সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ২০,৪৪৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

২০,৪৪৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
সাব-রেজিস্ট্রি অফিস

Sub register

Ami bolte chachi, ekjon manush ke unara char dey na , kichu taka hole o ney, emon ki jomir poriman beshi thake tahole sotangso proti 10-30 hazar taka chay dolil bedhe , emon kore uni daily 70 ta dolil korle , uni koto lokho takar ney protidin ? Amra etar somadhan chai

শুধু দাবি করেছে
Narayonganj , rupganj ৳২০.০ হাজার
৯ সেপ্টেম্বর ২০২৬ ১০ DKWPNEKD
০ মন্তব্য
সরকারি হাসপাতাল

লিফট অপারেটর

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যোগদানরত আমি সহ ৩০ জন লিফট অপারেটর হিসাবে নিয়োজিত আছি। আমি যোগদান করি ডিসেম্বর ২০২১৪ সালে।আমাদের বেতন হয় গণপূর্ত বিভাগ থেকে সরকারি ভাবে আমাদের বেতন আসে প্রতিমাসে ২৩৫০০টাকা করে জনপ্রতি কিন্তু আমাদের কে বেতন দেওয়া হয় ৭০০০ হাজার টাকা করে জনপ্রতি। যাহা বর্তমান সময়ের সবচেয়ে কষ্টের একটা বিষয় । ঠিকাদারী প্রতিষ্টানের মালিক এতটাই বেপরোয়া যে গণপূর্ত বিভাগের বড় পদের কিছু অসাধু অফিসারের সাথে হাত মিলিয়ে আমাদের বেতনের টাকা তাদের মধ্যে ভাগাভাগি করে আমাদের নায্য পাওনা প্রতিনিয়ত মেরে খাচ্ছে।৩০ জন অপারেটর এর বেতন সরকারি কোষাগার থেকে আসে ৭০৫০০০টাকা কিন্তু আমাদের কে তারা দিচ্ছে ২১০০০০টাকা।বাকি ৪৯৫০০০০টাকা ঘুষ হিসাবে হাতিয়ে নিচ্ছে প্রতিমাসে যাহা বছরে ৫৯৪০০০০ টাকা ঘুষ

শুধু দাবি করেছে
ময়মনসিংহ সদর ৳৪.৯৫ লাখ
৯ সেপ্টেম্বর ২০২৬ ৮ MY7YA7X2
০ মন্তব্য
ভূমি অফিস

ইউনিয়ন ভূমি অফিসে নামজারী আবেদন করে ডকুমেন্ট পাঠিয়ে খসড়া খতিয়ান তৈরি

সেবাটি সম্পূর্ন সরকারি সেবা। সরকার তাদের নিযুক্ত করেছে মানুষকে বা সেবাগ্রহীতাকে তার দলিল, খতিয়ান দেখে নামজারী আবেদন করে দেওয়া। কিন্তু তারা সেই কাজে বিভিন্ন কিছুর অজুহাত দেখিয়ে নানান উপায়ে বিভিন্ন পরিমানে টাকা দাবি করে থাকে। মানুষকে হয়রানি করে প্রতিনিয়ত। প্রতিদিন তারা এভাবে ঘুষের টাকা কামিয়ে উপার্জন করছে লক্ষ টাকার উপরে। এ হিসেবে ইউনিয়ন ভূমি অফিসে যে তিন জন তহসিলদার আছে তাদের মাসিক ঘুষ বানিজ্যের পরিমান 15-25 লক্ষ টাকার মতন।

ঘুষ দিয়েছি
চট্টগ্রাম ৳৫.০ হাজার
৯ সেপ্টেম্বর ২০২৬ ২৯ CTS3DYHJ
০ মন্তব্য
কাস্টমস অফিস

মালামাল শুল্কায়ন

একটা কনসাইনমেন্টে কিছু মালামাল বেশী আসে, সেটা ছাড়াতে গেলে জরিমানা ২ গুন আর ব্যক্তিগত জরিমানা সহ ৯০ লক্ষ টাকার হিসাব দেওয়া হয়। পুরো ব্যাপারটা সেটেল এর জন্য ২০ লক্ষ টাকা দিতে হয়েছে।

ঘুষ দিয়েছি
চট্টগ্রাম ৳২০.০০ লাখ
৯ সেপ্টেম্বর ২০২৬ ১৫ CTUS3PR5
০ মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

বৈদ্যুতিক খুটি সরানো

আমার বাড়ির জায়গাতে সরকারি বৈদ্যুতিক খুটি অবস্থান করার কারনে আমার বাড়ির তৈরির কাজে বিগ্ন ঘটছিলো ফলে আমি খালিয়াজুড়ি উপজেলা পল্লি বিদ্যুৎ অফিসে দরখাস্ত করি সরকারি নিয়ম অনুযায়ী টাকা পরিশোধ করে। পরে সেখানের দায়িত্বপ্রাপ্ত একজন যিনি সেখানকার সুপারভাইজার আমাকে নানারকম কথা বলে যে দরখাস্ত করে লাভ নাই আপনার কাজ হতে বহু বছর লাগবে পরে সে ৩০ হাজার টাকা দাবি করে বলে যে ৭ দিনের ভিতর হয়ে যাবে। আমি নিরুপায় হয়ে টাকা দিতে বাধ্য হই। কেননা আমার বাড়ির সীমানায় খুটিটি আমার বাড়ির তৈরির কাজ ও করতে হবে তাই।

ঘুষ দিয়েছি
নেএকোনা ৳৩০.০ হাজার
৯ সেপ্টেম্বর ২০২৬ ১১ MYJDU3YV
০ মন্তব্য
সরকারি হাসপাতাল

হুইল চেয়ার এবং স্ট্রেচার সংক্রান্ত সিন্ডিকেট এবং ঘুষ আদায়।

লালমনিরহাট সদর হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী হুইল চেয়ার এবং স্ট্রেচার সিন্ডিকেট। রুগী আনা-নেয়া জোরপূর্বক তারা করে এবং সেবা প্রদান শেষে ৫০০ থেকে ১০০০ টাকা দাবি করে। দাবিকৃত টাকা আদায় না হওয়া পর্যন্ত রুগী এবং রুগীর সাথে থাকা স্বজনের উপর নানান অসহনশীল আচরণ এবং শারীরিক নির্যাতন পর্যন্ত করা হয়।

ঘুষ দিইনি
লালমনিরহাট ৳৫০০
৯ সেপ্টেম্বর ২০২৬ ৪৪ RNHB97NB
০ মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

Project completion certificates collection from UNO office to submit it to NGO Affairs Bureau

After completion of any development projects, NGOs have to collection/take project completion certificates from UNO office accross Bangladesh. Every NGO has to pay 5000 taka to unlimited amount for collecting each and every certificates.

ঘুষ দিয়েছি
Cox's Bazar ৳৫০.০ হাজার
৯ সেপ্টেম্বর ২০২৬ ৩১ CTTT385D
০ মন্তব্য
শিক্ষা অফিস

Pay scale

So In the Time of BAL Government ; they passed a pay scale for non- governmental Institute teachers. My father is one of non- governmental under MPO teacher. He finally got this chance to get this. It was offered by givt. back then in papers but not in practical life due to different governmental funtioning complexities . Now he got his chance to get that govt. service under Which he will get easily promotion and extension of job year under government policy after getting that with a good amount in 6 digits but to get this he have to pay 50% of that money which is offered to teachers by government. He gave 50-70 thousand around hand cash and a check guarantee of like in lacks .

ঘুষ দিয়েছি
Natore ৳২.৩০ লাখ
৯ সেপ্টেম্বর ২০২৬ ৪২ RJ88Y9EK
০ মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পুলিশ ভেরিফিকেশন/ Police Verification

চাকরির জন্যে পুলিশ ভেরিফিকেশন এ হয়রানির শিকার হচ্ছে সবাই। পুলিশ বা এসবি অফিসে যাদেরকে ভেরিফিকেশন এর দায়িত্ব দেওয়া হয় তারা টাকা ছাড়া কাজই করেনা। যেটা দেখা যায় তারা আপনার কাছে ডিরেক্ট টাকা চাবে না, কিন্তু আপনি যদি টাকা না দেন, তাহলে আপনার ভেরিফিকেশন আটকে থাকবে।

ঘুষ দিয়েছি
Feni ৳১.০ হাজার
৯ সেপ্টেম্বর ২০২৬ ৩৫ CTJHV698
০ মন্তব্য
ভূমি অফিস

জমি খারিজ

আমি আমার জমি খারিজের আবেদন করেছিলাম। যার রেগুলার ফি ছিল ১১০০সামথিং। কিন্তু আমার আবেদন খারিজ হয়। পরবর্তীতে সেইম ডকুমেন্টস দিয়ে ইউনিয়ন ভূমি অফিস থেকে আবেতন করা হয়। তারা এই খারিজের খরচ চান ৬০০০টাকা। যা মূল খরচ থেকে ৪৮০০/৪৯০০ টাকা বেশি। আমার কাজটা জরুরি ছিল। তাই বাধ্য হয়ে আমাকে ঘুষ দিয়ে কাজটা করাতে হয়েছে।

ঘুষ দিয়েছি
উপজেলা ৳৪.৮ হাজার
৯ সেপ্টেম্বর ২০২৬ ৩০ CTKCPRF8
০ মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট তৈরি।

পাসপোর্ট তৈরির জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস সাবমিট করার পরও একাধিক বার বাতিল করা হয়। এভাবে ৪র্থ বার বাতিলের পর তারা আমার সাথে রুঢ় ব্যাবহার করে। আমি তখন অফিসের জিএম এর সাথে দেখা করতে চাই। জিএম আমাকে নিজেই একজন আনসার কর্মী ডেকে আমাকে আড়ালে নিয়ে যেয়ে সব বুঝিয়ে দিতে বলে। সেই আনসার কর্মীই জিএম এর হয়ে টাকা টা দাবি করেছিল। বলা হয়েছিল উক্ত ১৫০০ টাকার ৫০০ টাকা পুলিশকে দেয়া হয় ভেরিফিকেশনের জন্য। আর বাকি টাকা পাসপোর্ট অফিসের কর্মকর্তারা পান। ১৫০০ টাকা আনার কাছে বিকাশে নেয়া হয়েছিল। সাল ২০২০। ঘুষ দেয়ার ঠিক পরদিনই আমার কাগজ একসেপ্ট হয়। তার ১ সপ্তাহের মধ্যে আমি পাসপোর্ট হাতে পাই।

ঘুষ দিয়েছি
জয়পুরহাট ৳১.৫ হাজার
৯ সেপ্টেম্বর ২০২৬ ২৮ RJ2TKG56
০ মন্তব্য
বিআরটিএ

ড্রাইভিং লাইসেন্স

# ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির অভিজ্ঞতা কয়েক মাস আগে আমি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করি এবং **Mirpur BRTA Bus Depot-3**-এ নির্ধারিত পরীক্ষায় অংশগ্রহণ করি। আমার নিজের অভিজ্ঞতা অনুযায়ী, আমি Biometric ও Driving Test সফলভাবে সম্পন্ন করি এবং পরীক্ষায় পাস করেছি বলে নিশ্চিত ছিলাম। কিন্তু দিনের শেষে আমাকে জানানো হয় যে আমি পরীক্ষায় **Failed** হয়েছি। তবে কেন আমাকে ব্যর্থ করা হয়েছে, সে বিষয়ে কোনো স্পষ্ট কারণ জানানো হয়নি। পরবর্তীতে আমি পুনরায় আবেদন করলে দেখতে পাই, আমার **Biometric এবং Driving Test Result—দুটিই “Failed”** দেখাচ্ছে। বিষয়টি নিয়ে আমি অত্যন্ত অসহায় হয়ে পড়ি। এরপর একজন ব্রোকার/দালালের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, অতিরিক্ত টাকা না দিলে আমার ড্রাইভিং লাইসেন্স পাওয়া কঠিন হবে। কোনো উপায় না

ঘুষ দিয়েছি
ঢাকা ৳১৩.০ হাজার
৯ সেপ্টেম্বর ২০২৬ ৪৩ DKC63PKG
০ মন্তব্য
পাসপোর্ট অফিস

পুলিশ ঘুষ দাবি করে

সোনালী ব্যাংক এ টাকা জমা দেওয়ার পর ও থানায় ১২০০টাকা দিয়ে ও প্রায় ১মাস পরে পাইছি। কার কাছে বলবেন দুঃখের কথা কে দেখার আছে? আল্লা যদি এদের হেদায়েত দান করে তা হল হেদায়েত হবে না হয় জীবনে কোন দিন বাংলাদেশ থেকে ঘুষ বন্ধ করতে পারবে না। আমি চালেস করলাম। মানুষ কে কত কষ্ট দিয়ে থাকে এক দিন ওদের এর চেয়ে বেশি করে আল্লা আললা কষ্ট দিবে।

ঘুষ দিয়েছি
সিলেট ৳১.২ হাজার
৯ সেপ্টেম্বর ২০২৬ ২৬ SYXP3SHU
০ মন্তব্য
সরকারি হাসপাতাল

চিকিৎসা সেবা

বাচ্চাকে নিয়ে গিয়েছিলাম ঢাকা মেডিক্যালে। হুইল চেয়ার বেবহার করায় হুমকি দিয়ে ১৫০ টাকা রেখে নিয়েছেz

ঘুষ দিয়েছি
Dhaka ৳১৫০
৯ সেপ্টেম্বর ২০২৬ ৩৪ DKFDKT5K
০ মন্তব্য
পাসপোর্ট অফিস

নতুন পাসপোর্ট আবেদন

আমি আমার আব্বা আম্মার হজে যাওয়ার উদ্দেশ্যে পাসপোর্ট এর জন্য অনলাইনে আবেদন করি এবং সব ডকুমেন্টস কমপ্লিটলি রেডি করে আজকে তাদেরকে বরিশাল পাসপোর্ট অফিসে পাঠাই ফিঙ্গার এবং ছবি তোলার জন্য। যখন পাসপোর্ট অফিসে ডকুমেন্ট ভেরিফাই করলো এবং জিজ্ঞেস করল যে আবেদনকারীর পিতার পেশা কি? তখন আবেদনকারী বলল তার পিতা মৃত এবং পেশা বিজনেস ছিল। তখন তারা সাথে সাথে আবেদনটি রিজেক্ট করে দিল এবং বলল বাইরে কম্পিউটারের দোকান থেকে আবেদন বাতিল করার ফর্ম নিয়ে নতুন করে আবেদন করতে। এরপর কম্পিউটার দোকানদার দুইটা পাসপোর্ট এর জন্য ২৬০০ টাকা নেয় এবং নতুন করে আবেদন করে দিবে বলে সেই পুরনো ফর্মই (পিতার পেশা- বিজনেস) যেটার ভুলের জন্য অফিসার একসেপ্ট করেনি সেটাই এবার কম্পিউটারের দোকানদার হয়ে যাওয়াতে অফিসার একসেপ্ট করে।

ঘুষ দিয়েছি
বরিশাল ৳২.৬ হাজার
৯ সেপ্টেম্বর ২০২৬ ৮ BRX2PSAL
০ মন্তব্য
ভূমি অফিস

জমি খারিজ

আমি জমি ক্রয় করার আগে খাজনা -খারিজ করছি এবং রেজিষ্ট্রি আমার নামে করার পরে নতুন করে খারিজ করতে ৭০০০ হাজার টাকা চায় এটা কি দেশ না জিম্মি

ঘুষ দিইনি
গ্রাম ৳৭.০ হাজার
৯ সেপ্টেম্বর ২০২৬ ৩৬ RN2WCWYG
০ মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

মাদক বরাদ্দের অনুমতির জন্য।

মাদক বরাদ্দের অনুমতি হয়েছে কিন্তু অফিস সহকারী বলে অফিসের কিছু খরচপাতী আছে । আমি বললাম কি করতে হবে অফিস সহকারী বলে গতবছর কত দিয়েছিলেন? এবার 60000 টাকা লাগবে? আমি বললাম অফিসে গিয়ে স্যারদের সাথে আলোচনা করে জানাবো।

শুধু দাবি করেছে
ঢাকা ৳৬০.০ হাজার
৯ সেপ্টেম্বর ২০২৬ ৪০ DKKGY28W
০ মন্তব্য
ভূমি অফিস

খতিয়ানের বালাম তল্লাশি

আমার জমির দাগের সাথে অন্য একজনের খতিয়ানের দাগের ডাব্লিং হয়ে যায় আমি ইউনিয়ন ভূমি অফিসে খতিয়ানের বালাম বই তল্লাশি করতে যায় বালাম তল্লাশি শেষে আমার কাছ থেকে ২০০ টাকা ঘুষ দাবি করে আমি বললাম কিসের টাকা ওরা বলল আপনার জন্য এতক্ষণ কষ্ট কইরা রেজিস্টার চেক দিয়েছে এজন্য আমি বললাম আপনারা তো চাকরি করেন এটা তো আপনাদের কাজ বালাম চেক করতে টাকা লাগে নাকি তারা বলল সবাই তো এইভাবে দেয় তখন আমি আর কি করবো বাধ্য হয়ে ২০০ টাকা দিয়ে আসলাম।

ঘুষ দিয়েছি
নোয়াখালী ৳২০০
৯ সেপ্টেম্বর ২০২৬ ২৮ CTL6YNZH
০ মন্তব্য