সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৮৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,১৮৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৮.৫ হাজার

নাম ট্রান্সফার

আমি সরাসরি অফিসে গিয়েছিলাম কাজ করতে, অফিসার রা আমাকে দূর দূর করে সরায় দিচ্ছিলো, আমার কাজে কোন পাত্তাই দিচ্ছিলো না😭 পরে বাধ্য হয়ে দালালের কাছে গিয়ে কাজ দেই😭 এখন আমার কাজ চলমান 👍🏻

ঢাকা, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKCEVJAB
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳৫.০ হাজার

টু করা গাড়ি ছাড় করণ।

টু করা গাড়ি আনার সময় কোনরুপ স্টাম্প ছাড়া টাকা দিতে বাধ্য করা হয়েছে।

চট্টগ্রাম সিটি করপোরেশন, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTA2W5BJ
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৭০.০ হাজার

নামজারী

নামজারীর আসল ফি এর পরিমান 1170.00 কিন্তু ভুমি অফিসের দাবী 70,000.00 টাকা না দিলে নামজারী করতে পারবে না।এখনো এই বিষয়ে আমি সুরাহা করতে পারি নাই।

ভালুকা ভুমি অফিস, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ১৩ বার দেখা হয়েছে DKGR4PD4
মন্তব্য
শুধু দাবি করেছে ট্রাফিক পুলিশ ৳৮০০

ড্রাইভিং

বাংলাদেশ ট্রাফিক পুলিশআগেও নিত বিট মানে টাকা এখনো ন্যায় বিট টাকা না দিলেই মামলা এটার সাক্ষী বাংলাদেশের পুরো গাড়ি ডিপার্টমেন্ট টাকা দিলে সব ঠিক না দিলে সব ভুল

বরিশাল সদর, বরিশাল ২৭ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে BRUR9HWE
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳৫০০

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট

অনলাইনে এপ্লিকেশন করার পর বার বার থানা থেকে রিজেক্ট করে। থানায় গিয়ে চা খাওয় বাবদ ৫০০ টাকা দেওয়াতে দ্রুত ফাইল এক্সেপ্ট করে এবং অ্যাপ্রুভ করে

পরশুরাম থানা, ফেনী, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে CTTC4BRY
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳২০.০ হাজার

জমি ক্রয়ের পরে খারিজ করার জন্য এবং নতুন সরকারি বি আর এস বিআরএস

জমি রেজিস্ট্রি করার পরে নামজারি বা খারিজ করার জন্য টাকা দাবি করে ১৪ হাজার টাকা এবং নতুন সরকারি জরিপ বি আর এস জমি রেকর্ড মুক্ত করানোর জন্য ৬০০০ টাকা দাবি করেন।

গজারিয়া মুন্সিগঞ্জ, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKTX9435
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳৫০.০ হাজার

বাইক্নের কাগজ

ট্রাফিক পুলিশ আমার কাছ থেকে কাগজ ঠিক থাকার পরেও টাকা নেয়। যিনি নেন নাম —। শাহজালাল তদন্ত কেন্দের ইনচাজ। তার দায়িত্ত না হলেও তিনি ট্রাফিক এ কাজ করেন।

সিলেট চৌহাট্টা, সিলেট ২৭ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে SY29Z8NE
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

মামার কাগজ কোর্টে পাতানোর জন্য

আমার একটি মামলার কাগজ আদালতে পাঠানোর জন্য ২০২৩ সালে ফুলপুর থানার এস এই আমার কাছে ১০,০০০ টাকা ঘুষ দাবি করে। পরবর্তীতে আমি তাকে ৫,০০০ টাকা দিলে সে মামলার কাগজ দেই।

Phulpur, ময়মনসিংহ ২৭ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে MYBBJG6K
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১৫০

বাংলাদেশ রেলওয়ে

টিকিট থাকার পরেও বলা হয় টিকিট নেই ডাবল অংকের টাকা দিলে তারপরে টিকিট দেয়

গাজীপুর, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKMSSCBS
মন্তব্য
ঘুষ দিইনি শিক্ষা অফিস ৳২.০০ লাখ

প্রাইমারি শিক্ষক

সহকারী প্রাইমারী শিক্ষক, লিখিত পরীক্ষা পাশ করার পর ভাইভার আগে চাওয়া হয়েছে। দেইনি।চাকরি ও হয় নি।

গাজীপুর, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKG3ECYC
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৫০০

Mosquito spray

মশার লার্ভা নষ্ট করার জন্য যারা স্প্রে করতে আসে তাদের কি সিটি কর্পোরশন বেতন দেয়না? দিলে আবার বকশিশ কেনো নেয়? বকশিশ না দিলে ডেঙ্গু মশার লার্ভা নিয়ে রিপোর্ট করার হুমকি দেয়।

Dhaka, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKBCNX5G
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২৩০

নতুন স্মার্ট কার্ড উত্তোলন

ভোটার তালিকাভুক্ত করার সময় মূলত একটা স্লিপ দেয় সেই স্লিকে আমি হারিয়ে ফেলি কিন্তু আমার কাছে বক্স আইডি এবং বাকি ডকুমেন্ট সবকিছু আছে তারপরও নাকি আমাকে ২৩০ টাকা দিতে হবে, নাহলে নাকি তারা আমাকে এটা দিবে না, আর এটা কি সরকারি অফিস না অন্য কিছু এটা আমার বুঝে আসেনা কারণ অফিসে বাকি কেউ নেই । বাইরে যিনি বসে থাকি ওনার কাছে তথ্য নিলাম যে উনারা নাকি কেউ আসেনি আজকে । পুরাই লউরা

উপজেলা : বালিয়াডাংগি, জেলা : ঠাকুরগাঁও, রংপুর ২৭ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে RNSZCLJW
মন্তব্য
ঘুষ দিইনি ট্রাফিক পুলিশ ৳১.০ হাজার

সিগনালে বাইকের ডকুমেন্ট চেক

আমার বন্ধুর বাইক সেনাবাহিনীর ,নতুন বাইক কেনা হয়েছে রেজিস্ট্রেশন ও করা হয়েছে কিন্তু রেজিস্ট্রেশন Smart কার্ড এখনো আসে নাই স্লিপ রয়েছে । বেরিবাঁধ মোড়ে ট্রাফিক বক্সের পাশে Ti স্যার আমাদের কাছে কাগজ দেখতে চান আমরা ড্রাইভিং লাইসেন্স, ট্যাক্স টোকেন এবং রেজিস্ট্রেশন স্লিপের ফোটোকপি দেখাই , কারন রেজিস্ট্রেশন স্লিপের অরজিনিয়াল ভিজে নষ্ট হতে পারে তাই মূল কপি বাসায় রাখা হয় । কিন্তু ট্যাক্স টোকেন এবং ড্রাইভিং ঠিকঠাক ছিল । তো উনি রেজিঃ এর ফটোকপি থাকার জন্য আমাদের গাড়ি ডাম্পিং করতে চান । ওনার কনষ্টেবল আমাদের সাইডে আসতে বলেন এবং ১০০০ টাকা চায়।আমাদের পরে আরেকটা বাইকের hard কপি ছিল না কিন্তু বিআরটিএ online Qr দেয়া ডকুমেন্ট ওনার মোবাইলে ছিল এর পরেও ওই গাড়ি ডাম্পিং এ দেয়া হয় ,অযথা হয়রানি করা হয়।

বেরিবাঁধ মোড় ট্রাফিক বক্স, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DK4R6QUY
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০.০ হাজার

পৌর সভার পানি সংযোগ

মোংলা পৌরসভার পানি বিভাগে, পানির লাইনের জন্য কথা বলেছি, তারা বললো এ মুহুর্তে অফিসিয়াল ভাবে সংযোগ পাবেন না, তবে ৩০০০০ টাকা দিলে দু এক দিনের ভিতরে পানির সংযোগ দিবে, এবং একথা কাউকে বলা যাবে না।

মোংলা, খুলনা ২৭ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে KHEQ79EZ
মন্তব্য
শুধু দাবি করেছে সাব-রেজিস্ট্রি অফিস ৳২০.০ হাজার

Mutation

৩.৫ শতক জমি কিনতে গিয়ে রেজিস্ট্রেশন খরচ হিসেবে প্রায় ৪৫,০০০ টাকা দিতে হয়েছে। এরপর সেই জমির নামজারি করতে বলা হচ্ছে আরও ২০,০০০ টাকা। এর বাইরে তো নানা অজুহাতে হয়রানি আছেই—“এই কাগজ নেই, ওটা তুলতে হবে”, “ফটোকপি করতে এত টাকা”, “এই কাগজ আনতে হবে”—এভাবে প্রতিটি ধাপেই যেন বাড়তি খরচের বোঝা। একজন সাধারণ মানুষ কোথায় যাবে? আমাদের মতো মানুষ অনেক কষ্ট করে, বছরের পর বছর অল্প অল্প করে টাকা জমিয়ে সামান্য একটু জমি কেনার স্বপ্ন দেখি। জমির মূল্য পরিশোধ করতেই যখন হিমশিম খেতে হয়, তখন তার ওপর যদি সরকারি দপ্তরের কিছু অসাধু কর্মচারীর ঘুষ ও হয়রানির শিকার হতে হয়, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? সরকারি হিসাব অনুযায়ী নামজারির নির্ধারিত খরচ যেখানে মাত্র প্রায় ১,১৭০ টাকা, সেখানে বাস্তবে একজন সাধারণ মানুষের কাছ থেকে কেন ১

Sreenagar, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKUPVDCC
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৫.০ হাজার

সার্টিফিকেটে নাম ভুল ঠিক করার জন্য।

সার্টিফিকেটে নাম ভুল ঠিক করার জন্য তারা মিষ্টি খাওয়ার নামে টাকা দাবি করে। এছাড়া কোনো উপায় ছিলোনা

Rajshahi, রাজশাহী ২৭ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে RJ6SL62H
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

প্রবাসি কল্যাণ ব্যাংকের লোন

অফিস খরচের জন্য সরসরি চেয়েছে, তাহলেই লোন পাশ হবে।

চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ২৭ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে RJ8Z8GF8
মন্তব্য