সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৮৬ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,০৮৬ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৯৫.০ হাজার

বন্টন নামা দলিল

বাবার সূত্রে পাওয়া জমি, 2 টি বন্টন নামা দলিল করার প্রথমেই চুক্তি করি নেই, ১ টি দলিল ২৪ হাজার টাকা ওপর টি ৬০ হাজার টাকা. আমার বোন তার প্রাপ্য জমি বন্টন এর পূর্বেই বিক্রি করে যা বন্টন নামা দলিল এ তার বিক্রয় কৃত জমি শূন্য বা না দাবি লেখা হয়. (যদিও এইটা দলিল লেখকদের পরামর্শেই করি) কিন্তু ফাইল অফিসারের টেবিলে পৌঁছানোর আগেই জমি রেজিস্ট্রেশন কর্মকর্তা না দাবি লেখার কারণে ভুল ধরে. পরবর্তীতে 2 টি দলিল পার করতে চুক্তি টাকা ছাড়াও ৯৫০০০/- টাকা অতিরিক্ত প্রদান করতে হয়. যা আমাদের মতো প্রবাসীদের পক্ষে মেনে নেয়া অত্যন্ত কষ্টের😒. কিন্তু দেখার কেউ নেই এক আল্লাহ ছাড়া.

গাবতলি থানা, বগুড়া., রাজশাহী ২৫ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে RJSRQ92H
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

নতুন পাসপোর্ট

পাসপোর্ট অফিসার বলে আপনার স্থায়ী ঠিকানা ঢাকায় না তাই এখানে পাসপোর্ট করা যাবেনা। বর্তমান ঠিকানার নাগরিক সনদ আনেন, না হলে পাসপোর্ট হবেনা। পরে এক আনসার সদস্য বলে ১৫০০ টাকা দেন করে দিবো। পরে ১৫০০ টাকা ঘুষ দিলে পাসপোর্ট হয়ে যায়।

মোহাম্মদপুর, ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKXKDQDT
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳৬.০ হাজার

নামজারি

প্রতিটি নামজারি মামলার জন্য এসিল্যান্ড ২০০০ টাকা করে নিতেছে আর বাকিটাকা বিভিন্ন ভাবে নিচ্ছে এবং বিভিন্ন অজুহাত দেখিয়ে কেস আটকানো হয়। এমনকি কেস নথি ছাড়াই শুধু কেস নম্বর দিয়ে নামজারি হচ্চে।

লালমনিরহাট সদর, রংপুর ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে RN73PMUP
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৫.০ হাজার

মৃত্যু নিবন্ধন সার্টিফিকেট

আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা। তাঁর মৃত্যু সনদ নিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের ফার্মগেট অফিসে গেলে সিটি করপরেশনের ওয়ার্ড সচিব আমাকে ডিসি অফিস থেকে সই করিয়ে আনতে বলেন। এটি তাঁদের দায়িত্ব উল্লেখ করায় তিনি সনদ প্রদানের বিনিময়ে ৫,০০০ টাকা ঘুষ দাবি করেন। এতে অসম্মতি জানালে তিনি নিজেই ডিসি অফিসে গিয়ে সই নেওয়ার কথা বলে আমাকে হয়রানির হুমকি দেন। কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে ৫,০০০ টাকা ঘুষ দিয়েই বাবার মৃত্যু সনদ সংগ্রহ করতে হয়।

Dhaka, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DK59L7N5
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০০ লাখ

অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা

পূর্ব রাজাবাজার কবরস্থান গলিতে অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ে পানির পাম্প বসানো হয়েছে এবং এখন পর্যন্ত মিটার ছাড়া বিদ্যুৎ সরবরাহ হচ্ছে। ডিপিডিসির প্রধান প্রকৌশলীকে অবহিত করার পর তিনি প্রথম সংযোগ বিচ্ছিন্ন করেন কিন্তু অপরাধীদের কাছ থেকে নগদ টাকা পেয়ে পুনরায় সংযোগ প্রদান করেন। তিনি এখন উল্টো দাবি করছেন সবকিছু বৈধ অথচ এখনও মিটার ছাড়া অবৈধ সংযোগে বিপুল পরিমান বিদ্যুৎ চুরি হচ্ছে।

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DK2B3AXR
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳৮.৭ হাজার

পেশাগত দক্ষতাজনিত ইনক্রিমেন্টের বকেয়া বিল উত্তোলন

আমি ২০১৭ সালে সরকারি উচ্চ বিদ্যালয়ে যোগাদান করি। ২০২৬ সালে এসে আমাদের জুনিয়র ও সিনিয়র কলিগরা চাকুরির পূর্বে মাস্টার্স ডিগ্রীর জন্য ১/২ টি করে ইনক্রিমেন্ট পায়। সেইটা ২০১৭ থেকে ২০২৬ পর্যন্ত প্রায় ৩ লক্ষ টাকা হয়। কাগজপত্র সব ঠিক। তবুও হিসাবরক্ষণ অফিস আমাদের ১১ জনের থেকে ৩% করে ঘুষ দাবি করে টাকা আটকিয়ে রাখে। পরবর্তীতে বাধ্য হয়ে তাদের দাবিকৃত টাকা দিয়ে আমরা বিল হাতে পাই।

পটিয়া, চট্টগ্রাম, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTJ9J4UW
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

১৮ বছরের ২ জন জরুরী প্রয়োজনে বাড়ির বাইরে গেলে পুলিশী হয়রানি মূলক মাদক মামলার ভয় দেখিয়ে ৫ হাজার ঘুষ ন

১৮ বছরের ২ জন জরুরী প্রয়োজনে বাড়ির বাইরে গেলে পুলিশী হয়রানি মূলক মাদক মামলার ভয় দেখিয়ে ৫ হাজার ঘুষ নেয়।

পাবনা, রাজশাহী ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে RJQM8VWY
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৭.০ হাজার

Police clearance

Abedon korar por onk somoy nicchilo. Kno progress chilona. Poroborti te akjn constable dhore tk dia kaj ti korano lage. Jeta neoa lage bagerhat theke. Okhaneo tk dabi kore. But na thakay dite pari ni. Pore se doya kore dia dy

Mongla, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে KHBED5VM
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳৫.০০ লাখ

বিল পাশের জন্য

বাংলাদেশের সকল হিসাবরক্ষণ অফিসে ৫% হারে পরিশোধ করে বিল গ্রহণ করতে হয়। পেনশনের জন্য নির্ধারিত অংকের টাকা পরিশোধ না করলে পেনশন গ্রহণ করা যায় না।

ভালুকা, ময়মনসিংহ ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে MYRMCSBA
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳২০.০ হাজার

ব্যাংক মর্টগেজ

এখানে নিধারিত রেট প্রতি লাখে ২০০ টাকা স্পিড মানে মানে কোটিতে বিশ হাজার টাকা

কক্সবাজার, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTJLCN4J
মন্তব্য
ঘুষ দিয়েছি কর অফিস ৳৩০.০ হাজার

এসানইনেন্ট

সব ঠিক থাকার পরও আয়কর বিবরণী রিটার্ন তদন্তের নামে হয়রানি। বাড়ি ভাড়ার চুক্তি নাই, অথচ বাড়ি টিনসেড এইটা দিয়ে টাকা নিলো

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKA9DL27
মন্তব্য