সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৮৮৬ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৮,৮৮৬ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

পুলিশ ভেরিফিকেশন

সরকারি অফিসে আইটি সেবায় নিয়োজিত থাকায় প্রতিনিয়ত আসা-যাওয়া করা লাগতো। সেই অফিসে আসা-যাওয়া করার জন্য পুলিশ ভেরিফিকেশন প্রয়োজন ছিলো। প্রয়োজনীয় কাগজ, ঠিকানা ও শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের কাগজপত্র প্রিন্ট বাবদ টাকা চেয়েছিলো। বলেছিলো বুঝেনই তো খরচ আছে।

চাঁদপুর, চট্টগ্রাম ৪ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে CTYCJE8F
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০ হাজার

ভূমি ব্যবহার ছাড়পত্র অনুমোদন।

, সংশ্লিষ্ট এলাকার নকশাবিদ, বর্তমান দায়িত্ব ইমারত পরিদর্শক, ল্যান্ড উনারা উক্ত ভূমি ব্যবহার ছাড়পত্রের নকশাটি অনুমোদনের জন্য এক সময়ে সে নাকশাবিদ কে দায়িত্ব দেওয়ার কথা ছিল, তাকে না দিয়ে বাইরের আরেকজনকে ভূমি ব্যবহারের নকশাটি তৈরি করে নথি রেডি করে দেওয়ার দায়িত্ব দাওয়ায়, নেগেটিভ রিপোর্ট প্রদান করেন। পরবর্তীতে বিশ হাজার টাকা দাবি করা হয়, ৭০০০টাকা দেওয়ার আবার পজেটিভ রিপোর্ট দেয়।,

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আওতাধীন এলাকায় চকবাজারে চন্দনপ, চট্টগ্রাম ৪ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTVNU2RF
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳১.৯০ লাখ

পেনশনের টাকা উত্তোলন

আমার বাবা সম্প্রতি পেনশনের টাকা উত্তোলন করতে ভোলা সদর হিসাবরক্ষণ অফিসে যায়। বাবার পেপারসে খুব সামান্য ত্রুটি পায় এবং সেই ত্রুটির জন্য বাবা কোনভাবেই দায়ী ছিল না। সেজন্য বাবার থেকে ২ লাখ টাকা দাবি করে। পরে ১ লাখ পঞ্চাশ হাজার দেওয়া হয়েছে। এবং পেনশনের টাকা উত্তোলনের সময় ৪০০০০ টাকা নিয়েছে।

ভোলা সদর, বরিশাল ৪ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে BRU7FQ7E
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

ফোন হারানোর জিডি

আমি হারানো ফোনের জিডি করি। আমার হারানো ফোন খুজে দেয়ার কথা বলে ৩০০০ টাকা দাবি করা হয়েছে পুলিশ কতৃক। ৩ ধাপে টাকা দিতে হবে। ফোন খোজার আবেদন ১২০০। ফোন খুজে পাওয়ার পর বাকি টা।

রংপুর, রংপুর ৪ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে RNZL8AC9
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০০ লাখ

পুলিশ তদন্ত

আমি জমি বারি করবো তাই ১০ লাখ টাকা চাদা চেয়েছিল আমি মামলা করি পুলিশ প্রতিবেদন বলে তারা চাদা চায়নি আর তারা আমার কাছ থেকে টাকা পাবে বালি ভরাট এর আমি জীবন বালি ভরাট করাইনি

ঢাকা, ঢাকা ৪ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DK9VDTH6
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১.০ হাজার

Fitness

গাড়ির কন্ডিশন ভালো থাকার পরও ফিটনেস নেওয়ার জন্য ৩ হাজার টাকা নিয়ে দিতে হয় সেজন্য ৩ হাজার টাকা চেয়েছিল কিন্তু আমি এক হাজার টাকা দিয়েছি

Naogaon, রাজশাহী ৪ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে RJG3YJ4A
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৪.০ হাজার

Driving licence

মোটরসাইকেল চালানো সবকিছুই পারি,। আমাকে যে যে পরীক্ষা নেওয়া হয়েছিল তার সবগুলো সঠিক ভাবে পারছিলাম। তারপরও তারা আমাকে প্রথমবার ফেল করে দেয়, আমার খুব জরুরী ছিল লাইসেন্সটা। পরে এক্সট্রা ৪ হাজার টাকা দিয়ে ওটাকে পাস করিয়ে নেওয়ার জন্য বাধ্য করেছে তারা।

Dhaka,, ঢাকা ৪ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKAYTYGC
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.২ হাজার

পাসপোর্ট করতে চ্যানেল ব্যবহার করতে হয়।

প্রতিটি পাসপোর্ট ফাইলে চ্যানেল ব্যবহার না করলে বিভিন্ন অজুহাতে ফাইল জমা নেওয়া হয়না।চ্যানেল ব্যবহার করলে কোন সমস্যা নাই, দ্রুত ফাইল জমা হবে।আপনি যাদি প্রতিবাদ করেন আপনাকে দালাল বানিয়ে দিবে।

নোয়াখালী, চট্টগ্রাম ৪ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে CTP7J9TY
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.৩০ লাখ

জমির খারিজ করার জন্য

আমি আমার ও চাচার খারিজ বাবদ ৩ বারে মোট ১৩০০০০ টাকা প্রদান করি।

ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম ৪ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTLMZW6G
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳১.৫ হাজার

ট্রাফিক আইন ভঙ্গন

তেজগা এ ইউ টার্ন দিয়ে এক ভাই এর গাড়ি ঢুকালাম সঙ্গে সঙ্গে এক পুলিশ ভাই দৌড়ে এসে গাড়ি থামিয়ে বলে আপনার পেপার্স দেন লাইসেন্স দেন আমি তাকে জিজ্ঞেস করি আমি কি করেছি? পেপার্স নিয়ার পর সে বলে বাইরে আসুন এস আই সার এর কাছে তারপরে দেখেন কি করেছেন. আমি কর্মরত এস আই এর কাছে যাওয়ার পর বলে আপনি ইউ টার্ন নিষেধ দেখেন নাই? আপনি এখন 5000 টাকা জরিমানা দিবেন, কেস ভেঙে কাগজ টা তেজগা থানা থেকে নিয়ে যাবেন , বললাম আমার গাড়ি না ভাই আমি তো চালক আমার বাসা অন্য জেলায় পরে আরেকজন আমাকে ডেকে পুলিশ বক্সে নিয়ে বলে 3000 পারবেন? তারপরে আমি বললাম ভাই 2000 আছে দিতে পারব, এর পড়ে ভদ্রলোক এস আই এসে ওই পুলিশ কে বলে যে, ভাই লোক টা ভালো উনাকে 500 টাকা ডিসকাউন্ট দেন তারপরে 1500 টাকা নিয়ে ছেড়ে দিলো তারপর বলে আপনি খুশি তো

ঢাকা, ঢাকা ৪ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKWDZ8HH
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳২

পেনশনের টাকা উত্তলন

আমার বাবার রিটায়ার্ড করার পরে পেনশনের টাকা উত্তলন করতে গিয়ে ষুস দাবি করেছিল

নাটোর (সিংড়া), রাজশাহী ৪ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJS5KVA2
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳২০.০ হাজার

নামজারি

নামজারি আবেদন করেছিলাম তাদের মাধ্যমেই, মোট চার মৌজায় ৪ টি জমির, সরকারি ট্যাক্স, আবেদন ফি, চালান সব মিলিয়ে ১৫০০ এর মত লিগ্যাল খরচ হওয়ার কথা, কিন্তু সে ২৫০০০ দাবী করে , পরে বললাম সরকারী হিসাবে ত ১৫০০-২০০০ হওার কথা । পরে আর কিছু বলেনি আবেদন করে দিল, অনলাইনে স্ট্যাটাস চেক করে ১৫-২০ দিনেও কোন আপডেট পেলাম না। পরে আবার গেলাম , আমাকে তারা বলে আমার কাগজে ঝামেলা আর ১২/১৫ ধরনের কাগজ লাগবে। সব ম্যানেজ করে দিলাম তারপর ৪/৫ দিন পর দেখি আবেদন নাকি তারা তদন্ত করে বাতিল করে দিয়েছে । আমাকে তারা আবার বলল আপিল আবেদন করতে ২০০০০ দিতে তাহ্লা নাকি ঝামেলা গুলা কাটিয়ে তারা কমপ্লিট করে দিবে।

আশুগঞ্জ, চট্টগ্রাম ৪ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে CT7REZVH
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৮.০ হাজার

ভূমি কর

ভূমি করের দাবি দেখিয়েছিল ২২০০০/ (প্রায়) । ৮০০০৳ ঘুষ দিলে মাত্র ২০০৳ (প্রায়) ভূমি কর দেয়া লাগে।

রাজশাহী, রাজশাহী ৪ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে RJWZHAWD
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৬০.০ হাজার

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর

আমার একটা হাইওয়ে রেস্টুরেন্টের লাইসেন্স করতে এক লক্ষ টাকা দাবী করেন অফিসার। আমি বাধ্য হয়ে 60 হাজার টাকা দেই।

কুমিল্লা, চট্টগ্রাম ৪ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে CT4CBFF6
মন্তব্য
ঘুষ দিইনি সরকারি হাসপাতাল ৳১.৫০ লাখ

হসপিটাল ইকুইপমেন্ট

পার্সেন্ট দিতে হবে অফিসে সে নাকি জেলা একাউন্ট কে দেয় বড়ো বাবুদের দেয় জিনিস এর দাম যদি ১০০০০০ হয় তাকে বিল করে দিতে হবে ২৫০০০০

শহর, বরিশাল ৪ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে BR2EC2ZM
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳২.০ হাজার

মেডিকেল ছুটি

অসুস্থ হওয়ার দরুর মেডিকেলের অসুস্থতার সনদ থাকা সত্বেও টিইউ থেকে ছুটি নেওয়ার জন্য অফিস সহায়ক টাকা দাবি করে।এটা শুধু আমার ক্ষেত্রে নয়, প্রায় সকল সেবাগ্রহীতার কাছ থেকে সেবা দেওয়ার বিনিময়ে টাকা দাবি করা হয়।যেমন জিপিএফ ফান্ড খোলা,নতুন নিয়োগপ্রাপ্তদের ibass করে দেওয়া,ইনক্রিমেন্ট লাগানো ইতাদি।

মুরাদনগর, কুমিল্লা, চট্টগ্রাম ৪ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে CTLRARK4
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০০ লাখ

রেলওয়ে চাকরি

আমি ট্রেড এপ্রেন্টিস পরীক্ষায় লিখিত পরীক্ষায় পাশ করি। যখন ভাইবা তে যাই আমার কাছে বোর্ডে বসে থাকা এক মহিলা জিজ্ঞেস করে,কত দিতে পারবা??? ১০ লাগবে,ম্যানেজ করো।

চট্টগ্রাম, চট্টগ্রাম ৪ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CT383MMD
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০০ লাখ

সিডিএ চট্টগ্রাম হতে জমি বিক্রি অনুমতি নিতে ঘুষ দিতে হয়েছে

আমরা সিডিএ অধীন একটি জমি খরিদ করর। তাদের অনুমতি জন্য গেলে ৩মাস সময় লাগবে জানায়। জরুরি হওয়ায় ১লাখ চায়। সে ছাড়া এ কাজ অন্য কোন অফিসার করে দিচ্ছে না। বাধ্য হয়ে ঘুষ দিতে হলো। তার দাড়ি আছে। দক্ষিণ দিকের কোনায় বসে, পশ্চিম দিকে মুখ করে। বাড়ি উত্তরবঙ্গে।

চট্টগ্রাম সিডিএ, চট্টগ্রাম ৪ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে CTGU82Y8
মন্তব্য