সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,২১৫ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,২১৫ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
বিআরটিএ

ড্রাইভিং লাইসেন্স ইস্যু

ড্রাইভিং লাইসেন্স করতে গিয়ে লাইভ ড্রাইভিং এ ফেল করেছিলাম। টাকা দেয়ার পর পাস দিয়ে দেয়।

ঘুষ দিয়েছি
ঢাকা, উত্তরা, জোয়ার সাহারা ৳৪.৫ হাজার
২৮ আগস্ট ২০২৬ DKG6XTVW
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পিতার মৃত্যু সনদের আবেদন ফর্মে একটা মাত্র স্বাক্ষরের জন্য ১০০ টাকা দিতে হয়েছে অন্যান্য খরচের পরেও

ফর্ম এ সচিবের স্বাক্ষর নিতে গিয়ে ১০০ টাকা দিতে হয়েছে

ঘুষ দিয়েছি
কাকারা ইউনিয়ন পরিষদ, চকরিয়া, কক্সবাজার ৳১০০
২৮ আগস্ট ২০২৬ CTKMXZ88
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট ইস্যু

পাসপোর্ট করতে গিয়েছিলাম। কাবিন নামার অজুহাত এ বাতিল করে দিয়েছিল। পরে বাইরে এক ফটোকপির দোকান এর দালাল এর মাধ্যমে ৩০০০ টাকায় রফা হয়। পরে পাসপোর্ট হয়ে যায়। আর ঝামেলা করেনি।

ঘুষ দিয়েছি
ঢাকা, উত্তরা ৳৩.০ হাজার
২৮ আগস্ট ২০২৬ DK8DTQVC
মন্তব্য
সিটি কর্পোরেশন

হোল্ডিং এ নাম অন্তর্ভুক্তকরণ

হোল্ডিং এ নাম অন্তর্ভুক্তকরণের জন্য চল্লিশ হাজার টাকা ঘুষ চেয়েছিল। না দেয়ায় ছয়মাস ঘোরায়। অবশেষে বিশ হাজার টাকা পরিশোধ করেছি।

ঘুষ দিয়েছি
খুলনা ৳২০.০ হাজার
২৮ আগস্ট ২০২৬ ১২ KHVXDCC6
মন্তব্য
ভূমি অফিস

খতিয়ান করতে দেওয়া।বা নামজারি আবেদন

আমি নামজারীর আবেদন করলে তার একটি জায়গায় ডেকে এটি জানায় আপনার খাজনা এবং নামজারী বাবদ ৩০,০০০ টাকা লাগবে না হলে হবে না। আমার কাছে ২০০৫ সালের খাজনার চেক ছিলো ঐ জমির। কিন্তু তার পরেও সেটা তারা প্রত্যাখান করে। আমি কোন উপায় না পেয়ে এই কাজ করতে বাধ্য হই।কারন জমি টা হাতবদল হবে। আর এ জন্য হালসনের খাজনার চেক লাগবে।

ঘুষ দিয়েছি
নাটোর ৳৩০.০ হাজার
২৮ আগস্ট ২০২৬ RJVQTV98
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পুলিশ ক্লিয়ারেন্স

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এর জন্য ১০০০/- নিয়েছে পরে উনি কাজ করেনি উল্টো বাজে ব্যবহার করেছিলো (এসপি অফিস)

ঘুষ দিয়েছি
চাঁদপুর ৳১.০ হাজার
২৮ আগস্ট ২০২৬ ১৪ CTNP43MJ
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট করা

আমি একজন ছাত্র আমি আমার পাসপোর্ট এর আবেদন নিজে নিজে করে কাগজ জমা দিতে যাওয়াতে আমার কাগজ ঠিক নেই বলে রিজেকশন করে দেয়। যে ভুল যা সহজেই নেগোসিয়েশন করা যায়। আমার কাজে দায়িত্বরত পুলিশ ২০০০ টাকা ঘুষ চাইলো উনি সব কাজ করে দিবে একদিনের মধ্যে। কিন্তু আমি দেই নাই আমাকে আবার পরের সপ্তাহে যেতে হয় আমার অতিরিক্ত টাকার খরচ হয় যাতায়াতে।

ঘুষ দিইনি
কুমিল্লা ৳২.০ হাজার
২৮ আগস্ট ২০২৬ CTY37566
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট ভেরিফিকেশন

আমার পাসপোর্টের জন্য আমি নিজে আবেদন করি। যখন ভেরিফিকেশনের জন্য থানায় আসে তখন আমাকে থানায় যোগাযোগ করতে বলে। ওখানে আমার এলাকার ইউনিয়ন মেম্বার সহ যায়। নিয়োজিত পুলিশ বলে যদি টাকা দেওয়া না হয় তাহলে ওনি সমস্যা আছে বলে রিপোর্ট দেবেন। বাধ্য হয়ে আমাকে টাকা দিতে হয়। পাসপোর্ট ভেরিফিকোশনের নামে সব জায়গায় ঘুষ চাওয়া হঢ। এর প্রতিকার চাচ্ছি।

ঘুষ দিয়েছি
ভুজপুর থানা ৳২.০ হাজার
২৮ আগস্ট ২০২৬ CTTCNGSN
মন্তব্য
সরকারি হাসপাতাল

সরকারি চাকরির জন্য ড্রাগ টেস্ট

সরকারি চাকরির জন্য ড্রাগ টেস্ট/ইউরিন টেস্ট এর জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল অথবা পিজি হাসপাতালে গেলে ওখানে ঘুষ চায়।

ঘুষ দিয়েছি
Dhaka ৳৫০০
২৮ আগস্ট ২০২৬ DKTQ4T4U
মন্তব্য
সরকারি হাসপাতাল

ঘজগ

কী হচ্ছে, কোথায়, কাদের সমস্যা হচ্ছে, আগে কাউকে জানানো হয়েছিল কি না — এগুলো লিখলে যাচাই করা সহজ হয়। নিজের নাম, ফোন নম্বর বা ঠিকানা লিখবেন না।

ঘুষ দিইনি
জ্ঞজ ৳৫৫৫
২৮ আগস্ট ২০২৬ MYD6VU46
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট তৈরি

পাসপোর্ট তৈরির সময়, পুলিশ ভেরিফিকেশন এর দরকার হয়,তখন ভেরিফিকেশন এর জন্য শরিয়তপুরের নড়িয়া থানায় আমাকে ডাকা হয়েছিল,,তখন ১০০০ টাকা ঘুষ দিয়ে পাসপোর্ট ভেরিফিকেশন কমপ্লিট করতে হয়েছিল

ঘুষ দিয়েছি
শরিয়তপুর ৳১.০ হাজার
২৮ আগস্ট ২০২৬ ১২ DKXJUZ5J
মন্তব্য
শিক্ষা অফিস

বিষয় পরিবর্তন

আমি দিনাজপুর শিক্ষা বোর্ডে গিয়েছিলাম আমার এবং আমার সহপাঠীদের বিষয় পরিবর্তনের একটি কাজ নিয়ে তো সেখানে যাওয়ার পর আমার সাথে প্রথমে খুব বাজে ব্যবহার করা হয়েছিল আমাকে রুম থেকে বের করে দেওয়া হয়েছিল এর পরবর্তীতে আমার এক পরিচিত লোক আসলো তিনি বললো শ্ধু তোমার কাজটা হবে বাকিদের হবেনা আমি মূলত আমার সহ টোটাল ১৭ জনের কাজ নিয়ে গিয়েছিলাম পুরো দায়িত্বটি ছিল আমার অথচ এর আগে তারা ব্যাংকের মাধ্যমে আমাদের ১৭ জনের কাছ থেকে একটা ছোট amount নিয়েছিল পরবর্তীতে তাদের অফিসে যাওয়ার পর বলে এই কাজ হবেনা এবং অনেক request করার পর তারা শুধু আমার কাজ করে দিতে রাজি হয় তবে বাকিদের না কিন্তু পরে খবর পাই যে তখনো কাজ হয়নি এটার জন্য নাকি রাজশাহী বোর্ডে যাওয়া লাগবে এবং সবাইকে ২০০০ টাকা করে দেওয়া লাগবে তাইলে হবে

ঘুষ দিয়েছি
দিনাজপুর ৳২.০ হাজার
২৮ আগস্ট ২০২৬ RNYMMZKE
মন্তব্য