সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৬৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,০৬৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

নামজারী

জমির নামজারী করা বাবদ। সরকার প্রচলিত নিয়ম অনুযায়ী নামজারী করতে গিয়ে করতে পারিনি। কোন না কোন অযুহাত দেখিয়ে তা বাতিল করে দেয় । পরে ঘুষ দিয়ে 1 সপ্তাহের মধ্যে নাম জারি করতে পেরেছি।

মুন্সীগঞ্জ, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKABJZFH
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

RJSC company registration

বাংলাদেশ কোম্পানি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে জয়েন স্টক সার্ভিসের কাওরণ বাজার অফিসে, ঘুষ ছাড়া কোন কাজে সম্পাদন করা সম্ভব না। প্রত্যেকটা ফাইলে সর্বনিম্ন ৫ হাজার থেকে লক্ষ লক্ষ টাকার ঘুষ লেনদেন করা লাগে। এই নিয়ে অনেকগুলো রিপোর্ট করা হলেও কোন প্রতিকার কখনোই আসে নাই।

Dhaka, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK2ZSXXT
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

হানিট্রাপ কোরেছিলো এক মেয়ে মেয়ের অভিযোগ আমার বাসায় তাকে আমি নিয়ে আসি বিয়ের প্রলভন দেখিয়ে

হানিট্যাপ একটা মেয়ে সে পুলিশের কাছে অভিযোগ করেছে তাকে আমি নাকি বাসাতে ডেকে বিয়ের কথা বলে শারীরিক সম্পর্ক করেছি এবং এসব কিছুর প্রমাণ মেয়েটির কাছে আছে ঘটনা সূত্র হচ্ছে মেয়েটি তার অসহায়ত্বের কথা বলে আমার কাছে সাহায্য চেয়ে আমাদের বাসায় আসে এবং গোপন ক্যামেরায় রুমের ভিডিও করে নিয়ে যায় এবং কয়েকবার সাহায্য চাওয়ার জন্য সে আমাকে ফোন করে অসহায় তোর কথা বলে সে এগুলোকে ডকুমেন্ট হিসেবে কাজে লাগায় পুলিশ অন্য বিচার পরিপূর্ণ কথা না শুনে কোন প্রমাণ ছাড়াই আমার বাসায় এসে হাজিরা এবং যখন জানতে পারে যে আমার স্ত্রীর সন্তান সবই আছে এবং সে যে নারী নির্যাতন মামলা করতে চাচ্ছে মেয়েটি সেটা মোটামুটি অযৌক্তিক কারণ মেয়েটির বাসায় আমি যাই নাই মেয়েটি আমার বাসায় আসছিল তো নির্যাতন করতে তো নিজের বাসায় কেউ ডেকে

ঢাকা আসুলিয়া, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKW5Z2Q7
মন্তব্য
ঘুষ দিইনি কর অফিস ৳৫.০ হাজার

ব্যক্তিগত আয়কর রিটার্ন

২০১০ সালে আয়কর অফিস থেকে ৫০০০ টাকা না দিলে অডিট এ দেয়া হবে বলা হয়। আমি দিতে অস্বীকৃতি জানালে তারা অডিট এ তুলে এবং অযথা হয়রানি শুরু করে।

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKW7EART
মন্তব্য
ঘুষ দিইনি সিটি কর্পোরেশন ৳২.০ হাজার

ট্রেড লাইসেন্স নবায়ন

ট্রেডলাইসেন্স করতে হলে প্রতি ট্রেড লাইসেন্সে সব দেওয়ার পরেও অতিরিক্ত সর্বনিম্ন ২০০০- ৮০০০/- ঘুষ প্রদান করতে হয়, এখানকার বড় স্যারকে এইটাকা না দিলে লাইসেন্স হবে না।

ঢাকা দক্ষিন, মহাখালি, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKTU9PQS
মন্তব্য
ঘুষ দিয়েছি কাস্টমস অফিস ৳৫.০ হাজার

প্রাপ্যতার জন্য আবেদন

স্যার, এডিসির পিএকে দিয়েছি২০০০/- কমিশনার পিএকে দিয়েছি ৫০০০/- স্যার, এখন ARO,Ro 20000/-, Ac১0000/-, Ac পিএ ২০০০/-, চিঠি রেডি করা বাবদ ৫০০/- ডিসপাস৫০০/- আপলোড১০০০/- এখন কমিশনার থেকে ফাইল সাইন হয়ে আসলে টাকা লাগবে ৩৪০০০/- আমার কাছে আছে ১৫০০০/- এখন বাকী টাকা লাগবে।

ঢাকা উত্তর, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DK5LFKSW
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০০ লাখ

সার্টিফিকেট নবায়ন (পরিবেশ অধিদপ্তর)

টাকা না দিলে সার্টিফিকেট দেয় না। বিভিন্ন সমস্যা তৈরি করে।

গাজীপুর, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKTQJK5Z
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৭০০

জন্ম নিবন্ধন সনদ

ইউনিয়ন পরিষদের কেউ নতুন জন্ম নিবন্ধন সনদ পেতে জন্ম নিবন্ধন সনদ সংশোধন করতে গেলে ৫০০,৮০০ টাকা পর্যন্ত দিতে হয় টাকা না দিলে ভোগান্তি নামে অনেক ভূল ধরে আমি আমার পুরো পরিবারের জন্ম নিবন্ধন সনদ পেতে গড়ে ৭০০ টাকা ব্যয় করতে হয়েছিল

শহর, রংপুর ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RNRDB4GA
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১.০০ লাখ

৩০ধারা

আমার নামে ৩০ ধারা মামলা হয় মাঠ জরিপ বহাল রাখতে টাকাটা চাওয়া হয়।পেশকার শাখা

রুপগঞ্জ পুর্বাচল জরিপ অফিস নারায়ণগঞ্জ।, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK7BRE27
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳২০০

স্কুল

ফুলবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক পঙ্কজ বেরাগি, সার্টিফিকেেটের জন্য অতিরিক্ত টাকা দাবি করেন

গ্রাম, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে KH6AZFG8
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১০০

Driving License

ড্রাইভিং লাইসেন্স রেজিস্ট্রেশনের সময় সবার কাছ থেকে ১০০ টাকা করে ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার সময় নেয়।

Nilphamari, রংপুর ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে RNLZ67EV
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

সিলেট ডিসি অফিস ও এল অ অফিসে ঘোষ বাণিজ্য

সিলেট এল অ অফিস ও ডিসি অফিসে রমরমা ঘোষ বাণিজ্য চলছে দেখার কেউ নেই। এলো অফিসে জমি অধিগ্রহণ টাকা তুলতে গেলে যে পরিমাণ ঘুষ চাওয়া হয়।আর এরকম হয়রানি করানো হয় তা বলে শেষ করান না । সরকারি অফিসাররা সাধারণ মানুষের সাথে দেখা বা কথা বলেন না তারা এসের রুমে বসে গল্পগুজব করে এই সময় কাটান‌। ঘন্টার পর ঘন্টা তাদের সাথে দেখা করা যায় না তারপরে তো ঘোষ বাণিজ্য চালিয়ে যান একজন সাধারণ মানুষ ঘন্টার পর ঘন্টা তাদের সাথে দেখা না করতে পারে বসে থাকে আর তারা এসি রুমে আরামে দিন কাটান এদের দেখার কেউ নেই । ডিসি অফিসে গেলেও সরকারি অফিসার রা সাধারণ মানুষের সাথে যে রকম আচরণ করে তা বলে বুঝাতে পারব না । ঘুষ দিলে কাজ হয় না দিলে কোন কাজ হয় না আর অফিসাররা যেরকম আচরণ করে । ঘোষ দিলেও তারা এরকম আচরণ করে আর না দিলে তো আরো খারা

সিলেট সিটি, সিলেট ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে SYLW6HZ7
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৬.০০ লাখ

রাজউক ভবন নির্মান বাধা দিয়ে ঘুস

ভবন নির্মান কাজে বাধা দিয়ে ঘুস দাবি করে। না হলে ভবন ভেংগে ফেলার কথা বলা হয়। সারাদেশে রাজউক এর যে ড্রইং দেয়া হয় তাতে কখনো ভবন নির্মান করা সম্ভব হয় না। পরে ঘুস প্রদান করে কাজ করতে হয়। অলিখিত নিয়ম যখন যে ইন্সপেক্টর আসবে বদলি হয়ে তাকেই ঘুস দিতে হবে সকল নির্মানাধিন ভবন থেকে।

নারায়ণগঞ্জ, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKMN8BGF
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১.০ হাজার

সার্টিফিকেট( প্রফেশনাল)

আমি আমার প্রফেশনাল সার্টিফিকেট উঠানোর জন্য ফ্রম জমা দিয়েছিলাম।ফর্ম জমা দেওয়ার পরের দিন সার্টিখিকেট দেওয়ার কথা থাকলে ও সেদিন সার্টিফিকেট নিতে ৫০০টাকা দিতে হবে জানিয়েছিল।এবং আমি সমস্যার জন্য নিজে আসতে ওারব না বললে বলে আমার হাজবেনট যদি সার্টিফিকেট নিয়ে যায় তাহলে আরও ৫০০ দিতে হবে,,,মোট ১০০০ টাকা দিয়ে আমি এটা নিয়ে আসি।

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKEUT253
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳১.৫ হাজার

সরকারি বিধি মোতাবেক পে-ফিক্সেশন এর জন্য আবেদন করেছিলাম।

পেফিক্সেশনের কাগজ জমা দেওয়ার পর নানাভাবে হয়রানি করে,এই কাগজ, অই কাগজ চায়।অত:পর সাইডে কথা বললে ১৫০০ টাকা চায়, ১০০০ দিতে হইছে।এছাড়াও ইনক্রিমেন্ট এড করার জন্য ৮০ টাকা করে নেয়।

আটপাড়া, নেত্রকোনা, ময়মনসিংহ ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে MY42FFU6
মন্তব্য