সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,২৩০ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,২৩০ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
শুধু দাবি করেছে সিটি কর্পোরেশন ৳৪০.০ হাজার

বাড়ির প্লান পাশ করানোর জন্য প্রকোশলীর ঘুষ দাবি করেন।

ফেনী পৌরসভায় বাড়ির নকশা জমা করার পর প্রকোশলী ঘুষ দাবি করেন । আমরা তাকে ঘুষ প্রদান করি এক লাখ টাকা। কিন্তু কিছুদিন পর উনি বদলি হয়ে চলে যান অন্যত্র । এখন নতুন প্রকোশলী এসে আবার টাকা দাবি করছেন এবং ফাইল রিলিজ করছেন না।

ফেনী ।, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে CTSHKR8K
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

all kinds of service at government sector

In every government sector. bribery has become a system without which getting any work done is virtually impossible. On the other hand, there is no choice but to pay bribes, nor is there any way to protest. Therefore, in the end, may our freedom to express these thoughts through your platform remain intact.

Chittagong, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ১৩ বার দেখা হয়েছে CTNV7LW3
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৩০০

এসএসসি পরিক্ষার কেন্দর ২০২৬

কাট্টলী নূরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়, কর্ণেল হাট, পাহাড়তলী, চট্টগ্রাম এই শিক্ষা প্রতিষ্ঠানে ২০২৬ এসএসসি পরিক্ষার সকল পরিক্ষার্থীর কাছ থেকে এক্সটার্নাল টিচারের খরচ বা ব্যবহারিক পরিক্ষার খরচ বলে প্রতি জন পরিক্ষার্থীর কাছ থেকে ৩০০ টাকা করে বাধ্যতামূলক আদায় করা হয়েছে।

চট্টগ্রাম, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ১৩ বার দেখা হয়েছে CTYPXKXY
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২.০ হাজার

নামজারি

নামজারি করতে এই উৎকোচ দিতে হয় নায়েবকে। নায়েবরা টাকা খাওয়ার জন্য বসেছে মনে হয়। ওদের বেতন বাতিল করা দরকার।

কাজিরহাট,বেড়া,পাবনা, রাজশাহী ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে RJ5YS4CS
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৬ হাজার

পুলিশ ভেরিফিকেশন

পাসপোর্ট ও চাকরির ভেরিফিকেশনে পুলিশকে ঘুষ দিতে হয়েছিলো। আমাকে বাধ্য করা হয়েছিলো টাকা দিতে।

মানিকগঞ্জ, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে DKUN64EX
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫ হাজার

ফাইনাল এক্সামের ভাইবা পরীক্ষায়

৩ টি সাবজেক্টের ভাইবা এক্সামের জন্য ৫০০ করে মোট ১৫০০ টাকা নেওয়া হয়েছিলো। বলা হয়েছিলো এক্সটার্নাল স্যারদের নাস্তার টাকা। কিন্তু কয়েকজন স্যারের নাস্তার জন্য প্রতি স্টুডেন্টের কাছ থেকে প্রতি পরীক্ষায় ৫০০ টাকা নেওয়া অনেক বেশি, যেটা আমি ঘুষ হিসাবে বিবেচনা করছি।

গোপালগঞ্জ, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে DKQXKUCD
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

nid

nid কার্ড জরুরী ভিত্তিতে করা প্রয়োজন ছিল চাকরির সুবাদে। আমার এলাকায় না করে অন্য এলাকায় করতে হয়েছিল, এইজন্য ৫০০ টাকা নাকি দিতে হবে।

Sylhet, সিলেট ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে SYJ5XPCY
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.৫ হাজার

পুলিশ ভেরিফিকেশন

২০১৯ সালে অক্টোবর মাসে আমার প্রবাসে আসার জন্য পুলিশ ভেরিফিকেশন এর প্রয়োজন পড়ে তারপর আমি থানায় যাই আপনারা বলেন 500 টাকা ব্যাংক স্টপ করতে এবং ৩৫০০ টাকা তাদেরকে দিতে এই ৩৫০০ টাকা না দিলে আমার পুলিশ ভেরিফিকেশন থানা থেকে ট্যানেস্ফার হবেনা

ডৌহাতলী তারাকানদা ময়মনসিংহ, ময়মনসিংহ ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে MYR6F7JZ
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳১০.০ হাজার

Gpf উত্তোলন

আমার শ্বাশুরীর জিপি এফ চূড়ান্ত উত্তোলনের (২১,০০০০০/-) জন্য ১০,০০০ টাকা ঘুষ চাওয়া হয়েছে, তবে ৫০০০ টাকায় রফা হয়েছে।

ময়মনসিংহ, ময়মনসিংহ ৩১ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে MYBDG3NK
মন্তব্য
ঘুষ দিয়েছি কর অফিস ৳১০.০ হাজার

Tax Certificate

আমার দুই বছরের tax returns জমা দেয়া হয়েছে সঠিক সময়মত, বাহিরে পড়াশোনার জন্য এখন আমার tax certificate প্রয়োজন, এজন্য 10000 টাকা চেয়েছে... কর অঞ্চল 03 zone ...

Dhaka, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১৩ বার দেখা হয়েছে DKCR3CPK
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳১.০ হাজার

শুধু জিপিএফ এর ফোন নাম্বার চেঞ্জ করার জন্য ৫০০ প্রতি বছর হিসাব নেয়া লাগ্লে ৩০০ এলপিসি আনতে হলে ১০০০

জিপিএফ এর নাম্বার চেঞ্জ, হিসাব নেয়া মোট কথা টাকা ছাড়া আপিনি ওদের মুখ থেকে একটা কথাও শুনতে পারবেন নাহ এটা আমি নিজে ডিফেন্সের চাকুরিতে থাকা অবস্থায় আমার সাথে হয়েছে বাকিদের কথা বাদ এই দিলাম স্থান সেগুনবাগিচা

ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে DK4L9DPY
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳১৫.০ হাজার

নতুন পাসপোর্ট

২০২৫ সালের সেপ্টেম্বর মাসের ঘটনা। আমার নিজের বর্তমান ঠিকানা আর স্থায়ী ঠিকানায় সমস্যা আছে বলে রিজেক্ট করে দেয়। এরপর অফিস থেকে বের হতে গিয়ে এক কম্পিউটার দোকানে জিজ্ঞেস করে সমস্যা কি? সমস্যা বলতেই বলে যে তারা ২০০০ টাকা দিয়ে নতুব এপ্লিকেশন করে দিলেই নিয়ে নিবে। কারণ এর থেকে ১৫০০ টাকা নাকি ভিতরের অফিসার খাবে। জিজ্ঞেস করলাম যে ওরা ভিতরে নতুন এপ্লিকেশন যে সেটা কিভাবে বুঝবে। বললো পরিচিত ব্যক্তির জায়গায় তারা তাদের একজনের নাম বসিয়ে দিলেই ভিতরে বুঝে যায়। অগ্যতা এটা করে নেই। আর আমার এপ্লিকেশনটাও এক্সেপ্ট হয়ে যায়।

নারায়ণগঞ্জ, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে DKYGLZTT
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৬৮.০ হাজার

নাম জারি

আমরা চারজন একসাথে জমি কিনেছিলাম বটিয়াঘাটা অফিসের অধীন আমার সাথে অন্যরা জমি কেনার সাথে সাথেই ১০ হাজার টাকা দিয়ে নামজারি করে নেয় কিন্তু আমি ২০২৫ সালের নামজারি করে করতে গিয়ে আমাকে বলা হয় এটা ভিপি দাগে জমিতে পড়েছে টাকা লাগবে ৬৮ হাজার টাকা খরচ করতে হয়েছে কাজটি সমাধানের জন্য।

বটিয়াঘাটা ইউনিয়ন ভূমি অফিস, খুলনা ৩১ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে KHWTEGAQ
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২৫.০ হাজার

নামজারি

গালা ইউনিয়ন ভুমি অফিস, হরিরামপুর, মানিকগঞ্জ। সেবাটি ছিল ভুমি অফিসে নামজারি/খারিজ। কাগজ পত্র সব ঠিক ছিলো তবুও তারা বাড়তি টাকা ছাড়া কাজ করবে না। আমার কাছে 25000 টাকা দাবি করা হয়, পরবর্তীতে আমার 17000 টাকা পরিশোধ করতে হয়। টাকা ছাড়া কোনো কাজ করতে চায় না।

MANIKGANJ, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে DKZB2BHJ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫ হাজার

চাকরীর পুলিশ ভেরিফিকেশন

২০২৩ সালে চাকরীর পুলিশ ভেরিফিকেশনের জন্য তথ্য চেয়ে চট্টগ্রাম সিটি স্পেশাল ব্রাঞ্চের পুলিশের এক কর্মকর্তা ফোন দেন, অথচ ভেরিফিকেশন হওয়ার নিয়ম হচ্ছে গোপনে তথ্য যাচাই করা এবং নিয়োগকৃত কোম্পানী আমার তথ্য পুলিশকে সরবরাহ করেছে যা সব কোম্পানী নতুন নিয়োগকৃত কর্মকর্তার জন্য করে থাকে। উনি আমাকে ফোন দিয়ে আবার সব তথ্য চান, আমি তাকে সেইসব তথ্য জমা দিতে গেলে উনি আমাকে বিকাল ৪ টা থেকে রাতের ৯ টা পর্যন্ত বসিয়ে রাখেন এবং আমার কাছে ২০০০ টাকা দাবী করেন চা নাস্তার জন্য, পরে আমি বাধ্য হয়ে ১৫০০ টাকা দিয়ে আসি, পুলিশ কার্যালয়ে সিসি ক্যামেরা থাকায় উনি অফিসের বাইরে এসে টাকা নেন। আমার অন্যান্য সহকর্মীদের কাছ থেকে একই পরিমাণ টাকা উনি গ্রহণ করেন।

চট্টগ্রাম, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে CTK3YQXR
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০০ কোটি

সরকারি ঠিকাদারি বা সরবারাহের কাজ

সরকারি ঠিকাদারি কাজ পাওয়ার আগে বিভিন্ন দুর্নীতি কথা আমাদের সকলের ই জানা কিন্তু প্রতি কজে শেষে বিল তুলতে গিয়ে অফিস খরচ বাবদ ২%-১০% যা (পিসি) নামে নামাঙ্কিত আদায় করা হচ্ছে। এবং এই টাকার ভাগ কাজের দায়িত্ব প্রাপ্ত সকলেই ভাগবাটোয়ারা করে জনগনের কষ্টার্জিত টাকার শ্রাদ্ধ করা হচ্ছে। এছাড়াও আমরা প্রায় শুনতে পাই কোন ঠিকাদার কাজ না করে টাকা উঠিয়ে নিয়ে গিয়েছে। সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তার যোগসাজশে সেই কাজ করা হয় কিন্তু দোষ হয় ঠিকাদারের। টাকার বড় অংশটুকু ঘুষ হিসাবে সরকারি কর্মকর্তারাই আত্মসাৎ করেন। এ থেকে আমাদের নিস্তার কবে হবে জানা নাই।

বাংলাদেশের সবত্র, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১৩ বার দেখা হয়েছে DKQUHNMC
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳২০.০ হাজার

জায়গা হেবা করা

আমার বাবা আমার নামে জায়গা হেবা করতে গিয়েছিল emergency. হেবা খরচ আসছে ১৭/১৮ হাজার। কিন্তু অই টাকা পরিশোধের পরও ফাইল আটকে রাখছে। তালবাহানা করছে। ইনিয়ে বিনিয়ে টাকা চাচ্ছিল সরাসরি না চেয়ে। আর ফাইল শুধু ঘুরাচ্ছিল। আরো সময় লাগবে এই সেই নানা কথা বলছিল। যেই না ২০ হাজার টাকা দিয়েছে ২ মিনিটের মধ্যে ফাইল রেডি করে দিয়ে দিয়েছে।

ফেনি, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে CTBA8V3V
মন্তব্য