সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৮৬ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,০৮৬ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১২.০ হাজার

ড্রাইভিং লানার এর এক্সাম এ

প্রতি টা ড্রাইভিং এক্সাম এ ১০০০০-১২০০০ টাকা লেনদেন হয় যদি টাকা না দেই তাহলে এক্সাম এ ফেইল দেখায় এক্সাম এর দিন অফিস এর সামনেই দেখা যায় ওপেন এগুলো

নীলফামারী, রংপুর ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে RNLRMQ5B
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

সকল অফিস

আমি সকল দপ্তরের ঘুষের খবর জানি এমন কোনো দপ্তর নাই যে ঘুষ না খায় কে কত খায় বিস্তারিত দিব পরবর্তী আপডেটে আমার কোড নাম —

Munshiganj, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKWYTWXZ
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

তখন পাসপোর্ট এর জন্য পুলিশ ভেরিফিকেশন লাগতো, পুলিশ ১৫০০ টাকা ঘুষ নিয়ে ছিলো

তখন পাসপোর্ট এর জন্য পুলিশ ভেরিফিকেশন লাগতো, পুলিশ ১৫০০ টাকা ঘুষ নিয়ে ছিলো। মজার ব্যাপার হলো, ১মে ১০০০ দেয় ১০০০ দেয়ার পর বাসায় আসার ভাড়া না থাকায় পুলিশ ভাড়ার টাকা দিয়ে দেয় তারপর বিকাশে বাকি টাকা পরিশোধ করি

গাজীপুর, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKP5RRM5
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১০.০ হাজার

নাম জারি

জমির মালিক মারা যাওয়ার পর তার ওয়ারিশ গনের নামে নামজারি করতে হয়।সব কাগজপএ ঠিক থাকার পারে ও ঘুষ দাবি করে।

গাজীপুর, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DK8THVMQ
মন্তব্য
ঘুষ দিইনি হিসাব রক্ষণ অফিস ৳৫.০ হাজার

পারিবারিক পেনশনের জন্য

আবেদন দীর্ঘদিন ধরে প্রসেস না করে ফেলে রাখছিল। আমি যখন সরাসরি অফিসারের সাথে দেখা করি উনি সাইন করে দেন। ফাইলের জন্য যখন যাই অফিস সহকারি টাকা দাবি করে। দাবি অনুযায়ী টাকা দিতে অপারগতা প্রকাশ করলে বকেয়া বিল আটকে দে। এখন তিন মাস হয়ে গেছে এখন পর্যন্ত বকেয়া পাই নাই।

বাঁশখালী, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTLMCF2Y
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৬.০ হাজার

বাইক রেজিষ্ট্রেশন

দুই বছর এর জন্য বাইক রেজিষ্ট্রেশন সরকার নির্ধারিত খরচ প্রায় ১২০০০ টাকা। আমার কাছে মিরপুর বি আর টি এ নিয়েছে ১৮০০০ টাকা। এই বারতি টাকা ছাড়া কোন ভাবেই রেজিষ্ট্রেশন সম্ভব না। প্রচুর হয়রানি হতে হয়।

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKFANJGP
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১.৫০ লাখ

Nam Jari

Due to Digitized process , Uttara - Uttar Khan mouja changed to Poshchim Khan mouja. This is BD GOV has been done for system updated purposes. End of the day sufferer general people - who not able to complete mutation in early stages. Huge harassment they did with me. 3 time online process rejected without any couse.

Uttara, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DK4B44AW
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১.০ হাজার

ট্যাক্স টোকেন নবায়ন

গাড়ির ট্যাক্সটোকেন এর মেয়াদ ১০বছর পার হওয়ায় ব্যাংকে টাকা জমা করে সেই স্লিপ নিয়ে অফিসে যাই। অফিস শুধু এটি যাচাই করে আমাকে ট্যাক্সটোকেন দেওয়ার কথা। অথচ সেখানে থাকা কর্মচারী এজন্য আমার থেকে ১০০০টাকা চায়। আমি বাধ্য হয়ে দিয়ে দেই।

কুড়িগ্রাম, রংপুর ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে RNQ964HQ
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৯.৫ হাজার

mutation

Previously I was applied for a mutation. This officer reject this application after 2 month without any reason. Then I meet with him and he demand 10000 taka for mutation. After negotiation I was paid him 9500 taka.

perijpur union vhumi office, bajitpur, kishoregonj, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKMZH7NA
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

খাজনা বা ভূমি উন্নয়ন কর প্রদান

কর্মচারী আমাকে একটা তালিকা ধরিয়ে দিয়ে বললো আমার মোট জমির খাজনা ৫০০০০ টাকা তাদেরকে ১৫০০০ টাকা দিলে সেই কাজটা হয়ে যাবে, শেষমেশ ১০০০০ টাকায় কাজটা করে দেয়।

বুল্লা ইউনিয়ন ভূমি অফিস, লাখাই, হবিগঞ্জ।, সিলেট ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে SY35ZS9W
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

পাসপোর্ট ভেরিফিকেশন

পাসপোর্ট তদন্ত করার জন্য পেকুয়া থানার তৎকালীন ডিএসবি অফিাসারকে ১০০০ টাকা দিতে হয়েছিল।

পেকুয়া, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTUUDX37
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৭.০ হাজার

ভূমি নামজারি

পিতা মাতার রেখে যাওয়া ০.০৭৩৩৩০ একর জমি নামজারি করতে গিয়ে, ভেন্ডর মারফত , গাজীপুর জেলা ভূমি অফিসের সাব রেজিস্টার, কানুন গো সহ বিভিন্ন টেবিলে সব মিলিয়ে প্রায় ১৮০০০ টাকা দেওয়া হয়েছে। যেখানে রেজিস্টার করতে ১২০০ টাকার বেশি খরচ কথা ছিল না। এমন দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মচারীদের বেতন , বোনাস সব কিছু জনগণের টাকায় হওয়ার পর ও তাদের ঘুষ দুর্নীতি কমে না। কারণ তারা উক্ত পজিশনে এসেছেই ঘুষ দিয়ে। সেই টাকা তারা দুর্নীতি করেই উঠিয়ে ফেলে। বাংলাদেশের সর্বোচ্চ দুর্নীতির আখড়া হলো ভূমি অফিস গুলো। এগুলার কোনো বিচার ইহকালে হবেনা। কারণ কাজ গুলোর জন্যে যাদের রাখা হয়েছে, তাদের দিয়ে দ্রুত কাজ করিয়ে নিয়েই আমরা ঘুষ দেই। আর এই কাজ গুলো বহির্বিশ্বে অনলাইনে হয়ে যায়। ঘুষবিহীন ভাবে।

গাজীপুর, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKBDQBL9
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

হাইকোর্ট এ রীট মামলায় শুনানির সিরিয়াল নিশ্চিত করার জন্য

রীট মামলাটি কোন ভাবেও শুনানির সিরিয়ালে আসছিলো না। সংশ্লিষ্ট অফিসার কে অনুরোধ করলে ১৫ হাজার টাকা দাবী করে। পরবর্তীতে মহুরির মাধ্যমে ১০ হাজারে রফা দফা হয়।

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DK8PAEK3
মন্তব্য