সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১১৮ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,১১৮ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১২.০ হাজার

জমি খারিজ বা নামজারি

আমি ভূমি অফিসে গিয়েছিলাম, আমার ক্রয় কৃত জমি খারিজ করার জন্য, একটা দলিলের ফটোকপি দেখালাম এবং বললাম আমার কাছে একই দাগের আরও একটা দলিল আছে দুইটা দলিল আমি একসাথে খারিজ করব, অফিসের একজন কর্মকর্তা বলল হবে 12000 টাকা দিতে হবে কম হবে না, যখন আমি চলে আসব তখন আমার বলল ৫০০ টাকা কম দিয়েন, নিয়ে আসেন করে দিব নে, এই খারিজের সরকারি ফ্রি ২০+৫০+১১০০=১১৭০ টাকা। তারপর আমি তৃতীয় পক্ষের কাছে খারিজের জন্য দিলাম মূল্য একই ১২ হাজার টাকা

একদুরিয়া ভূমি অফিস হাতিরদিয়া মনোহরদী নরসিংদী, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKY8ZPBV
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৯.৫ হাজার

ড্রাইভিং লাইসেন্স

ড্রাইভিং লাইসেন্স করার জন্য এক জনের হাতে টাকাটা দিতে হয়েছিল, সে ভয় পেয়েছিল আমি কি অন্য কোন রিপোর্টার বা Auditor কিনা। তারপর আড়ালে নিয়ে গিয়ে নিয়েছিল। এখানে উনার ভাগ কতটুকু বলা মুস্কিল।

ঢাকা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DK7MNWL9
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৫.০ হাজার

খ‌তিয়ান তৈরী করা

গ্রা‌মের ক্ষুদ্রজ‌মি উত্তরা‌ধিকা‌রের খ‌তিয়ান তৈরী করার সময় অর্থ দাবী ক‌রেন

সোনাগাজী, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTJXWDWS
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.০ হাজার

নবায়ন

২০২৩ সালে পাসপোর্ট নবায়নের জন্য অনলাইনে আবেদন করে নির্ধারিত ফি পরিশোধ করি। আমার সব তথ্য আগের পাসপোর্টের সঙ্গে একই ছিল। তবে কর্মকর্তা জানান, অনলাইন সিস্টেমে আমার এলাকার পোস্টাল কোডের সঙ্গে ভোটার আইডির পোস্টাল কোড মিলছে না ( ওদের ( পাসপোর্ট অফিসের) সার্ভার আপডেট ছিল না) এবং এর জন্য আমার এলাকার চেয়ারম্যানের অনুমতি লাগবে। বিষয়টি নিয়ে কথা বলার পর আমি চলে আসছিলাম। তখন একজন আনসার সদস্য সমস্যাটি শুনে প্রথমে ২,০০০ টাকা দাবি করেন। আমি ছাত্র হওয়ায় ১,০০০ টাকায় রাজি হন এবং ক্যামেরার বাইরে টাকা নেন। এরপর তার পরিচিত কম্পিউটার দোকান থেকে একটি দরখাস্ত করিয়ে আনতে বলেন। দরখাস্ত ও অন্যান্য কাগজপত্র জমা দেওয়ার পর কর্মকর্তা আর কোনো আপত্তি না করে আবেদন অনুমোদন করেন এবং শেষ পর্যন্ত আমার পাসপোর্ট হয়ে যায়।

সিরাজগঞ্জ, রাজশাহী ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে RJGYQEWD
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫০ লাখ

বিদ্যুৎ সংযোগ

৬ তলা ভবনের ১০ টি ফ্ল্যাটের বিদ্যুৎ সংযোগ পেতে ডেসকো কে ১৫০০০০ টাকা দুই ধাপে ঘুষ দিতে হয়েছে।

উত্তরা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKSGJM9D
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০.০ হাজার

তিতাস গ্যাস সংযোগ

তিতাসের গ্যাস সংযোগে ঠিকাদারের মাধ্যমে আনুমানিক ৩০ হাজার টাকা ঘুষ হিসেবে প্রদান করা হয়েছে।

সাভার, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKLBMUSV
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১৫.০০ লাখ

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, সহকারী পরিচালক নিয়োগ

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, সহকারী পরিচালক নিয়োগ পরিক্ষায় জন্য ২০১৯ সালে ১৫ লক্ষ টাকা দেওয়া হয়েছিলো এবং উক্ত নিয়োগ পরিক্ষায় তাকে প্রথম বানিয়ে দেওয়া হয়েছিলো। এখন সে চাকরি করতেছে।

ঢাকা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKLDR64S
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳২.৫ হাজার

প্রশিক্ষনের বি

প্রশিক্ষনের বিল বাবদ অফিস থেকে ৪৫০০০০ টাকার বিল অধিদপ্তরের অফিস থেকে এজি অফিস স্ট্যাফের মাধ্যমে যায়।বিল দেবার জন্য নূন্যতম ২০০০ টাকা ঘুষ দাবি করে। পরিচিত দেখে কম রাখার দাবি করে। পরিশোধ করা মাত্র বিল পাশ হয়।

ঢাকা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DK6X6SHF
মন্তব্য
ঘুষ দিইনি হিসাব রক্ষণ অফিস ৳২.০০ লাখ

সরকারি চাকরিতে প্রাপ্ত বার্ষিক ইনক্রিমেন্ট মূল বেতনের সাথে সংযুক্ত করতে জেলা হিসাবরক্ষণ অফিসে

আমরা একটি সরকারি অফিসের 40 জন এর সরকারি চাকরিতে প্রাপ্ত বার্ষিক ইনক্রিমেন্ট মূল বেতনের সাথে সংযুক্ত করতে জেলা হিসাবরক্ষণ অফিসে যোগাযোগ করলে সেই অফিসের কর্মকর্তা আমাদের প্রত্যেকের কাছে 5000 টাকা চায়। আমরা এই টাকা দিতে নারাজ হলে তারা হুমকি দেয় যে আপনাদের কারও ইনক্রিমেন্ট সংযুক্ত হবে না।

দিনাজপুর, রংপুর ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে RNUR4FSQ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০.০ হাজার

পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স

পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স প্রতিবছর রিনিউ করতে হয়। এই লাইসেন্স এর সব কাগজ ঠিক থাকলেও ঢাকা মহানগর অফিসে লাইসেন্স প্রতি ৩০,০০০টাকা দিলে লাইসেন্স সম্পন্ন হয়। আর টাকা না দিলে তারা বলে আপনার প্রতিষ্ঠানে ত্রুটি আছে। আমি বলেছি স্যার ২৪ এর পর আমরা লস করে আসতেছি, তিনি বললেন আমার স্যাররা এসব শুনবেনা, আপনি টাকা না দিলে হবে না। শেষ পর্যন্ত বহু কষ্ট করে এই টাকা যোগাড় করে দেয়ার পরের দিনই ডেকে লাইসেন্স দেয়। তারা টাকা না দিলে অফিসে মোবাইল কোটের ভয় দেখায়।

ঢাকা উত্তর, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKAAL44D
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১.০ হাজার

এনওসি ও জিপিএফ -এর কাজের জন্য

আমি একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।তাড়াশ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারীদের একজন টাকা ছাড়া কাজ করতে অস্বীকৃতি জানায় পরে বাধ্য হয়ে টাকা দিতে হয়েছে। সে প্রায় সব শিক্ষকের কাছ থেকেই ঘুষ নিয়েছে। ঘটনা ২০২৩ ও ২০২৪ সালের

তাড়াশ, সিরাজগঞ্জ, রাজশাহী ২৬ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে RJQM85J6
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৫০

ট্রেড লাইসেন্স

ট্রেড লাইসেন্স করতে সিটি কর্পোরেশন থেকে একটি ফরম নিতে হয়। ফরমটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। এটা বিনামূল্যে দেয়া উচিত। তারা সিল দিয়ে ফরমের ওপর একশত টাকা লিখে দিয়েছে, অথচ চাচ্ছে ১৫০ টাকা। ১৫০ টাকা না দিলে ফরম দিচ্ছে না। শুধু তাই নয়, প্রতিটি নতুন গ্রাহককে নীচতলা থেকে তিনতলা এ বিল্ডিং থেকে ও-বিল্ডি এ টেবিল থেকে ও টেবিল ঘুরাচ্ছে কয়েকবার করে। যে কাজ এক দিনেই সম্ভব সে কাজ করতে ১০/ ১৫ দুন লাগিয়ে দিচ্ছে। কর্মকর্তাদের সাথে কথাই বলা যায় না। ভাব দেখে মনে হয় তারা মনিব আর সেবা গ্রহীতারা তার চাকরবাকর। টেবিলের সামনে দাঁড়িয়ে থাকতে হয় ঘন্রাী পর ঘন্টা। ৩ ঘন্টা দাঁড়িয়ে রেখে বলছে- আগামীকাল আসেন। এর ফাঁকে আবার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অনুরোধের কাজ করে দিচ্ছে আনন্দের সাথে।

বগুড়া, রাজশাহী ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে RJBNJ62H
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১

সরকারি সকল LGED অবকাঠামো উন্নয়ন প্রকল্প

গফরগাঁও এর LGED এর প্রধান কর্মকর্তা চরম ঘুষখোর উনি উনার চাকরি জীবনে শত কোটি টাকার উপরে ঘুষ খেয়ে সম্পদের পাহাড় অলরেডি গড়েছেন। এর আগে উনি দীর্ঘদিন ময়মনসিংহ, নেত্রকোনা অঞ্চলে কাজ করেছেন।

গফরগাঁও, ময়মনসিংহ ২৬ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে MYNFPCSU
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

Birth certificate application

জন্ম নিবন্ধন সনদ এর জন্য আবেদন করতে গেলে ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারে গেলে তারা বিভিন্ন নামে এই টাকা গুলো নেওয়া হয় প্রত্যেক মানুষের কাছে থেকে নিয়ে থাকে।

Natore, রাজশাহী ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে RJYDNEMN
মন্তব্য