পাসপোর্ট আবেদন প্রক্রিয়া
আমি নাটোর আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্ট সংক্রান্ত কাজে গেলে আমার Occupation (পেশা) নিয়ে অযথা সমস্যা সৃষ্টি করা হয়। প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র থাকা সত্ত্বেও আমার আবেদন প্রক্রিয়ায় বিভিন্ন ধরনের আপত্তি ও জটিলতা তৈরি করা হয়। পরবর্তীতে উক্ত সমস্যা সমাধানের জন্য আমার কাছ থেকে ১,৫০০ (এক হাজার পাঁচশত) টাকা অতিরিক্ত নেওয়া হয়। টাকা দেওয়ার পর আমার Occupation সংক্রান্ত সমস্যাটি আর করা হয়নি এবং পাসপোর্টের কার্যক্রম স্বাভাবিকভাবে এগিয়ে যায়। এ ধরনের ঘটনা একজন সাধারণ সেবাগ্রহীতার জন্য অত্যন্ত উদ্বেগজনক। সরকারি সেবা গ্রহণের ক্ষেত্রে নির্ধারিত সরকারি ফি ছাড়া অতিরিক্ত অর্থ নেওয়া হলে তা তদন্ত করা প্রয়োজন।