সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৮৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,১৮৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
হিসাব রক্ষণ অফিস

Panson

My father die in 2024. And we got my father pension to my mother name in 2026. We make our all papers works. Then we go to the Rajshahi account office and submit our paper. And officer chake our paper . Than that officer call me out and he said to me if i give him 50000 thousand . But I give him 40000 thousand .

ঘুষ দিয়েছি
Rajshahi account office ৳৫০.০ হাজার
২৭ আগস্ট ২০২৬ ১১ RJCX9FWK
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

জন্ম নিবন্ধন

আমার পূর্বের নিবন্ধন করা ছিল ওনারাই করে দিয়েছিল। পরবর্তীতে যখন আমি জন্মনিবন্ধর অনলাইন করার জন্য ওখানে যাই এক পর্যায়ে টাকা দিয়ে কাজ করার কথা বললে। কিছু টাকা দিয়ে কাজটি করতে বলি কিন্তু তারা করেনা এভাবে দেড় বছর ঘোরানোর পর ও কাজ করেনা পরবর্তীতে দ্বিতীয় ধাপে টাকা নিয়ে কাজটি করে দেয় টাকার পরিমাণ ১০০০ টাকা। যেখানে সদ্য জন্ম নেওয়া বাচ্ছার জন্ম নিবন্ধন ফ্রিতে করার কথা সেখানেও 150 টাকা না হলে কাজ করে না বাধ্য হয়ে টাকা দিয়ে করে নাওয়া লাগছে। যে কোন কাজ করতে গেলেই টাকা লাগবে ফ্রীতে কোনো কাজ হবেনা।

ঘুষ দিয়েছি
রংপুর ৳১.০ হাজার
২৭ আগস্ট ২০২৬ RNF8SW2V
মন্তব্য
সরকারি হাসপাতাল

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে রোগী ও স্বজনদের কাছ থেকে বিভিন্ন সেবার নামে অতিরিক্ত টাকা নেওয়ার

আমার অভিজ্ঞতায়, রোগী বহন/স্থানান্তরের জন্য ১০০ টাকা, বেডের জন্য ৮০০ টাকা, রোগী এক স্থান থেকে অন্য স্থানে নেওয়ার জন্য ১০০ টাকা এবং রিং (স্টেন্ট) পরানোর ক্ষেত্রে চিকিৎসককে প্রায় ২০,০০০ টাকা দিতে হয় বলে দাবি করা হয়। এছাড়া লোকজনকে হাসপাতালে নিয়ে আসার ক্ষেত্রেও ৩০০ টাকা নেওয়ার বিষয় রয়েছে। এসব অর্থ সরকারি নির্ধারিত ফি-এর বাইরে নেওয়া হচ্ছে তা তদন্ত করে দেখা এবং অনিয়মের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করছি।

ঘুষ দিয়েছি
Sher-e-Bangla Nagar ৳৫০.০ হাজার
২৭ আগস্ট ২০২৬ DKTG9A4W
মন্তব্য
সরকারি হাসপাতাল

রোগী দেখা

রোগী দেখার জন্য ওয়ার্ডে ঢুকতে বাধা দেয়। নলে সময় শেষ। তারপর অনেক তর্কের পর বলে চা-নাস্তার টাকা দিলে দেখতে দিবে। কত টাকা দিব জিজ্ঞেস করলে বলে ১০০ টাকা। বললাম এতো টাকা। বলে আমি একা ভাগ পাবোনা, আরো অনেককে দিতে হবে। তাই ১০০ টাকা দিতে হবে।

ঘুষ দিয়েছি
চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল ৳১০০
২৭ আগস্ট ২০২৬ CTXU48AX
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

কলেজ থেকে নথি পত্র ওঠানোর সময় ঘুষ চেয়েছে

কলেজে ssc সার্টিকেট এবং মার্কশিট জমা দিয়েছিলাম, আমার কলেজে পড়া শেষ হয়ে যায়, তা যখন উঠাতে চাই, আমার কাছে ১০০০ টাকা ঘুষ চাই, আমি দীপক স্বীকৃতি জানা নাই আমার কাগজপত্র দেয়নি আমাকে, পরবর্তীতে নিতে গেলে বলে মার্কশিট হারিয়ে ফেলেছে। প্রতিষ্ঠানের নাম : চকউলি ডিগ্রী কলেজ, ঘুষ দাবি করেছে কলেজ কর্তৃপক্ষ

ঘুষ দিইনি
চকউলী,মান্দা,নওগাঁ,রাজশাহী ৳১.০ হাজার
২৭ আগস্ট ২০২৬ RJ6MHN9G
মন্তব্য
ভূমি অফিস

খাজনা দিতে গেলে ঘুষ চাই।

আমি একজন গ্রাহক , আমি খাজনার আবেদন যখন করি তখন দেখাচ্ছে ১৯০০ টাকা তারপর যখন নায়েব সাহেবের কাছে যাওয়া হয় ভূমি অফিসে তখন সে করে দিয়েছে 50000 টাকা তখন সে বলে আমাকে ফিফটি পার্সেন্ট দিতে হবে ফিফটি পার্সেন্ট দিলে তারপরে আমি অর্ধেক করে দিব তারপর সে ১১ হাজার টাকা করে দিয়েছে সেটাই হলো প্রমাণ।

ঘুষ দিয়েছি
Brahmanbaria ৳২০.০ হাজার
২৭ আগস্ট ২০২৬ CTUKSPFZ
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

Police Verification

আমার এখানে যখন ভিসার জন্য পুলিশ ভেরিফিকেশন নোটিস অফিস আছে তখন তারা আমাকে কল দিয়ে তাহলে আসতে বলে এবং আমি যখন থানায় যাই তারা আমার কছে তিন হাজার টাকা চায় যদি আমি না দেয় তবে তারা ভেরিফিকেশন করবে না বলে এবং উল্টাপাল্টা কিছু লিখে বাতিল করে দিবে তখন আমাকে বাদ্য হয়ে টাকা পরিশোধ করতে হয়

ঘুষ দিয়েছি
Haluaghat ৳৩.০ হাজার
২৭ আগস্ট ২০২৬ MYTFJ5JN
মন্তব্য
শিক্ষা অফিস

MPO Application on EMIS

লালবাগ থানা মাধ্যমিক শিক্ষা অফিসে স্কুল থেকে পাঠানো যে কোনো এম পি ও ফাইলের অনুমোদন এর জন্য , অর্থাৎ থানা থেকে জেলা অফিসে ফাইল ট্র্যান্সফারের জন্য ফাইল প্রতি মিনিমাম ২০০০ টাকা না পেলে উনি ফাইল এপ্রুভ করেন না। নানা রকম টালবাহানা করে। ক্ষেত্রবিশেষ এ আরও বেশি দাবী করেন।

ঘুষ দিয়েছি
Dhaka ৳২.০ হাজার
২৭ আগস্ট ২০২৬ DKBUZG8Z
মন্তব্য
ভূমি অফিস

নামজারি আবেদন নিষ্পত্তিতে অযথা বিলম্ব, হয়রানি এবং ঘুষ দাবির অভিযোগ

আমি আমার মালিকানাধীন/প্রাপ্য ভূমির মালিকানা পরিবর্তন/নামজারি সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট ভূমি অফিসে ইতোমধ্যে দুইবার আবেদন করেছি। নামজারি/ভূমির মালিকানা সংশোধন সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন হয়নি। নামজারির জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য প্রদান করে আবেদন করার পরও আমাকে বারবার অফিসে যেতে হচ্ছে এবং বিভিন্ন কারণে আবেদনটি দীর্ঘসূত্রতার মধ্যে রাখা হচ্ছে। বিষয়টি দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করলেও সন্তোষজনক সমাধান পাওয়া যায়নি। এছাড়া, নামজারি কার্যক্রম সম্পন্ন করার ক্ষেত্রে ঘুষ/অবৈধ অর্থ প্রদানের জন্য চাপ বা দাবি করা হয়েছে/হয়রানির সম্মুখীন হতে হয়েছে। সরকারি সেবা গ্রহণের জন্য এখন আমাকে ৫০০০ টাকা দিতে হবে । AC Land Sir ফোনে টাকা চেয়েছে , তিনি বলেন ৫ হাজার টাকা দিলে কাজ হয়ে

ঘুষ দিইনি
ভাঙ্গা ৳৫.০ হাজার
২৭ আগস্ট ২০২৬ DKC6LLQ4
মন্তব্য
পাসপোর্ট অফিস

নতুন পাসপোর্ট

পাসপোর্ট করতে গিয়েছিলাম পাসপোর্ট অফিসে বিভিন্ন রকম কাগজ চেয়েছিল যেখানে আমার উপযুক্ত কাগজপত্র ছিল পাসপোর্ট করার জন্য । এরপরেও আননেসেসারি কিছু ডকুমেন্ট চেয়েছিল যেগুলোর প্রয়োজন ছিল না । তারপরেও আমি সেগুলো সংগ্রহ করে গিয়েছিলাম ইভেন যাওয়ার পরেও আরো বিভিন্ন অজুহাত দেখাচ্ছিল, এক কথাই বলতে গেলে ওয়ান কাইন্ড অফ হারাসমেন্ট করছিল আমাকে ৷ পাসপোর্ট অফিসে আবেদন করার জন্য একটি দোকান রয়েছে একদম পাসপোর্ট অফিসের সামনেই । যেখানে আমার কাছে ২০০০ টাকা দাবি করেছিল বলেছিল কোন কাগজপত্র লাগবে না, যেগুলোর কথা অফিসে বলেছিল । আপনি আমাকে টাকা দেন এতেই হয়ে যাবে। আর কোন কাগজপত্র লাগবেনা ৷ এভাবেই হ্যারাসমেন্ট এড়াতে বাধ্য হয়েছি টাকা দিতে হয়েছে, এরপর টাকা নেওয়ার পর সরাসরি আমাকে পাসপোর্ট অফিসে ছবি তোলা রুমে দিয় আসে

ঘুষ দিয়েছি
লালমনিরহাট সদর ৳১.৮ হাজার
২৭ আগস্ট ২০২৬ RN6VMV67
মন্তব্য
ভূমি অফিস

ভুমি রেজিস্টার বাবদ

মুকসুদপুর থানায় ভুমি অফিসে ৭৫ শতক ভুমি ক্রয় বাবদ রেজিস্টার করতে গেলে লেখক সাবরেজিস্টারের খরচ বাবদ. ৫ ℅ চুক্তি করে নগদ নিয়ে নিলো এবং বল্ল মুকসুদপুর ভুমি অফিসে আগে সাবরেজিস্টার ১% নিত এখন আমাদের. ৫% ছার দিয়েছে। বাধ্য হয়েই ৪৫০০০ টাকা ঘুস দিতে বাধ্য হলাম

ঘুষ দিয়েছি
থানা ৳৪৫.০ হাজার
২৭ আগস্ট ২০২৬ DKPZXYMU
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ব্যাংক থেকে লোন নেওয়ার বাংলাদেশ কৃষি ব্যাংক

ব্যাংক থেকে লোন নিতে গিয়েছিলাম আমার কাছ থেকে টাকা চেয়েছে টাকা ছাড়া লোন হবে না সরকারের নিয়মে তারা লোন দেয় না বলতে আছে সরকারের নিয়ম আছে কোন ডকুমেন্ট তারা দলিল নিয়ে টাকা দেয ।।।।

ঘুষ দিইনি
নারায়ণগঞ্জ ৳১০.০ হাজার
২৭ আগস্ট ২০২৬ DKG2YPZ9
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

এমপিওভুক্ত শিক্ষকের থেকে যোগদানের সময় টাকা লেনদেন

আমি ৭ম গনবিজ্ঞপ্তিতে বাগেরহাটের একটি মাদ্রাসায় প্রভাষক হিসেবে যোগদান করি প্রায় ২৮০ কি.মি. দূর থেকে।কিন্তু আমার থেকে এখানের প্রিন্সিপাল ৩০০০০ টাকা দাবি করে। আমি ২৫০০০ টাকা দিয়েছি। বর্তমানে উনি সাবেক প্রিন্সিপাল উনার বিরুদ্ধে এলাকায় প্রচুর অভিযোগ। শুধু আমি না আমার আগে আমার আরো ৫ কলিকের থেকে ১০০০০০ টাকা নিয়েছে।তার আগে অনেকের থেকে ৮০/৫০ হাজার টাকা নিয়েছে।

ঘুষ দিয়েছি
বাগেরহাট, মোড়েলগঞ্জ, গুলিশাখালি ৳৩০.০ হাজার
২৭ আগস্ট ২০২৬ KHQ6QB9Q
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

Dhaka Metropolitan Police

I bought an iphone x from facebook marketplace and then 1 month later i got a call from a SI from police station he asked me to visit the station and I went there. He said the phone I bought is a theft phone and he took the phone from me and he also took 35,000tk cash from me! There is no justice in Bangladesh. I proved to him that I bought it from marketplace by paying cash yet he took the phone from me and on top of that he took 35,000 bribe indirectly. I beared a total loss of 70,000tk.

ঘুষ দিয়েছি
Dhaka ৳৩৫.০ হাজার
২৭ আগস্ট ২০২৬ DKCAFYTP
মন্তব্য