সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ২০,৪৪৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

২০,৪৪৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
অন্যান্য সরকারি দপ্তর

বয়লার লাইসেন্স

বয়লারের লাইসেন্স আবেদন করলে এক লক্ষ টাকা ঘুষ দাবী করে। বিভিন্ন ধরনের আইনের ঝামেলা দেখিয়ে প্রতিষ্ঠানের মালিকদের বিপদে ফেলে । দাবিটি মুলতবি আছে । সকল কার্য সম্পাদন করলেও টাকা প্রদান না করলে লাইসেন্স দিবে না।

শুধু দাবি করেছে
রংপুর ৳১.০০ লাখ
৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪ RNE3TSJN
০ মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

টাকা নিয়ে টিকেট না দেওয়া

লোকাল ট্রেনের প্রতিদিন লক্ষ্য লক্ষ্য টাকা চুরি করে কিছু অসাধু টিটি এবং কিছু পুলিশ কর্মকর্তা আমি টাকা দিয়ে টিকিট চাইলে তারা দেইনি আমার মত আরো অনেকে টাকা দিয়ে টিকেট চাইলে তারা সবাইকে মিলে ১ টা টিকিট বানিয়ে দেয় যাতে মাত্র ১২০/১৮০ টাকা দাম মাত্র, আরো অনেক মানুষ এর কাছে টাকা নিয়ে কোনরকম টিকেট দেয় নাই, তারা প্রদিদিন এই ভাবে সরকারের লক্ষ্য লক্ষ্য টাকা চুরি করে

ঘুষ দিয়েছি
কুষ্টিয়া ৳৬০
৯ সেপ্টেম্বর ২০২৬ ২১ KHJWQXVD
০ মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পিতা মৃত হওয়ায় আমার মা কে নমিনি হিসেবে আবেদন

ঘটানা টি টাঙ্গাইল প্রধান ডাকঘর ই। আমি আমার বাবার মৃত্যুর পর আমার মা কে নমিনি হিসেবে আবেদন করি। এই আবেদন করানোর সময় সকল কাগজ পত্র থাকার পর প্রাথমিক ভাবে ফাইল খরচ বাবদ আমার কাছ থেকে টাকা নেওয়া হয়। এরপর ফাইল ভেরিফিকেশন এর নাম করে আবার টাকা নেওয়া হয়। এরপর আমার বাবার ব্যাংক একাউন্ট থেকে আমার মায়ের ব্যাংক একাউন্ট ই টাকা স্থায়ী করনের জন্য আবার টাকা নেওয়া হয়। আমি নিরুপায় হয়ে টাকা প্রদান করতে বাধ্য হয়। কারণ আমাদের সংসার টা সঞ্চয় লাভ থেকে চলে। আমি চাই এই বিষয়ে যারা উচ্চ পদস্থ কর্মকর্তা আছেন বিষয়টি ক্ষতিয়ে দেখার জন্য। তা না হলে আমার মতো আরো সাধারণ মানুষ এই ঘুষ সম্রাজ্যের গ্যারা কল ই পতিত হবে।

ঘুষ দিয়েছি
টাঙ্গাইল ৳১৫.০ হাজার
৯ সেপ্টেম্বর ২০২৬ ৫ DKAVU6EA
০ মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

রেলওয়ে টিকেট

আমি নিজেও সরকারি চাকরি করি। দাপ্তরিক প্রয়োজনে মাঝে মধ্যে ঢাকায় আসা যাওয়া করতে হয়। সর্বশেষ ১৯ তারিখ ঢাকায় গেলাম। কাউন্টার বা অনলাইন কোথাও টিকেট নেই। সর্বশেষ রেলওয়ের এক কর্মচারী টিকেট ম্যানেজ করে দিলেন। ১৩৫০ টাকার ৩ টিকেট এর জন্য ২৪০০/- টাকা পরিশোধ করতে হয়েছে। আগামী পরশু আবার ঢাকায় যাব, সেই একই ব্যাক্তি ৩০০/- টাকা বেশি নিয়ে একটা টিকেট ম্যানেজ করে দিলেন। অথচ কাউন্টার বা অনলাইন কোথাও টিকেট নেই। কিন্তু রেলওয়ের কর্মচারীর থেকে ব্ল্যাকে বিক্রির জন্য টিকেট আছে।

ঘুষ দিয়েছি
চট্টগ্রাম ৳৮৫০
৯ সেপ্টেম্বর ২০২৬ ৫ CTUYJVRH
০ মন্তব্য
ভূমি অফিস

জমির খাজনা

জমির খাজনা বাবদ দাখিলা দিয়েছে ৮৭১০ টাকা কিন্তু আমার নিকট থেকে নিয়েছে ১৮০০০ টাকা। মহেশপুর তহশিল অফিসে এটি ঘটেছে।

ঘুষ দিয়েছি
মহেশপুর, ঝিনাইদহ। ৳১৮.০ হাজার
৯ সেপ্টেম্বর ২০২৬ ১১ KH4KQLSW
০ মন্তব্য
ভূমি অফিস

খতিয়ানের খাজনা প্রদান

একটি খতিয়ানের সাইজ করতে গিয়েছিলাম। অনলাইনে খারিজ পেমেন্ট করতে দেখলাম সেখানে৩ ৮০০ টাকা আছে। অনলাইন আবেদনের পর যখন খতিয়ান সমন্বয় করতে গেলাম ভূমি অফিসে।তখন তারা এটাকে ৩৮ হাজার টাকা বানিয়ে দিল

শুধু দাবি করেছে
খালিশা চাপানি ডিমলা নিলফামারীর ৳৩৮.০ হাজার
৯ সেপ্টেম্বর ২০২৬ ১২ RNURJKL5
০ মন্তব্য
সরকারি হাসপাতাল

ছোট বাচ্চার টিকা হারিয়ে গেছে সেটা নিতে

আমার ছোট ছেলের টিকা কার্ড হারিয়ে গিয়েছিল সে কারণে কার্ড নিতে গিয়েছিলাম সেটি দিতে ৩০০০ টাকা ঘুষ চেয়েছে কিন্তু আমি দিতে রাজি হয় নাই এজন্য দেয়নি নেয়ামতপুর

ঘুষ দিইনি
থানা নেয়ামতপুর ৳৩.০ হাজার
৯ সেপ্টেম্বর ২০২৬ ৫ RJ3CTKZ2
০ মন্তব্য
সরকারি হাসপাতাল

আলট্রা করতে ঘুষ দাবী

শেরে বাংলা নগর,কিডনি & ইউরোলজি হাসপাতালে ৮/৯/২৬ তারিখে ডাক্তার usg of kub টেস্ট দেই। কর্তব্যরত নার্স টেস্ট করার সিরিয়াল দেই আগামী ২৬/০৯/২৬ তারিখে। সিরিয়াল নিয়ে চলে আসার সময় হাসপাতালের এক স্টাফ বলে, ৮০০ টাকা দিলে আমি আগামী কালই সিরিয়াল দিয়ে দিতে পারবো। পরে তাকে ৭০০ টাকায় রাজি করিয়ে আজ ৯/৯/২৬ তারিখে টেস্ট করে আসলাম। সিন্ডিকেট করে ওরা ১৫/২০ দিন পরে সিরিয়াল দেই।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳৭০০
৯ সেপ্টেম্বর ২০২৬ ৫ DKX4J3WQ
০ মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

বুঝতেছিনা

আমি থানায় গিয়েছিলাম জিটি করার জন্য এবং জিটি করার পর আমার থেকে তারা ১০০০ টাকা দাবি করে এবং ডিউটি অফিসার এবং যিনি যেটিটি লিখেন তোদের দুজনকে ৫০০ করে দিতে বলা হয় তারপর আমি বলি যে আমার কাছে এত টাকা নাই তারা বলে না টাকা লাগবে তো তাদের সাথে অনেক কথা বলার পর ৫০০ তে রাজি হয় তারপর আমার জিটিটি সম্পূর্ণ করে তারা

ঘুষ দিয়েছি
রাঙ্গুনিয়া ৳৫০০
৯ সেপ্টেম্বর ২০২৬ ২৬ CT5DBJQZ
০ মন্তব্য
ভূমি অফিস

জমির নামজারি ( খতিয়ান পর্চা ইত্যাদি)

নারায়ণগঞ্জ শহরের চলমান ভূমি জরিপ ও নামজারি প্রক্রিয়ায় শহরের দেওভোগ পাক্কারোডে অবস্থিত পৈতৃক বাড়ির নামজারি করতে দেড় লাখ টাকা ঘুষ দাবি করেছে।

শুধু দাবি করেছে
নারায়ণগঞ্জ ৳১.৫০ লাখ
৯ সেপ্টেম্বর ২০২৬ ৮ DKTT589M
০ মন্তব্য
সরকারি হাসপাতাল

যক্ষ্মার ফ্রি চিকিৎসায় ঘুষ দাবি

বিরামপুর কলাবাগান সরকারি হাসপাতালে যক্ষ্মার চিকিৎসার জন্য গেলে সেটার রেজিস্ট্রেশন করার জন্য আমার থেকে ৫০০ টাকা নেওয়া হয়েছে। পরে যে কাগজ দিলো সেখানে লেখা আছে "যক্ষ্মার চিকিৎসা সম্পুর্ন ফ্রি"!

ঘুষ দিয়েছি
Birampur, Dinajpur ৳৫০০
৯ সেপ্টেম্বর ২০২৬ ৮ RN78JU2F
০ মন্তব্য
ভূমি অফিস

জমি নামজারি এবং পরচা সংক্রান্ত

জমি বামজারি করতে গেছি। যেখানে সরকারি ফি ১১৭০টাকা। সেই একটা নামজারি করতে ৬০০০-৭০০০ টাকা দাবি করা হয়। আমার জরুরি দরকার ছিলো। তাই বাধ্য হয়ে ৬০০০টাকা দিয়েছি।কাজ হয়েছে।

ঘুষ দিয়েছি
পিরব ইউনিয়ন, থানা:শিবগঞ্জ, জেলা: বগুড়া ৳৫.০ হাজার
৯ সেপ্টেম্বর ২০২৬ ২১ RJYMBPWC
০ মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট

২০২১ সালে ফেব্রুয়ারি মাসে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এর জন্য ২৫০০ টাকা(ঘুষ) আমার কাছ থেকে নিয়েছিল, থানায়

ঘুষ দিয়েছি
কুমিল্লা, দেবিদ্বার থানায় ৳২.৫ হাজার
৯ সেপ্টেম্বর ২০২৬ ১১ CT9D6DNK
০ মন্তব্য