সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৯৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,১৯৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি কর অফিস ৳৭.২০ লাখ

Holding Tax

হোল্ডিং ট্যাক্সের ডুপ্লিকেট এন্ট্রি/কর সংক্রান্ত কাজের নামে ৩৬ জন মালিকের কাছ থেকে মোট 720000/- টাকা গ্রহণ, ৩ বছরের করের পরিবর্তে ১ বছরের কর হালনাগাদ, পুনরায় 720000/- টাকা দাবি এবং নোটিশের কপি প্রদানে বাধা দেওয়ার বিষয়ে অভিযোগ ও টাকা ফেরত পাওয়ার আবেদন।

Dhaka, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে DKFEZ336
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩৯.০০ লাখ

আঞ্চলিক পর্যায়ে রাস্তা করা

রাস্তা নির্মাণের কাজের জন্য স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা প্রথমে ১১% হারে অতিরিক্ত অর্থ দাবি করেন। পরে দর-কষাকষির মাধ্যমে বিষয়টি ৮% হারে নির্ধারণ করা হয় এবং সেই অনুযায়ী ৩,৯০,০০০ টাকা প্রদান করা হয়েছে।

sylhet, সিলেট ২৭ আগস্ট ২০২৬ ১৫ বার দেখা হয়েছে SYRXYEUG
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳১.২০ লাখ

ক্রয় কৃত মালামাল এর বিল পাশ করাতে, পেনশন , জিপিএফ ফান্ট উত্তলন অর্থাৎ সব সেবায় ঘুষ দিতে হয়

ক্রয় কৃত মালামাল এর বিল পাশ করাতে, পেনশন , জিপিএফ ফান্ট উত্তলন অর্থাৎ সব সেবায় ঘুষ দিতে হয়।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTEZRAK6
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২.০ হাজার

ভিটা বাধার আবেদন

আমার দাদার বাড়িতে বাবারা অনায়েশেই বসবাস করতে পারলেও, পরবর্তী প্রজন্মের জন্য তা বসবাসের অনুপোযোগী হয়ে পড়ে, নতুন বাড়ি বাধার অভিপ্রায়ে আমি আবেদন করি, ইউএনও অফিসের মাধ্যমে এসি ল্যান্ড অফিসে। ইউএনও স্যারের সচিব ২০০০ টাকা দাবি করে আবেদন ফরোয়াড করার জন্য। টাকা দিয়েও কাজ হয় নি

গ্রাম, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে CTYUEQ3C
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৩ হাজার

পাসপোর্ট নতুন করে করা

অবিবাহিত ব্যক্তি পাসপোর্টের আবেদন করলে তার কাছে বউয়ের কাবিন চাওয়া হয়েছে। না হলে কাবিন নিয়ে আগামী কাল আসেন। বাইরের কম্পিউটার দোকান, চা দোকান, বা রাস্তায় দালাল দাড়িয়ে আছে, তারা ডেকে বলছে কি সমস্যা, ১৩০০ দিন ফাইল ঠিক করে দিচ্ছি।

যশোর, খুলনা ২৭ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে KH3RQZ99
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৫.০ হাজার

Passport Police Verification

আমার পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন করার সময় আমার কাছে 5000টাকা ঘুষ চায় পুলিশ অথচ আমার কোনো ক্রিমিনাল রেকর্ড নেই, আমার কাগজে কোনো ভুল নেই। কিসের টাকা জানতে চাইলে জানানো হয় এটাই নিয়ম। এই টাকা উনি একা নেন না। ধাপে ধাপে সবাইকে দিতে হবে। তিনি বলেন টাকা না দিলে তিনি আমার ভেরিফিকেশন রিপোর্ট বাতিল করবেন তাই আমাকে আবার নতুন করে অ্যাপ্লাই করতে হবে তাতে আমার খরচ আরও বেশি হবে তার চেয়ে উনাকে 5000 টাকা দিলে এখানেই সমাধান হয়ে যাবে। পরে অনেক মিনতি করে 3500 টাকা দিতে হয়েছিল। এমনকি সেই ভেরিফিকেশন এ তিনি আমার বাসায় বা এলাকায় আসেন নাই এমনকি পুলিশ থানায় ও আমাকে ডাকেন নাই, তিনি আমাকে দিনাজপুরের লিলিরমোর এ আসতে বলেন এবং যাবতীয় সব কথা এবং লেনদেন সেখানেই করেন।

Dinajpur, রংপুর ২৭ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে RN4U2CL8
মন্তব্য
ঘুষ দিইনি বিআরটিএ ৳৩.০ হাজার

মটরসাইকেল এর নাম পরিবর্তন

নাম পরিবর্তন করতে গেলে সরকারি খরচ থেকে ৩০০০ টাকা বেশি দাবি করা হয় এবং যেহেতু আমি পরিশোধ করি নি আমাকে অতিরিক্ত ৩ দিন বেশি সময় দিতে হয় এবং ঘুরতে হয় এক রুম থেকে অন্য রুম এ

খুলনা, খুলনা ২৭ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে KHTZEPWM
মন্তব্য
শুধু দাবি করেছে শিক্ষা অফিস ৳৫.০ হাজার

বদলি হওয়ার দরখাস্তে উপজেলা শিক্ষা অফিসারের একটি স্বাক্ষরের জন্য হয়রানি ১৫ দিনের অধিক

অভিযোগকারীদের ভাষ্য, কোনো শিক্ষক প্রয়োজনীয় কাগজপত্র বা সেবা নিতে শিক্ষা অফিসে গেলে কখনো বলা হয়—‘এটা নেই’, ‘ওটা নেই’, আবার কখনো বিভিন্ন কারণ দেখিয়ে ফাইল বা কাগজপত্র আটকে রাখা হয়। পরে অতিরিক্ত অর্থ দিলে কাজ দ্রুত করে দেওয়ার অভিযোগও রয়েছে। এতে নিয়মিত সেবা পাওয়ার পরিবর্তে শিক্ষকদের এক ধরনের অনিশ্চয়তা ও হয়রানির মধ্যে পড়তে হচ্ছে বলে অভিযোগ করেন মির্জাগঞ্জ উপজেলার অনেক শিক্ষক। অনেক শিক্ষক চাকরিসংক্রান্ত জটিলতা বা হয়রানির আশঙ্কায় প্রকাশ্যে প্রতিবাদ করতেও সাহস পান না বলে দাবি অভিযোগকারীদের।

পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, বরিশাল ২৭ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে BRD2SXYD
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২৫.০ হাজার

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কারখানা লাইসেন্স নবায়ন।

আমার এক্সপোর্ট ওরিয়েন্টেড কারখানার লাইসেন্স নবায়ন করার জন্য অফিসিয়াল ফি এর বাইরেও ২৫০০০ টাকা দিতে বাধ্য হয়েছি। নবায়ন না করলে বায়ার নষ্ট হয়ে যেত। এজন্য চাহিত টাকা দিতে বাধ্য হয়েছি।

ঢাকা, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKVCSA6W
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৭০.০ হাজার

নামজারি

নামজারি। এল এ কেসের কথা বলে জনপ্রতি ৭০,০০০; তাও জমির পরিমাণ বেশকম করেছেন, সংশোধন প্রয়োজন; এটার সংশোধন পরবর্তী বংশধররা করবে, আমার পক্ষে আর সম্ভব না।

তেজগাঁও ভূমি অফিস, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে DKPQS6LK
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৫০০

ফর্মে ভুল সংশোধন

আবেদনের ফর্মে ভুল হওয়ায় সংশোধন এর জন্য D.D এর কাছে যাওয়া দরকার হয়, তখন আনসার কে ঘুষ দিতে হয়েছিল। ঘুষ ছাড়া তার কাছে যাওয়ার ওয়ে নাই৷ ঘটনা : জুলাই, ২০২৫ এর

ময়মনসিংহ, ময়মনসিংহ ২৭ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে MYFUVD24
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৯.০ হাজার

খাজনা প্রদান ও মিস কেস , নাম জারী ও রিপোর্ট প্রদান

miss case এসি ল্যান্ড অফিসে নথিভুক্ত হতে হলে ভূমি অফিস থেকে রিপোর্ট আসতে হয়। তারপরে কেসের শুনানি শুরু হয়। টেবুনীয়া ভূমি অফিসের নায়েব আমাকে বলেন রিপোর্ট দিতে গেলে চার হাজার টাকা লাগবে আমি অনেক ভাবে চেষ্টা করেও কমাতে পারি নাই বাধ্য হয়ে বিকাশে চার হাজার টাকা প্রদান করি। উনি সুন্দর রিপোর্ট দিয়ে দেন এবং পরবর্তীতে আমি কেসে উইন করি। এরপর যখন খাজনার জন্য যাই তখন অনলাইনে খাজনার কাজ করা বাবদ উনি আমার থেকে আবার ৪০০০ টাকা নেন কারণ সার্ভার রুমেও উনি সব কিছু চেঞ্জ করে দিবেন নিমিষেই। ফলে আমি দ্রুত খাজনা দিতে পারব। বাস্তবে হয়েছেও তাই।

টেবুনিয়া, পাবনা সদর, রাজশাহী ২৭ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে RJ9WJVFE
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

ওয়ারিশ সনদ (ওয়ারিশ সার্টিফিকেট) সংগ্রহ

সম্প্রতি আমার এক আত্মীয়, যার স্বামী মারা গেছেন এবং যিনি বর্তমানে একাই আছেন, তিনি অন্যান্য প্রয়োজনীয় কাজের জন্য ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ওয়ারিশ সার্টিফিকেট নিতে যান। সেখানে প্রথমে বাড়ির ট্যাক্স পরিশোধের কথা বলা হয়, যা তিনি মেনে নেন। এর পাশাপাশি ওয়ারিশ সার্টিফিকেট দেওয়ার জন্য অতিরিক্ত ২,০০০ টাকা দাবি করা হয়। অন্য কোনো উপায় না থাকায় তিনি বাধ্য হয়ে২,০০০ টাকা প্রদান করেন।

নরসিংদী, মাধবদী, কাঠালিয়া ইউনিয়ন, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DK5K2BWL
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳৮.০ হাজার

নাই

গত বছর অনলাইনে ভুমি উন্নয়ন কর দিয়েছি। এ বছর এটা বন্ধ করে রাখছে। এখন শুধু অফিস গেলে তারা দিয়ে পারে। ১১০ টাকার খাজনা তারা বলে ৮০০০ টাকা বাকি। অনলাইনে ভুমি কর প্রদান আবার চালু করা হোক।

মাদারীপুর, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে DKQYSM3L
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৪০.০ হাজার

জমি নামের ভুল

আমার গ্রামের বাসার জমির কাগজে দাদার নামে ভুল ছিলো, তা ঠিক করাতে গেলে ৪০০০০টাকা দিলে সহজে ঠিক করে দিবে। এছারা ঠিক করার জন্য কথা বলে ঐভাবে সাহায্য পাচ্ছি না তাদের থেকে।

মুন্সিগঞ্জ, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKXXE8UD
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳৭.০ হাজার

লীজ মানি

আমরা ভুমিহীন।বাপ দাদার কোনো সম্পতি নাই। অর্পিত সম্পত্তিতে বছর বছর লীজ মানি দেওয়ার মাধ্যমে ৬ শতাংশ জমিতে কাঁচা বাড়ি করে আছি। পূর্বের সব টাকা পরিশোধ আছে। বাংলা সন ১৪৩২ এর লীজ মানি দিতে গিয়ে আমার দাদির কাছে থেকে ভুমি অফিসের কর্মকর্তা কর্মচারীরা পূর্বের তুলনায় প্রায় ৪ গুন টাকা বেশি চেয়েছেন। পূর্বের ৬,৭ বছরে লীজ মানি দিতো ১৬০০ টাকা করে।এই চেয়েছেন ৭০০০ টাকা। আমাদের প্রতি বছর এত টাকা লীজ মানি দেওয়ার সামর্থ্য নেই জন্য আমার দাদি লীজ মানি না দিয়ে চলে এসেছে। আমরা গ্রামের মানুষ ওসব হিসাব তো বুঝি না। এখন আপনারাই বলেন ০.০৬ একর বা ৬ শতাংশ জমির কি লীজ মানি প্রতি বছর ৭০০০ টাকা করে হয়।

বড়াইগ্রাম উপজেলা, রাজশাহী ২৭ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে RJAR9HHC
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

Jarina Mofzol City Corporation College

আমার ছোট ভাইকে HSC 2 nd year এ ভারতি করাতে গিয়েছিলাম। ভরতি বিষয় এ দায়িত্তরত — নামক একজন লোক আমার থেকে টাকা দাবি করে। সে বলে কিছু খরসাপাতি করতে হবে।

Chattogram, halishahar,, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে CTWSFEWX
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৭ হাজার

পাসপোর্ট প্রসেসিং

পাসপোর্ট প্রসেসিং করার সময় মূল ফি এর অতিরিক্ত ১৭০০ টাকা নিয়েছিল।সব ডকুমেন্টস জমা দেওয়ার পর।

পাঁচলাইশ চট্টগ্রাম, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে CTDTLXD8
মন্তব্য