সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৮৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,১৮৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.০০ লাখ

জমির রেকর্ড ও খতিয়ানে কৃত্রিম জটিলতা

আমি কুষ্টিয়া সদর বারখাদা ইউনিয়ন ভূমি অফিসে নিজের জমির রেকর্ড ও খতিয়ান পরিবর্তন করার জন্য গিয়েছিলাম কিন্তু সেখানকার সহকারী সেটেলমেন্ট অফিসার আমার কাছ থেকে এক লক্ষ টাকা দাবি করে আমি সেই টাকা দিতে না রাজি হলে সে আমাকে গালাগালি করে ও পরে আমার হাতে থাকা ফাইল জানলা দিয়ে পালিয়ে দেয় সে আমাকে সবার সামনে অনেক অপমান করে

কুষ্টিয়া, খুলনা ২৬ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে KHZGFF6L
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳১০.০ হাজার

মিচ মামলার তদন্ত রিপোর্ট

রাস্তা সংক্রান্ত ১৪৭ ধারার বিধান মতে মিচ মামলা তদন্তের রিপোর্ট দিতে। আমার সকল ডকুমেন্টস ঠিক থাকা সত্ত্বেও রিপোর্ট আমার পক্ষে দেওয়ার জন্য। আমার জানামতে প্রতিপক্ষের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে রিপোর্ট আমার বিপক্ষে দিতে পারে।

চট্টগ্রাম, আনোয়ারা, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTR8U2NB
মন্তব্য
ঘুষ দিইনি সাব-রেজিস্ট্রি অফিস ৳৫.০০ লাখ

খাজনায় নাল আবাসিক থাকায় বানিজ্যিক বলে ঘুষ দাবি করে, এতে সরকার রাজস্ব হারায়

মূলত, খাজনা খারিজে নাল (আবাসিক) আছে, কিন্তু কোম্পানি আইনের সরকারের নির্ধারিত হারে উৎসকর প্রদান করতে আগ্রহী হই, কিন্তুু সাব- রেজিস্ট্রার বলে এটা বানিজ্যিক হারে উৎসকর দিতে হবে না আমাকে ৫,০০,০০০/- টাকা দিলে করে দিবো।

নারায়ণগঞ্জ, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DK97HNBV
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৫.০ হাজার

নামজারি

সব কাগজ ঠিক থাকার পরও নামজারি বাতিল করে দিয়েছিল। শুনানীর সময় বলে আগে যোগাযোগ করেন নাই, আমি বললাম অনলাইনে আবেদন আজকে আসতে বলেছেন, এসেছি। আগে কার সাথে কথা বলব। বলে দেখেন এসি ল্যান্ড দেয় কিনা। মহিলা এসি ল্যান্ড। নামজারি দেয় নাই, এসি ল্যান্ডের সাথে দেখাও করতে দেয় নাই। পরে আমার ভোগান্তি দেখে এক পিয়ন প্রস্তাব দেয়। সেই একই কাগজপত্রে করে দিল নরমাল থেকেও দ্রুত।

ঢাকা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKHJBXMF
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.৫ হাজার

পাসপোর্ট নবায়ন

আমার কাগজপত্রের অন্য কোথাও কোনো ভুল না পেলেও NID-তে বাবার নামের পদবী ইংরেজিতে “—” ও বাংলায় “—” থাকাকে ভুল দেখিয়ে প্রথমে আবেদন জমা নিতে অস্বীকৃতি জানায়। অথচ আমার সব কাগজপত্র, এমনকি আগের পাসপোর্টেও একই বানান রয়েছে। কোনো উপায় না পেয়ে একজন দালালকে ২,৫০০ টাকা দিলে সে ফর্মে একটি রেফারেন্স ই-মেইল লিখে দেয়। এরপর একই কাগজ নিয়ে গেলে আর সেই ভুলটি তাদের চোখে পড়েনি। এতে প্রশ্ন ওঠে—দালালের রেফারেন্স থাকলে যে বিষয়টি আর সমস্যা নয়, সেটি আগে কেন অযথা বাধা হয়ে দাঁড়াল?

Madaripur, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DK4QA4GT
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৪৫.৮ হাজার

জমির কর সেবা

আমি জমির খাজনা প্রদান এর জন্য অনলাইন এর আবেদন করেছি। কিন্তু অনলাইন এর খাজনা আপডেট করছে না। দেখাছে ১৯৭৩ সাল থেকে খাজনা বাকী আছে। প্রয়োজনে ভূমি অফিসে যোগাযোগ করুন। তাহলে অনলাইন সেবা কোথায় পাইলাম।এতে বুঝা যাচ্ছে আগে মত দূরনীতি আর হয়রানি।

কুস্টিয়া, খুলনা ২৬ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে KHMERDG7
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১২.০ হাজার

ফায়ার সার্ভিস নবায়ন

আমি বিগত ১০ ধরে ফায়ার সার্ভিস লাইসেন্স টি নবায়ন করে আসছি প্রতিবছর প্রতি বছর লাইসেন্স ফি নবায়ন বাবদ আমাকে দিতে হতো মাত্র ৯০০ টাকা এবং কে ঘুষ দিতে হতো আরো ১৫০০ টাকা এবছর সরকার ফায়ার সার্ভিস লাইসেন্সটি সম্পূর্ণ নতুনভাবে নথিভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে এবং একটি কিউআর কোড সম্বলিত প্রদান করবে এইজন্য কর্মকর্তা আমার কাছে অতিরিক্ত টাকা বাবদ ১২০০০ টাকা দাবি করে যে সরকার এখন লাইসেন্স ফি এবং অন্যান্য খরচ বাড়িয়ে দিয়েছে তাই এই অতিরিক্ত টাকাটি প্রদান না করলে এই লাইসেন্সটি আপনার করা আর হবে না তাই আমি অনেকটা বাধ্য হয়েই লাইসেন্সটি করি পরে মূলা মলি করে দাম কষাকষি করে 12000 টাকার বদলে 6500 টাকা দিয়ে সেটি দিয়াসি করতে যাহা এখনো পর্যন্ত আমি হাতে পাইনি।

ঈশ্বরদী, রাজশাহী ২৬ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে RJ36ZKF3
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫.০ হাজার

নামজারি খতিয়ান এর রিভিউ আবেদন

আমার স্ত্রীর একটি নামজারি খতিয়ান ২০২২ সালে আবেদনের মাধ্যমে তৈরি করি। মূলত আমার স্ত্রীরা তিন বোন। তাদের বাবার কাছ থেকে তারা তিনটি ফ্ল্যাট পেয়েছে। ফ্ল্যাটটি ২০২২ সালে নামজারি করি। নামজারি খতিয়ান এর মন্তব্য কলামে শুধুমাত্র জমির কথা উল্লেখ ছিল ফ্ল্যাটের কথা উল্লেখ ছিল না। তখন সেটা খেয়াল করিনি। কিছুদিন আগে বিক্রি করার পরিকল্পনা নেই। ক্রেতা দলিল লেখানোর জন্য দলিল লেখকের কাছে গেলে দলিল লেখক এই ভুলটি শনাক্ত করেন। পরবর্তীতে আমি রিভিউ এর জন্য আবেদন করি। তাদের সাথে যোগাযোগ না করার কারণে আবেদনটি তাদের ওখানে ২০ দিন পরে ছিল। পরে পাঁচ হাজার টাকা দিলে তারা সেটাকে অনুমোদন দেয়। কুমিল্লা সদর রাজবাড়ীতে অবস্থিত প্রেসিডেন্ট অফিসার একজন কম্পিউটার অপারেটর এই ঘোষটি গ্রহণ করেন।

কুমিল্লা, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTYZJAC5
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

বেনাপোল ইমিগ্রেশন পুলিশ

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের বিরুদ্ধে আমার অভিজ্ঞতা খুবই হতাশাজনক। প্রথমবার ভারত যাওয়ার সময় ৫০০ টাকা এবং ফেরার সময় পাসপোর্টে Entry/Exit সিল দেওয়ার জন্য ২০০ টাকা নেওয়া হয়। টাকা দিতে না চাইলে পাসপোর্ট জমা রেখে ৫–৬ ঘণ্টা হয়রানি করা হয়। সঙ্গে থাকা আমার বয়স্ক বাবাকেও ভোগান্তিতে পড়তে হয়। দ্বিতীয়বার খুলনা-কলকাতা ট্রেনে যাওয়ার সময়ও অনেক যাত্রীর কাছ থেকে ১,০০০–২,০০০ টাকা করে নেওয়া হচ্ছিল। আমি টাকা না দেওয়ায় আমার পাসপোর্টে সিল দিতে দেরি করা হয়। স্টেশন মাস্টার পর্যন্ত ট্রেন ছেড়ে দেওয়ার কথা জানান। পরে সিল দিয়ে আমাকে যেতে দেওয়া হয়। শুধু বাংলাদেশি নয়, ভারতীয় যাত্রীদের কাছ থেকেও একইভাবে টাকা নেওয়া এবং হয়রানি করতে দেখেছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশ, খুলনা ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে KHHP5UBS
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৪.১৭ লাখ

প্রকল্প ফাইল সাইন মেয়রের ট্রবিল

ঢাকা দক্ষিন সিটি করপোরেশন নগর ভবন প্রকল্প ফাইল সাইন করা বাবফ ১.৬ কমিশন হিসাবে ৪,১৭,০০০ টাকা ঘুষ দাবী করে।টাকা দেয়াতে দির্ঘ্য দিন আমার ফাইল আটকে রাখে জামাল সাহেব। গত ২৪/০৮/২৬ তারিকে টাকা পরিশোদ করি। নগর ভবন ঘুষ ছাড়া কোন ফাইল সাইন হয় না।।

ঢাকা দক্ষিন সিটি করপোরেশন, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে DKNFH8J7
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১২.০ হাজার

শ্রম অধিদপ্তর

শুক্রবার দোকান খুলতে হলে ওনাকে প্রত্যেক ইয়ারলি ১২০০০ টাকা করে দিতে হবে। টাকা দেইনাই বিদায় উনি আমাকে মামলা করে দিছে, যারা টাকা দিছে তাদেরকে কিছু বলে নাই।

ভেড়ামারা, খুলনা ২৬ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে KHRACJVC
মন্তব্য
ঘুষ দিইনি শিক্ষা অফিস ৳২.৫০ লাখ

শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয়ে অনেকবার অন্য সরকারি কলেজে বদলীর আবেদন করেছি ৷ ঘুষ না দেওয়ায় সে আবেদন কখনো আলোর মুখ দেখে নি ৷

ঢাকা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKG3F85M
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪.০০ লাখ

সানন্দ বাড়ি দেওয়ানগঞ্জ জামালপুরে ইউনিয়ন পরিশদ এবং দলিয় নেতা খেতাদের কাছ থেকে ঘুসের যে অভিজ্ঞতা

একটি প্রেম ঘটিত বিস্য় নিয়ে এলাকার মেম্বার —, — ২ লাখ টাকা খাইছে পাশাপাশি বিএনপির —, —, —, — আরো ২ লাখ টাকা খাইছে

সানন্দ বাড়ি, দেওয়ান গঞ্জ জামালপুর, ময়মনসিংহ ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে MYEE7TG4
মন্তব্য
ঘুষ দিইনি শিক্ষা অফিস ৳২.৫০ লাখ

বদলি

উপজেলার মধ্যে বদলির জন্য আবেদন গ্রহন করে,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারী — আবেদনকারীদের নিকট ২৫০০০০ টাকা পৌরসভার মধ্যে বদলির জন্য দাবি করে। ডিপিও — এর মাধ্যমে বদলি করে দিবে।

সাতক্ষীরা সদর, খুলনা ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে KHYKCQQP
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১২.০ হাজার

নতুন লাইসেন্স

ভোলা বিআরটিএর ড্রাইভিং লাইসেন্স করতে গেলে তারা ১২০০০ টাকা দাবি করে অতঃপর আমার পক্ষে এত টাকা দিয়ে লাইসেন্স করা সম্ভব না তাই আমি লাইসেন্স করা থেকে বিরত থাকব

Bhola, বরিশাল ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে BRVYB3XK
মন্তব্য
ঘুষ দিইনি সিটি কর্পোরেশন ৳১.০ হাজার

লাইসেন্সে উল্লেখিত ই-মেইল আইডি সংশোধেনের জন্য ঘুষ দাবি

ঢাকা উত্তর সিটি করপোরেশনে আমার ব্যবসার ট্রেড লাইসেন্সে ই-মেইল আইডির ১টি অক্ষর ভুল ছিল। সেইটা সংশোধনের জন্য আমি স্বশরীরে গেলে ওরা ১০০০ টাকা ঘুষ দাবি করে। আমি প্রতিবাদ করি এবং ঘুষ না দিয়ে চলে আসি। ফলে সেই সংশোধনের কাজটা আজও হয় নাই। আমার এপ্লিকেশন সেইভাবেই ওদের দপ্তরে পড়ে আছে। এখন প্রশ্ন হতে পারে এই সংশোধনটা কেন এতো জরুরী। কারণ https://erevenue.dncc.gov.bd/ এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করার পরে আপনার ট্রেড লাইসেন্স লিংক বা সংযুক্ত করা লাগে। আর সেই সংযুক্তির সময়ে সিসটেম একটা otp পাঠায় রেজিষ্ট্রার ই-মেইলে। যেহেতু আমার ই-মেইলটা ভুল এন্ট্রি করা হয়েছে, তাই OTP ভুল আইডিতে চলে যায়। ফলে আমি আর ট্রেড লাইসেন্সটি এড করতে পারি নাই।

ঢাকা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKCH5K3T
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১২.০ হাজার

ড্রাইভিং লাইসেন্স

ড্রাইভিং লাইসেন্স নাকি টাকা ছাড়া হয়না। সেজন্য এক কর্মকর্তাকে দিয়েছিলাম ১২ হাজার টাকা। কিন্তু তিনি তারপরও ফেল করিয়ে আবার দাবী করে ১০ হাজার টাকা। তারপর থেকে ড্রাইভিং লাইসেন্স ছাড়াই চলছি।

তেজগাঁও, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKFBWPEW
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০০ লাখ

লোন তুল‌তে

আমাদের ভা‌র্সি‌টির এক ক্লোজ ভাই বাংলা‌দেশ ব্যাং‌কে চাকরী ক‌রে। উনা‌দের না‌কি লোন দেয়। লোনের কি‌স্তি তুল‌তে সেখানকার ইঞ্জি‌নিয়ার‌দের সাইন লা‌গে। ইঞ্জি‌নিয়ার সেকশন না‌কি লো‌নের টাকার ১-২% ঘুষ না দি‌লে সাইন দেয় না। সবাইকেই এটা দি‌তে হয়। সেই ভাইকেও তিন কি‌স্তি‌তে মোট ১ লাখ টাকার বে‌শি দি‌তে হ‌য়ে‌ছি‌লো। এটা সেখানকার বড় অ‌ফিসা‌রেরাও জা‌নে। কিন্তু কেউ ব্যবস্থা নেয় না। নি‌জে‌দের ক‌লি‌গের কাছ থে‌কে ঘুষ খায় এমন প্রতিষ্ঠান না‌কি দে‌শে একটাই আর সেটা বাংলা‌দেশ ব্যাংক। আমি প্রথ‌মে বিশ্বাস কর‌তে চাইনি। প‌রে প‌রি‌চিত আরেক ভাইকে ফোন দি‌য়ে জানলাম যে ঘটনা সত্য। যারা ওখা‌নে রাজনী‌তি ক‌রে তা‌দের লা‌গে না, সাধারণ সবার ঘুষ দেয়া লা‌গে। বিশ্বাস না হ‌লে প‌রি‌চিত কাউকে ফোন দি‌য়ে ভে‌রিফাই কর‌তে পা‌রেন।

ঢাকা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে DKGY8RF6
মন্তব্য
ঘুষ দিইনি বিআরটিএ ৳৩.০ হাজার

প্রতিটি পরীক্ষার সেন্টারে লাইসেন্সের সময়

প্রতিটি সেন্টারে লাইসেন্সের পরীক্ষার সময় তিন হাজার করে না দিলে ফেল করিয়ে দেয় সবগুলো পরীক্ষায় পাশ করলেও মিরপুর এর সেন্টার এবং উত্তরার সেন্টারে নিচে প্রতিদিন কাজ করিয়ে চাক্ষুষ সাক্ষী যারা এখন পর্যন্ত লাইসেন্স করেছেন খবর নিয়ে দেখতে পারেন এমন লোক দেখেছি নিজে নিজে করতে যায় চারবার ফেল করেছেন এবং আমার মাধ্যমে করতে গেলে আমার এমন লোকও আছে পড়ালেখা না পারলেও সাদা সাদা জমা দিলেও সাড়ে পাঁচ হাজার টাকার বিনিময় সবগুলো পরীক্ষা পাস করিয়ে দিবেন

সারা বাংলাদেশ, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKW2LGL8
মন্তব্য