সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯১৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৮,৯১৪ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৫.০ হাজার

DPED TRAINING

প্রশিক্ষণ শেষ করলে ১টি ইনক্রিমেন্ট যোগ হবে, যার কারনে আমি ডিপিএডে যেতে চাইলে আমার নিকট ৫০০০ টাকা দাবি করা হয়। আমি বলি আমি যাবো না, ফলে আমাকে ৬ মাসের মেডিকেল নিতে বলে, বাধ্য হয়ে টাকা দিয়ে প্রশিক্ষণে যাই। পাশাপাশি বদলির সময় ও আমি ৪০০০ টাকা দিয়েছি, যদিও বদলি অনলাইনে হই, তবে ছাড়পত্র টাকা ছাড়া দেয় নাই।

মুকসুদপুর, গোপালগঞ্জ, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে DK8HGMKH
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০০

police clearness

Police clearness er jonno apply korchilam aj phn diya ase bollo bhai apnar to sob thik ase amader ektu misty khaite den tahole kal porsu peye jaben. Bollam kache to tk nai ta bolle dekhen ase pase. 500 dilam pore bole ki dilen ata. Ami bollam bhai r to pailam na uni amake bole pore diyen thana te jeye call diten. Na paira abar 500 dilam. Pore koi karo sathe boile na jano jodi kew call tol o dei kichu hoilen na ki ekta obotha

Satkhira, খুলনা ৩ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে KHYXADME
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

জমির দাখিলা

জমির দাখিলা কাটা বাবদ ১০০০০ টাকা প্রদান করা হয়েছিল। এই টাকা ছারা ওনারা দাখিলা দিবে না, বিভিন্ন সমসয়ার কথা বলে,টাকা দাবি করেছিল।

চর বিশ্বাস, গলাচিপা, পটুয়াখালী, বরিশাল ৩ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে BRAU9UTZ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

ফায়ার লাইসেন্স, ড্রাগ লাইসেন্স, কলকারখানা ও শ্রমিক লাইসেন্স

দেখা হলে যেমন সালাম দেওয়া রীতি ঠিক তেমনি লাইসেন্স নবায়ন করতে গেলে সরকারি খাতে ৩ হাজার টাকা জমা দিলে তাদেরকে দিতে হয় ৫ হাজার টাকা করে স্বাভাবিক রীতিতে।

কুষ্টিয়া, খুলনা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে KHLY5GUD
মন্তব্য
শুধু দাবি করেছে কর অফিস ৳২৫.০ হাজার

টিন বন্ধ করার আবেদন

আমার বাবা মারা যাওয়ার পর আমি আমার বাবার টিন সার্টিফিকেট বন্ধ করতে যাই‼️ তখন ওরা আমাকে এটা-ওটা দেখিয়ে ২০০০০ টাকা জরিমানা করে। সেটা আমি পরিশোধ করার পর, বললাম এখন আমার বাবার টিন বন্ধ করে দিন। তখন ওরা বললো ফাইল বন্ধ করার জন্য ২৫০০০ টাকা লাগবে। আমার বাবা মারা গেছে ৫ বছর। এখনো আমি এই ফাইল নিয়ে ঘুরতেছি‼️

চৌমুহনী, বেগমগঞ্জ, চট্টগ্রাম ৩ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTQQE4UF
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳২.৫০ কোটি

নাই

🚨 শাহজাদপুর থানার রাতের টহলে সিএনজি ব্যবহার নিয়ে প্রশ্ন শাহজাদপুর থানায় দীর্ঘদিন ধরে রাতের নাইট ডিউটি, নাইট পেট্রোলিং এবং আসামি ধরাসহ বিভিন্ন সরকারি দায়িত্ব পালনের জন্য স্থানীয়ভাবে প্রায় ৪টি সিএনজি/অটোরিকশা ব্যবহার করা হয়—এমন অভিযোগ রয়েছে। স্থানীয় সিএনজি চালকদের দাবি, এসব গাড়ি রাতের বেলায় থানার সরকারি কাজে ব্যবহার করা হলেও গাড়ি ভাড়া, জ্বালানি খরচ কিংবা চালকদের জন্য কোনো পৃথক অর্থ প্রদান করা হয় না। ফলে দীর্ঘদিন ধরে তারা নিজেদের গাড়ি ও জ্বালানি ব্যবহার করে সরকারি দায়িত্ব পালনে সহায়তা করে আসছেন বলে অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট সিএনজি চালকরা থানায় একাধিকবার কথা বললেও তারা সুনির্দিষ্ট ও স্থায়ী কোনো সমাধান বা পরিষ্কার ব্যাখ্যা পাননি বলে দাবি করছেন। এখন তাদের প্রশ্ন— 👉 সরকারি দায়িত্ব

সিরাজগঞ্জ, শাহজাদপুর, রাজশাহী ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJHXNMSA
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ছাড়া যেসব সার্টিফিকেট সংশোধন করতে হয় অর্থাৎ ২০০০ সালের আগের সেসব করার জন্য স্ব-শরীরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যেতে হয় এবং রেজিস্ট্রেশন,এডমিট, মার্কশিট সব সংশোধন এর পরে সার্টিফিকেট সংশোধন। প্রত্যেকটা কাগজ সংশোধন এর জন্য ৬-৭ দিন লাগে কিন্তু ওখানের অফিস সহায়ক এক লোক আছে ও অনৈতিকভাবে প্রতিটি কাগজের জন্য ৫০০ করে টাকা নিয়ে ১ দিনের মধ্যে দেয় যার জন্য যাদের কাজ সময়মতো হবার কথা তাদের কাজ সময়মতো হয় না। অনেক সময় লেগে যায়। দূর দূরান্ত থেকে যারা এসব কাজের জন্য ঢাকায় আসে তাদের অনেক ভোগান্তি পোহাতে হয়। একেকটা কাগজ ৭-১৫ দিন, সার্টিফিকেট সহ ৪ টা কাগজ করতে মাস খানেক, এর পিছে বসে থাকা লাগে। তার উপর আবার এরকম অনিয়ম।

গাজিপুর, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKUVNYGQ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.৫ হাজার

পুলিশ ভেরিফিকেশন

আমার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে চাকরি হয়। পুলিশ ভেরিফিকেশনের জন্য একজন এসআই ২৫০০ টাকা দাবি করে। ১৫০০ টাকা দিলেও উনি অনেক জোর করেন। বলেন ২৫০০ টাকাই লাগবে। বাধ্য হয়ে আমাকে পরিশোধ করতে হয়।

কুষ্টিয়া, খুলনা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে KHWE993H
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩০.০ হাজার

খারিজ

নারায়ণগঞ্জ এসি ল্যান্ড অফিস। খারিজ করতে ৩০ হাজার টাকা ঘুষ দিতে হয়েছে। যদিও সব কাগজ ঠিক ছিল। এসি ল্যান্ড অফিসার নিজেই জড়িত।

নারায়ণগঞ্জ, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKSDNR8W
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২০.০ হাজার

নামজারি

পিবর বাজারের জানগ্রামের একজন মুহরি,জমি খারিজ করতে লাগে ১১০০ টাকা আমার কাছে থেকে নিয়েছে ২০০০০ টাকা, খাজনাও পরিশোধ করেছে।যাইহোক টাকা নিলেও কাজ করেছে। বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলা ভুমিকা অফিসে ঘুষের রাজত্ব, জমি দলিল করতে গিয়েছিলাম, ঘুষ দিয় করতে হয়েছে, লিগাল কাজ তাও ঘুষ দিতে হয়

পিরব বাজার,শিবগঞ্জ,বগুড়া, রাজশাহী ৩ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে RJVGL3A8
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৬.০ হাজার

খাজনা

জমির কর দিতে গিয়ে আমাকে বলা হয় প্রায় ৩০ হাজার টাকা বকেয়া আছে। আমি বিষয়টি নিয়ে কথা বললে পরে ৬ হাজার টাকা দিলে হবে বলা হয়। শেষ পর্যন্ত অনলাইনে ৩ হাজার টাকার রশিদ পাই। তাহলে প্রথমে এত বেশি টাকা কেন চাওয়া হলো, সেটাই বুঝতে পারছি না।

সিলেট, সিলেট ৩ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে SY7MWKQX
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৩.০ হাজার

নতুন পাসপোর্ট তৈরি

প্রতি পর্যায় অফিসেও পুলিশ ৩ বার ঘুষ নিয়েছে তাঁর বিনিময়ে পাসপোর্ট প্রাপ্তি এগিয়ে দিয়েছে।

চট্টগ্রাম, চট্টগ্রাম ৩ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTEE88QN
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১৫.০ হাজার

জন্মনিবন্ধন এর বয়স সংশোধন

পাসপোর্ট এর সাথে জন্মনিবন্ধন এর বয়সের ৪ বছরের ব্যবধান ছিল। ১৫,০০০ টাকার বিনিময়ে দোহার উপজেলা অফিসের UNO সাহেবের সহকারী ১৫০০০ টাকা দাবি করে। সেই দাবি পুরন করে জন্মনিবন্ধন সংশোধন করানো হয়েছে। UNO সাহেবের ID & PASSWORD এই UNO সাহেবের সহকারী ই ব্যবহার করে। তিনি বয়স সংশোধন এর জন্য টাকা ছাড়া কাজ করে না। যত শক্ত ডকুমেন্টস থাকুক।

ঢাকা, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে DKK9H9EW
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫০ লাখ

ইলেকটিক্যাল লাইসেন্সেইং বোর্ড

আমি সাবস্টেশন ব্যাবসা করি . পতিটা সাবস্টেশন লাইন্সেস করতে হলে ঘুস দিতে হয় ,

ইস্কাটন, ঢাকা, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKRHSNEZ
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳৩৫০

ওয়ারিশ সনদ

মৃত্যুর সনদপত্র একবার তুলতে খরচ হয় ৩৫০ টাকা/ কোন কারণবশত হারিয়ে গেলে /আবার তুলতে গেলে ৫ টাকার পরিবর্তে আবার ৩৫০ টাকা দিতে হয় /সবচাইতে ইউনিয়ন পরিষদে ঘুস হয় লেনদেন বেশি

রংপুর /কাউনিয়া, রংপুর ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RN5GYEQ5
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১২.০ হাজার

নামজারী/খারিজ

সেবাটি ছিলো জমি সংক্রান্ত, দলিলসহ জমির সকল ডকুমেন্টস থাকার পরেও এসিল্যান্ড অনুমোদন দিচ্ছেন না.. যোগাযোগ করা হলে তিনি বিভিন্ন তালবাহানা করেন এবং উনার অফিসের সহকারীরা স্যারের খরচ হিসাবে টাকা দাবি করতেছেন!

সিলেট, সিলেট ৩ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে SYBAX8QG
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳২.০ হাজার

সরকারী বিল পাস করতে ঘুষ

সরকারী খাদ্য সংগ্রহ করতে অগ্রিম লোন দেওয়া হয় তা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বরাদ্দ সাপেক্ষে বিল সমন্বয় করে।কিন্তু ট্রেজারী বিল ফেলে রাখে টাকা না দিলে সময় ক্ষেপণ করে।

সিংড়া নাটোর, রাজশাহী ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJFZ7JGD
মন্তব্য