সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯১৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৮,৯১৪ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

বন বিভাগের বনের নিরাপত্তার

সাধারণত আমাদের গ্রাম পাহাড়ি এলাকায়, ওখানে কোন ঘর করতে গেলে পরেস্ট ডিপার্টমেন্ট ঘুষ দিতে হয়, ওরা টাকা ছাড়া ওখানে ঘর করতে দেয় না, টাকা দিলে করতে দেয়, আমাদের মহেশখালীতে কয়েকটি ইউনিয়নে তাদের যেমন কালার মারছড়া, শাপলাপুর, হোয়ানক, এবং আরো অনেক এলাকা আছে যেখানে সাধারণ খেটে খাওয়া মানুষদের থেকে হাজার হাজার টাকা ঘুষ নিচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্ট। মহেশখালীতে যারা পানের ক্ষেত করে সবাইকে টাকা দিয়ে করতে হয় অন্য থায় করতে দেবেনা। মহেশখালী তে প্রায় ৫ লাখের বেশি মানুষের বসবাস যাদের মধ্যে ৫০% মানুষ পানের খেত করে, আর ৩০ % পরিবার পাহাড়ি এলাকায় বসবাস করে। তারা সর্বোচ্চ ৫০০০০ হাজার থেকে সর্বনিম্ন ৫০০০ হাজার পর্যন্ত ঘুষ নিয়ে থাকে, এত এত টাকার ঘুষ হয় মহেশখালীতে যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না।

কক্সবাজার, মহেশখালী, কালারমাছড়া , ৯ ওয়ার্ড আধারঘোনা।, চট্টগ্রাম ৩ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে CTPDE7NC
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳৫০.০ হাজার

নামজারি

তহশিলদার; ভূমি অফিসের বড় স্যার ও তার জন্য চা নাস্তাবাবদ দাবী করেছে। কাগজে সমস্যা আছে কি নাই এসব নিয়ে সমস্যা হবে না। সে এগুলা ম্যানেজ করে ফেলবে।

রাজশাহী, রাজশাহী ৩ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে RJNQ76HK
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

হাতের ফিঙ্গার

হাতে ফিঙ্গার এর যন্য টাকা নিয়ে থাকে অফিসার নিজে টাকা নেই না তারা মূলত আসে পাসে কম্পিউটার এর ফরম পূরণ করে এদের দোকানের সাথে যোগা যোগ আছে এবং গেটের সামনে কিছু দালাল ও আছে

নওগাঁ, রাজশাহী ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJ2THX2R
মন্তব্য
ঘুষ দিইনি বিআরটিএ ৳৬.০ হাজার

প্রতিটি লাইসেন্স

ঢাকা মিরপুর ১৩, এর বি আর টি এ তে দালাল থেকে শুরু করে সকল সরকারি কর্মচারী প্রতিটি লাইসেন্স গাড়ি নবায়ন এবং গাড়ির রেজিস্ট্রেশন থেকে শুরু করে সকল প্রকার কাগজপত্রের জন্য ঘুষ খেয়ে থাকে। লাইসেন্স করার জন্য পরীক্ষা না নিয়েই তিন থেকে চার হাজার কোন কোন ক্ষেত্রে 5000 টাকা নিয়ে লাইসেন্সের পারমিশন দিয়ে দেয় এবং পাশ করিয়ে দেয়। যারা পরীক্ষা দিয়ে পাস করে তাদের কেও টাকা না দিলে ফেল করে দেয়। নিকুঞ্জ 2 যেখানে পরীক্ষা হয় সেখানে যারা পরীক্ষা নেয় তারা টাকা দিয়ে পাস করিয়ে দেয়।

ঢাকা মিরপুর ১৩, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKZ47EDB
মন্তব্য
ঘুষ দিইনি সিটি কর্পোরেশন ৳৯০.০ হাজার

স্যূয়ারেজ পাইপের ভাংগা সমাধানের জন্য গেলে হুমকি

স্যুয়ারেজ পাইপ ভাংগা নিয়ে সমাধান চাইলে নানা ভাবে তাদের দালাল পাঠায় ও খারাপ ব্যাবহার করা ও হুমকি প্রদান ,উনারা অফিসার তাই কম টাকায় কাজ করে না (দালালদের কথা ) ।

চকবাজার, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKZ6U27U
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳২০.১২ লাখ

উপজেলা হেল এর সুপারভাইজিং ফিল্ড অফিসার

২০২২ এর একটি সার্কুলার দেখিয়ে আমাকে বলা হয়েছে স্বাস্থ্য সচিব ওনার চাচা আর উনি দায়িত্ব নিয়ে বলেছিল তিন মাসের মধ্যে আমার জইনিং কনফার্ম করে দেবে। এক বছর পর সরকারীকরণ করে দেবে। আমার কাছ থেকে অগ্রিম 2 লক্ষ বারো হাজার টাকা নিয়েছিল। যার ব্যাংক রিসিট আমার কাছে আছে।

মিরপুর, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ২০ বার দেখা হয়েছে DK63LLUA
মন্তব্য প্রমাণ আছে
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪.০ হাজার

মাতৃত্বকালীন ভাতা সংক্রান্ত

২০২৩ সালে আমার দারিদ্রতার আমার স্ত্রী অন্তঃসত্ত্বায় মাতৃত্বকালীন সুবিধা দেওয়ার কথা বলে আমার কাছ থেকে ৪ হাজার টাকা ঘুষ নিয়েছিল। ফরিদগঞ্জ থানা 15 নং রূপসা ইউনিয়ন এর ১ নং ওয়ার্ডের মেম্বার জহির এখনো পর্যন্ত আমার সেই ভাতার কার্ড চালু হয় নাই। সব সময় আশা দিয়ে যায় করে দেবে।

চট্টগ্রাম (অন্যান্য), চট্টগ্রাম ৩ সেপ্টেম্বর ২০২৬ ১৫ বার দেখা হয়েছে CTW5ZE82
মন্তব্য প্রমাণ আছে
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৮.০ হাজার

মিউটেশন

জমি নামজারি খতিয়ান করতে সরকারিভাবে ২ সপ্তাহ ঘুরে না পেলেও, ৮০০০ টাকা দেয়ার ফলে ১ সপ্তাহে কাজ সম্পূর্ণ হয়ে যায়!!

বরিশাল সদর, বরিশাল ৩ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে BRNCD3W7
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫.২৯ লাখ

ভূমি উন্নয়ন কর

আমি 9টা খতিয়ানের খাজনা দেওয়ার জন্য ইউনিয়ন ভূমি অফিসে যাই। অফিসার আমার 9 খতিয়ানে মোট দাবি করে 529000 টাকা আমি দিতে অস্বীকার করি পরে সে আমার কাছে 120000 নেই বিনিময়ে সে আমাকে 11025 টাকার ভূমি উন্নয়ন কর প্রদার করে। সরকার চাইলে আমি যাবতীয় তথ্য দিতে বাধ্য

বগুড়া, রাজশাহী ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJFXUE5X
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০.০ হাজার

ডিউটি

বর্তমান উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মিঠামইন। সে নির্বাচন এর জন্য দলপতি-দলনেত্রী মাধ্যমে মানুষের কাছে থেকে বিউটির জন্য জাতীয় নির্বাচন এর সময় টাকা খেয়েছে। এবং নির্বাচন অফিস এর জন্য ৬ জন আনসার সদস্য নিয়োগ দেওয়া হয়েছিল তাদের কাছে থেকেও টাকা খেয়ে যোগ্য লোকদের বাদ দিয়ে ছিল।

Kishoregonj, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKMACNYH
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

জন্ম নিবন্ধন অনলাইনে আবেদন

আসসালামু আলাইকুম আমি আমার জন্ম নিবন্ধন অনলাইন এ ইংরেজি করার জন্য আমাদের ইউনিয়ন এ কর্মরত কম্পিউটার অপারেটর এর সাথে কথা বলি সে আমার প্রয়োজনীয় কাগজ পত্রের কথা বলে এবং আমাকে বলে ৫০০টাকা লাগবে যার জন্য সে আমাকে বিভিন্ন ধরনের ভ্যাট টেক্স এর কথা বলে,তারপর আমি তাকে অনলাইন ফি কত টাকা লাগে তা বললাম (যার পরিমান ৫০ টাকা) সে তখন বলে তো নিজেই করে নাও। তারপর তার সাথে রাগারাগি করে আমি চলে আসি আমি তাকে অতিরিক্ত ফি দিতে অস্বীকার করি এবং কাজ টা এভাবেই পরে আছে।

ময়মনসিংহ, ময়মনসিংহ ৩ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে MYLDAUZS
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳৭.০ হাজার

police station

i paid for me and my wife police varificatio from 2004 t0 2006 , las week i paid only 1500 for my wife police varification but he demanded 10,000 taka.i paied gov fees by online payment. al abroad peoples are suffering by police verification processes by local police station .

noakhali(bashurhat), চট্টগ্রাম ৩ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে CTUJA6JD
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১৫.০ হাজার

নামজারি

ই-নামজারি করতে গিয়েছিলাম। বিভিন্ন ধরনের অজুহাত দেখিয়ে ১৫,০০০/- টাকা দাবি করে। ১৫,০০০/- টাকা ছাড়া নামজারি হবে না মর্মে প্রত্যাখ্যাত হই। পরবর্তীতে বাধ্য হয়ে উক্ত অর্থ দিয়ে নামজারি করি

দুর্গাপুর ইউনিয়ন ভূমি অফিস, আদর্শ সদর, কুমিল্লা, চট্টগ্রাম ৩ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে CTY878XM
মন্তব্য
ঘুষ দিইনি সরকারি হাসপাতাল ৳১০০

চকেম লিফ্টে চলাচল

চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের লিফ্টে উঠা নামার সময় টাকা চায়। আর যাদের টলি বা হুইলচেয়ার দিয়ে রোগী উঠা নামা করাতে হয় তাদের থেকে টাকা নেয়।

চট্টগ্রাম, চট্টগ্রাম ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CT7WYQWY
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

পোস্ট অফিস

ঢাকা পোস্ট অফিস এ বিদেশে বা দেশে পণ্য পাঠাতে নিলে প্যাকেজিং বাবদ সরকারি ফি ৪০০ হলে নেয় ১০০০। আর কাউন্টারে ব্যক্তি ১২,২০০ বিল হলে রাউন্ড করে ১৩০০০ নেয়!

জিরো পয়েন্ট, ঢাকা, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKX6CZ3A
মন্তব্য
ঘুষ দিইনি সিটি কর্পোরেশন ৳৫০০

ট্রেড লাইসেন্স নবায়ন

ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং থেকে ট্রেড লাইসেন্সের নবায়ন খরচ জমা দেওয়ার পরে সেটা নেওয়ার জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এ যাওয়ার পরে সেটা তাৎক্ষণিক দেওয়ার জন্য ৫০০ টাকা চা-নাস্তার খরচ চেয়েছে ডাইরেক্টলি বলতে পারছিল না তাই অন্য লোক দিয়ে বলাতে চাচ্ছিল ইশারা ইঙ্গিতে এবং অন্য আরেকজনের মাধ্যমে পরে বলিয়েছে এই দিচ্ছি দিচ্ছি বলে চারটা বাজে এখন বলে অফিস থেকে পালিয়েছে

উত্তরা, ঢাকা, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে DK7LG2WN
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫ হাজার

পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন

পাসপোর্ট পুলিশ ভেরিফিকশনের দায়িত্ব প্রাপ্ত পুলিশ অফিসার ১৫০০ টাকা ঘুষ প্রদান করা লাগে।সব কিছু ঠিক থাকার পর ও টাকা দেওয়া লাগছে।চা পানির খরচ নাকি এটা।

রাঙ্গামাটি, চট্টগ্রাম ৩ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে CTJ6TDWW
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০০ লাখ

বিদ্যুৎ এর মিটার

আমি আমার নতুন বিল্ডিং এর জন্য বিদ্যুৎ মিটার নিতে চট্টগ্রাম হালিশহর ওয়াবদা অফিসে যোগাযোগ করি। ওনি ১০ টা মিটারের জন্য আমার কাছে ২,৫০,০০০ টাকা দাবি করে। অনেক দরকষাকষির মাধ্যমে ১,৫৫,০০০ টাকা দিতে বাধ্য হয়েছি। ওনার কাছ থেকে ছাড়া অন্য কারো কাছ থেকে নেওয়া যাবে না। ওনার নাম শুনার সাথে সাথে কেউ আর কথা বলতে চাই না। ওনি নাকি ঐ এড়িয়াতে অনেক প্রভাবশালী ব্যক্তি।

চট্টগ্রাম, চট্টগ্রাম ৩ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে CT33AP6S
মন্তব্য