সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৫৯ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,১৫৯ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳২.০ হাজার

সাধারন ডায়েরী

আমি একটা সাধারন ডায়েরী করতে গেছি। সাইট কাজ করছে না তাই এটা সম্ভব না। কিন্তু একজনের পরামার্শে ২০০০ টাকা দিয়ে সে ১ ঘন্টা বসায় রেখে। ১ ঘন্টা আরো বারতি সময় ধরে জিডিটি সম্পন্ন করেছি।

কোনাবাড়ী, গাজীপুর।, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKJJS87H
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳১.৫ হাজার

Birth certificate registration

২০২৫ সাল আমার বাচ্চার জন্ম নিবন্ধন সার্টিফিকেট তুলতে গিয়েছিলাম। ওয়েবসাইট থেকে দেখে সব প্রয়োজনের কাগজ নিয়ে গিয়েছিলাম। ওয়েবসাইট থেকে ফরম ফিলআপ করতে হয়। এপ্লাই করলেই এরর দেখায়। সিটি করপোরেশন মিরপুর-২ র কার্যালয় বললো তাদের কাছ থেকে এপ্লাই করতে। আমি নিজে এপ্লাই করতে চাইলে তারা জানালো ২-৩ মাস সময় লাগতে পারে। কাউন্সিলর থেকে স্বাক্ষর নিতে হবে। আমাদের কাউন্সিলর পালায় গেছে। তাদের কাছ থেকে বর্তমান কাউন্সিলর এর ঠিকানা এবং নম্বর চাইলে তারা বলে তারা জানে না। পরবর্তীতে তারা ১৫০০ টাকা দিতে বলে। তাহলে ১-২ দিন মধ্যে জন্ম নিবন্ধন সার্টিফিকেট দিবে। মিরপুর সিটি করপোরেশন র অধিকাংশ কর্মকর্তারা র কর্মচারীরা ঘুষ ছাড়া কাজ করে না।

Dhaka, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DK86KA7D
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳২০০

ডিজিটাল প্লেট ও স্মার্ট কার্ড

ডিজিটাল নম্বর প্লেট ওএস স্মার্ট কার্ড গ্রহণ করিবার জন্য বিআরটি অফিসে যাই যেই রুমে বিআরটি অফিসে নম্বর প্লেট বিচরণ করে বিনামূল্যে সকল কাগজ পাতি থাকা সত্ত্বেও বলে সার্ভার ডাউন নেট নাই সারাদিন বসেই রাখার পরে বিকেল বেলা নম্বর প্লেটটি ও স্মার্ট কার্ডটি পাই 200 টাকার বিনিময় হায়রে বাংলাদেশ।

বরগুনা, বরিশাল ২৬ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে BRJW54A9
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২০.০ হাজার

রেকর্ড সংশোধন

আমি রেকর্ড সংশোধন করতে গেলে ইউনিয়ন ভূমি অফিস প্রধান কর্মকর্তা ২০০০০ টাকা দাবি করে। আমি তাকে বলি সরকারি ফি তো ১২৪০টাকা, আপনি এতো টাকা কেন চাচ্ছেন। তিনি উওর দিলেন থানা ভূমি কর্মকর্তাসহ সবাইকে ঘুষ দিতে হয়। ২০০০০টাকা দিলে কাজ হবে না হয় হবে না।

বানারীপাড়া, বরিশাল ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে BRGUHUJE
মন্তব্য
ঘুষ দিইনি সিটি কর্পোরেশন ৳১.০ হাজার

হোলডিং টেক্স কালেকশন বিভাগ

দক্ষিণ সিটি কর্পোরেশন হোল্ডিং ট্যাক্স কালেকশন বিভাগে দায়িত্বরত নবাবপুর সার্কেলের অফিসার জিনি আছেন হোলল্ডিং ট্যাক্স নেয়ার পরে অফিস খরচার নাম দিয়ে আরো বেশি টাকা দাবি করে না দিলে হোলল্ডিং ট্যাক্স দেয়ার মুল রশিদ ফেরত দিতে চায় না। ১০০০ - ২০০০ টাকা দিলেই তারপর মুল রসিদ ফেরত দেয়।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DK8GSUBH
মন্তব্য
ঘুষ দিয়েছি কর অফিস ৳৫.০ হাজার

আয়কর রিটার্ন জমা

আমি যখন ইনকাম ট ্যাক্স রিটার্ন দাখিল করতে যাই আমার সমস্ত ডকুমেন্টস ১০০ ভাগ ঠিক থাকার পরও তাদের কম্পিউটার কাম অফিস সহকারী আমার কাছে ৫ হাজার টাকা ঘুষ চায় । আমি দিতে অস্বীকৃতি জানাই এবং অফিসারের সঙ্গে যোগাযোগ করলে অফিসার বলে যে উনারা স্থানীয় মানুষ এখানে চাকরি করেন আমরা বেশিদিন এখানে থাকি না তো উনাদের কথা মেনে নিয়ে উনাদের সাথে সম্পর্ক রেখে কাজ করিয়ে নিন। নিরুপায় হয়ে আমি তিন হাজার টাকায় কাজটি করিয়ে নেই। এটি চাঁপাইনবাবগঞ্জ আয়কর অফিসের চিত্র। উল্লেখ্য যে আমি একজন আইটি ফ্রিল্যান্সার এবং আমার উপার্জিত অর্থ রেমিটেন্স হিসেবে আসে।

চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে RJWVA63R
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳১৮.০ হাজার

মিউটেশন

আমি অনলাইনে মিউটেশন করার জন্য আবেদন করেছি। আবেদনের কপি আমি আমার আত্মীয়র মাধ্যমে আবেদনের কপি জমা দেওয়ার সময় তার কাছে এই অর্থ দাবি করা হয়। সে আবেদনের কপি জমা দিয়ে চলে এসেছে। আমি অপেক্ষা করছি তারা কি করে।

কুমিল্লা, চৌদ্দগ্রাম, মুন্সিরহাট, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে CT637JQ9
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

চাকুরীর জন্য পুলিশ ভেরিফিকেশন

সম্প্রতি আমার একটি নামকরা বেসরকারী এনজিও থেকে পুলিশ ভেরিফিকেশন এর জন্য আবেদন করি যা টাঙ্গাইল এসপি অফিস এর অধিনে হয়, যেহেতু আমার স্থায়ী ঠিকানা টাঙ্গাইল সদর। আবেদনের প্রায় দেড় মাস পর গত ২০-০৮-২০২৬ তারিখে এসপি অফিস থেকে ফোন করে প্রয়োজনীয় কাগজ পত্র নিয়ে আমাকে এসপি অফিসে যেতে বলে । আমি পরের দিন যাওয়ার পর সে কাগজপত্র দেখে এবং বলে সব ঠিক আছে। আমি এপ্রুভ করে দেব কিন্তু ভাই সরকার তো আমাদের ভেরিফিকেশন এর টাস্ক বাবদ কোন টাকা দেয় না আমাদের ও তো কিছু খরচ আছে, এই বিষয় টা তো আপনার দেখতে হবে, আমি একটু নারাজি হওয়ায় তিনি ডাইরেক্ট বলেন ভেরিফিকেশন কবে হবে উনি সেটা বলতে পারবেন না! বাধ্য হয়ে ৫০০০ টাকা দিলে তিনি বলেন ১ সপ্তাহের মধ্যে হয়ে যাবে।

টাঙ্গাইল সদর এসপি অফিস (স্পেশাল ব্রাঞ্চ), ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DK629HGD
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

যাএাবাড়ী সবজি মার্কেটে গাড়ি প্রতি ৫০০ টাকা চাঁদা নেয়া হয়

যাএাবাড়ী সবজি ও মাছের আড়দ থেকে মার্কেটে গাড়ি প্রতি ৫০০ টাকা চাঁদা নেয়া হয়

ঢাকা যাএাবাড়ী সবজি ও মাছে আড়দ, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKMTSY4C
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳১০০

X- Ray টেস্ট করানর জন্য ঘুস দিতে হয়েছে।

আমি আমার হাতের এক্স- রে করার জন্য ঢাকা পংগু হাসপাতাল লে জাই, এক্স রে করার পরে, এক্স রে অপারেটর আমার কাছে ১০০ টাকা দাবি করে, টাকা না দিলে ফ্লিম দিবে না। রুম নাম্বার ১০৭, পরে টাকা দিয়ে রিপোর্ট নিয়ে আসি, যারা জাই সবাই কেই ১০০ করে টাকা দিতে হয়।

ঢাকা সরকারি পংগু হাসপাতাল, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKD66N5B
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪.০ হাজার

জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন এ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিঃ

গত ২৫ আগস্ট আমাদের বাসায় গত ৫ মাসের গ্যাস বিল পরিশোধ না করার কারণে গ্যাস অফিসের প্রতিনিধিরা আসেন। তারা জানান, আমাদের গ্যাসের চাবি ভেঙে গেছে। পরবর্তীতে তারা গ্যাসের রাইজার খুলে নেন এবং জানান যে, গ্যাসের বিল, বকেয়া সুদ ও ব্যাংকে কিছু টাকা জমা দিতে হবে। তাদের নির্দেশ অনুযায়ী আমি গ্যাস বিল বাবদ ৫,৫৩০ টাকা এবং জামানত/অতিরিক্ত জামানত বাবত ব্যাংকে ৫,৯৭৬ টাকা জমা দিই। পরবর্তীতে আমাকে জানানো হয় যে, তাদেরকে আরও ৪,০০০ টাকা দিতে হবে, যা তাদের মজুরি হিসেবে দাবি করা হয়। আমি ওই ৪,০০০ টাকার বিষয়ে বৈধ কোনো ডকুমেন্ট, রসিদ বা সরকারি কাগজপত্র চাইলে তিনি তা দিতে পারেননি। অতিরিক্ত ৪,০০০ টাকা কোনো বৈধ কারণ, রসিদ বা সরকারি প্রমাণ ছাড়া আমার কাছ থেকে আদায় করা হয়েছে। “এর প্রমাণ আমার কাছে সংরক্ষিত আছে”

বিয়ানিবাজার, সিলেট ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে SYTR9SS9
মন্তব্য
শুধু দাবি করেছে হিসাব রক্ষণ অফিস ৳১.৩ হাজার

যাতায়ত ভাড়া ভাতা অনুমোদন পাওয়া

যাতায়ত ভাড়া ভাতা যত টাকা হবে তার ২০% হারে দিয়ে ফাইল/টাকা ছাড় করাতে হবে না হলে ভাতা পাওয়া যায় না।

ঢাকা পে-২ অফিস, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKJMW3R5
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

Death certificate

বাবার মৃত্যুর পরে জায়গা সংক্রান্ত বিষয়ের জন্য মৃত্যু সাল নিবন্ধনের সার্টিফিকেটটি প্রয়োজন ছিল যার অর্থে আমরা ইউনিয়ন পরিষদে যাই এবং তিনি সবকিছু নেওয়ার পরে সরাসরি কিছু সম্মানী বা কিছু চা পানি টাকা চেয়ে বসেন, কিছু করার নাই যদি টাকা পরিশোধ না করি দুই মাসেও এই সার্টিফিকেট পাবো না আমি প্রবাসে থাকি এতদিন ছুটি আমার হাতে ছিল না। তাই বাধ্য হয়ে দিতে হল ।

Noakhli senbag, 1no Union Parishad office, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে CT4K85PF
মন্তব্য
ঘুষ দিয়েছি কর অফিস ৳২০০

Trade license Nobayon

Trade license nobayon korte gele nobayon fee er sathe office koroch dite bole. Ami boli office koroch dte parbo nah ami jabitio kaj korbo amk draft den. Ami taka bank e joma diye asi. Bank e taka joma diye draft unak joma dey. Pore trade license ante gele bole office koroch dte hobe. Ami boli kiser office korch? Uni blc trade license sign korle taka dite hoi. Ami blc sign kora tho unar kaj. Uni bole 200 taka holeo dite hobe. Ses porjonto na pere 200 taka dite hoilo. Ato porisrom koreo gush mukto kaj korke parlam na.

Chittagong shopping complex, 2 no. Gate, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTZJ2JX8
মন্তব্য
ঘুষ দিয়েছি কাস্টমস অফিস ৳২.৫ হাজার

RED ক্যানসেল কাজে ঘুষ।

মি —, সহকারী কমিশনার অব কাস্টমস, যে। সমস্ত শুল্কায়ন ফাইলে RED থাকে সেগুলির RED রিমোভের জন্য ফাইল প্রতি ২৫০০/-টাকা করে নেন, তার পক্ষে টাকা গ্রহণ করেন —, —, —।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTY6WE74
মন্তব্য