সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৯৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,১৯৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
অন্যান্য সরকারি দপ্তর

অভিযোগ প্রত্যাহার

আমি একজনের কাছে টাকা পাই। কিন্তু ঐ ব্যক্তি দীর্ঘদিন যাবত আমার পাওনা টাকা দিচ্ছেনা।তখন আমি সোনাগাজী মডেল থানার সরামপন্ন হই। তখন আমি একটি অভিযোগ দায়ের করি সোনাগাজী মডেল থানা ইনচার্জ বরাবর। থানার ওসি সাহেব আমার অভিযোগ তদন্তের জন্য — নামের একজন থানার ডিউটি অফিসারকে দায়িত্ব দেন। ঐ — আমার পাওনা টাকা উদ্ধার করে দিবে এই মর্মে তার সাথে ২০০০০ টাকা চুক্তিতে যাওয়ার জন্য প্রস্তাব দেয়। —ের প্রস্তাবে আমি রাজি হইনি। এবং আমি কিছুদিন পর বলছি আমি আমার অভিযোগ তুলে পেলতে চাই মর্মে —কে জানালে উনি আমাকে চাপ জানিয়ে দিয়েছেন উনাকে যাতে আমি খরচপাতি দিতে হবে না হয় এ অভিযোগ প্রত্যাহার হবেনা। এখন আমার করনীয় কি?

শুধু দাবি করেছে
সোনাগাজী মডেল থানা ৳২০.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ CTTUVMBT
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

বিদেশ যাওয়ার জন্য ফিঙ্গার প্রিন্ট সেবা

জনশক্তি অফিস ফেনীর এডি —, পিয়ন — ও ফিঙ্গার প্রিন্ট আউটসোর্সিং ওয়ার্কার — বাহিনী এর নেতৃত্বে চলতে ওপেন সিক্রেট চাঁদাবাজি। ফিঙ্গার প্রিন্ট সরকারি ফিঃ ২০০ টাকা। কিন্তু, তারা ১০০০ থেকে ৮০০০ অব্দি দাবি করে। হয়রানি তাদের রেগুলার অভ্যাসে পরিণত হয়ে গেল।

ঘুষ দিয়েছি
ফেনী ৳৮.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ CTDPWT42
মন্তব্য
ভূমি অফিস

জমি সংক্রান্ত

কোত্থেকে তদন্ত দিয়েছিল আমাদের বাবুগঞ্জে ভূমি অফিসে তদন্তে গিয়ে সবকিছু দেখে এসে বলেছিল 9000 টাকা দিলে সে রিপোর্ট পাঠাবে কোটে তারপরও আমাদের দুই মাস ঘুরিয়ে রিপোর্ট পাঠিয়েছিল কোর্টে আমি কমপক্ষে তাকে বেশি বার ফোন দিয়েছিলাম ওখানে আর একটা জমিতে ৯৯৯ তে কল দিয়ে পুলিশ এনেছিল কাপড় ছিল মুলাদী পুলিশ এসে দেখে যাওয়ার সময় বলেছিল আমাকে টাকা দেন তারপর ১০০০ টাকা দিয়েছিল সে বলেছিল যে আপনারা টাকা খরচ করেন না আবার ৯৯৯ তে কল দেন তারপর সে 5000 টাকা দাবি করে তারপর তাকে তিন হাজার টাকা দিয়েছিল

ঘুষ দিইনি
বাবুগঞ্জ ৳৯.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ ১২ BRB9D257
মন্তব্য
ভূমি অফিস

নামজারি

আমার জমি শতভাগ দলিলাদী সঠিক থাকর পরেও,পাবনা জেলা,সদর উপজেলা,হেমায়েতপুর ইউনিয়ন এর ভূমি অফিসে — নামের এক ব্যাক্তি, আমার জমি নামজারি করে দেওয়ার জন্য 10000 টাকা দাবি করে, এর সাথে — নামের ছেলে টাও দাবি করে। কিন্তু ওই খানকার — খুব ভালো।

ঘুষ দিইনি
হেমায়েতপুর ৳১০.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ RJT9E9EB
মন্তব্য
পাসপোর্ট অফিস

E passport আবেদন

সরাসরি দাবি করেন নি। কেন এনআইডি আর জন্ম সনদ দুটোই দিসি এজন্য ফরম নিবে না। আইডি নাকি যাচাইযোগ্য না! গেলাম ট্রাভেলসে। বললো অফিসারের জন্য টাকা চাইছে। দিতেই চুপচাপ কাজ হয়ে গেলো!

ঘুষ দিয়েছি
Sylhet ৳২.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ SYWSBAZ7
মন্তব্য
সরকারি হাসপাতাল

চক্ষু পরীক্ষার বিল।

তারা প্রথমে বলে এই টেস্ট টি করতে 1450 টাকা লাগবে। তারপর টেস্ট শেষে রিপোট দেওয়ার সময় 1100 টাকার ভাউচার দেয় এবং বলে দেখতেছেন তো আমরা কতো পরিশ্রম করতেছি। এবং তাদের ব্যবহার অনেক খারাপ। যেখানে ডাক্তার বলে টেস্ট এখন ই হবে যান। কিন্তু ল্যাব এ গেলে বিভিন্ন অজুহাত দেয় এবং বলে আজ আর হবে না কালকে আসেন।

ঘুষ দিয়েছি
বগুড়া ৳৩৫০
২৬ আগস্ট ২০২৬ RJ6C4CYH
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

সরকারী স্কুলের জমি ও সরকারি স্থাপনা দখল প্রধান শিক্ষকের সহায়তায়।

জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার খেওয়ারচর উচ্চ বিদ্যালয়ের নামে দীর্ঘদিন ধরে থাকা জমি ও বিদ্যালয়ের স্থাপনা অবৈধভাবে দখলের একটি গুরুতর ঘটনা ঘটেছে। বিষয়টি আমি নিজে সরেজমিনে প্রত্যক্ষ করেছি এবং বিদ্যালয়ের জমি, স্থাপনা ও বর্তমান দখল পরিস্থিতি সম্পর্কে আমি সরাসরি অবগত। উক্ত জমিটি ১৯৯৬ সাল থেকে খেওয়ারচর উচ্চ বিদ্যালয়ের নামে রয়েছে এবং দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের কাজে ব্যবহৃত হয়ে আসছে। জমির ওপর বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ কয়েকটি স্থাপনা রয়েছে। এর মধ্যে রয়েছে ৬ কক্ষবিশিষ্ট একটি টিনশেড ভবন, ২ কক্ষবিশিষ্ট অফিস কক্ষ, ২ কক্ষবিশিষ্ট ছাত্রীদের কমনরুম এবং ৪টি ওয়াশরুম। এসব স্থাপনা বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারীদের নিয়মিত প্রয়োজনে ব্যবহৃত হয়ে আসছিল। কিন্তু বর্তমানে — নামের একজন ব্যক্তি বিদ্যালয়ের উক্ত জমি

শুধু দাবি করেছে
জামালপুর ৳৫.০০ লাখ
২৬ আগস্ট ২০২৬ MY9ZE7L5
মন্তব্য
পাসপোর্ট অফিস

নতুন পাসপোর্ট করতে গিয়ে ঘুষ দিতে বাধ্য হলাম

আমি নওগাঁ পাসপোর্ট অফিসে ১৫,০০০ টাকা ঘুষ দিতে বাধ্য হয়েছিলাম। তারা এমন একটি পদ্ধতিতে কাজ করে, যা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। ফাইলের ভেতরে তারা এমন কিছু ডট বা সাইন ব্যবহার করে, যা দেখেই সংশ্লিষ্ট কর্মকর্তারা বুঝতে পারেন যে ফাইলটি ঘুষের টাকা দিয়ে এসেছে। আর ঘুষ না দিলে কোনো না কোনো অজুহাতে তারা আপনার ফাইল বাতিল করে দেবে অথবা বিভিন্নভাবে হয়রানি করবে।

ঘুষ দিয়েছি
নওগাঁ ৳১৫.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ ১০ RJ67SMPC
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

জন্ম নিবন্ধন বয়স সংশোধন

আমার জরুরি প্রয়োজনে জন্ম নিবন্ধনে থাকা বয়স সংশোধন করা অত্যন্ত প্রয়োজন হয়ে পড়ে। বয়স সংশোধনের জন্য আমার স্কুল সার্টিফিকেটসহ প্রয়োজনীয় সকল বৈধ কাগজপত্র ও প্রমাণাদি থাকা সত্ত্বেও জন্ম নিবন্ধন সংশোধনের আবেদন প্রক্রিয়ায় আমাকে নানা ধরনের হয়রানির সম্মুখীন হতে হয়। আমার আবেদনটি কয়েকবার কোনো স্পষ্ট কারণ ছাড়াই ইউনিয়ন পরিষদের সচিব কর্তৃক রিজেক্ট করা হয়। পরবর্তীতে জন্ম নিবন্ধনের বয়স সংশোধনের আবেদন অনুমোদন করানোর জন্য আমাকে ৮,০০০ টাকা প্রদান করতে হয়। টাকা দেওয়ার পর আমার আবেদনটি অনুমোদন করা হয় এবং সংশোধিত জন্ম নিবন্ধন তৈরি করা হয়। আমার কাছে স্কুল সার্টিফিকেটসহ প্রয়োজনীয় সকল কাগজপত্র ও প্রমাণাদি থাকা সত্ত্বেও যদি অতিরিক্ত টাকা প্রদান না করলে একটি বৈধ আবেদন বারবার প্রত্যাখ্যান করা হয়,

ঘুষ দিয়েছি
লক্ষ্মীপুর জেলা রায়পুর উপজেলা ৬ কেরোয়া ইউনিয়ন ৳৮.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ CTSL2JC3
মন্তব্য
বিআরটিএ

নতুন লাইসেন্স তৈরি

নতুন ড্রাইভিং লাইসেন্সের জন্য পরীক্ষা দিয়েছি, ফলাফল অকৃতকার্য লেখা আসছে। পরে দালালকে ৭০০০ টাকা দিয়েছি এবং সে সফলভাবে ড্রাইভিং লাইসেন্স করে দিয়েছে। অপেশাদার লাইসেন্স করেছি ১০ বছর মেয়াদ, সর্বমোট খরচ হয়েছে 15000 টাকা।

ঘুষ দিয়েছি
উত্তরা ৳৭.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ DKQ8RXPK
মন্তব্য
ভূমি অফিস

রেকর্ড ও জরিপ অধিদপ্তর

গাজীপুর, সেটেলমেন্ট অফিস, মৌজা কলমেশ্বর, বোর্ডবাজার, রেকর্ড ও জরিপ বিডিএস মাঠ পর্চা আমাদের চারটি পর্চার জন্য এক লক্ষ টাকা চায়, আমি তাদের সাথে কথা বললে তারা আমার জমির বিভিন্ন সমস্যার আছে বলে জানায়, এরপর আমি জোনাল অফিসারের সাথে কথা বলি, তিনি উপ সেটেলমেন্ট অফিসারের সাথে কথা বললে এরপর আমার আমি পচা পাই। আমার সাথের বিভিন্ন জমি ও বাড়িওলা আমাকে জানিয়েছে প্রতিটি বিডিএস মাঠ পর্চার জন্য ২০ হাজার থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত নিয়েছে। অধিকাংশ মানুষের জমির কাগজপত্র সম্পর্কে স্বচ্ছ ধারণা নেই এতে সেটেলমেন্ট অফিস সুযোগ নিচ্ছে এবং অনেক জমিও বাড়িওয়াল তাদের ভয়ে ভীত। প্রতিটি মৌজায় শত শত কোটি টাকার দুর্নীতি করছে।

ঘুষ দিইনি
গাজীপুর ৳১.০০ লাখ
২৬ আগস্ট ২০২৬ DK2WS5BW
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

সমাজ সেবা ভাতা

সমাজ সেবা অধিদপ্তর এর বয়স্ক ভাতা এর আবেদন করার পর ও ২ বছর এ যখন কোনো অগ্রগতি নেই তখন একজন এসে বললো ৬০০০ টাকা দিলে হয়ে যাবে। এভাবেই সবার বয়স্ক ভাতা পাশ হয়।

ঘুষ দিইনি
যশোর ৳৬.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ KHTH3CZG
মন্তব্য
বিআরটিএ

Driving license

Amar soto cai driving license korte diyesilo 2017 te. 10000 tk ghush cheyese bole ami razi hoini. Soto vaike bolesilam je proper way tei nite. Kintu shei ghush na deyate 1 -2 masher moddhe hobar kotha thakleo ta dirgho 2 bosor dhurte hoyese BRTA office a r amader bari silo gazipur a tai dui bosor jatayat korte korte 10000 takar beshi khorcho hoye giyesilo. Okhane giye jodi bola na hoy je omuker madhdhome korassi license taholeto kono kothai nei. Kono kothai keu bolte chayna. Shohoje kono proshner o uttor deyna. R jodi ghush dite razi thaktam tahole orai 1-2 masher moddhei license ready kore call diye janiye dito. Shudhu eshe niye nilei hoye jay . Emonki barite eneo diye jay shunesi.

ঘুষ দিইনি
Tangail ৳১০.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ DKNJ726N
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

Wasa patiya

একটি ওয়াসা পানির সংযোগ নিতে গেলে গত বছর ১০ হাজার টাকা চাইলেও বর্তমানে অফিস থেকে তারা মোট খরচ ২৫ হাজার টাকা দাবি করছে যা সম্পূর্ণ অযৌক্তিক কারণ তারা শুধু জমাদানকারী রশিদ হিসেবে সাত থেকে আট হাজার টাকার একটি রশিদ দিচ্ছে তাহলে বাকি টাকার ডকুমেন্ট কোথায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি খবর নিয়ে দেখলে আসল ঘটনাটি বের হয়ে যাবে এই কাজের অফিসের সবাই জড়িত আমি পটিয়া অফিসের কথা বলছি

ঘুষ দিইনি
Patiya,chittagong ৳২৫.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ CTX53L4Y
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

এনআইডি সংশোধন

আমার ছোট ভাই সৌদি প্রবাসি। তার নামের বানান ভূল যা পূর্বে জন্ম নিবন্ধন দিয়ে করা হয়েছিল।

ঘুষ দিয়েছি
বেগমগঞ্জ উপজেলা ৳৭.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ CTM3BWD9
মন্তব্য
সিটি কর্পোরেশন

পারিবারিক সনদপত্র

আমি পারিবারিক সনদপত্র বানানোর জন্য ওয়ার্ড কাউন্সিল এর কাছে সিল নিতে গিয়েছি। আমাকে উনি সব কাগজ আনতে বলছে, আমি সব নিয়ে আসছি।সব দেখার পর উনি বললো, সব তো ঠিক আছে তো ফি দিয়ে যাও।আমি বললাম কিসের ফি,পারিবারিক সনদপত্র তো কোন টাকা লাগে না। উনি বললো সিল তো দিবো তবে ওরা কাজ করার সময় ভুল ধরবে এটা যেনো না ধরে তাই একটু খরচা দিতে হবে। তখন উনি সবার সামনেই ২৫০০৳ চাইলো।আমি না করছি।উনি বললো টাকা না দিলে কাজ হবে না,টাকা নিয়ে আসো কাজ হয়ে যাবে।

শুধু দাবি করেছে
Ward No-48 Zone -05 Dhaka South City Corporation ৳২.৫ হাজার
২৬ আগস্ট ২০২৬ DKNFXGW8
মন্তব্য