ভুল রিপোর্ট দেয় এবং মামলা হালকা করে দেয়।

ঘুষ দিয়েছি
খুলনা ৳১০.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ ১১ KHY4WGXX
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ফায়ার লইসেন্স নবায়ন

লইসেন্স পেতে দেড়ি হচ্ছিলো। কারন ফায়ার সেফ্টি প্ল্যান এপ্রুভ করা হয় নি। তাই লাইসেন্স এর জন্য ফায়ার ইন্সপেক্টরকে চল্লিশ হাজার ও ডিডিকে ষাট হাজার দিতে হয়েছে।

ঘুষ দিয়েছি
গাজীপুর ৳১.০০ লাখ
৩১ আগস্ট ২০২৬ DKY3ZPYP
মন্তব্য
শিক্ষা অফিস

Pension

My mother had to pay this money to receive her pension on time. In Bangladesh, many people face delays unless they make unofficial payments. We need to change this system. Pensioners should receive their money on time through a simple, transparent process without bribery or unnecessary administrative complications.

ঘুষ দিয়েছি
Sylhet ৳২.০০ লাখ
৩১ আগস্ট ২০২৬ ১০ SYPDZZHR
মন্তব্য
বিআরটিএ

ড্রাইভিং লাইসেন্স

মোটরসাইকেল ও লাইন গাড়ির লাইসেন্স নিতে ১২ হাজার টাকা চায় ওনাদের দালাল এর মাধ্যমে এমনি গেলে কেউ পাশ হয় না রমারম ব্যবসা চলতেচে। এবং আরো প্রমান আছে অফিস এর লোকের মাধ্যমে এবং প্রতি বৃহস্পতিবার এই টাকা সবাই মিলে ভাগ ভাটারা করে

ঘুষ দিইনি
লক্ষীপুরে ৳১২.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ DKAYR8ZR
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পাসপোর্ট ভ্যারিফিকেশন

পাসপোর্টের পুলিশ ভ্যারিফিকেশনে ২০০০ টাকা নিয়েছিলেন চাটখিল থানা থেকে।

ঘুষ দিয়েছি
চাটখিল থানা, নোয়াখালী ৳২.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ ১০ CTDDXYGC
মন্তব্য
পাসপোর্ট অফিস

পুলিশ ভেরিফিকেশন।

২০১৬ সালে।আমার পাসপোর্ট সবকিছু ঠিক ছিল। এমনকি পাসপোর্ট প্রস্তুত হয়ে চলেও এসেছিল। পাসপোর্ট নিতে গেলে আমার বয়সের সাথে চেহারা মিলেনা বলে পাসপোর্ট দিতে চাইনি।পাসপোর্ট নিতে গেলে ১৫০০ টাকা দাবি করেছিল। পরে অনেক রিকুয়েষ্ট করে বাড়ি থেকে টাকা নিয়ে ৭০০ টাকা দেয়ার পর সাথে সাথে পাসপোর্ট দিয়ে দিয়েছিল।

ঘুষ দিয়েছি
চট্টগ্রাম, ২ নং গেইট পুলিশ কোয়ার্টার ৳৭০০
৩১ আগস্ট ২০২৬ ১০ CTE4BJGM
মন্তব্য
ভূমি অফিস

ভূমি উন্নয়ন কর পরিশোধ

২০২৬ সালের মে মাসের ১৯ তারিখ সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার রাজানগর ইউনিয়ন ভূমি অফিসে আমার ভূমি উন্নয়ন কর পরিশোধের জন্য গিয়ে আমার ভূমি উন্নয়ন কর বাবদ ১,০০,০০০/- টাকা পরিশোধ করেছি। তারপর ভূমি কর্মকর্তা আমাকে ৬,০০০/- টাকার রশিদ দিয়েছেন। আমি টাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আপনার লাভ হয়েছে, ৫ লাখ টাকা আসতো আমি ১ লাখে শেষ করে দিয়েছি। ৪ লাখ টাকা আপনার লাভ। এসব বুঝিয়ে আমাকে ৬,০০০/- টাকার রশিদ দিয়েছে।

ঘুষ দিয়েছি
সুনামগঞ্জ ৳৯৪.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ SYRF3MNU
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ট্রেড লাইসেন্স নবায়ন

আমি একজন ছোট ব্যবসায়িক আমার ছোট একটি টেলিকম এর দোকান আছে আমার প্রতি বছর আমার ট্রেড লাইসেন্স নবায়ন করার প্রয়জন হয় সরকারি ফি হলো ৯৮০৳ যেখানে আমাকে প্রতিবছর পরিশোধ করতে হয় ১৫০০৳

ঘুষ দিয়েছি
ঢাকা ৳৫২০
৩১ আগস্ট ২০২৬ ১০ DK7MGV4V
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট তৈরী

আমি ৪ দিন লাইনে থেকে কাগজ জমা দিয়েছি। মিথ্যা কথা বলে বারবার রিজেক্ট করে দিসে। দালালকে দেয়ার পর ১ দিনে সব হয়ে গেছে।

ঘুষ দিয়েছি
চট্টগ্রাম ৳৩.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ ১১ CTCFPM3U
মন্তব্য
শিক্ষা অফিস

GPF

জিপিএফ একাউন্ট এক্টিভেট করার জন্য ঘুস চেয়েছিলেন। না দেয়ার কারণে ২ মাসেও এক্টিভেট হয় নি। তাই ৫০০ টাকা দিতে হয়েছে। এই দেশের প্রাথমিক শিক্ষা অফিসে গেলেই টাকা দিতে হয়। টাকা ছাড়া কোন কাজ হয় না।

ঘুষ দিয়েছি
বেলকুচি ৳৫০০
৩১ আগস্ট ২০২৬ RJWQMC3Z
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

সামাজিক নিরাপত্তা কর্মসূচী সমাজসেবা অধিদপ্তর

বয়স্ক, বিধবা সহ অন্যান্য ভাতা ভোক্তাদের নাম কেটে দিয়ে পূনরায় এন্ট্রির জন্য অর্থ দাবি করা হয়।

ঘুষ দিয়েছি
Ramu, Cox's Bazar ৳১.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ ১০ CTKNLAD9
মন্তব্য
সিটি কর্পোরেশন

ট্রেড লাইসেন্স নবায়ন

ট্রেড লাইসেন্স নবায়ন করতে গেলে নির্ধারিত টাকার বাহিরে অতিরিক্ত টাকা ছাড়া ট্রেড লাইসেন্স নবায়ন হয় না বা করে না তারা বলে এটা নাকি অফিস খরচ আমি বললাম আমি তো সব টাকা জমা দিয়েই দিয়েছি তাহলে এটা আবার কিসের টাকা বলে যেটা অফিস খরচ এই বলে বাড়তি টাকা নেয়

ঘুষ দিয়েছি
চট্টগ্রাম ৳৪০০
৩১ আগস্ট ২০২৬ ১২ CTWJ6KTL
মন্তব্য