সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৭৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,০৭৩ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

পুলিশ ক্লিয়ারেন্স, খুলশী থানা।

পুলিশ ক্লিয়ারেন্সের জন্য পুলিশ ভেরিফিকেশনের জন্য সচরাচর একজন ডিউটি পুলিশ বাসায় আসেন, কাগজপত্র দেখেন। গত ২ বার (২০১৯, ২০২৪) এভাবেই হয়েছিল, কোন অতিরিক্ত টাকা পরিশোধ করা লাগে নাই। অথচ, এবার, ২০২৬ এ এসে একই থানা থেকে এক ডিউটি অফিসার ফোন করে জানালো কাগজপত্র নিয়ে থানায় যেতে ভেরিফিকেশনের জন্য। গেলাম, আমাকে একটা কক্ষে নিল যেইখানে সিসিটিভি ক্যামেরা নেই। কাগজপত্র দেখে বলল, "সব ঠিক আছে, ফটোকপি প্রিন্টের খরচ বাবদ কিছু টাকা লাগবে।" আমি বললাম, "সব কিছু মিলায়ে তো আমরা ১৫০০ টাকা করে দিচ্ছি, আগে যেটা ৫০০ টাকা ছিল।" তিনি বললেন, "সেটা আমাদের ব্যাপার না, সরকারের ব্যাপার। আপনার কাজ আমার করে দিতে হচ্ছে, সেই হিসাবে প্রত্যেক থানাতেই একটা ফিক্সড পেমেন্ট থাকে"। পরে দরকষাকষির পর ১০০০ টাকায় কাজ করে দিতে রাজি হলেন।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTW2PPG9
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳১০.০ হাজার

নতুন জায়গায় ক্রয় বিক্রয়

দাউদকান্দি তুমি ভূমি অফিসে আপনি কোন ধরনের জায়গা ক্রয় বিক্রি করতে গেলে ওখানে থাকা দলিল লিখকরা দলিল লিখে জমা দেয়ার সময় ওখানে থাকা সাব রেজিস্টার এর কক্ষে গিয়ে সবকিছু কথা বলে আসে এবং সাব রেজিস্টার টাকা ছাড়া কোন দলিল রেজিস্ট্রি করে না এমনকি ওখানে থাকা প্রিয় দলিলের নাম নাম্বার লেখার জন্য ১০০ টাকার মতো আবদার করে এটা শুধু আমার মনে হয় দাউদকান্দি না প্রত্যেকটা সাব রেজিস্টার অফিসে একই সিস্টেম

দাউদকান্দি, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTBSVJ4Q
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳১০০

স্বাস্থ্য সেবা

আমার রোগি ফেনী সদর হাস্পাতালে গত বছর এর অক্টোবর মাসে ভর্তি ছিল।ভর্তি হওয়ার পর রোগিকে ৪ তলায় নিয়ে যাওয়া জন্য আমাকে ২০০ টাকা দিতে হয়েছে।এমনকি রোগির পরিক্ষার জন্য রোগিকে নিচে নামাতেও হাস্পাতালের কর্মীকে দিতে হয়েছে ২০০ টাকা।রিলিজ করার পর হাসপাতালের নার্স ১০০ টাকা দাবি করেছে,পরে তাকেও এই টাকা পরিশোধ করতে হয়েছে।নার্স বলেছে ১০০ টাকা পরিশোধ না করলে ডাক্তারের লেখা প্রেসক্রিপশন সে আমার হাতে দিবেনা।

ফেনী, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে CTGVBF99
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২.৫ হাজার

নামজারী আবেদন ac land

নামজারী আবেদন ফাইলের সাথে ২৫০০ টাকা পরিশোধ করতে হয়, এটা নিয়ম। ছেলেটা তথ্য দিয়ে হেল্প করে প্রায় ১০ বছর।

আশাশুনি, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে KHRR7XTC
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৪.০ হাজার

নতুন পাসপোর্ট তৈরি

আমি মূলত নিজেই ইউটিউব থেকে পাসপোর্ট করেছিলাম ১০ বছরের জন্য ৬৪ পৃষ্ঠা, এরপর পেপার গুলি নিয়ে সরাসরি পাসপোর্ট অফিসে গেলে তারা গল্পতে ব্যস্ত থাকার কারণে পাত্তা দিচ্ছিলেন না এরপর একবার মেয়ে না মাত্র চেক করে বলবেন হবে না, এটা মিসিং ওটা মিসিং এটা ভুল ওটা ভুল। অথচ পাশেই কম্পিউটারের দোকানে গিয়ে দেখলাম আমার থেকেও পেপার দিয়ে একই দিনে ফিঙ্গার জমাসহ সকল কাজ সম্পূর্ণ করল। পরে বাধ্য হয়ে আমাকেও ২৫০০ টাকা দিয়ে করে নিতে হলো, কম্পিউটারের ওই লোক নিজেই অফিসে নিয়ে গিয়ে পিঙ্গার জমা করিয়ে দিলেন। ওখানে কোন কিছু ভুল হলো না আবার নতুন কোন কিছু সংযোজন করতেও হয়নি। এরপর থানা পুলিশ ভেরিফিকেশন এর ডেট এর আবার ওখানে গিয়ে পুলিশ মামা দোকানে চা খাওয়াতে হলো আবার কিছু ১৫০০ টাকা দিতে হলো।

নীলফামারী এবং কিশোরগঞ্জ থানা, রংপুর ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে RNLW4QQW
মন্তব্য
ঘুষ দিইনি সরকারি হাসপাতাল ৳১

চিকিৎসা গ্রহন

আমি গত দুইদিন আগে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতালে এলার্জির সমস্যার কারনে টিকিট নিয়ে সিরিয়ালে ২ ঘন্টা দাঁড়িয়ে চিকিৎসার জন্য ডাক্তার কক্ষে যাই। সেখানে গিয়ে দেখি ডাক্তার সাব একপাশে চেয়ারে শোয়ে আছেন আর উনার ইন্টার্নিরা আমার মতো চিকিৎসা সেবা গ্রহনকারীদের ১/২ মিনিট করে দায় সারা চিকিৎসা দিচ্ছেন। এখন আমার প্রশ্ন হলো একজন ডাক্তার উনার সরকারি দায়িত্ব সঠিকভাবে পালন না করে টাইমপাস করে প্রাইভেট চেম্বার করতে চলে যাওয়া কি দুর্নীতি বা ঘুষের চেয়ে কম।

সিলেট, সিলেট ২৫ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে SY44QXB2
মন্তব্য
ঘুষ দিইনি কর অফিস ৳২.০০ লাখ

কর প্রদান

বাংলাদেশ কর অধিতপ্তরের ভিতরের দুর্নীতি আকাশ ছোয়া। ১২ লাখ টাকার কর মাত্র দুই থেকে তিন লাখ টাকায় মওকুফ করা হয়। এমনকি ভিতরের কর্মচারীরা কিভাবে কর প্রদানকারীর বর্তমান সম্পত্তি উধাও করে তার কর ফাঁকি দেওয়ার ব্যাবস্থা করে। এতে কর অফিসের সবার টাকার পাহার হয় তবে সরকারের টাকা থাকেনা।

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKGUX2F3
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳২.০ হাজার

ভূমি উন্নয়ন কর প্রদান

জমি ক্রয় বিক্রয় করার ক্ষেত্রে কর দিতে হয়। তাই কর দিতে গেলে ওয়েবসাইট এ পেমেন্ট অপশন আছে। কিন্তু এই অপশন বন্ধ করে রেখেছে সংশ্লিষ্ট যারা আছে। অন্য জেলায় জমি থাকায় সেই জমির করে দিতে গেলে পেমেন্ট অপশন আসে ।। কিন্তু ঢাকার অদূরে সাভার উপজেলার কাউন্ডিয়া ইউনিয়নের জমির কর দেয়া যায়না । কারণ কাউন্দিয়া ব্রিজ কাজ চলমান থাকায় এখানকার জমির দাম অনেক বেড়ে গিয়েছে এবং কেনা বেচা বেড়েছে। যেহেতু জমির মালিক জমি বিক্রি করবে সেহেতু কর দিতে হবে। এখন কর না দিতে পেরে আপনি ভূমি অফিসে গেলে টাকা ঘুষ দিলে আপনার জমির কর এর পেমেন্ট অপশন ওয়েবসাইটে চলে আসে। ফলে আপনি এবার ওয়েবসাইট থেকে কর পেমেন্ট করলে জমি বিক্রি করতে পারবেন। প্রতিদিন এর অনেক জমির ভূমি উন্নয়ন করের পেমেন্ট অপশন অন করে অনেক টাকা ঘুষ নিচ্ছে ।

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKUUHLJR
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪০.০ হাজার

কলকারখানা লাইসেন্স

ছোট একটি হস্তশিল্প প্রতিষ্ঠানের জন্য কলকারখানার লাইসেন্স জন্য আবেদন করছিলাম অনলাইনে। অধিদপ্তর থেকে লোক এসে যাচাই বাচাই করে গিয়ে ৪০০০০ টাকা দাবি করে লাইসেন্স দিবার জন্য। শেষ পর্যন্ত ২৪ হাজার টাকায় রফা হয় এবং আমি তা পরিশোধ করি।

নরসিংদী, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DK3E3645
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

পুলিশ

জমি সংক্রান্ত একটি মামলার তদন্ত ভার পরে এক এস আই এর কাছে। সে এস আই গিয়ে জমি দেখা শেষে আমার কাছে ২০০০ টাকা দাবি করে৷ আমি ১০০০ দিতে চাইলাম তারা নাকি ২ জন এসেছে! এটা সেটা! পরে ১৫০০ টাকা নেন! তেল খরচ, এটা সেটা অযুহাত দেখিয়ে তারা সব সময় এমন ঘুষ নিয়ে থাকে৷

রংপুর জেলার গংগাচড়া থানা, রংপুর ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে RNSLWEUT
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

পাসপোর্ট এর ভেরিফায়,সংগ্ৰহ এর আগে

পুলিশ দাবি করেছিল, আমার পাসপোর্ট খুব দরকার ছিল আমি কিছু বলতে পারি নাই

বগুড়া,ধুনট থানা, রাজশাহী ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে RJK9KD39
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৭২০

Bangladesh Railway Service

ব্রাহ্মণবাড়ীয়া রেলওয়ে স্টেশন থেকে মা ছোট ভাই এবং স্ত্রী সন্তান নিয়ে ঢাকা যাওয়ার উদ্দেশ্য টিকিট কাউন্টারে তিতাস কমিউটার ট্রেনের টিকিট কাটতে যায় দীর্ঘ সময়ে লাইনে দাঁড়িয়ে তখন লক্ষ করলাম কাউন্টার থেকে কাউকে টিকিট দিচ্ছে না বলল টিকিট শেষ। কিন্তু কষ্টের বিষয় কাউন্টার এর পাশেই খোলা ময়দানে দাড়িয়ে টিকেট কালোবাজারি করছে ৩ গুনের চেয়ে ও বেশি টাকা দিয়ে। মা আর বউ এর কারণে বাধ্য হয়ে নিতে হলো

Brahmanbaria, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTAC8W8N
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳২৫.০ হাজার

সরকারি রাজস্ব বিল পাস করতে ঘুস

উপজেলা হিসাব রক্ষণ অফিসে যে কোন বিল পাস করতে গেলে, মোট টাকার পাচ শতাংশ হারে টাকা দিতে হয়। এটা বাধ্যতামূলক। না দিলে বিভিন্ন অজুহাতে আটকিয়ে রাখে। টাকা দিলে ভুল থাকলেও সমস্যা নেই।

টাংগাইল, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKTEYDWM
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৭.০ হাজার

জন্ম নিবন্ধ, গর্ভবতী কার্ড, টিসিবি কার্ড, বয়স্ক ভাতা প্রদান

গর্ভবতী কার্ড করে দিবে বলে হালিমপুর ইউনিয়ন ব্যাংক এশিয়ার উদ্দোক্তা — আমি সহ একাধিক মানুষের কাছ থেকে ৬ হাজার, ৭ হাজার টাকা করে দাবি করেন, অনেকই টাকা দিয়েছে যারা না দেয় তাদের কার্ড হয়না। টিসিবির কার্ডের ক্ষেত্রে সেইম সমস্যা যাদের আগের কার্ডের সমস্যা হয়েছে নাম্বার বা অন্য কিছু এগুলো ঠিক করার জন্য প্রায় অনেক মানুষের কাছ থেকে ৩শ + করে টাকা নিয়ে কাজ করেনি এমন উদাহারন অনেক আছে। এছাড়া এই ব্যাংকের উদ্দোক্তা পরিষদের সকল কাজ করে থাকেন সেখানে প্রচুর পরিমান অনিয়ম হয়, আপনার চাইলে হালিমপুর ৫০০ মানুষের কাছে জরিপ করে তথ্য নিতে পারেন ৩+ লোক অভিযোগ করবে আমি নিশ্চিত যদি তাদের সেপ্টি দেওয়া হয়

ইউ: হালিমপুর, থানা: বাজিতপুর, জেলা - কিশোরগঞ্জ।, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKV3VS3C
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৪.৫ হাজার

পার্সপোট তৈরি

নতুন পার্সপোট বানাতে গেলে সব কাগজ ঠিক থাকার পরেও একবার এক ভুল ধরে ২/৩ বার যাওয়ার পরে বিরক্ত হয়ে পার্সপোট অফিসের সামনে এক কম্পিউটার এর দোকানে গেলে তারা নিজে থেকে এই বাড়তি টাকা দাবি করে এবং টাকা দেওয়ার পর একটি কোড লিখে দেয় এরপর একই ফাইল জমা নিয়ে নেয়

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে CTKFCN7G
মন্তব্য
ঘুষ দিইনি সাব-রেজিস্ট্রি অফিস ৳২.০ হাজার

দলিল লেখা

আমি এটা প্রত্যাখ্যান করার কারণে সকাল দশটায় দলিল জমা দিয়ে সন্ধ্যা ছয়টায় শেষ হয়েছে।

জামালপুর, ময়মনসিংহ ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে MYVDY8QV
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

বাংলাদেশের আদালত ব্যবস্থায় দুর্নীতি ও ঘুষ

বাংলাদেশের আদালত ব্যবস্থায় দুর্নীতি ও ঘুষ বাংলাদেশের আদালত প্রাঙ্গণে মামলা ফাইলিং, সাক্ষী হাজির বা প্রত্যাহার, তদবিরসহ বিভিন্ন দাপ্তরিক কাজ করতে গিয়ে অনেক সময় ১০০–৫০০ টাকা পর্যন্ত খরচ বা ঘুষ দিতে হয়। ছোট একটি কাজের জন্যও যদি বাড়তি টাকা না দিলে ফাইল নড়ে না, তাহলে প্রশ্ন উঠতেই পারে ন্যায়বিচারের জায়গাতেও কি ঘুষ এখন নিয়মে পরিণত হয়েছে? আদালত মানুষের শেষ আশ্রয়স্থল, যেখানে একজন সাধারণ মানুষ ন্যায়বিচারের প্রত্যাশায় আসে। সেখানে যদি প্রতিটি ধাপে অনিয়ম, তদবির ও অর্থ লেনদেনের সংস্কৃতি তৈরি হয়, তাহলে সাধারণ মানুষের বিচারব্যবস্থার প্রতি আস্থা কীভাবে অটুট থাকবে? দুর্নীতির বিরুদ্ধে বিচার করবে কে, যদি বিচারব্যবস্থার ভেতরেই দুর্নীতির অভিযোগ থাকে?

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKYBBWDC
মন্তব্য