সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৫৯ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,১৫৯ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি সরকারি হাসপাতাল ৳১.০০ লাখ

post mortem report

পরম করুণাময় আল্লাহপাকের নামে আরম্ভ করিতেছে যে ঘটনাটা ২০২৬ সালের ৭ই সেপ্টেম্বর ঘটনাস্থল নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হসপিটালের মর্গের আমার ছোট ভাইয়ের বউ S.C.D কার্ডিয়াকঅ্যারেস্ট ভুলতা ডি.কেএমসি হসপিটালে মারা যায় তাহার ভাইয়ের সাথে লেনদেন সংক্রান্ত ঝামেলা থাকার কারণে তাহার ভাই মিথ্যার আশ্রয় নিয়ে বলে যে আমার বোনকে মেরে ফেলা হয়েছে তো আমাদের কাছে তাহার ৭ই সেপ্টেম্বরের যত চিকিৎসা ব্যবস্থা পরীক্ষা নিরীক্ষা ডাক্তারি প্রেসক্রিপশন সবকিছু ছিল তারপরও তারা অর্থ লেনদেনের মাধ্যমে আমার ছোট ভাইয়ের বউকে পোস্টমর্টেম করাতে বাধ্য করে ডাক্তার সাহেব কে বলা হয়েছিল আমাদের কাছে ৭ তারিখের মেডিকেল সার্টিফিকেট ডাক্তারি প্রেসক্রিপশন এবং ডাক্তারের যতগুলো রিপোর্ট আছে পুলিশের সুরতহাল যত পেপার আছে সবগুলো দেখেন উনি কোন

narayan gonj victoriya hospetal, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKWARDG8
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০০ লাখ

নাই

পল্লবী থানা ওসি সহ এস আই মিলে মিশে বিএনপি নেতা যুব দল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল বিভিন্ন ওয়ার্ডের দলের পোলাপান এসআই দের সাথে কথাবার্তা বলে তারা ঘুষের ঘোষ বাণিজ্য করার জন্য ব্যস্ত হয়ে থাকছেন বিশেষ করে তিন নং ওয়ার্ডের — ও — আর একজন হলো — নামে লোক গ্যার লাইন চুরি করে মানুষের বাসা অবৈধ লেনদেন পুলিশের সাথে করে ৩ নং ওয়াডের যুবদল নাম পরিচয়ে দিয়ে অশৃংখল ও মিথ্যা মামলা দিয়ে মানুষকে বাহিনী করে থাকে পুলিশের দিয়া নামে অনেক লোক জন থানার আসে পাসে এসআই আমি মিথ্যা বলছি না সত্য বলছি এদের বিরুদ্ধে খুব ব্যবস্থা অবশ্যই সরকার নিতে হবে। প্রতি মুহূর্তে প্রত্যেকটি থানার মধ্যে যুবদল স্বেচ্ছাসেবক দল ও জাতীয় দল এই দলের মানুষ পুলিশ এবং আওয়ামী লীগের মধ্যে কোন পার্থক্য নেই এই পুলিশ গুলি আওয়ামী লীগের

ঢাকা ৬৪ জেলার পুলিশ কর্মকর্তার বিএনপি যুবদলে দালাল চক্রের, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKH5TUS8
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳২.০ হাজার

নতুন চাকরির বেতন নির্ধারণ

নতুন চাকরি। তাই হিসাবরক্ষন অফিসের সবাইকে মিষ্টি খাওয়াতে হবে।-সরাসরি

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে CTVWJD8S
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

বিকল হওয়া পানির মিটার বদলানো

বিকল হওয়া বাড়ির মেয়েটার বদলানো। ৬৫০০ টাকা অফিশিয়াল খরচ। ১০ হাজারের মধ্যে বাকিটা ঘুষ।

ঢাকা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKCJZG63
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳৫০০

সাধারণ ডাইরি, G D

চাটখিল থানায় আমি একটা সাধারণ ডাইরি করেছি প্রথমে কম্পিউটার ম্যান ৫০০ ৳ নিয়েছে, পরে এসআই — নামের একজনকে অভিযোগটি দিলাম সে সবার সামনে বলতেছে সহায়তার হাত বাড়ান, মানে তাকে টাকা না দিলে সে কাজ করবেনা, তাকে এক হাজার টাকা দিলাম, তারপর সে অভিযোগ নিয়েছে, কিন্তু ঘটনাস্থলে আর যায়নি আর কোন কার্যক্রম দেখিনি,

নোয়াখালী চাটখিল থানা, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে CTDXVXWV
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳৩.০ হাজার

ড্রাইভিং লাইসেন্স মিসিং থাকার কারনে

কথা হচ্ছে আপনারা দুইজন পঞ্চগড় থেকে তিস্তা ব্যারেজ আসছেন দুইজন এ হেল্মেট পরবেন না

লালমনিরহাট, রংপুর ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে RN68P3Z4
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳৫.০ হাজার

হাসপাতালে সেবা

প্রতিটি কাজ করাতে 100 টাকা ঘুষ চেয়েছে। আজিমপুর ম্যাটার্নিটি হাসপাতালে এভাবে প্রতিটি পদে পদে সবাইকে টাকা দিতে হয়।

ঢাকা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKGLXL9D
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳১.০০ লাখ

বন্ধক অবমুক্তকরণ

কয়েকটি তফশিল ভুক্ত বন্ধকী সম্পত্তির মধ্যে একটি অবমুক্তি করতে ১০০০০০ ঘুষ চায় দালালের মাধ্যমে। এর আগে বলে, এটা সম্ভব নয়। দেনদরবার করে ঘুষের টাকা দালালের মাধ্যেমে দেয়া হয়। সাব রেজিস্ট্রি অফিস: ধানমন্ডি সময় ২০২৫

ঢাকা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKBB7HKX
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.৫ হাজার

জাতীয় সঞ্চয়পত্র

সিরাজগঞ্জ পোস্ট অফিসে ৫০০০০০ টাকার সঞ্চয়পত্র কিনতে ১০০০ আর ১০০০০০০ এর জন্য ২০০০ করে নেয়। তাছাড়া সঞ্চয়পত্র বিক্রি করে না। আবার সেই টাকা মেয়াদান্তে তোলার সময়ও ইস্যুকারী অফিসার খুশিমনে ঘুস দাবি করে।

সিরাজগঞ্জ, রাজশাহী ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে RJT4YNZJ
মন্তব্য
ঘুষ দিয়েছি কাস্টমস অফিস ৳৫.০০ লাখ

যে কোন কাজে গেল ঘুষ চায়

অফিসে রেইড দিয়ে পরবর্তীতে হিসাব নিকাষ করে এবং ৫০,০০,০০০ টাকা ঘুষ দাবি করে।

পাবনা, রাজশাহী ২৬ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে RJSYPFF8
মন্তব্য
শুধু দাবি করেছে পাসপোর্ট অফিস ৳৫.০ হাজার

জঘন্য সেবা

অফিসের সেখানে কিছু পুলিশ অফিসার আছে তারা মানুষের থেকে ঘুষ নিয়ে তাদেরকে আগে সিরিয়ালে পাঠিয়ে দেয় আর যারা গরিব তাদেরকে সিরিয়ালে কষ্ট করে দাঁড়িয়ে তারপর অনেকক্ষণ পর তাদের সিরিয়াল আসে কিন্তু যারা বড়লোক তাদেরকে টাকা দিয়ে আগে আগে সিরিয়ালে চলে যায় এবং তারা খুব সহজেই পাসপোর্ট বানিয়ে নেয় টাকার বিনিময়ে তাদের কোন কষ্ট হয় না আর মেন অফিসার ও বসে বসে গুস খায় ছোফায় বসে বসে জাদের পকেটে মাল আছে তাদের সাথেই দেখা করে আর গরিপ দের প্রবলেম হলে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখি এবং দেখাও করে না।

মুন্সিগঞ্জ, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKYVVD6A
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০০ লাখ

Gulf Security Services Pvt. Ltd. address : ইন্দিরা রোড 1/27 ৫ম তলা ফার্মগেট ঢাকা

আমি গত ২৬ আগস্ট 2026 তারিখ চাকরির জন্য ইন্টারভিউ দিতে গিয়েছিলাম এই কোম্পানি গাজীপুর সিটি কর্পোরেশন এর কাউন্সিলর নিয়োগ দিচ্ছে লক্ষ লক্ষ টাকা গুষ নিয়া আমি সিকিউরিটি এর চাকরি তে জব এর জন্য এপলাই করতে গেসি আমাকে ২ লক্ষ টাকা ঘুষ চাচ্ছিলো আমি রাজি হই নাই

Dhaka, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে DKVWYZHB
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

এয়ার পোর্টে

আমি বিদেশগামী যাত্রী আসার সময় কিছু পোলাও চাল আমার সাথে ছিল তারা ঘুষ ছাড়া দিবে না তাই আমার থেকে ৫০০ টাকা ঘুষ নিয়েছে।

ঢাকা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKJT526S
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

বিদেশে যাওয়ার জন্য পুলিশ ক্লিয়ারেন্স

আমি ২০২২ সালে সৌদিআরবে আসার জন্য পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এর জন্য আবেদন করি, পূর্বে আমি একটি মিথ্যা মামলার আসামি ছিলাম যাহা ২০১৪ সালে নিষ্পত্তি হয়, সেটা উল্লেখ করে আমার কাছে ৫০০০ টাকা দাবি করে এবং বাধ্য হয়ে আমি সে টাকা পরিষোধ করি,,, কারন ইতিমধ্যে সৌদিতে যাবার জন্য ৪ লাখ টাকা এজেন্সি কে দিয়ে দিয়েছি।

বরগুনা, বরিশাল ২৬ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে BRC4R3H5
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.৫০ লাখ

জমি সংক্রান্ত

আমার চাচার জমি সরদার এবং আরেক চাচা মিলে দখল করে নিয়েছ।সরদার এবং পুলিশ ঘুষ খেয়েছেপুলিশ অনৈতিক কাজ করে।আমরা অসহায় দলিল আমার চাচার নামে তার পরও জোর করে সরদার এবং পুলিশ ঘুষ খেয়ে জমি দখল করে ধান রোপন করছে।

ব্রাহ্মণবাড়িয়া আটলা গ্রামে জমি নিয়ে, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTMUHLWR
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২.০ হাজার

নাম জারি

মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলা ভূমি অফিস ও সকল ইউনিয়ন ভূমি অফিস যেকোন সেবা যেমন নামজারি ভূমি কর বা অন্য কোন তথ্যে জানতে গেলে ১-১০ হাজার টাকা দাবি করা হয় না হলে সরকারি সেবা পাওয়া সম্ভব নয় এবং আমি নিজেও ২০০০ টাকা ইউনিয়ন ভূমি আফিসে ঘুষ দিয়ে নিজের নামজারি করেছি

দৌলতপুর, মানিকগঞ্জ, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DK9KYSAT
মন্তব্য