সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৭২ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,১৭২ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৫০.০ হাজার

ভূমি জরীপ

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার কেন্দুয়া মৌজায় সরকারি ভূমি জরীপ আসে৷ সেখানে দায়িত্বরত কর্মকর্তারা জরীপ করিয়ে দেওয়ার নাম করে সব জমিট মালিকেদর থেকে অনেক বড় অংকের টাকা দাবি করে৷ প্রায় প্রতিটি জমির মালিকের থেকে টাকা নেয়৷ আমাদের থেকে ৫০০০০/- টাকা দাবি করে আবার বলে আপনারা যাদের কাছে বিচার দিবেন তারা আমাদের লোকই৷ সাংবাদিকদের জানিয়ে কোনো কাজ হয় নি৷

নারায়ণগঞ্জ, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKDV98W6
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৫০০

ড্রাইভিং লাইসেন্স

প্রায় ৩ মাস আগে কোনো দালাল ছাড়াই ড্রাইভিং লাইসেন্সের সব প্রক্রিয়া সম্পন্ন করি। পরীক্ষার দিন ফিঙ্গারপ্রিন্ট, ভাইভা ও প্র্যাকটিক্যাল ছিল। চার চাকার গাড়ি চালানোর সময় যশোর বিআরটিএর এক ব্যক্তি ৫০০ টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে বলেন, টাকা না দিলে গাড়ি পেতে দেরি হবে, এমনকি সেদিন নাও পাওয়া যেতে পারে। পরে টাকা দেওয়ার পরই গাড়ি চালানোর সুযোগ পাই। আমার অভিযোগ, যশোর বিআরটিএ অফিসে এভাবে প্রতিদিন ঘুষ বাণিজ্য চলছে। দুঃখজনকভাবে, পাশে ম্যাজিস্ট্রেটরাও দাঁড়িয়ে থাকা অবস্থায় এসব ঘটছে, অথচ কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

Jessore, খুলনা ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে KHTMQDSD
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৫.০ হাজার

লক্ষিপুর পাসপোট অফিসে ঘুষ ছাড়া কোন কাজ হয় না।

নোয়াখালি লক্ষীপুরের পাসপোট অফিসে ঘুষ ছাড়া কোন কাজ হয় না। ওইখানে যারা এপ্লিকেশন জমা নেয় বা ডেলিভারি করে, সবাইকে ঘুষ না দিলে হয়রানির চরম স্বীকার হতে হয়। অনেক লোক দূরদুরান্ত গ্রাম থেকে কষ্ট করে আসে পাসপোট অফিসের সেবা নিতে। কেউ হয়তো ওমরাহ বা হজে যাবে, কেউ হয়তো বিদেশ যাবে চাকরির উদ্দেশ্যে। সবার সাথেই একই আচরণ। পাসপোট অফিসের বাইরে কম্পিউটারের দোকানগুলোর সাথে কর্মকুত্তাদের যোগসাজোসে এই ঘুষ কার্জ বছরের পর বছর চলছে। অভিযোগ করারও কোন জায়গা নেই। ফলে বাধ্য হয়েই ঘূষ দিয়ে পাসপোট করাতে হচ্ছে। ঘূষ সহ একটা পাসপোট করতে লক্ষীপুরে খরচ হয় ১০,০০০ থেকে ১৫,০০০ টাকা পর্যন্ত।

লক্ষীপুর, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে CTZ98NDN
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫০ লাখ

LGED

রাস্তা, ফোটব্রিজ(ADP),কাজ করেছি 2700000 টাকার। কাজ শেষ করার পর বিল জমা দেওয়ার সময় বলে ৫% ঘুষ দিতে হবে তানাহলে বিল দিবে না।এখন কি করি এই কাজ করার সময় দোকান থেকে রড,সিমেন্ট বাকি নিছি তাদের টাকা দিতে হবে। বাধ্য হয়ে ঘুষ দিয়েছি।

কলমাকান্দা, ময়মনসিংহ ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে MYS63NW9
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৩.০ হাজার

পাসপোর্ট আবেদন

আমাদের স্খায়ী ঠিকানা কুমিল্লায়। বর্তমান ঠিকানায় চট্টগ্রাম আঞ্চলিক পাসপোর্ট অফিস, মনসুরাবাদ পাসপোর্টের আবেদন করলে রিজেক্ট করে দেয়। কারন দেখায় বর্তমান ঠিকার সাপেক্ষে কমিশনার সার্টিফিকেট লাগবে। পরে সেটাও জমা দিলেও রিজেক্ট করে দেয়। পাসপোর্ট কর্মকর্তা জানায় আপানাদের বাড়ি কুমিল্লা, সেখানে গিয়ে করেন, চট্টগ্রামে হবে না। পরবর্তীতে সেখানে দায়িত্বরত পুলিশ/আনসারদের সাথে আলাপ করে জানতে পারলাম, আমরা কোন এজেন্সির মাধ্যমে না এসে সরাসরি নিজেরায় আবেদন করাতে জমা নিচ্ছেনা। তারা জানালো এজেন্সির মাধ্যমে পাসপোর্ট অফিসের কর্মকর্তা প্রতি পাসপোর্টের আবেদন ২৫০০ টাকা পায়। তাই নিরুপায় হয়ে উক্ত পুলিশ কর্মকর্তার মাধ্যমে ২৫০০ টাকাসহ যে অফিসার রিজেক্ট করে দিল তার কাছেই জমা দেয়। পুলিশ ভাইকে ৫০০ টাকা দিতে হয়েছে।

চট্টগ্রাম আঞ্চলিক পাসপোর্ট অফিস, মনসুরাবাদ, চট্টগ্রাম, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTPUDLU8
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫ হাজার

ট্রেড লাইসেন্স নবায়ন

আমি ছবি আপলোড করেছিলাম কিন্তু তারা আপলোড না দেখিয়ে বলে ছবি আপলোড হয়নি এজন্য টাকা দিতে হয়েছে।

ঢাকা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKHKRHB9
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

বিবাহিত সনদ ই এপোস্টিল (e Apostille) করতে গিয়ে ঘুষ দিতে হলো।

বিদেশগামী শিক্ষার্থীদের mygov.bd ওয়েবসাইটের মাধ্যমে অধিকাংশ ডকুমেন্ট সত্যায়িত করা যায়। বেশিরভাগ সত্যায়ন ঠিকভাবে হলেও আমি আটকে যাই বিবাহিত সনদটি সত্যায়িত করতে গিয়ে। এই প্রক্রিয়াটি সম্পন্ন হওয়ার পিছনে নিকাহ রেজিস্টার অফিস, ঢাকা ও পররাষ্ট্র মন্ত্রণালয় দায়িত্বপ্রাপ্ত থাকেন। আমি প্রায় এক মাস যাবত আবেদন করার পরেও বারবার ভুল আবেদন হয়েছে অজুহাত দিয়ে আমার আবেদন টি প্রত্যাখ্যান করা হয়। এদিকে আমার এম্বাসিতে ডকুমেন্ট জমা দেওয়ার সময় একদম ঘনিয়ে আসে। শেষে অপারগ হয়ে কাজীর সাথে যোগাযোগ করি এবং তাকে সম্পূর্ণ ঘটনা খুলে বলি। কাজী বললেন এই কাজ আসলে ফ্রি তে হয়না, এগুলোর জন্য আপনার টাকা খরচ করতে হবে, না হলে ৬ মাস ঘুরলেও সত্যায়ন শেষ হবেনা। শেষে বাধ্য হয়ে অনেক দরদাম করে কাজীকে ৫০০০ টাকা দিতে হয় আমার।

Dhaka, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKWM3A66
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০০

পৌরসভা থেকে প্রত্যায়ন পত্র গ্রহণ।

প্রত্যায়ন পত্র আমার জরুরী প্রয়োজন ছিল। আমাকে বলা হয়েছিল আজ প্রত্যায়ন টা যে কোন ভাবে ম্যানেজ করে দেব, যদি আমাকে কিছু টাকা ধরে দেন।

কলারোয়া, সাতক্ষীরা।, খুলনা ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে KHLE2EVQ
মন্তব্য
শুধু দাবি করেছে কাস্টমস অফিস ৳২.০ হাজার

ভ্যাট সার্টিফিকেট রেজিস্ট্রেশন

আমি মূলত তিন চারটা ভ্যাট রেজিস্ট্রেশন করেছি। ভ্যাট সার্টিফিকেট গুলো আমার ক্লায়েন্টের অনেক প্রয়োজন। ভ্যাট সার্টিফিকেট মূলত তিন থেকে চারদিন হায়েস্ট সাতদিনের মধ্যে পাওয়া যায়। কিন্তু এখন নতুন স্যার আশায় প্রতি ভ্যাট রেজিস্ট্রেশন এর জন্য পনেরশো থেকে দুই হাজার টাকা দাবি করে। আর টাকা না দেওয়ায় ভ্যাট সার্টিফিকেট গুলো এপ্রুভ করে না। ১৫-২০ দিন হয়ে গেল এখন পর্যন্ত ভ্যাট সার্টিফিকেট গুলা পেলাম না। টাকা দেয়া হয়নি বলে। টাকা না দিলে আরো কতদিন পরে এপ্রুভ করবে তার কোন ঠিক নেই।

পাহাড়পুর, কাস্টমস ডিভিশন অফিস, দিনাজপুর।, রংপুর ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে RN32SGXP
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৭.০ হাজার

উপজেলার ইউএনও এবং অন্য কর্মকর্তারা এনজিও সহ বিভিন্ন উন্নয়ন কাজে অংশগ্রহণের জন্য টাকা চায়।

একটি অতি প্রয়োজনীয় রাষ্ট্রীয় চাহিদা পূরণ করার কাজ উদ্বোধনের জন্য তাদেরকে আমন্ত্রণ জানানো হলে তারা সেখানে উপস্থিত হওয়ার জন্য জনপ্রতির দুই থেকে তিন হাজার টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় এর সাথে সংশ্লিষ্ট কোন দপ্তরের কোন কর্মকর্তা সেখানে উপস্থিত হন নাই এবং ইউএনওরা তাদের অন্য কাজ আছে বলে অনুপস্থিত থেকেছেন। এভাবে তারা প্রতিনিয়ত সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করছেন। এবং উন্নয়ন কাজকে নিরুৎসাহিত করছেন। আমি পরে খোঁজ নিয়ে জানলাম সারা বাংলাদেশে এটি মাঠ পর্যায়ের প্রশাসনের একটি সাধারণ চিত্র।

সাতক্ষীরায় শ্যামনগর উপজেলা এবং খুলনার কয়রা উপজেলা, খুলনা ২৬ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে KHK89YZQ
মন্তব্য
শুধু দাবি করেছে বিআরটিএ ৳১০.০ হাজার

ড্রাইভিং লাইসেন্স

ড্রাইভিং লাইসেন্স করতে চেয়েছি। বললো কোনো ঝামেলা ছাড়াই করিয়ে দেবে।বিনিময়ে ১০০০০ হাজার টাকা দিতে হবে। শেষমেষ ৮হাজার টাকায় করে দিবে বলে অফার দিলো। বুঝতেছি না কি করব এখন

মাদারীপুর, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKZLUZ8K
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳১৭.০ হাজার

মৃত ব্যক্তির পেনশন টাকা প্রাপ্তি

আমার মৃত পিতার পেনশন টাকা প্রাপ্তীর জন্য যোগাযোগ করেছি। তারা আমার কাছে তৃতীয় ব্যক্তির মাধ্যমে ১৭,০০০/- টাকা দাবী করে। টাকা দিতে দেরি হওয়ায় আমার ফাইল অনেকদিন আটকে ছিল। টাকা দেওয়ার পরপর ফাইলের কাজ দ্রুত শেষ করেন। আমি টাকা গুলো পরিশোধ করেছি।

শহর, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTVZT6HB
মন্তব্য
ঘুষ দিইনি শিক্ষা অফিস ৳১০.০০ লাখ

চাকুরীর বিনিময়ে টাকা চাওয়া

মিঠাপুকুর উপজেলার মাঝগ্রাম দারুন হুদা দাখিল মাদ্রাসার আয়া/ঝাড়ুদার পদের জন্য নিয়োগ দিয়েছিল বিগত ২০২৬ সালের জানুয়ারী মাসে, স্থানীয় অনেকেই আবেদন করলে, তাদের মধ্যে অনেকেই দাবী করেছেন তাদের কাছে ঘুষ চেয়েছেন উক্ত মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারেনটেনডেন্ট, বিষয়টি নিয়ে স্থানীয় আবেদন কারীদের মধ্যে সমালোচনা ঝড় তুলেছেন, পরে জানা যায় উক্ত কারকারীর সাথে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি সহ কিছু সদস্য জড়িত।

রংপুর, রংপুর ২৬ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে RNB2439N
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫০০

জমাবন্দি নকল সনদপত্র

জমাবন্দি নকল পাওয়ার জন্য গেছিলাম। তখন তারা আমার কাছ থেকে একটা জমাবন্দি নকল পাওয়ার জন্য ৫০০/- টাকা দাবী করে। গত বছর সেম নকল তুলতে গেছিলাম এক টাকাও নেয়নি । এটি তুলতে কোন টাকা প্রদান করতে হয়না বলে জানিয়েছেন। কিন্তু এই বছর নিতে গিয়ে টাকা দিতে হয় বললো। তারাতারি নিলে বেশি টাকা দাবী করেছেন।

গ্রাম, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে CT59WW9L
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

নতুন পাসপোর্ট বানাতে যেয়ে

সকল ডকুমেন্টস সঠিক থাকার পরও দুইবার বিভিন্ন অজুহাত দেখিয়ে জমা নেয়নি। বাধ্য হয়ে দালালের মাধ্যমে টাকা দেয়ার পরে ইচ্ছা করে একটা কাগজ না দেয়ার পরও সব ঠিক বলে গণ্য হয় এবং পাসপোর্ট পাই। ই্হাই আমার সোনার বাংলাদেশ।

মোহাম্মদপুর, ঢাকা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKYM9GVV
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

ডিবি পুলিশ

চাকুরির পুলিশ ভেরিফিকেশন এর জন্য কুমিল্লা পুলিশ সুপার অফিসে যাওয়া হয়েসে। ভদ্রলোক নিতান্ত ভালো ব্যবহার করেসেন। কাগজপত্র দেয়ার জন্য অন্য বিভাগীয় শহর থেকে আসা হয়েসে যেখানে অনলাইনের যুগে তা হোয়াটসঅ্যাপ এই নেয়া যায়। শেষে তিনি আমার প্রয়োজনীয় তথ্যাদি লেখনিরজন্য কম্পিউটার টাইপিস্ট কে দেয়া লাগবে বলে ৫০০ টাকা নিয়েসেন। এভাবেই নাকি ওদের বেতন দেয়া হয়। আমি বিষয়টি সম্পকে বেশি জানিনা বিধায় দিয়ে দিয়েসি।

কুমিল্লা, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে CTKXQBKL
মন্তব্য
ঘুষ দিয়েছি কাস্টমস অফিস ৳১৫.০ হাজার

Customs day to day work

any work if we go to customs office , AC, DC, AD , Commissioner's -- Sipahi, Pion, PA every one asking money , per file movement cost tabil to tabil 15000 to 20000 . all are BCS and under their super vision this are happening . we are working privet sector doing huge work every day , we no need sipahi, pion, pa, why thoes officer require this kind of ghukor. and making slow country econimical work down, goverment should remove , pion, clark, PA, sipahi this iare addition cost and economy distrabance.

dhaka, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে DK4Z9LXJ
মন্তব্য