সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,২৫২ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,২৫২ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

বাংলাদেশ সদর পোস্ট অফিসে (সদরঘাট) আমার মরহুম বাবার পেনশন মায়ের নামে করাতে ঘুষ দিতে হয়েছে।

বাংলাদেশ সদর পোস্ট অফিসে (সদরঘাট) আমার মরহুম বাবার পেনশন মায়ের নামে করাতে ঘুষ দিতে হয়েছে। তাছাড়া প্রত্যেক বছর জুলাই মাসে মায়ের পেনশনের ইনক্রিমেন্ট লাগাতে 500.00 টাকা ঘুষ দিতে হয়। আরো হচ্ছে সদরঘাট পোস্ট অফিসে সঞ্চয়পত্র ভাঙাতে বা সঞ্চয়পত্রের মুনাফা নিতে গেলে তারা তাদের ক্যাশ কাউন্টার হতে ইচ্ছেমত টাকা ঘুষ হিসেবে রেখে তারপর টাকা ফেরত দেয়। তারা এতোটাই র্নিলজ্জ সরাসরি তারা বলে যাকে ইচ্ছে তাকে গিয়ে বলেন যে আমি টাকা নিয়েছি। দেখি কে আমার বক করে।

ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১৪ বার দেখা হয়েছে DKVJ9QP7
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳৬.০ হাজার

দুই একটা কাগজের জন্য ৩-৪ হাজার টাকা দাবি করে।

সাব রেজিস্টার অফিসে একটি ক্ষমতা পত্রের জন্য ৩ হাজার টাকা দাবি করে এবং ভিতরে দুই একটা সাইন এর জন্য এক দুই হাজার টাকা দাবি করে যা ভিত্তিহীন যা কোন প্রয়োজন নেই গাইবান্ধা সাব-রেজিস্ট্রার অফিসে হয়ে থাকে।

গাইবান্ধা সদর, রংপুর ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে RNYLEE7P
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩.০০ লাখ

বণ্টন নামকরা

আমাদের বাবার মোহাম্মদপুরের সম্পত্তি বন্টননামা করাতে গেলে ৩ লাখ টাকা ঘুষ দাবি করে তেজগা সাব-রেজিস্ট্রি অফিসের সাবরেজিস্টার ২০২৩ সালে ।কোন উপায়ে কাজ করানো গেল না ও আমরা পরিশোধ করতে বাধ্য হই।

ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে DK7UMENG
মন্তব্য
ঘুষ দিইনি বিআরটিএ ৳২.৭ হাজার

ড্রাইভিং লইসেন্স পেতে ঘুষ

এখানে নিয়ম আছে ড্রাইভিং লাইসেন্স পেতে কোন পরিক্ষায় পাশ করতে হবেনা শুধু উপস্থিত থাকলেই পাশ বিনিময়ে 2700 টাকা দালালেল মাধ্যমে অফিসে দিতে হবে

বগুড়া, রাজশাহী ৩১ আগস্ট ২০২৬ ১৩ বার দেখা হয়েছে RJJST4CY
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳৫.০ হাজার

পে ফিক্সেশন

সরকারি চাকরিতে নতুন যোগদান করলে এবং টিএ/ডিএ বা প্রোমোশন বা বেতন সংক্রান্ত যেকোনো কাজে টাকা না দিলে কাজ করে না।

রাজশাহী, রাজশাহী ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে RJZC5TYX
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৯০.০ হাজার

শিক্ষক নিয়োগ

শিক্ষক নিয়োগ ( এনটিয়ারসিএ) বাবদ প্রিন্সিপাল এর চাহিদা যা নিয়ম বহির্ভূত। টাকা লোভী এই প্রিন্সিপাল টাকা আদায় করতে মরিয়া,,,যত দেই না কেন তার হাউস আর মেটে না।

রংপুর, রংপুর ৩১ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে RN88GGD7
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৯০০

পাসপোর্ট হাতে পেতে ঘুষ

পাসপোর্ট হাতে পাওয়ার জন্য পুলিশ ভ্যারিফিকেশনে চা নাস্তার টাকা চাইছিল। শেষ মেশ ৯০০ টাকা নাস্তার বিল দিয়ে পাসপোর্ট হাতে পাইছিলাম ২০২২ সালে৷ 😐

ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে CTPPAAZ9
মন্তব্য
শুধু দাবি করেছে সিটি কর্পোরেশন ৳২.০ হাজার

বাড়ির প্লান পাশ

বরিশাল সিটি কর্পোরেশেরন সিভিল ইঞ্জিনদের সবাই 2/3টি বাড়ি তারা কত টাকা বেতন পাই তার কি ভাবে এত সম্পতির মালিক হয় কি ভাবে তাদের ব্যাপারে তদন্ত করা উচিত

বরিশাল, বরিশাল ৩১ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে BRYFLP6N
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৫০০

প্রাইমারি স্কুলের চাকুরির পর iBAS এর মাধ্যমে বেতন চালু করার জন্য।

চাকরির বেতন চালু করার জন্য সবাই মিলে ৫০০ টাকা করে তুলে জমা দেওয়ার পর বেতন চালু করে দিয়েছিলো।

ঝিনাইদহে, খুলনা ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে KHCJSNHC
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৩.০০ লাখ

বিডিএস (BDS - Bangladesh Digital Survey) বা বাংলাদেশ ডিজিটাল জরিপ।

অভিযোগের মূল বিবরণ:বৈধ কাগজ থাকা সত্ত্বেও হয়রানি: জমির মালিকদের বৈধ দলিল ও খতিয়ান থাকার পরও জরিপ সংশ্লিষ্টরা অসৎ উদ্দেশ্যে বলছেন, "কাগজপত্রে ভেজাল আছে।"জমি হারানোর হুমকি: দাবীকৃত ঘুষ না দিলে রেকর্ড ভুল করা বা জমি ঠিক থাকবে না বলে সরাসরি হুমকি দেওয়া হচ্ছে।টাকার বিনিময়ে পর্চা প্রদান: যার টাকা আছে, সে মোটা অঙ্কের টাকা দিয়ে নিজের সুবিধা মতো পর্চা বানিয়ে নিচ্ছে।অভাবীদের অসহায়ত্ব: টাকার অভাবে অনেক সাধারণ মানুষ তাদের সঠিক পর্চা বা রেকর্ড বুঝে পাচ্ছেন না।দাবীকৃত টাকার পরিমাণ: ভুক্তভোগীভেদে ১০,০০০ টাকা থেকে ৫০,০০,০০০ (পঞ্চাশ লক্ষ)টাকা পর্যন্ত বিশাল অঙ্কের অর্থ দাবি করা হচ্ছে।অনুরোধ ও দাবি:গাজীপুর সিটি কর্পোরেশনের গাছা থানার ৩৫ নং ওয়ার্ডের কলমেশ্বর গ্রামে জরুরি ভিত্তিতে সরজমিনে তদন্ত করুন।

গাজীপুর সিটি কর্পোঃ, গাছা- থানা, ওয়ার্ড-35, গ্রাম- কলমেশ্বর।, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে DKCUANEG
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

পাসপোর্ট তৈরি

ওমরাহ পালনের উদ্দেশ্যে বাবার পাসপোর্ট তৈরি করতে সকল কাগজপত্র, প্রসিডিউর মেইনটেইন করে রাজশাহী পাসপোর্ট অফিসের দীর্ঘ লাইনে দাঁড়িয়েছি। ২-৩ ঘন্টা পর জমা দিতেই অপ্রাসঙ্গিকভাবে বলল- ভুল গুলো ঠিক করে নিয়ে আসুন। কাগজপত্র হাতে নিয়ে আবারো যাচাই করে দেখলাম কোন ভুল নেই। এক দালাল বলল,ভাই ! ১৫০০/ লাগবে, ওকে করে দেব। বৃদ্ধ বাবাকে নিয়ে সারাদিন হয়রানির পর বাধ্য হয়ে ঘুষ দিতে হয়েছিল।

রাজশাহী, রাজশাহী ৩১ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে RJ4U7MYK
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১৫.০ হাজার

স্ত্রী সন্তানের পাসপোর্ট এর আবেদন

আমার স্ত্রী সন্তানদের পাসপোর্ট করার আবেদন করি, কিন্তু নোয়াখালী পাসপোর্ট অফিস একটা বিশেষ গোপনীয় চেইন ব্যবহার করে। যার কারণে আপনি তাদের সেইম মেনটেন না করলে সবকিছু ঠিক থাকলেও আপনার পাসপোর্ট হবে না।

নোয়াখালীনোয়াখালী, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে CTTZFFCK
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৭.০ হাজার

পাসপোর্ট নবায়ন

আমার একটি রাজনীতিক মামলা ছিল ফ্যাসিস্ট সরকারের আমলে, পরে সে মামলা খালাস পেয়েছি, আমি যখন পাসপোর্ট রিনিউ করতে যাই তখন আমাকে মামলা আছে বলে পাসপোর্ট আটকে রাখছে, আমি খালাস এর সমস্ত ডকুমেন্ট দেখানোর SB Police আমার কাছে ১০০০০ টাকা চেয়েছে। পরে আমি ৭০০০ টাকা দিয়েছি। কিন্তু ১ সপ্তাহে পরে আমাকে কল দিয়ে বলে, আমার পাসপোর্ট দেয়া যাবে না। পরে আমি বাধ্য হয়ে ফ্যাসিস্ট সরকারের যাওয়ার এই পাসপোর্ট বাতিল করতে বাধ্য হয়েছি।

ফেনী, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে CTG6FRX6
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১.০০ লাখ

কল্যাণ ট্রাস্ট ও অবসরভাতার অর্থপ্রাপ্তি সংক্রান্ত

আমার বাবা একজন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। উনি ২০২২ সালের মে মাসে অবসরে যান। আবেদন পরবর্তী সুদীর্ঘ সময় অতিবাহিত হওয়ায় আমি বিভিন্নভাবে চেষ্টা করি অসুস্থ বাবার টাকাটা পেতে। তখন ২০২৪সালে ঢাকাস্থ পলাশীতে অবস্থিত বেনবেইস ভবনে এক সিনিয়র লাইব্রেরিয়ান আমার কাছ থেকে নগদ ১ লক্ষ টাকা গ্রহণ করে। এরপরে আওয়ামী লীগ সরকার পতন হলে ওই ব্যক্তি আমাকে আর চিনে না বলে জানিয়েছেন। বহুচেষ্টা করেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। খুব অসহায় হয়ে পড়ছি

প্রবাসী কল্যাণ ভবন, ইস্কাটন গার্ডেন, রমনা, ঢাকা।, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে DKDNYPVQ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

police verification

ছোট ভাই আর্মি তে জবের জন্য পুলিশ ভেরিফিকেশন এর জন্য আমাদের বাড়িতে আসে বলে রাখা ভাল আমার আম্মু বাড়িতে একাই ছিলেন তখন , অই কর্মকতা আমার ভাইয়ের অরজিনাল সার্টিফিকেট নেয় এবং আম্মুর সাথে খুবি বাজে ব্যাবহার করে এন্ড বলে যে তাকে চা খাওয়ার জন্য ৫০০বা ১০০০ টাকা দাবি করেন। আম্মু টাকা দিয়ে বিদায় করে দেয়

nangolkot, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে CTNF624Q
মন্তব্য