সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৩৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,০৩৪ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৮.৯ হাজার

নামাজারি ও দলিলের নকল

দলিলের নামজারি করতে দেই আমার আম্নার কাছে। ভূমি অফিস থেকে বলা হয় আপনার দলিলের নামজারি করতে ১০০০০ (দশ হাজার) টাকা লাগবে। পরে কিছু কম নিতে বললে বলে ২০০০ হাজার কম দেন। পরে ৮০০০ টাকায় করা হয়েছে। যে নিছে তার নাম —। আবার দলিলের নকল উঠাতে গেলে ২০০০ টাকা দাবি করে। ২০০০ টাকাই দেওয়া হয়। তারপর খাজনা দিতে গেলে বলে ৫০০ টাকা লাগবে। ৬ শতাংশ জমির জন্য ৫০০ টাকা নেয়।

নাগরপুর, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKL4BKJ3
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৫.০ হাজার

নতুন এমপিওভুক্তি, এরিয়া বিল, বিএড স্কেল, টাইম স্কেল ইত্যাদি

এমপিওভুক্ত শিক্ষক কর্মচারিরা যখন কোন ফাইল যেমন: (নতুন এমপিওভুক্তি, এরিয়া বিল, বিএড স্কেল, টাইমস্কেল, এমপিও কর্তন, পেনশন, ইত্যাদি) প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে তখন সেটা ধাপে ধাপে অনুমোদন হয়। প্রথমে উপজেলা পরে জেলা পরে বিভাগে এভাবে সব শেষে অনুমোদিত হয়। কিন্তু উক্ত ফাইলে সব ঠিক থাকলেও শিক্ষা অফিসারগণ টাকা দাবি করে অনেক সময় সরাসরি না চাইলেও আকার ইঙ্গিতে চায়। না দিলে অহেতুক ভুল হইছে বলে ফাইল রিজেক্ট করে দেয় কিন্তু টাকা দিলে সব ঠিক হয়ে যায়।

পিরোজপুর মাধ্যমিক শিক্ষা অফিস।, বরিশাল ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে BRQ52UNP
মন্তব্য
শুধু দাবি করেছে সিটি কর্পোরেশন ৳১.০০ লাখ

কাঁচা পায়খানা উচ্ছেদ ফাইল

আমার বাড়ি র পেছনে সরকারী রাস্তা বন্ধ করে ড্রেন এর উপর আমার দেয়াল ব্যবহার করে কাঁচা পায়খানা বানিয়ে রাখছে প্রশাসক — এর লোক জন। এর জন্য এই ২০০ ফিট ড্রেন সংস্কার হয় নাই এমন কি বছর এর পর বছর ময়লা পরিষ্কার পর্যন্ত করে না, মশার ঔষুধ দেয় না এমন তিনটা ফাইল সম্পত্তি বিভাগ এ আটকিয়ে আছে। প্রধান নির্বাহী একবার বলল হবে পরে এখন মুখে কুলুপ এটা বসে আছে যারা অবৈধ কাঁচা পায়খানা বানিয়ে চে বস্তি বানিয়ে কারেন্ট, গ্যাস, পানি চুরি করে আছে তাঁদের সাথে সমযথা করে ফাইল আটকিয়ে রাখছে। ছবির অপশন থাকলে ছবি সংযুক্ত করতে পারতাম

ঢাকা দক্ষিণ সিটি, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKTB79VY
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০ হাজার

বি ডি এস জরিপে

বি ডি এস জরিপে টাকা না দেওয়ায় খাস হিসেবে দেখিয়েছে।।অভিযোগ করতে ১০০০টাকা নিয়েছে এবং শুনানি করতে ২০০০০ টাকা দাবি করেছে।।কক্সবাজার সদর পৌরসভা

কক্সবাজার সদর, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে CTXESDHU
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০ হাজার

হাউজ বিল্ডিংয়ের পাওনা পরিশোধ বিষয়ক।

সরকারি হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন থেকে টাকা নিয়ে বাড়ি করে তাদের সমস্ত পাওনা পরিশোধ করে সার্টিফিকেট নেওয়ার পরে তাদের কাছে জমা থাকা আমার মূল দলিল উঠাতে গেলে আমার জীবিত সব ওয়ারিশকে তাদের সামনে হাজিরা দিতে বলা হয়। অথচ ওয়ারিশরা পৃথিবীর বিভিন্ন দেশে ছড়ানো ছিটানো! শেষে দায়িত্বপ্রাপ্ত অফিসার জানায় ২০০০০ দিলে সব কিছু সমাধান সম্ভব। পরে তাকে টাকা দিয়ে দেই। মজার ব্যাপার হল টাকা তিনি অফিসে নেন নি, কারণ অফিসে সিসিটিভি ক্যামেরা লাগানো, নিয়েছেন অফিসের অন্ধকার সিড়িতে।

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKP7JHAB
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳৫.০ হাজার

বি.ডি.এস খতিয়ান নেওয়ার প্রক্রিয়া

আমি আমার 5.00 শতক জমির বি.ডি.এস খতিয়ান করার জন্য দিয়েছি আমার জমির কোন ঝামালা নেই সদ্য ক্রয় করা অন্যান্য সকল কাগজ পত্র অপটুডেইট কিন্তু বি.ডি.এস খতিয়ান করতে 5000/- টাকা দাবী করে বসে অতচ এটার সরকারী রেইট হল মাত্র 100/- টাকা।

কক্সবাজার, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে CTSS3QUY
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳১১.০০ লাখ

বাসা ফ্ল্যাট রেজিস্ট্রি

বাসা রেজিষ্ট্রি করা ছিল মারাত্মক ভুল , 11 লক্ষ্য টাকা পানিতে

ঢাকা উত্তর, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKGTUFWR
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২.০ হাজার

মিসকেস, নামজারি বাতিল আবেদন দাখিল

আমার নামে বি আর এস রেকর্ড ভুক্ত জমি, জাল দলিলের মাধ্যমে নামজারি করেন।

দেলদুয়ার, টাংগাইল, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKHAN7XT
মন্তব্য
ঘুষ দিইনি কর অফিস ৳৫০.০ হাজার

ফাইল অডিটের জন্য নির্বাচন করে এবং নানা ভুল ধরে পঞ্চাশ হাজার টাকা গোচের দাবি করে, আমার জানা মতে আমার

ফাইল অডিটের জন্য নির্বাচন করে এবং নানা ভুল ধরে পঞ্চাশ হাজার টাকা গোচের দাবি করে, আমার জানা মতে আমার রিটানে কোন ভুল নাই, তাই আমি টাকা দিতে অস্বীকার করি, এবং দেব না কি হয় আমি দেখতে চাই।

মেহেরপুর, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে KH9D3TZT
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১৫.০ হাজার

Mpo এত বকেয়া বেতন তুলতে

৭৬,০০০ টাকা বকেয়া তুলতে প্রধান শিক্ষক ৩০,০০০ টাকা দাবি করলে ১৫,০০০ দিতে হয়।

মাদারগঞ্জ, ময়মনসিংহ ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে MYZ6A2RF
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০০

বাচ্চার টিকা কার্ড প্রদানে অনীহা

বাচ্চাকে টিকা দিতে গেলে কোন টিকা কার্ড দিতে চায় না, বলে নাই শেষ হয়েছে। অথচ ১০০ টাকা দিলে তখন বের করে দেয়।

মুক্তাগাছা, ময়মনসিংহ ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে MY4YXTZ5
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০০ লাখ

DESCO pole and cable installation

There is a electric line in front of our building but it's load capacity is not adequate. So we have applied and paid for a new pole and high capacity cable. But DESCO is not installing the said pole and we are suffering for last six months.

Dhaka, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKMKERFS
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫.৫ হাজার

দলিল করা

একটি হেবা দলিল করলাম। আমার বাবা আর এস রেকর্ডের মালিক। রেকর্ড মূলে মালিক। আমাকে ৭০ শতাংশ জায়গা হেবা দলিল করে দিছে। এর জন্য দলিল লেখক চালান দিছে ১৩৫০ টাকা+ স্ট্যাম্প ৬০০ টাকা। কিন্তু ওনি আমার কাছ থেকে নিল ২২০০০/- ( বাইশ হাজার) টাকা। দলিল সাব রেজিস্ট্রার সাহবের কাছে জমা দেওয়ার আগে যারা চেক করে ( সরকারি কর্মচারি) তাদের দেওয়া রাগছে ৫০০০+ ৫০০ + ২২০০০ = ২৭৫০০/-

বিশ্বম্ভরপুর, সিলেট ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে SYJ276JF
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৪৫.০ হাজার

মিথ্যে মামলা খালাসে ঘুষ

আমার ছোট ভাইয়ের নামে মিথ্যে মামলা করা হয় সুনামগঞ্জ সদর থানায়। সেখানে পুলিশকে টাকা খাইয়ে মামলা সিলেট পিবি আই এর কাছে পাঠানো হয়৷ তারপরে সিলেট পিবি আই থেকে আমাদের কল করা হয় যে আমাদের অন্যান্য আত্তীয় সহ যারা আসামী হয়েছেন মিথ্যে মামলায় তাদের নাম বাদ দেয়ার জন্য ৪৫০০০ টাকা চাওয়া হয় ( ৩ জনের নাম বাদ দিবে)। আর ৬০০০০ টাকা দিলে মামলা মিথ্যে লিখে রিপোর্ট করবে। সেখানে সুবিদবাজার লাভলি রোডের মুখে বসে ঐ পিবি আই কর্মকর্তার সাথে আলাপ আলোচনা হয়, সে খুব মোটা ও উচূ, হাইট ৬ ফুটের মতো হবে, তার নাম মনে নেই বয়স ৩৫-৪০ এর মতো হবে, ফেজার বাইক নিয়ে এসেছিলো লাল রঙের, তার মাথায় উপরে চুল নেই, শ্যমলা কালার শরীর এর রঙ। পরবর্তীতে আমরা ফিরে আসি সুনামগঞ্জে আর টাকা দিতে অস্বীকৃতি জানাই সে হুমকি ধামকি দেয় মামলা সত্য লিখে দেব।

সিলেট, সিলেট ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে SY224NQ7
মন্তব্য