সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,২৫২ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,২৫২ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১৫.০ হাজার

নতুন পানির লাইনের সংযোগ

গতকাল নতুন পানির সংযোগের জন্য ওয়াসার বারিধারা অফিসে আবেদন করতে যাই। আবেদন প্রক্রিয়ার সময় ওয়াসার একজন কর্মকর্তা পানির লাইন ফাইনালি সংযোগ দেওয়ার জন্য আমার কাছে ১৫,০০০ টাকা দাবি করেন। তিনি বলেন, আমি চাইলে নিজে নিজেও সংযোগের কাজ করতে পারি, তবে সেক্ষেত্রে অনেক দৌড়াদৌড়ি করতে হবে। পাশাপাশি তিনি আরও বলেন, “আমাকে ছাড়া কীভাবে সংযোগ পাবেন, সেটাও দেখার বিষয়।” একজন ওয়াসা কর্মকর্তার কাছ থেকে এ ধরনের বক্তব্য ও নির্ধারিত ফি-এর বাইরে অতিরিক্ত টাকা দাবি করার বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক মনে হয়েছে।

Dhaka, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১৩ বার দেখা হয়েছে DKGGVJXS
মন্তব্য
ঘুষ দিইনি ট্রাফিক পুলিশ ৳১.০ হাজার

হাইওয়ে পুলিশের হয়রানী

হাটহাজারী থেকে রাঙ্গামাঠি রোডে প্রতিদিন কুন্ডেশ্বরী ট্যািকনিক্যেল কলেজের সামনে ও গহিরার পরে ও গ্রামের সড়ক এজহাররের দোকানের সামনে পুলিশ বসে থাকে,প্রতিটি বাইক,সিএনজি ও ইটের গাড়ী তো আছেই সবাইকে দিতে হয় টাকা ওপেন টাকা নিচ্ছে না হয় হয়রানী করতেছে যার কোন মা বাপ নাই ।বাইকার ও সিএনজি ওয়ালারা অতিষ্ঠ ওনাদের অত্যাচারে । এই অত্যাচার জুলুম হয়রানী বন্ধ হওয়া জরুরী।

রাউজান,চট্টগ্রাম, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ১৩ বার দেখা হয়েছে CTQVXSRQ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৭০০

জেলা জজ কোট্ট

জজ কোট থেকে আমার মামলার কপি আছে ওই কপি আমার বাড়িতে পৌঁছে দিয়া এই টাকা দাবি করছে

মাদারীপুর, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে DKVQL9LM
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

চাকুরী স্থায়ী করণে DSB এর মাধ্যমে রিপোর্ট প্রদান করতে

চাকুরী স্থায়ী করণ এর জন্য পুলিশ ভেরিফিকেষন ডিএসবি এর মাধ্যমে রিপোর্ট প্রদান করতে হয়। তার জন্য DSB আমার কাছে বেশ কিছু পেপার চায় সেই সাথে ২০০০/টাকা বক্সিস হিসেবে আমাকে দিতে বাধ্য করে।

শহর, রংপুর ৩১ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে RNEVAYCG
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳৫.০ হাজার

পে ফিক্সেশন

নোয়াখালীর সেনবাগে প্রথম চাকরিতে জয়েন করার পর এবং নোয়াখালী থেকে চট্টগ্রাম ট্রান্সফার হওয়ার পর। প্রথম বার ১ হাজার, দ্বিতীয় বার ৫ হাজার।

নোয়াখালী, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে CT966JVY
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳১০.০ হাজার

জমি সাব কাবলা করন

প্রতিটি দলিল সাব-কাবলা করার জন্য সাব-রেজিস্ট্রার ফি ১০,০০০ টাকা দিতে হয়৷ অন্যথায় রেজিস্ট্রার দলিলে স্বাক্ষর করেন না৷ অতএব অনেকটা বাধ্য হয়ে ১০০০০ টাকা ঘুষ দিতে হয়েছে৷

রামগঞ্জ, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে CTCTCSYG
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

পুলিশ কেচের চার্জশিট প্রদান

আমার হরিনটানা থানায় একটি মামলা ছিল, মামলায় আইও আমাকে ফোন করে বলেন আপনার মামলার চার্জশিট দিতে হবে। তখন বলি দেন, তখন বলে দেখা করেন। দেখা করলে বলে কিছুতো খরচ আছে, আমি বলি যেটা সঠিক সেটাই দিবেন। তখন সে আমার নিকট বিভিন্ন কথার মাধ্যমে ১০ হাজার টাকা দাবি করে। আমি তাকে ৫০০০ টাকা প্রদান করি কিছু না বলে সে ভুল রিপোর্ট দেয় এবং মামলা হালকা করে দেয়।

খুলনা, খুলনা ৩১ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে KHY4WGXX
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০০ লাখ

ফায়ার লইসেন্স নবায়ন

লইসেন্স পেতে দেড়ি হচ্ছিলো। কারন ফায়ার সেফ্টি প্ল্যান এপ্রুভ করা হয় নি। তাই লাইসেন্স এর জন্য ফায়ার ইন্সপেক্টরকে চল্লিশ হাজার ও ডিডিকে ষাট হাজার দিতে হয়েছে।

গাজীপুর, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKY3ZPYP
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳২.০০ লাখ

Pension

My mother had to pay this money to receive her pension on time. In Bangladesh, many people face delays unless they make unofficial payments. We need to change this system. Pensioners should receive their money on time through a simple, transparent process without bribery or unnecessary administrative complications.

Sylhet, সিলেট ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে SYPDZZHR
মন্তব্য
ঘুষ দিইনি বিআরটিএ ৳১২.০ হাজার

ড্রাইভিং লাইসেন্স

মোটরসাইকেল ও লাইন গাড়ির লাইসেন্স নিতে ১২ হাজার টাকা চায় ওনাদের দালাল এর মাধ্যমে এমনি গেলে কেউ পাশ হয় না রমারম ব্যবসা চলতেচে। এবং আরো প্রমান আছে অফিস এর লোকের মাধ্যমে এবং প্রতি বৃহস্পতিবার এই টাকা সবাই মিলে ভাগ ভাটারা করে

লক্ষীপুরে, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKAYR8ZR
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

পাসপোর্ট ভ্যারিফিকেশন

পাসপোর্টের পুলিশ ভ্যারিফিকেশনে ২০০০ টাকা নিয়েছিলেন চাটখিল থানা থেকে।

চাটখিল থানা, নোয়াখালী, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে CTDDXYGC
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৭০০

পুলিশ ভেরিফিকেশন।

২০১৬ সালে।আমার পাসপোর্ট সবকিছু ঠিক ছিল। এমনকি পাসপোর্ট প্রস্তুত হয়ে চলেও এসেছিল। পাসপোর্ট নিতে গেলে আমার বয়সের সাথে চেহারা মিলেনা বলে পাসপোর্ট দিতে চাইনি।পাসপোর্ট নিতে গেলে ১৫০০ টাকা দাবি করেছিল। পরে অনেক রিকুয়েষ্ট করে বাড়ি থেকে টাকা নিয়ে ৭০০ টাকা দেয়ার পর সাথে সাথে পাসপোর্ট দিয়ে দিয়েছিল।

চট্টগ্রাম, ২ নং গেইট পুলিশ কোয়ার্টার, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে CTE4BJGM
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৯৪.০ হাজার

ভূমি উন্নয়ন কর পরিশোধ

২০২৬ সালের মে মাসের ১৯ তারিখ সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার রাজানগর ইউনিয়ন ভূমি অফিসে আমার ভূমি উন্নয়ন কর পরিশোধের জন্য গিয়ে আমার ভূমি উন্নয়ন কর বাবদ ১,০০,০০০/- টাকা পরিশোধ করেছি। তারপর ভূমি কর্মকর্তা আমাকে ৬,০০০/- টাকার রশিদ দিয়েছেন। আমি টাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আপনার লাভ হয়েছে, ৫ লাখ টাকা আসতো আমি ১ লাখে শেষ করে দিয়েছি। ৪ লাখ টাকা আপনার লাভ। এসব বুঝিয়ে আমাকে ৬,০০০/- টাকার রশিদ দিয়েছে।

সুনামগঞ্জ, সিলেট ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে SYRF3MNU
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫২০

ট্রেড লাইসেন্স নবায়ন

আমি একজন ছোট ব্যবসায়িক আমার ছোট একটি টেলিকম এর দোকান আছে আমার প্রতি বছর আমার ট্রেড লাইসেন্স নবায়ন করার প্রয়জন হয় সরকারি ফি হলো ৯৮০৳ যেখানে আমাকে প্রতিবছর পরিশোধ করতে হয় ১৫০০৳

ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে DK7MGV4V
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৩.০ হাজার

পাসপোর্ট তৈরী

আমি ৪ দিন লাইনে থেকে কাগজ জমা দিয়েছি। মিথ্যা কথা বলে বারবার রিজেক্ট করে দিসে। দালালকে দেয়ার পর ১ দিনে সব হয়ে গেছে।

চট্টগ্রাম, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে CTCFPM3U
মন্তব্য