সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,২১৫ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,২১৫ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
সিটি কর্পোরেশন

ট্রেড লাইসেন্স নবায়ন

লিমিটেড কোম্পানি নবায়ন এ অডিট রিপোর্ট দিতে বলেছিল। ২৫০০ টাকা দিলে রিপোর্ট ছাড়াই করে দিবে।

ঘুষ দিয়েছি
চট্টগ্রাম ৳২.৫ হাজার
২৯ আগস্ট ২০২৬ ১০ CTQX8ZUW
মন্তব্য
ভূমি অফিস

রেকড

রেকর্ড এর জন্য মাঠ জরিপ এ পচা হইচ্ছে কিন্তু ফাইনাল যাঁচ এর কথা বলে টাকা নিছে নাতে পচা বা খতিয়ান থাকবে না বলে হুমকি দিয়ে নিছে সেটেলমেন্ট অফিস নবাবগঞ্জ সেটেলমেন্ট অফিসের পেশকার —

ঘুষ দিয়েছি
নবাবগঞ্জ ৳৫০.০ হাজার
২৯ আগস্ট ২০২৬ RNHA7H6Y
মন্তব্য
সরকারি হাসপাতাল

ICU

Dr bolesilo sokale patient k ICU te shift korte hobe, ICU te gelam khobor nilam bollo kono seat khali nai.abar bikele dr. round a ashlo bollo keno nissi na icu te. patient k druto icu te nite hobe,ward a treatment hobe na,onar obostha valo na. abar icu gelam,bollo bed khali nai. request korar por bollo — sathe kotha bolen. kotha bola holo 30000 taka chailo taka dilam immediately icu te bed pailam. eta 1 month ager gotona. amar patient mara gelo.

ঘুষ দিয়েছি
BMU Institute ৳৩০.০ হাজার
২৯ আগস্ট ২০২৬ ১০ DKKJ2XRJ
মন্তব্য
সিটি কর্পোরেশন

সিটি ট্যাক্স

সিটি ট্যাক্স বাড়ালে আগের টার উপর বাড়ালেই হয়, তা না করে নতুন করে আবার কাগজ নিয়ে যেতে বলে বাড়ি বাড়ি নোটিশ পাঠায় , তারপর ইচ্ছা মতো ট্যাক্স বাড়ায়ে তাদের ওখানে ১০% আবার সেগুন বাগিচা ১৫% , টোটাল ২৫% কমানোর জন্য রিট করার কথা বলে, কাজ করতে হলে এটা করাতেই হবে নতুবা কোন কাজ ই করবে না ইচ্ছা মতো বাড়ায়ে লিখে রাখবে, সে জন্য যার থেকে % হিসাবে যতো নিতে পারে, কমানোর সুযোগ এভাবে না করে আগেই কমায়ে ট্যাক্স নিলেই আর আমাদের এসব ঝামেলায় পরতে হয় না, ইচ্ছা করে ঘুষ এর অপশন তারাই চালু রাখছে। উত্তর সিটি কর্পোরেশন এর ঘুষ খরের নাম — ।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳৩০.০ হাজার
২৯ আগস্ট ২০২৬ DKVDNENE
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ওয়ারিশ সনদ এবং নতুন ভোটার হওয়ার জন্য পৌরসভার প্রত্যয়ন পত্র!

একটা ওয়ারিশ সনদের সরকারি ফি ৫৭৫ টাকা নির্ধারন করা হয়েছে, কিন্তু ঐ অফিসার প্রতিটি ওয়ারিশ সনদের জন্য ১৫০০ টাকা করে নেয়, বলে বাকি টাকা ওনাদের সম্মানি! নতুন ভোটার হওয়ার জন্য পৌরসভার প্রত্যয়ন পত্র ২৮০ টাকা, কিন্তু প্রতিটি প্রত্যয়ন পত্রের জন্য নেয় ৫০০ টাকা! আমি নিজে এই দুইটার স্বাক্ষী!

ঘুষ দিয়েছি
নোয়াখালী, কোম্পানীগঞ্জ, বসুরহাট পৌরসভা ৳১.৫ হাজার
২৯ আগস্ট ২০২৬ CT7ZBENJ
মন্তব্য
বিআরটিএ

ড্রাইভিং লাইসেন্স

আমি প্রত্যাখ্যান করেছি,পরে আমার কাজ ঠিক মতো হয়ে গেছে ঘুষ ছাড়া,,,এই জায়গাতে যারা আগেই লোক ধরতে যায় তাড়াই ঘুষ দেয়। লিগাল ভাবে করতে গেলে ঘুষ দিতে হয় না।

ঘুষ দিইনি
পাবনা ৳৩.০ হাজার
২৯ আগস্ট ২০২৬ RJ3GL6UD
মন্তব্য
কর অফিস

বাড়ির হোল্ডিং ট্যাক্স

আমার বাড়ির হোল্ডিং ট্যাক্স এর জন্য প্রথমে ৩০০০০ টাকা নেয়। এরপর সে কাজ করে না দিয়ে এখান থেকে বদলি হয়ে যায় পরের জন্য আবার হোল্ডিংস এর কাজ করবে সেজন্য ২০ হাজার টাকা দিতে হয়। যদিও সে কাজ করে দিয়েছিল। কিন্তু ঘুষ ছাড়া কোন কাজই হয় না।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳৫০.০ হাজার
২৯ আগস্ট ২০২৬ ১১ DKG73B99
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ভোটার আইডি কার্ডের নাম সংশোধন

আমার পিতার নাম হওয়ায় সংশোধন এর আবেদন করা হয়। দুইবারের দুইবারই রিজেক্ট হয়। পরে রাজশাহী নির্বাচন অফিসের এক ব্যাক্তি সম্পূর্ন প্রসেস করে সংশোধন করার বিনিময়ে ১ লক্ষ টাকা দাবি করে। অগত্যা না করেই ফিরে আসতে হয়।

ঘুষ দিইনি
Rajshahi ৳১.০০ লাখ
২৯ আগস্ট ২০২৬ RJQPJVXK
মন্তব্য
সিটি কর্পোরেশন

পৌরকর

বাসার কর আদায় করতে এসে বলছে যে, আপনার এই বাসার করের আবেদন অনেক আগে করেছেন। এখন নতুন করে বাসা করার জন্য আপনাকে আবার আবেদন করতে হবে। তখন বিল আর বেশি আসবে। এটা যদি আমি নোট করে নিয়ে যায় তাহলে আপনার কিন্তু সমস্যা হবে। আর যদি না করি তাহলে আমাকে কিছু দেন আমি চলে যাব।

ঘুষ দিয়েছি
রাজশাহী ৳২০০
২৯ আগস্ট ২০২৬ RJESRK42
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

বিধবা ভাতার কার্ডের জন্য ঘুশ

আমার মায়ের বিধবা ভাতার জন্য আমাদের ইউপি মেম্বার, আমার কাছ থেকে ৭৫০০ টাকা নিয়েছে। এবং আমার জানা মতে সে বিগত ৫ বছর যত সরকারি অনুদান পাওয়ার জন্য প্রতিটি মানুষের নিকট থেকে ২০০০থেকে শুরু করে ৮০০০ টাকা পর্যন্ত নিয়েছে। এই ৫ বছরে সে মিনিমাম ১২-১৫ লক্ষ টাকা ঘুশ নিয়েছে

ঘুষ দিয়েছি
কদমবাড়ি, রাজৈর,মাদারীর ৳৭.৫ হাজার
২৯ আগস্ট ২০২৬ DKZ5BKFE
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

কলকাখানা অধিদপ্তর

কলকারখানা অধিদপ্তরের অনুমতি নিতে ১৫০০ টাক সরকারী চালান জমা দিতে হয়। এটি যদিও অলাইন মাধ্যম দেওয়া আছে কিন্তু আপনি কোন প্রকার অনলাইন আবেদন বা চালান দিতে পারবেন না। এটি পুরাপল্টন আজাদ প্রডাক্টস এর গলিতে, ঢাকা অফিস এসে তাদের নিদ্রিষ্ট অফিসারের মাধমে অনলাইন করে তার সাথে কন্ট্রাক্ট করতে হয় ১৫০০ টাকা চালানের কাজটি তারা আপনার কাছ থেকে ৫০,০০০- থেকে ৬০০০০ টাকা চাইবে আপনার এর মধ্যে কাজটি করতে হবে। এর কোন প্রতিকার নাই-

ঘুষ দিইনি
Dhaka ৳৫০.০ হাজার
২৯ আগস্ট ২০২৬ DKNVG2ZT
মন্তব্য
ভূমি অফিস

নামজারি আবেদন

মিউটেশন আবেদন এর পর শুনানির জন্য কল করা হয়। শুনানি ডেটের প্রায় দুই সপ্তাহ পর হাজির হই, তাই মঞ্জুরের জন্য প্রতি মিউটেশন ১০০০/- । ২টা আবেদন করি ২০০০ টাকায়।

ঘুষ দিয়েছি
বামনা ৳১.০ হাজার
২৯ আগস্ট ২০২৬ BRPX7NF8
মন্তব্য
ট্রাফিক পুলিশ

anonymous

আমি জেল পুলিশ — এ-র মাধ্যমে আমার ছোট ভাই জন্য জেল খানায় খাবার দিতে যায় সেই বলে ১০০০০ টাকা লাগবে তার পরে আমি বিকাশের মাধ্যমে ৫০০০ টাকা দিয়েছি —ের বিকাশ নাম্বার —

ঘুষ দিয়েছি
চট্টগ্রাম ৳৫.০ হাজার
২৯ আগস্ট ২০২৬ CTNVVK33
মন্তব্য
কর অফিস

Tax return submission copy

ট্যাক্স রিটার্নের কপি নেওয়ার জন্য তারা টাকা চায়। টাকা না দিলে হয়তো পরবর্তীতে কোনো সমস্যা তৈরি করবে - এই ভয় থেকেই টাকা দিতে হয়। আমি একটি ছোট কোম্পানিতে চাকরি করি। কোম্পানি চেষ্টা করছে নিয়ম মেনে সঠিকভাবে ট্যাক্স রিটার্ন জমা দিতে, যাতে আমরা একটি বৈধ ও কমপ্লায়েন্ট প্রতিষ্ঠান হিসেবে থাকতে পারি। তারপরও ট্যাক্স অফিস থেকে বিভিন্ন আইন বা ক্লজ দেখিয়ে এমনভাবে ভয় দেখানো হয় যে শেষ পর্যন্ত ১,০০০ টাকা ঘুষ দিতেই হয়েছে। আমরা কোনো ঝামেলায় জড়াতে চাই না বলেই অনেক সময় এসব মেনে নিতে হয়। কারণ পরে যদি কোনো মামলা বা জটিলতা তৈরি হয়, তাহলে আইনজীবী নিয়ে সরকারের কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে লড়াই করা আমাদের মতো ছোট কোম্পানির জন্য সহজ নয়। আমরা বড় কোনো কোম্পানি না যে দীর্ঘ আইনি প্রক্রিয়ায় সময় ও টাকা ব্যয় করতে পারব।

ঘুষ দিইনি
Dhaka ৳১.০ হাজার
২৯ আগস্ট ২০২৬ ১১ DKRVRCL9
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

বাংলাদেশ টেলিযোগাযোগ কমিশন (BTRC)

আমার একটি সিম আছে, যেটি এক বছর বন্ধ থাকার কারণে ব্লক করে দেয়, সেটি পুনরায় চালুর জন্য BTRC তে আবেদন করেছি, আমাকে দীর্ঘ সাত মাস অপেক্ষা করানোর পরেও সিমটি ফেরত দেয়নি। পরবর্তীতে আমার কাছে টাকা দাবি করে, আমি দিতে অস্বীকার করলে তারা আমাকে সিম দেবে না জানিয়ে দেয়। আমার নাম্বারটি হল রবি নাম্বার এবং লাস্টে —.

ঘুষ দিইনি
Tangail ৳৩.৫ হাজার
২৯ আগস্ট ২০২৬ DKEZ22JP
মন্তব্য