সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৯৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,১৯৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

DPDC

বিদুৎ বিল পরিশোধ এর শেষ তারিখ এর আগে লাইন কর্তন করে কিল্লারপুল DPDC এর আমলাপাড়া এলাকায় দায়িত্বরত ব্যক্তি লাইন সু্যোগের নামে মামলার ভয়ভীতি দেখিয়ে ৫০০০ টাকা দাবি করে। সর্বশেষে ৩০০০ টাকায় লাইন পুন সং্যোগে রাজি হয়। ২৫ তারিখ বিল পরিশোধ এর শেষ তারিখ হওয়ার পরে ও সে ২৫ তারিখে ই লাইন কেটে দেয় সরকারি /অফিসিয়াল নোটিশ ব্যতিত, যা ছিল তার বাড়তি আয়ের জন্য সম্পুর্ন ব্যক্তিগত সিদ্ধান্ত।

Narayanganj, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DK8DG3UN
মন্তব্য
ঘুষ দিইনি ট্রাফিক পুলিশ ৳২.০ হাজার

অটোরিকশা

কল্যাণপুর ১১ নাম্বার রোড হতে আমি আমার অসুস্থ চাচাকে অটো রিকশা করে ইবনিশিনা হাসপাতালে নিচ্ছি৷ ইবনে সিনা হাসপাতালের সামনেই একজন ট্রাফিক রিকশা আটক করে। তিনি জানায় এই খানে রিকশা উঠা নিশেধ। তো তাকে জানালাম যে পেডেল রিকশা না পাওয়ায় আমরা অটো রিকশা নিয়ে এশেছি আর যদি রোগী হাটতে পারতো তাহলে তাহলে তো হেটেই নিয়ে আসতাম। তো সেই পুলিশ সদস্য রিকশা ডাম্পিং করবে। তাকে ছেরে দিতে বোল্লাম কি গড়িব মানুষ ছেরে দিন। সে জানালো ২০০০ হাজার টাকা রেকার বিল দিতে হবে। নাম : —

কল্যাণপুর, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে DKABYG8Z
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৫০০

ফিটনেস নবায়ন

প্রাইভেট কারের ফিটনেস নবায়ন বাবদ, কাজ শেষে সার্টিফিকেট দেয়ার আগে ১০০০ টাকা দাবি করে, পরে ৫০০ টাকা দিয়ে কাজ শেষ করি

ঠাকুরগাঁও, রংপুর ২৭ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে RNEVUKW8
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৬০.০ হাজার

NID Correction

NID তে বানান ভূল, জন্মস্থান এর বানান ও ভূল। অনলাইনে আবেদন করা হয়েছে। ১ বছরেও ঠিক করে দেয় নি। অত:পর ফেসবুকে তাদের এড দেখলাম। ৩ ঘন্টায় কারেকশন করে দিবে। ৬০০০০, কেও ৩০০০০ আবার অনেকে কত নম্বর রুমে বসে সিটিও উল্লেখ করে সার্ভিস দিচ্ছে।

Dhaka, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKTE3XGT
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.০ হাজার

খারিজ করা

ভুমি সেবা নিতে টাকা ছাড়া কাজ খুব কম। প্রতিটা খারিজের বিপরিতে ১০০০ টাকা দাবি করে। টাকা না পরিশোধ করলে কাজ হয় না। খারিজ বাতিল হয়ে যায়।

আটঘরিয়া ভূমি অফিস, রাজশাহী ২৭ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে RJXRERPN
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳১৫.০ হাজার

সেবা দলিল রেজিস্ট্রি

হেবা ঘোষণা দলিল রেজিস্ট্রি করতে দলিল লেখক ও অন্যান্যকে নির্ধারিত ফিস এর বাইরে অতিরিক্ত অর্থ দিতে হয়েছে।

ঢাকা, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKDVDP26
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩.০ হাজার

মিউটেশন

মিউটেশন করতে গেলে বলে সরকারী খরচ ১১০০ টাকা কিন্তু আমরা ৪০০০ টাকা নিয়ে থাকি।কারণ বিভিন্ন স্যারদের টাকা দিতে হয়। টাকা না দিলে আবেদন না মুন্জুর করা দিবে।

সিরাজগঞ্জ, রাজশাহী ২৭ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে RJDNLBQS
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳২.৫ হাজার

নামজারি মিউটেশন

নামজারি মিউটেশন। তাদের এল আর ফান্ড আছে তারা বলেযে ওই খানে টাকা জমা দেন আমি দেই নি এই টাকা উপর লেবেল পর্যন্ত টাকা পায়

ময়মনসিংহ, ময়মনসিংহ ২৭ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে MY67PM26
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

কারিগরি শিক্ষা অধিদপ্তর - বদলি

কারিগরি শিক্ষা অধিদপ্তরের শাখা ০৪ হতে বদলি হতে টাকা চাই।

ঢাকা, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKUA5CK5
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳১২.০ হাজার

পাসপোর্ট নবায়ন

আমার বাবার নামে এনআইডি তে মো: ছিলো ও আমার পুরাতন পাসপোর্ট এ বাবার নামে মো: নাই তাই

সুনামগঞ্জ, সিলেট ২৭ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে SY4NVBEG
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

কোর্টে

আসামির জামিন হওয়ার পর বেইলবন্ড দাখিল করার সময় ৫০০ থেকে ১০০০ পর্যন্ত টাকা দেওয়া লাগে। এইটা একপ্রকার বাধ্যতামূলক নিয়মে পরিনত হইছে ঢাকা জজ কোর্টে।

ঢাকা, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DK49BPAP
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৪০.০ হাজার

পুলিশের বদলী বানিজ্য

সিলেট পুলিশ লাইন্স রিজার্ভ অফিসার এসআই — কে গোয়াইনঘাট থানায় পোস্টিং নিতে ৪০,০০০/- দিতে হয়েছে। সে আমাকে বাধ্য করে টাকা গুলো আদায় করেছে।

সিলেট জেলা পুলিশ লাইন্স রিজার্ভ অফিস।, সিলেট ২৭ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে SY8EH45K
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৪.০ হাজার

Divorce Certificate

উকিলের ডেট পড়ায় সার্টিফিকেটটা খুব জরুরী ছিল কিন্তু তারা দিচ্ছিল না পরবর্তীতে টাকা না দিয়ে কোন উপায় ছিল না।

Dhaka, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKR9BKRZ
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১৩.০ হাজার

নামজারি

আমাদের মোটা ১.৫ একর জমি নামজারি করতে চেয়েছিলাম আমারা জানি যে নামজারি করার জন্য ১১৭০৳ সরকার থেকে নির্ধারণ করা হয়েছে। কিন্তু আমাদের কাছে চেয়েছে ১৩০০০৳

পটুয়াখালী, গলাচিপা, রতনদী তালতলী, আটখালী ভূমি অফিস, বরিশাল ২৭ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে BR2DT9KF
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳৩৫.০ হাজার

পোস্টিং

আমরা স্বামী স্ত্রী ২ জন ২ জায়গায় জব করি, একটা চার বছরের বাচ্চাও আছে, স্ত্রী পোস্টিং এর জন্য আবেদন দিলে বাতিল করে দেয়, পরে মাধ্যমে যোগাযোগ করলে ৩৫ হাজার টাকা দাবি করে।

আত্রাই, রাজশাহী ২৭ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে RJMPUXJB
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০০

সার্টিফিকেট সংশোধন

আমি আমার পঞ্চম শ্রেণির সার্টিফিকেট সংশোধন করতে উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয় যায়।হাতে লেখা ফরমে আবেদন আমি করি স্কুল প্রধানের সাক্ষরসহ যাবতীয় কাজ আমি করি।ওই অফিসের কম্পিউটার অপারেটর শুধু আমাকে ফোন দিছে যে আমার সার্টিফিকেট আসছে অফিসে গিয়ে সংগ্রহ করতাম।সার্টিফিকেট আনতে গেলে আমাকে বলে খরচ দিতে আমি বলি কিসের খরচ ওনি বলে ওনি নাকি উপজেলা মিটিং, জেলা মিটিং নাকি তিনি নিজ তাগিদে করছে সে খরচ দিতাম।মজার কথা হচ্ছে সেই অফিসে লেখা আছে এখানে চায়ের খরচ নেওয়া হয় না।

হাজীগঞ্জ, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে CTJKGEH2
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১৫.০ হাজার

খাজনা খারিজ

— তফসিলা দার তার সাখরতে অফিস সয়ায়ক বা পিয়ন — ঘুষের এক সম্রাজ বানিয়েছে নওগা সদর হাপানিয়া অফিস কে তারা প্রতিদিন কম করে ২-৩ লাখ টাকা ঘুষ বানিজ্য করে দলিও প্রভাব খাটিয়ে তাদের ঘুষ বানিজ্য চালাচ্ছে কিছু বললে তারা হুমকি দেই বলে আমাদের চাকরি কি করবে করুক আমরা দেখবো এই সেই মানুষ জিম্মি করে ২০০ টাকার খাজনা ৫০০০০ করে দেই বাধ্য হয়ে ঘুষ দিতে হয় এছারা অফিস এর ভিতরে নারী নিয়ে আমদ ফুর্তি পিকনিক সরকার অফিস কে বস্তি বানিয়ে ফেলেছে — সহ সরকার এর কোন লোক এটা দেখলে আল্লাহ দোয়ায় নওগা বাশীকে বাচান এই দুই জালেম এর হাত থেকে

নওগা সদর, রাজশাহী ২৭ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে RJZFG8X9
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

জমি খারিজ করা

আমি যতটুকু জানি একটা জমি খারিজ করতে সরকারি খাতে দেওয়া লাগে ১৬০০ টাকা আর কম্পিউটার খরচ বাবদ আর মুড়িকে 500 সব মিলে ৩০০০ হাজার টাকার মধ্যে হওয়ার কথা কিন্তু আমার ভূমি অফিসে মোহরি এবং ভূমি অফিসের কর্মচারীরা মিলে আমার কাছে প্রতিটা খারিজের জন্য 10000 টাকা করে নিয়েছে এবং আমি একটু ইমারজেন্সির কারণে ১০০০০ টাকাদিতে বাধ্য হয়েছি

Gomastapur Chapai Nawabganj, রাজশাহী ২৭ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে RJ64AWQH
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৪.০০ লাখ

আউটসোর্সিং এর ঠিকাদারি

ঢাকা কাঁচা মহাখালী বাজারের পেছনে স্বাস্থ্য অধিদপ্তরের একটি শাখা আই.ই. ডি. সি. আর প্রতিষ্ঠানের স্টোর কিপার — গত বছর আমার একটি আউটসোর্সিং টেন্ডার পাইয়ে দিবে বলে আমার কাছে চার লক্ষ টাকা ঘুষ দাবি করেন। আমি টাকা দিতে স্বীকৃতি জানাই এবং আমার ফার্ম যোগ্য থাকা সত্ত্বেও অন্য একটি ফার্ম গলফ এন্টারপ্রাইজ নামের প্রতিষ্ঠানটিকে ঠিকাদারির অনুমতি দিয়ে দেয় এতে — সাথে এই প্রতিষ্ঠান ডিরেক্টর একজন মহিলাও জড়িত আছেন। উল্লেখ্য এই স্টোর কিপার — বিগত ২৫ বছর যাবত একই পোস্টে কর্মরত আছেন একই প্রতিষ্ঠানে তিনি তার প্রোমোশন ঠেকানোর জন্য ২০ লক্ষ টাকা ঘুষ দিয়ে ঠেকানোর অভিযোগ আছে। স্বাস্থ্য অধিদপ্তরের যত অনিয়ম তার হাত দিয়ে সংঘটিত হয় বিষয়টি তার অফিসে গেলে প্রমাণ পেয়ে যাবেন

ঢাকা, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DK4KNBY8
মন্তব্য