সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৮৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,১৮৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫ হাজার

পসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশন

আমি কক্সবাজর জেলার বাইরে থেকে আসি এখানে চাকরী করার জন্য। যেহেতু কক্সবাজার থাকি তাই এখানকার আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে পাসপোর্টের জন্য আবেদন করি। যে পুলিশ অফিসার আমার তথ্য ভেরিফিকেশনে এসেছিলেন উনি ওনার খরচবাবদ ১৫০০ টাকা দাবি করেন। যেহেতু আমি কক্সবাজারের বাইরের মানুষ তাই পাসপোর্ট পাওয়ার কথা বিবেচনা করে এবং ঝামেলা এড়ানোর জন্য ১৫০০ টাকা দিয়েছিলাম। ২০১৯ সালের কথা।

কক্সবাজার সদর, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে CTGB6Y9E
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳৭.০০ লাখ

গাড়ি উদ্ধার করতে মামলা করা এবং ঘুষ দিতে বাধ্য হওয়া

আমি একটি অফিসে বেশ কিছু গাড়ি ভাড়া দেই পরবর্তীতে তিনটি গাড়ির উদ্ধার করতে হয়েছে পুলিশের মধ্য দিয়ে। যা পুলিশের সাথে কন্টাকে যেতে হয়েছে। বাধ্য হয়েই দিতে হয়েছে

বাটারা থানা, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKQ9WX32
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০০

হেলথ সার্টিফিকেট

চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন অফিসে চাকরির জন্য হেলথ সার্টিফিকেট নিতে গেলে বলে সিভিল সার্জন অফিসার টাকা লাগে।

চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ২৭ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে RJWL3BGH
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২৫.০ হাজার

নামজারী

নামজারী করার জন্য টাকা চেয়েছিল ২৫০০০।পরে ২১০০০ এ কাজ করতে হয়েছে। বার বার বলেছি সরকারী চার্জ তো ১১৫০ টাকা বা তার কিহু বেশী। বলেছে সরকারী ভাবে করুন কাজ

ঢাকা, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKC5E6DL
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫৭.০ হাজার

Mutation

আমার স্বামী মারা যাওয়ার ফলে তার নামে ক্রয়কৃত জমির মিউটেশন করতে যোগাযোগ করি। কিন্তু অত্র ভূমি অফিসের নায়েব আমার কাছ থেকে এ পর্যন্ত ৫৭,০০০/- টাকা নেয় কিন্তু কোন কাজই করেনাই।

khulna, খুলনা ২৭ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে KHMQPVM7
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳৩০.০ হাজার

আম-মোক্তার দলিল থেকে সাব কবলা হলেই কাঠা ‍প্রতি 10000 টাকা দিতে হয় । কিন্তু কেন দিব ?

সাব রেজিষ্ট্রার অফিস কালীগঞ্জ । আম-মোক্তার দলিল থেকে সাফ কবলা করেছি । এটাই কিন্তু ইস্যু । সুতরাং টাকা নিয়ে দিলে জমি রেজিঃ করতে পারব না । তাই বাধ্য হয়েই দিতে হলো

ঢাকা, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKNHKDT4
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳২০.০ হাজার

Mutation

জমির নামজারি করতে সরকারি ফি ১১৭০ টাকা কিন্তু সব রেজিস্ট্রি অফিসে ২০,০০০ টাকা ফিক্সড এবং কোন খাতে, কাকে কত টাকা দিতে হয় সব ফিক্সড করা আছে। এর নিচে কোনো নামজারি হয় না।

Keraniganj, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKAMU97Z
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২০.০ হাজার

৯৪২ নং মিস কেস

২০-৪-২৬ মিস কেস করার পর বিভিন্ন ভাবে আমাদের কাছে থেকে ১৪৭০০/- নেয়। বর্তমানে কেস টি ২৩৩/১০-০৮-২৬ নাম্বার সারকে জেলা ভূমি অফিসে যাওয়ার পর আর কোন খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। ভূমি অফিসে গেলে শুধু তারিখ দেয়। আর বলে কাগজ খুঁজে পাওয়া যাচ্ছে না।

নওগাঁ সদর, রাজশাহী ২৭ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে RJCP2RGF
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩৫.০ হাজার

Substation approval renewal application by Electrical License Board (ELB)

when we visited Electrical License Board (ELB) office in Chittagong during Substation approval renewal application, The chief directly ask for money 70000 BDT for renewal application approval. After a lot of negotiations and approach, we have given 35000 BDT although all legal updated documents are there.

Chittagong, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে CTSZUVX4
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳৬.০ হাজার

মৃত বাবার পেনশন মায়ের নামে আনা

পেনশনের সব কাগজপত্র রেডি ছিল, তারপরও তার অডিট সামলানোর খরচ হিসাবে দাবী ছিল টাকা, না হলে বেতন চালু হবে না।

নড়াইল সদর, খুলনা ২৭ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে KH2X23FD
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০ হাজার

Pallibiddhut New meter Application

ঢাকা পল্লিবিদুত সমিতি -১ নতুন মিটার আবেদনের ক্ষেত্রে আমার কাছে মিটার প্রতি ৪০০০ টাকা এবএনজি মোট ২০০০০ টাকা চেয়েছে।

Dhaka, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKWLY8ZR
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২৫.০ হাজার

জেলা জজ কোর্ট (পুরাতন ঢাকা)

শুধু আমি নই আমার মতো ভূক্তভুগি বহু মানুষ আছেন। মানুষকে বিভিন্ন উপায়ে জোড়পূর্বক, জিম্মী করে বাধ্য করা হচ্ছে। মানুষ নিরুপায়/বাধ্য হয়ে জটিলতাসময় অপচয় এড়াতে অর্থ দিয়ে কাজ করাতে। এই সকল মামলা গুলো বেশীরভাগ জমি/বাসা-বাড়ী সম্পত্তি বিষয়ক। জজ কোর্টের প্রতিটা সরকারী সকল কর্মচারীগন থেকে শুরু করে জজ এবং উকিল পর্যন্ত ঘুষ নেন। আপনাকে বিভিন্ন ভাবে বাধ্য করা হবে, বিভিন্ন মামলার সময় তৈরী, সহজ বিষয়কে জটিলতা তৈরী করে বা জিতে (রায়/ডিগ্রী) যাওয়া মামলায় অহেতুক ভাবে কার্নিকাল ভূল দেখিয়ে রায়ের শব্দের বানান ভূল করে প্রচুর অর্থ দাবি করা হয়। যার মূল্য নিম্ন ২০ থেকে ৫০+ হাজার টাকা। একজন সহকারী পেশকারের প্রতিদিনের উপরি ইনকাম নিম্ন ৩০ হাজার থেকে ১ (+/-) লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে। AC/DC Land office গুলো তো আরও খারাপ।

Dhaka, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DK8ZRVL9
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳৬.৫ হাজার

কারখানার ভেতরে কাজ করার সময় আহত হওয়া অধস্তন কর্মীর জরুরি চিকিৎসা গ্রহণ করা।

প্রথমে জুরুরী বিভাগে টিকিট সংগ্রহ then আমি ডাক্তারের চেম্বারে গেলে তিনি সব ঢেকে শোনে বাহিরে ওয়ার্ডে পাঠালো গিয়ে দেখি সেই লোক যে আমাকে প্রথমে ইমপ্রেস করে ছিল এবং তর্ক করলো খুব রাখ দেখালো আর বললো ২৫০০ টাকা লাগবে ড্রেসিং করে সেলাই করে দিবে। আমি রাজি না হয়ে প্রসেস এ থাকলাম এবং ইমার্জেন্সিতে পাঠালো। সেখানে আর এক চিত্র ১৫০০ টাকা সিকিউরিটিকে না দিলে সিরিয়েল দিবে না এবং বাধ্য হয়ে দিলাম সাথে সাথে সিরিয়াল দিল এবং ভিতরে ডাকলো। ভিতরে যাওয়ার পর মেডিসিন লিস্ট দড়িয়ে দিল এবং বললো ৪০০০টাকা দিলে ভিতর থেকে ব্যবস্থা করবে, বাহির থেকে আনলে ৭০০০টাকা লাখবে আমি লিস্ট এর দিকে তাকিয়ে দেখলাম ৭০০০এর মতোই লাগতে পারে। টাকা দেওয়ার সাথে সাথেই পাশের রুম থেকে ডাক এলো আপনার রোগীর কাজ শেষ, নার্স ১০০০ টাকা লাগবে বখশস এবং দিলাম.

Dhaka, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKDSW5VP
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳৩০০

ভুমি উন্নয়ন কর

আমি আমার নিজ বাড়ির ভূমি উন্নয়ন কর প্রতি বছর পৃরিশোধ করি অনলাইনে যা আসে মাত্র ৩০ টাকা, কিন্তু এই অর্থবছরে অনলাইনে অর্থ পরিশোধের সাইটে পেমেন্ট অপশন অফিস থেকে বন্ধ করে রাখছে, জয়কৃষ্ণপুর ভূমি অফিস, নবাবগঞ্জ, ঢাকা অফিসে গেলে তারা আমার ৩০ টাকার খাজনা কেটে দিব বলে ৩০০ টাকা দাবি করে অফিসের কর্মরত লোকজন একজন লোক

ঢাকা, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKF828TY
মন্তব্য