বিচার বিভাগ
পারিবারিক মামলা ডিগ্রি হওয়ার পরে। ডিগ্রি নির্ধারিত টাকা পরিশোধ করার জন্য পিরোজপুর পারিবারিক আদালতের সেরেস্তায় গিয়ে মামলা ডিগ্রি হওয়া টাকা দেওয়ার জন্য সেরেস্তাদারকে বললে তিনি তার অফিস সহায়ককে মামলা নাম্বার বলতে বলেন। মামলা নাম্বার বলার পরে কিছুক্ষণ পর অফিস সহায়ক বলে নথি খুঁজে পাওয়া যাচ্ছে না। কিছুক্ষণ পর বলে একজন নির্দিষ্ট আইনজীবী সহকারীর কাছে যেতে তার কাছে গেলে নথি পাওয়া যাবে। সেরেস্তাদারের কাছে জানতে চাইলে তিনি বলে তার অনেক কাজ আছে ওই নির্দিষ্ট আইনজীবী সহকারীর কাছে গেলে তিনি সবকিছু গুছিয়ে দিবেন। পরবর্তীতে সেই আইনজীবী সহকারী টাকার বিনিময় নথি খুঁজে পান এবং ডিগ্রি নির্ধারিত টাকা পরিশোধ করার সুযোগ মিলে।