সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১১৮ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,১১৮ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৩৬.০ হাজার

ট্যাক্স

২০২২ সালে ডেমরা এলাকার অনেক বাড়ি ট্যাক্সের জন্য জরিপ হয়,যে হিন্দু কর্ম কর্তা এই দায়িত্ব নিয়োজিত ছিলেন তিনি প্রতি বাড়িতে এসে বাড়ির ধরন অনুজায়ী ট্যাক্স আরোপিত করার কথা থাকলেও প্রত্যেক বাড়ির মালিক দের থেকে মাসোআরার বিনিময়ে ট্যাক্স কম বেশি করে দেন,ডিমান্ড ছিলো-বাড়ি প্রতি ২০০০-১০,০০০ টাকা পর্যন্ত ।এতে করে উঁচু বাড়ির মালিক রাও নাম মাত্র ট্যাক্স এর আওতায় চলে আসে ।আর যেই মালিক র ওনার সাথে সেটেল করে নাই তাদের প্রত্যেকের নামে অতিরিক্ত ট্যাক্স ধার্য করা হয় ।আমার ২.৫ কাঠার উপর টিন শেড বাড়ির ট্যাক্স ধরা হয় ৬ তলা ভবনের চেয়ে ৩০০/ বেশি ।পরবর্তীতে ওই কর্মকর্তা পালানোর পরও অনেক আবেদনের পরিপ্রেক্ষিতে ১৮০০০ টাকায় ট্যাক্স কমানো হয় যাহা এখনও আমার আসে পাশের ৫/৬ তলা বাড়ির সমান ।নাগরিক সুবিধা ০০০

ঢাকা দক্ষিণ,সায়েদাবাদ, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DK99MKB3
মন্তব্য
ঘুষ দিইনি সরকারি হাসপাতাল ৳১.৫০ লাখ

চাকরি (ওয়ার্ড বয়)

গোপালগঞ্জ মেডিকেল কলেজ এবং হাসপাতালে স্টাফ নিয়োগ হচ্ছিলো, ১৫০০০০ টাকা দিলে চাকরি হবে। না দিলে হবে না

গোপালগঞ্জ সদর, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKVDJRVW
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳২০.০ হাজার

সরকারি অর্থ আদায়ের ক্ষেত্রে ঠিকাদারী বিল, কর্মকর্তা কর্মচারী টিএ বিল,

আঞ্চলিক হিসাব দপ্তর, ওয়েস্ট জন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি প্রতিষ্ঠান এর বরিশালের প্রধান ম্যানেজার — টাকা ছাড়া কোন কোন ঠিকাদারের ফাইল ছারেনা।বিভিন্ন অফিসের কর্মকর্তা-কর্মচারীদের টিএ টিএ বিল ছুটি বিক্রি ও অফিসের বিভিন্ন নোটের জন্য তিনি টাকা আদায় করুন। সহায়তা করে হিসাবরক্ষক —, ও —। এই — অত্যাচার পুরা বরিশালের বিদ্যুৎ অফিস অতিষ্ঠ। তাদেরকে টাকা না দিলে ১৮ টি অফিসের সফল কাজ বন্ধ করে দেয়। মানুষের বেতন বেতাও বন্ধ করবে জানায়।

বরিশাল, বরিশাল ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে BRRPNWYY
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৯০০

পুলিশ ক্লিয়ারেন্স

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট জন্য আপ্লায়ের কপি জমা দিতে গিয়ে ১০০০টাকা দাবী পরে ৯০০ টাকা পরিশোধ করতে হয়

রাউজান, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে CT36H2KB
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

নতুন পাসপোর্ট

আমার পাসপোর্ট এর জন্য একজন ডিএসবি পুলিশ তদন্ত করে রিপোর্ট দেওয়ার নাম করে ২০০০ টাকা দাবি করে। যা পরে ১০০০ টাকা দিতে বাধ্য হই

ঝিনাইদহে মহেশপুর, খুলনা ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে KHUFP3RK
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

ইউনিয়ন পরিষদ

আমি জন্ম নিবন্ধন সংশোধন করতে গিয়াছিলাম, আমার কাছে দুই হাজার টাকা দাবি করছে।আমি তাকে বললাম ১০০ টাকার কাজ দুই হাজার কেনো?ইউনিয়ন সচিব আমাকে বললো করলে করেন না করলে যান এখান থেকে।

সুনামগঞ্জ, বিশ্বম্ভপুর, ফতেহপুর।, সিলেট ২৬ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে SY99H695
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩০.০ হাজার

জমি নামজারি

পৈতৃক সম্পত্তি নামজারী করার জন্য দালাল, ইউনিয়ন ভূমি কর্মচারী ও ভূমি সহকারী কমিশনারের কথা বলে ঐ টাকা ঘুষ দিতে হয়

ইউনিয়ন ও উপজেলা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKLVTKW9
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪.০ হাজার

পুলিশ ক্লিয়ারেন্স

আমার পুলিশ ক্লিয়ারেন্স নেয়ার সময় ইচ্ছাকৃত কাজ পত্রে ভুল আছে বলে ৪০০০ টাকা না দিলে পুলিশ ক্লিয়ারেন্স দিবে না বলে। আমার জরুরি এম্বাসি ফেস করার জন্য লাগবে। এটা বুঝতে পেরেই এমনটা করেছিল। তারপর টাকা দিয়ে আমাকে পুলিশ ক্লিয়ারেন্স নিতে হয়।

জাজিরা, শরিয়তপুর, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKZZL96J
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২০

পোস্ট অফিস থেকে পন্য গ্রহণ

ঘটনাটি আনসার একাডেমির পোস্ট অফিসের। Aliexpress থেকে ৩ টা প্রডাক্ট এসেছিল। ফোন পাওয়ার পর রিসিভ করার জন্য যাওয়ার পর বলে চা-নাস্তার জন্য কিছু দিতে। আমি কোনোভাবে টাকা না থাকার অজুহাতে পার পেয়ে যাই। তবে অনেকেই হয়তো বাধ্য হয়ে দিয়েছে৷ এভাবেই বিন্দু বিন্দু চাঁদা মিলে সরকারি প্রতিষ্ঠানের প্রতি অনাস্থা আমাদের বাড়তে থাকে।

গাজীপুর, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKQ32HGV
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳১.০০ লাখ

এমপিওভুক্ত কলেজ

মঙ্গলবাড়ী ময়েজ মেমোরিয়াল ডিগ্রী কলেজে যারা নতুন শিক্ষক হিসেবে জয়েন করে তাদের বেতন সাবমিট করার জন্য একটা মোটা অংকের টাকা দাবী করা হয়। টাকা না দিলে বেতন সাবমিট না করে দিনের পর দিন হয়রানি করা হয়।তারপর যারা নতুন জয়েন করে তাদের ছোট বিংবা বড় এমাউন্ট বকেয়া থাকে সেটা উত্তোলন করতে চাইলেও উত্তোলনকৃত অর্থের অর্ধেক /এক-তৃতীয়াংশ দাবী করা হয় & সেটা দিতে হয়। শুধু তাই না,এখানে উচ্চতর গ্রেডের আবেদন করতে, সহঃ অধ্যাপকের ফাইল সাবমিট করতেও মোটা অংকের টাকা দিতে হয়। পুরো কলেজের শিক্ষক তার কাছে জিম্মি। শুধু শিক্ষকই নয়,এখানে ফরম-ফিলাপের সময় বোর্ড ফির চেয়ে ৩-৪ গুন টাকা বেশী নেওয়া হয়।গরীব অসহায় ছাত্রের জন্যও তিনি ছাড় দেননা।

জয়পুরহাট সদর,জয়পুরহাট, রাজশাহী ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে RJNM3Y4X
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳২৫.০ হাজার

জমি খারিজ

আমি একটি খারিজ করার জন্য গিয়েছিলাম একজন আমাকে ইনিয়ে বিনিয়ে কত কিছু বললো তারপর উনি আমাকে বললেন এইসব কিছুই লাগবে না যদি আপনি ২৫০০০ টাকা দেন তাহলে কিছুই আপনাকে করতে হবে না সব ঠিক করে দিব.আজ তিন মাস হল এখনো পয্ন্ত আমার খারিজটা করতে পারছি না. ওইখানে আমি যা দেখলাম সরকারি কোন সেবা টাকা ছাড়া দেয় না.

নেএকোনা,কেন্দুয়া,গরাডুবা ইউনিয়ন, ময়মনসিংহ ২৬ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে MYFZJR6H
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

পাসপোর্ট নবায়ন

অফিসার যখন চেম্বারে বসে তখন ফাইলের সমস্ত খুঁটিনাটি দেখে সবকিছু সঠিক থাকলেও বলে এটা ভুল ওটা ভুল এই বলে পাসপোর্ট করতে বিলম্ব না করে এবং কাগজের মধ্যে থেকে লাল কালি দিয়ে দেয় তারপর বলে কালকে আসো এভাবে দুই তিন দিন চার পাঁচ দিন এক সপ্তাহে এক মাস ঘুরাতে থাকে। দালালের মাধ্যমে টাকা দিলে পাসপোর্ট হয়ে যায়।

টাঙ্গাইল, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKQNBQHL
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳১০.০ হাজার

সেটেলমেন্ট অফিস বিডিএস জরিপ

সকল কাগজপত্র দাখিল করার পরও সন্ধ্যায় তাদের সাথে দেখা করে টাকা দিতে হবে ওনাদের প্রাইভেট অফিসে।

আমিনবাজার, আলমনগর, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKSWJWBF
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৭ হাজার

সরকারি চাকরির পুলিশ ভেরিফিকেশন।

প্রায় ৭ বছর আগে সরকারি চাকরির ভাইভা দেয়ার কিছুদিন পর পুলিশ ভেরিফিকেশনের কল আসে। চাহিত কাগজপত্র নিয়ে তার সাথে দেখা করলাম। তিনি উল্টাপাল্টা কিছু প্রশ্নও করেছিলেন। যাহোক এক পর্যায়ে পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট তৈরির কথা বলে খরচ দাবি করে। প্রথমে আমি ৫০০টাকা দিয়েছিলাম কিন্তু সে মানেনি। পরে আরও ৫০০টাকা দেই। মূলত চাকরির ভেরিফিকেশনগুলোতে প্রার্থীরা ভয়ে থাকে যদি নেগেটিভ রিপোর্ট দেয়! তাই নিরুপায় হয়ে বেশীরভাগ টাকা/ঘুষ দিয়ে দেয়। পরবর্তীতে ২য় বার ভেরিফিকেশনের ডাক আসে। সেখানে আমার বাবা গিয়েছিলেন দেখা করার জন্য তার কাছেও আনুমানিক ১৫০০ টাকা দাবি করেছিলেন। বাবা ৭০০টাকা দিয়ে আসছিলেন। শেষমেশ চাকরিটা হয়নি কিন্তু মোট ১৭০০টাকা ঘুষ দিতে হয়েছিল।

মানিকগঞ্জ, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKLQ7EN8
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

মিটিশন

জমির মিটিশন করেছি, তহশিলদার, এসিল্যান্ড কেউই সহযোগিতা করেনি, তার পর DC, UNOস্যার কে বলছি, তার পর করে দিয়েছে, তহসিলদার ১০হাজার টাকা নিয়াছে, তাও ভুল করেছে, পরে আবার UNO sirকে বলেছি, এবং ঠিক করেছি, আমি —, WSH TRAINER সিংগাপুর প্রবাসী। —. ,

ভালুকা, ময়মনসিংহ ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে MYUJ4DEW
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৮.০ হাজার

শিক্ষকের উচ্চতর গ্রেড প্রাপ্তির জন্য রেজুলেশন

ময়মনসিংহ এডিসি শিক্ষা ও আইসিটি অফিসের পিএ ফাজিল মাদ্রাসার দুই জন শিক্ষকের উচ্চতর গ্রেড আবেদনের রেজুলেশন এর জন্য আট হাজার টাকা নিয়েছে। এমন ভাবে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকেই টাকা নিচ্ছে।

ত্রিশাল, ময়মনসিংহ ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে MYR6VHWS
মন্তব্য
ঘুষ দিয়েছি কাস্টমস অফিস ৳১৪.০০ লাখ

income tax

কোম্পানির ইনকাম ট্যাক্স এর জন্য বলছিল। আমরা গভমেন্টকে তো টাকা দিয়েছি এর জন্য। tda ৯ লাখ দেয়া হয়েছে govment কে। আমাদের গভমেন্টের ট্যাক্স ধরা হয়েছে ২৮ লাখ। আমাদের অতিরিক্ত ভয় দেখিয়ে ১৪ লক্ষ টাকা নিয়েছে। আর বলেছে টাকা না দিলে সাড়ে তিন কোটি টাকার মামলা হবে। আমরা উপায় মা পেয়ে কোম্পানির স্বার্থে এটা দেয়া হয়েছে। আমরা এটার জন্য ধার দেনা করে আমাদের পুরো শেষ। আমরা এখনো অনেক টাকা দেনা আছি এর জন্য।

Dhaka, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKE7CYJD
মন্তব্য
ঘুষ দিইনি সাব-রেজিস্ট্রি অফিস ৳৪.০ হাজার

Marraige certificate

I apply for marriage certificate e-appostile, In government site that if free but they charge 4000 tk, I called 333 they really help me, They said no need to pay any money. We will handle it, Then i got it without any cost.

Chuadanga, খুলনা ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে KHTH5XXY
মন্তব্য