WZPDCL
maintenance of the electric meter and wiring
নাগরিকদের জমা দেওয়া ১৯,১১৮ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।
maintenance of the electric meter and wiring
সরাসরি অফিসে ৫০০০ টাকা দাবি
amra 5 bondu gurte jai to sekhane ekta somoy ekta cng hire kori somuddro soikot e jete 2din age ,pore okhane jawer post e cng ula amader polic er kase niye thamay polic kono signal e dei ni ,pore amader ke haresment kore amader phon bektigogot jinis dekhe juear site na peye search history dekhe pr*n er e silo ek bondur pore eita niye dore and 2k taka dabi kore gupon e cng ula ke then 1k dite hoi
আমি ম্যানুফ্যাকচারিং লাইসেন্স গ্রহন করার সময় ২০২৪ সালের মার্চ মাসে — , পরিচালক ঔষধ প্রশাসন, এই আঠারো লক্ষ টাকা ঘুস দাবী করে এবং আমি পরিশোধ করতে বাধ্য হই।
ট্যাক্স সার্টিফিকেট উত্তোলনের সময় নিয়েছে।
আমার বাবার জমির নামজরী জারি করতে গেলে তারা দলিল পতি ৭৫০০ টাকা চাচ্ছিল। তাছাড়া নাকি মহিলা এসি ল্যান্ড সিগনেচার করবে না।
আমি একটি দলীলের নকল তুলতে গিয়ে ২৫০০ টাকা দিতে বাধ্য হয়েছি া ঐখানে একজন পিয়ন আছে ওনি নিয়েছে
গ্রামের মানুষ জোর করে একটি সমস্যা তৈরি করেছিল সেটার প্রতিবেদনের জন্য
নামজারি খারিজ, প্রস্তাব পাঠাবেনা ৪৫০০০ টাকা না দিলে,পরে আমি দিতে বাধ্য হই
সরকারি ফী বাবদ ৭৫০ বেশি দিয়ে করে নিতে হয়েছে। টাকা না দিলে কাজ করতে চাচ্ছিলেন না।
বিলের জন্য সরাসরি দাবি করেছে
একটা স্বাভাবিক রিপোর্ট পাওয়ার জন্য। পারিবারিক সমস্যার কারণে
কোন কারন ছাড়া গাড়ি সিগনাল টাকা দাবি মুল উদ্দেশ্য
বড় বাবু নাকি ছাড়বে না কাগজ আর সে আপ্রভ না করলে সিভিল সার্জেনও সাইন করবে না
জন্ম নিবন্ধন সনদ নিতে ৫০০ টাকা চেয়েছে
একটি দেশ এর ওয়ার্ক পারমিট ভিসার জন্য ঐ দেশের এ্যাম্বাসী থেকে ভেরিফিকেশন আসে। তখনই কাজটা কম্পিলিট করার জন্য এই টাকা চাওয়া হয়
যেসব মাসে আমার ট্যাক্স রিটার্নে করের পরিমাণ 'শূন্য' দেখাত, সেসব সময়ে ভ্যাট অফিসে গেলেই কর্মকর্তারা নানা রকম মন্তব্য করতেন—যেমন আমি কীভাবে সংসার চালাই, কীভাবে বেতন নিই, কিংবা দোকানটাই বা কীভাবে চলছে। আসলে তারা আমার কাছ থেকে টাকা চাইতেন; টাকা না দেওয়া পর্যন্ত তারা নথিপত্রে সিল দিতেন না। ১,০০০ টাকা দিলেই তারা কাগজপত্রে সিল মেরে দিতেন এবং আর কোনো প্রশ্ন করতেন না।
আমি ডিলারশিপ এর বিজনেস করি যার কারনে মাল পরিবহন এর জন্য ব্যাটারি চালিত ইজি বাইক আছে হঠাৎ একদিন হাইওয়ে থানার পুলিশ গাড়ি দাড় করালো এবং মামলা দিলো ২৫৪৫ টাকার সেটা পরিশোধ করে তারা বললো আমাদের ওসি স্যার এর সাথে যোগাযোগ করুন পরের বার মামলা না খেতে চাইলে তার পর যোগাযোগ করলাম করার পর ওসি বললো প্রতি মাসে ১ হাজার টাকা দিতে হবে জমা থানায় যদি না দেন মামলা দেওয়া হবে।
তেজগাঁও BRTC তে ড্রাইভিং টেস্টের পরিক্ষায় ফেল করাই দিল ওখানের স্টাফের মাধ্যমে টাকা দিলাম তারপর পাস
অবৈধ জম্মনিবন্দন করে ৫/১০ হাজার টাকা নেয়