সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১১৮ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,১১৮ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳২.৫০ লাখ

লিজ দলিল ও অন্যান্য কার্য সম্পাদন

অনন্যা আবাসিক এলাকায় জমির লিজ দলিল ও অতিরিক্ত জমি ক্রয়ে ধাপে ধাপে ২.৫ লক্ষ টাকার অধিক ঘুষ প্রদান করা হয়েছে।

চট্রগ্রাম, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে CTR9WZUF
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৪.৫ হাজার

খারিজ

একটা খারিজ ইউনিয়ন ভুমি অফিসে জমা দিলে এর জন্য ভুমি কর্মকর্তা ৪৫০০ টাকা দাবি করে আর তার থেকে বড় কথা তার অনিয়োগ করা কম্পিউটার অপারেটর এটা সেটা ভুল ধরে আবর অর্থ দাবি করে, সেটা না দিলে খারিজ না মঞ্জুর হয়ে যায়।

ইউনিয়ন, রাজশাহী ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে RJ8M7XFD
মন্তব্য
ঘুষ দিইনি শিক্ষা অফিস ৳৩০

প্রাকটিক্যাল

আমাদের KNGC তে প্রাকটিকাল পরীক্ষা ছিল। তো সেখানে আমাদের রসায়ন পরীক্ষা ছিল।পরীক্ষা যথাযথ ভাবে না নিয়ে তারা আমাদের থেকে ৩০ টাকা করে চাদা বা ঘুষ চায়।।।আমার সকল বন্ধু দিলেও আমি দেইনি।

ঢাকা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DK4JZMXT
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৩৫.০ হাজার

নামজারীর জন্য তহশীলদার প্রতিবেদন

নামজারীর আবেদনের পর কাট্টলি ইউনিয়ন ভুমি অফিসের তহশীলদারের প্রতিবেদনের জন্য ছিলো, কাগজপত্র দেখে প্রতিবেদন দিতে টাকা চাই। দিতে পারি নাই বলে কাগজপত্র ঠিক নাই, শুনানী যায় নাই মর্মে বাতিলের প্রতিবেদন দিয়ে নামজারি আবেদন বাতিল করে।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTH4QQS9
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

ফায়ার লাইসেন্স করা ও নবায়ন করা

আমি একজন গ্রামের দোকানদার৷ মুদি মালের সাথে সিলিন্ডার গ্যাস ও খুচরা ডিজেল বিক্রি করার জন্য ২০২৪ সালে যখন ফায়ার সার্ভিস অফিসে একটা ফায়ার লাইসেন্স করতে যাই। তখন প্রথমে উপজেলা ফায়ার সার্ভিস অফিসে গেলে সেখানে ৫০০০ টাকা দাবি করে বোয়ালমারি উপজেলার ফায়ার সার্ভিস অফিস। অনাদায়ে দোকানে রেড দেয়ার হমকি দেয়। এরপর এখানে টাকা দিলে ফরিদপুর অফিসে আবার ৫০০০ টাকা পরিশোধ করা লাগে ফায়ার সার্ভিস হাতে পেতে৷ ২০২৫ এ যখন বাৎসরিক কর দিতে গেলে। প্রথমে সোনালি ব্যাংকে টাকা দিতে হয়। আমি টাকা জমা দিয়ে রিসিট এসে ফায়ার লাইসেন্স বই তে অফিসার এর সাক্ষর করাতে গেলে ১৫০০ টাকা দাবি করে না দিলে কর পরিশোধ বইতে সাক্ষর করেন না। পরে বাধ্য হয়ে এই টাকা দেয়ার পর সাক্ষর করেন। এখন শুনতেছি ফায়ার লাইসেন্স অনলাইন হচ্ছে। অনলাইনে হলে বাচি।

ফরিদপুর, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DK4P6MHS
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১.০০ লাখ

এমপিও ভুক্ত প্রতিষ্ঠানে আমার বিল ধরানোর জন্য ঘোষ প্রদান

বারবার ফাইল পাঠানোর পরও রিজেক্ট করে দিচ্ছিল এক লক্ষ টাকা ঘুষ দেওয়ার পর বেতনভুক্ত হতে পেরেছি

হরিপুর, ঠাকুরগাঁও, রংপুর ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে RNYFVSLD
মন্তব্য
ঘুষ দিয়েছি কর অফিস ৳৫.০০ লাখ

অডিট আপত্তি নিষ্পত্তি

২০২৩-২৪ লিমিটেড কম্পানি ট্যাক্স ফাইল অডিট আপত্তি আসে। আমাদের অফিসে ডাকা হয়। ট্যাক্সের এআরও সরাসরি বলেন একটা লিমিটেড কম্পানি তো মিনিমাম ৫ লক্ষ টাকা ছাড়া হবে না। তো আমরা ওই মহিলা অফিসারের সাথে অনেকক্ষন কথা বলি। আমরা ইমপোর্ট করি ও সাপ্লাই দেই, ছোট ব্যাবসা, তিন বন্ধু মিলে দেয়া, আমাদের ব্যাবসার বয়সও বেশি নয়, আমরা সব নিয়মিত ভ্যাট, ট্যাক্স দেই, অডিট করাই। পরে উনি উনার হাইয়ার অথরিটির কথা বলে, জানান যে উনার কাছে নিয়ে গেলে উনি আমাদের এতো কথা নাকি শুনতেনই না। পরে উনাকে নিয়ে যাই আমাদের ওয়্যার হাউজে সেখানে তিনি ২০০০০ টাকা খামে নেন নগদ। কোন কিছুই দেখেন নি, কিছু ছবি তোনেন শুধু। তারপর ওনাদের ওরগানোগ্রাম অনুসারে যেসব টেবিলে টাকা যাওয়ার সব মিলিয়ে ২৫০০০০ থেকে ৩০০০০০ টাকা যায়। তারপর আমরা মুক্তি পাই।

ঢাকা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKEZUE5B
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১০.০ হাজার

পাসপোর্ট তৈরীর সময়

পাসপোর্টটি খুব দ্রুত প্রয়োজন ছিল। তখন এসবের আশ্রয় নিতে হয়েছিলো। দালাল ছাড়া পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য যোগ্য হিসেবে গণ্য করা হতো না।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTLU4K5Z
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳১.০ হাজার

মৃত্যু সনদ

টাকা দিলে রাতে এসে অফিশ খুলে কাজ করে দেয়। দিনে লাইনে দাড় করিয়ে অযাচিত ভূল ধরে। অথচ রাতের বেলা সেই কাজ ১-২ দিনে করে দেয়।

আজিমপুর গৌরে শহীদ মাজার, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKP4H9QX
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১.০ হাজার

বাইকের মালিকানা পরিবর্তন

চুয়াডাঙ্গা বিআরটিএ-তে একজন আপা থাকেন ১৫০০-১ হাজার টাকার নিচে কোন ফাইল বের করে দিতে চায়না তাকে প্রথমে ৩০০ টাকা দিয়েছি খুব রাগ করেছে পরে আর ২০০ দিয়ে মোট ৫০০ দিয়ে রাজি করিয়ে তারপরে আমার ফাইল বের করিয়েছি আমি শুনেছি আপা প্রচন্ড ঘুষখোর আপার সাথে দেখা করা বা পরামর্শ চাইলেও ৫০ টাকা ১০০ টাকা লাগে।

Chuadanga, খুলনা ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে KH5HZNDH
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳২.০ হাজার

হাড়ে ইঞ্জেকশন দেওয়া, ডাক্তার anonymous

হাড়ের ইঞ্জেকশন দেওয়ার জন্য আলাদা কক্ষে নিয়ে ১,৫০০ টাকা নিয়ে ইঞ্জেকশন পুশ করে।

শরীয়তপুর সদর হাসপাতাল, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে DKXH8BGQ
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৫.০ হাজার

নতুন পাসপোর্ট

আমি ঢাকায় থাকি কোরবানির ঈদে বাড়িতে যাই সিদ্ধান্ত নিলাম আমার, আমার বাচ্চার ও বাচ্চার মায়ের পাসপোর্ট করাবো। আমি সব কিছু অনলাইনে আবেদন করি এবং ব্যংক এ সরকার কর্তৃক নিধারিত ফি জমা দিই। পিগঙার ও ছবি দিতে ঈদের ছুটি শেষ হওয়ার ২ দিন পরে যাই সকাল ১০ টার মধ্যে আমরা পৌঁছে যাই আমার বাচ্চার বয়স ২ বছর। সারাদিন আমাকে ঘুরিয়েছে এক বার বলে আমার এত আই ডি ঠিক নাই। অথচ ২০০৮ সালের ভোটার আমি৪ বার ভোট দিয়েছি। এরপর শুরু হল ছেলে যে আমার এটার প্রমাণ দাও টাকা কাড জন্ম সনদ সত্যিইত কপি জমা দেওয়ার পর ও বলে এই বাচ্চা যে আপনার প্রমাণ কি।এই রকম করে বিকাল ৪ টা পর্যন্ত আমাকে ঘুরাতে থাকে। পরের দিন আমরা ঢাকায় ফিরবো। কি জামেলা। ঠিক শেষ সময় এসে আনসার বলে ভাই ৫000 হাজার দেন সব ঠিক করে দিব নির উপায় হয় দিলাম ৫ মিনিট এর মধ

নোয়াখালী, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে CTALG9FP
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳২২.০০ লাখ

বাংলাদেশ রেলওয়ে স্টেশন মাস্টার নিয়োগ

নিয়োগটি ৩ সপ্তাহ আগে মেধাক্রম যাচাই বাছায় শেষ হয়েছে। এখন শুধু জয়েনিং বাকি। পরিক্ষায় অংশ গ্রহন না করে ভাইবাই ডাক পেয়েছিল এবং সেখানেও পাস করে মেধাক্রেম নাম আসছে। এখন জয়েনিং ডেট দিলেই জয়েন করতে পারবে। পদ স্টেশন মাস্টার।

মেহেরপুর, খুলনা ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে KHNRSV7Y
মন্তব্য
ঘুষ দিইনি ট্রাফিক পুলিশ ৳৫.০ হাজার

Lose phone ফোন হারানো গেছে।

ফোন হারানো তে পুলিশ ফোন টি উদ্ধার করতে ৫০০০ টাকা দাবি করে এবং বলে টাকা টা দেন পরে লাগলে আবার দিতে হবে। থানার পাশে সেলুনে দেখা করতে বলে কল করে। পুলিশ টা কুকুরের মতো আচরন ছিল।

Dhaka, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DK6JL85F
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩.৫ হাজার

নাম খারিজ

আমি নাম খারিজের আবেদন করেছিলাম।তিন তিন বার বিভিন্ন অজুহাতে বাদ দেয়। চতুর্থ বার ৩৫০০টাকার বিনিময়ে নাম খারিজ হয়।

বারহাট্টা, ময়মনসিংহ ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে MYF5M35N
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১০০

Motorcycle registration card

ড্রাইভিং লাইসেন্স এবং মোটরসাইকেল রেজিষ্ট্রেশন কার্ড নেওয়ার সময় আলাদা আলাদা ১০০ টাকা করে দিতে হয়েছে। প্রতিবার ১০০ টাকা করে। বিষয়টা যেন নির্ধারিত।

Satkhira sadar, খুলনা ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে KHE4ZKVJ
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৫০.০ হাজার

হোল্ডিং ট্যাক্স

৬ তলা বাড়ির হোল্ডিং ট্যাক্স নির্ধারণে এ যাবত প্রায় ৫০০০০ টাকা ঘুষ দিতে হয়েছে। কিন্তু কোন নাগরিক সেবা নেই।

উত্তরা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DK28C5SL
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০০ লাখ

ব্যাবসা স্বাভাবিক ভাবে চালিয়ে যাওয়ার জন্য পুলিশ ফারি/থানাতে ঈদ বোনাস।

প্রতিষ্ঠানে এসে বলে, ভাই ঈদের পাঞ্জাবি কেনার টাকা পাঠিয়ে দিয়েন, দুইদিন দেরি হলে আবার ফোনও দেয়, কই ভাই দেখা করলেন না তো! এভাবেই চালিয়ে যাওয়া লাগছে ক্ষুদ্র ব্যাবসা, যার পুঁজি পর্যন্ত পুলিশ চান্দাই খেয়ে নিচ্ছে!

পাবনা, রাজশাহী ২৬ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে RJ5T9D8P
মন্তব্য