জমির রের্কড সংশোধন
জানি, এই কথা বলে হয়তো কোনো লাভ হবে না। তারপরও বলছি কেরানীগঞ্জে আমাদের ৬ শতাংশ জমির রেকর্ড সংশোধনের জন্য মামলা করেছি। দীর্ঘ শুনানির পর সরেজমিন পরিদর্শনের জন্য সংশ্লিষ্ট সরকারি সার্ভেয়ারকে ৪৫,০০০ টাকা ঘুষ দিতে হয়েছে। পরবর্তীতে চূড়ান্ত রেকর্ড সংশোধনের জন্য এসি ল্যান্ড অফিসে ১,৫০,০০০ টাকা ঘুষ দাবি করা হয়েছে বলে আমরা অভিযোগ করছি। টাকা দিতে না পারায় ফাইলটি নানা অজুহাতে আটকে আছে। প্রশ্ন একটাই—ঘুষ ছাড়া যদি সরকারি কাজ এগোতে না পারে, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়?