সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৮৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,০৮৪ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৫০০

ট্রেড লাইসেন্স নবায়ন

সকল টাকা আমি ব্যাংকে দিয়ে আসছি টা ও আমার থেকে অতিরিক্ত ৫০০ টাকা নিছে, বলছে যে না দিলে নবায়ন হবে না। — [redacted] এই লোক

কর ১০, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DK5MKB7Q
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳১২.০ হাজার

জমি দখলের অভিযোগোর জন্য ১২০০০ টাকার ঘুষ নিয়েছিল কক্সবাজার ঈদগাঁ থানার এসআই।।

জমি দখলের অভিযোগ দিতে গেলে ১২০০০/ টাকা নিয়েছিল।পরবর্তীতে কোন সিদ্ধান্ত দেয়নি।

কক্সবাজার ঈদগাঁ, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে CTGA3XCV
মন্তব্য
ঘুষ দিইনি সিটি কর্পোরেশন ৳১০০

জাতীয়তা সনদ তৈরি

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৪১ ন. ওয়ার্ড কার্যালয়ের ওয়ার্ড সচিব — ও জন্মনিবন্ধন সহকারী — এই দুইজনেই মারাত্মক বড় রকমের ঘুষখোর। অনলাইনে সব সেবার (যেমন: জন্মনিবনন্ধন, জাতীয়তা সনদ, ইত্যাদি) আবেদন ফি জমা দেওয়ার পরেও তারা প্রত্যেকটা কাগজ ডেলিভারি করার সময় প্রত্যেকটি মানুষ থেকে বিভিন্ন অংকে ঘুষ চায়। আমি জাতীয়তা সনদ আবেদন করার পর যেদিন ডেলিভারির সময় আনতে গেলাম ওয়ার্ড সচীব — আমার থেকেও টাকা চাইলো। আমি প্রত্যাখ্যান করাতে আমাকে অপমান করলো। আমি এর বিচার চাই।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে CTRCCZZC
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২৫.০ হাজার

সরকারি বরাদ্দের প্রকল্প।

জেলা পরিষদ,বরিশালের সহকারী প্রকৌশলী — নিয়ম বর্হিভুত ভাবে একজন সহকারী রেখেছে — নামে যার কোন নিয়োগ বা চাকরি কিছুই নাই জেলা পরিষিদে অথচ সে অনেক ক্ষমতার অধিকারি।বাবুগঞ্জ উপজেলার একটা মসজিদের জন্য সব সঠিক কাগজপত্র নিয়ে জেলা পরিষদের প্রকৌশলীর দপ্তরে গেলে সে তার ওই সহকারীর মারফত জানায় প্রকল্প নিতে প্রতি লাখে ২৫০০০/- করে দিতে হবে এর কম ১ টাকা হলেও প্রকল্প আসবে না দেওয়া হবে না।পরে অনেক বুঝিয়ে শুনিয়ে ২০ হাজার টাকায় রাজি করানো গেছে টাকা নিছে তারপর প্রকল্প পাইয়ে দিছে তারপরবর্তীতে সে দফায় দফায় ফাইল আটকে আর ও ৫০০০ টাকা নিয়েই ছাড়ছে।

বরিশাল, বরিশাল ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে BRLQXR7E
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫ হাজার

The state medical faculty of Bangladesh ( harano certificate tulte)

this Sunday, Ami Amar dmf missing certificate tulte paper joma dei.Then bola Holo as usual day te Nile 800tk bank draft Korte & emergency nite hoy tahole 350 tk extra payment kore bank draft korle seta 1/2 din er moddhe Hoye Jabe.so I pay for emergency one.Then told me they are not sure when I'll get the certificate.after sometimes the man told me to give some cash so that they will manage the certificate.when I reject the proposal he told me to meet his senior. Senior man told me to collect the certificate after 21days .when I told him it's for normal timeline but I paid for emergency. So emergency koto din a setar Kono govt format nei? Bole Ami jokhn dibo tokhn e.eirkm e govt bolce .the

Dhaka, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKM5MSY5
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳১৩.০ হাজার

খতিয়ানের সার্টিফাইড কপির আবেদন

আমার বাবার ২ টা জমির এক খতিয়ানে করার জন্য ১৫০০০ হাজার টা দাবি করে ১৩০০০ হাজার টাকায় রাজি হয় ৬০০০ টাকা জমা নেয় বাকি টাকা কাজ করার পর নিবে। কবিরহাট সাবরেজিস্টার

নোয়াখালী কবিরহাট সাব রেজিস্ট্রার অফিস, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTX6QAAY
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৫.০ হাজার

Driving licences

মটর সাইকেল ড্রাইভিং লাইসেন্স করতে গিয়ে ২ বার ব্যার্থ হওয়ার তৃতীয় বার ঘোষ দিতেই হলো। কারন ঘোষ ছাড়া হচ্ছে না কি করবো, নিরুপায়। ঘোষ দেওয়ার পর ফিল্ড টেস্ট দিতে হয়নি তারপরেও লাইসেন্স হয়েছে।

Brahmanbaria, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTH9ADYB
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০০ লাখ

হাউজিং এস্টেট ঢাকা অধীনে প্লট সেল পারমিশন

সেল পারমিশন লাগবে না মর্মে যে গেজেট প্রকাশ হয়েছে তা কার্যকর করা হবে না । এখন ঘুষের রেট দশগুণ বেড়ে গেছে। পারমিশন পেতে দুই লাখ টাকা লাগবে।

Dhaka, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKUCBKGR
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.০ হাজার

খাজনা প্রদান

প্রত্যেক দাগের জন্য ২০০ টাকা করে ৫ দাগের জন্য ১০০০ টাকা নায়েব কে না দিলে অনলাইন খাজনার আবেদন বাতিল করে দেয়। পরে অতিরিক্ত ১০০০ টাকা দিয়ে খাজনা পরিশোধ করা হয়

বড়াইগ্রাম,নাটোর, রাজশাহী ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে RJJE397G
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

জজ কোর্টের পেসকারসহ সবাই কোর্টকে নিজের ব্যবসা প্রতিষ্ঠান বানিয়ে ফেলেছে

কোর্টের মামলার নথি বের করা, নথি দেখা, কোন আবেদন জমা দেওয়া এমন কোন বিষয় নাই যে, টাকা ছাড়া হয়।

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKE8WA9X
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৩.০ হাজার

নাম জারি

আমি নামজারি করতে হিয়েছিলাম প্রায় ৫-৬ বছর আগে।দালাল ছারাতো কাজ হয় না।পরে ১৩ হাজার টাকা দিলে কাজ করে দেয়।এছারা একটা পাতাও লরে না

আশুলিয়া, সাভার,ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKQJQPHZ
মন্তব্য